Palestine – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 08 Jun 2021 14:52:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Palestine – Runner Bangla https://runnerbangla.com 32 32 ইজরায়েলি সৈন্যদের গ্ৰেনেডের খোলে ফুলবাগান, ফুলেল প্রতিশোধ রাহমার https://runnerbangla.com/flower-garden-grenade-cell-israeli-soldiers-revenge-rahma/ https://runnerbangla.com/flower-garden-grenade-cell-israeli-soldiers-revenge-rahma/#respond Thu, 27 May 2021 05:50:27 +0000 https://runnerbangla.com/?p=1465 রানার প্রতিবেদন : যুদ্ধ মানেই তছনছ লণ্ডভণ্ড চারপাশে। যুদ্ধ মানেই হাজার মৃত্যু আর ধ্বংসযজ্ঞের পাঁয়তারা। যুদ্ধ মানেই গোলাপের বাগানে গ্ৰেনেডের ভয়াল বিস্ফোরণ। কদিন আগে প্যালেস্তাইনে ইজ্ররায়েলের ( Israel ) বর্বর হামলাতেই সেটা বোঝা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবৰ্তী সময়ে আজ গোটা বিশ্বজুড়েই যে নীরব যুদ্ধের দামামা বাজছে, তার আগুনে পুড়ছে লিবিয়া, সিরিয়া, ইরাক, প্যালেস্তাইন, দক্ষিণ সুদান, লাইবেরিয়াসহ বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ।

আজ তাঁদের স্বপ্নে হানা দেয় যুদ্ধ আর যুদ্ধাস্ত্ৰের গম্ভীর আওয়াজ। তবু যুদ্ধে তছনছ এই দুনিয়ার বুকেই কেউ কেউ আজও দেখছেন আশার স্বপ্ন, কেউ নিভৃতে চাষ করে যাচ্ছেন যুদ্ধহীন এক পৃথিবীর দৃশ্যপট। প্যালেস্তাইনের রামাল্লার পশ্চিম তীরের বিলিন গ্ৰামের বাসিন্দা বাসেম ইব্ৰাহিম আবু রাহমা ২০০৯ সালে ইজরায়েলি বাহিনীর ছোড়া গ্যাস গ্ৰেনেডের আঘাতে মারা যান।

সেই থেকে বাসেমের মা সবেয়া আবু রাহমা ইজরায়েলি সেনাবাহিনীর ছোড়া গ্ৰেনেডের খোলসকে পরিণত করেছেন ফুল বাগানে। সেই বাগানে হচ্ছে বিভিন্ন ফুলের চাষ। আর এই ফুল চাষে মাটির টবের জায়গায় ব্যবহৃত হচ্ছে গ্ৰেনেডের খোলস। এ এক অদ্ভুত প্ৰতিবাদ। রাহমা বলেছেন, ‘বছরের পর বছর ধরে ইজরায়েলি সৈন্যদের ছোড়া গ্যাস গ্ৰেনেডের খোলস কুড়িয়ে এই বাগান করেছি।

ফুল খুবই প্ৰিয় ছিল আমার ছেলের।ছেলের ফুলপ্ৰীতি গোটা প্যালেস্তাইন তথা বিশ্ব মানবতার দরবারে উপস্থাপন করতেই আমি এই উদ্যোগ নিই। পরে স্থানীয় মানবাধিকার কৰ্মী ও পশ্চিমতীরবাসীরা আমাকে এই কাজে প্ৰেরণা জোগান।’ প্যালেস্তাইনের ডেকোরেশন আর্টিস্ট সামি পরিত্যক্ত গ্যাস গ্ৰেনেডের মাথা নিখুঁতভাবে কেটে তা ফুল চাষের যোগ্য করে তোলেন।

সামি বলেন, ‘আমরা গ্ৰেনেডগুলোকে ফুলে রূপান্তরিত করতে চাই। আট বছর ধরে আমরা ইজরায়েলি আগ্ৰাসনের বিরুদ্ধে লড়াই করছি। যখন তারা আমাদের ভূমির ওপরই দেওয়াল নিৰ্মাণ করতে শুরু করেছে তখন থেকেই মূলত সমস্যার শুরু।আমাদের জোর করে আমাদেরই জায়গা থেকে সরিয়ে দেওয়া হল। দেয়ালের কাছ ঘেঁষতে দেওয়া হয় না আমাদের।

দেয়ালের ওপারে যাঁদের জমি আছে তাঁরা চাষবাসের জন্য যেতে পারছিলেন না। তারা দেয়াল থেকে দূরে রাখতে সব সময়ই গ্যাস গ্ৰেনেড ছুড়ে মেরেছে আমাদের দিকে। আমাদের সন্তানরা মারা যাচ্ছে প্ৰতিনিয়ত।’ তারপর থেকেই যুদ্ধ ও যুদ্ধাস্ত্ৰকে ঘৃণা করতে শুরু করেন যুদ্ধবিদ্বেষী মা সাবেয়া। শুরু করেন তাঁর এই অভিনব ফুলের চাষ, যা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর গালে এক জব্ব্রর থাপ্পড়।

]]>
https://runnerbangla.com/flower-garden-grenade-cell-israeli-soldiers-revenge-rahma/feed/ 0
দেখুন হারহিম করা ভিডিও : ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হামাস https://runnerbangla.com/hamas-devastated-israeli-attack/ https://runnerbangla.com/hamas-devastated-israeli-attack/#respond Sat, 15 May 2021 14:21:30 +0000 https://runnerbangla.com/?p=930 রানার ডেস্ক : ইজরায়েলের রাজধানী তেল আবিব গুঁড়িয়ে দেবের পরিকল্পনা নিয়েছিল জঙ্গি সংগঠন হামাস। ইজরায়েলের দখল নেবার লক্ষে তৈরি হয়েছে এই সুন্নি জঙ্গি দলটি। প্যালেস্টাইনে এদের সদর দফতর হলেও, গোটা মুসলিম বিশ্বে সেইসঙ্গে ইউরোপে এদের শাখা প্রশাখা ছড়িয়ে আছে। হামেশাই এরা হামলা চালায় ইসরায়েলের ওপর।

এবার ইজরায়েল যে পাল্টা হামলা চালালো, তা দেখে দুনিয়ার মানুষের চক্ষু চড়কগাছ। পৃথিবীর সব মানুষ জানে, প্রযুক্তিতে দুনিয়ার প্রথম সারির দেশ ছোট্ট ইজরায়েল। কিন্তু গত পরশু যে নমুনা তারা দেখাল তা সত্যি বিস্ময়কর। হামাসের নিশানা ছিল ইজরায়েলের রাজধানী তেল আবিব। এই শহরকে ধ্বংস করে দিতে অভিনব প্রযুক্তির আশ্রয় নিয়েছিল তারা।

গাজায় হামাসের গোপন ঘাঁটিতে জড়ো করা হয়েছিল অত্যাধুনিক বেলুন। সেই বেলুনগুলোর ভেতরে ঠাসা ভয়ঙ্কর বিস্ফোরক। এমন একটা সময় তারা এই বেলুনগুলো ওড়ানোর পরিকল্পনা নিয়েছিল, যাতে নিরাপত্তার চোখ এড়িয়ে যাওয়া যায়। এমন নিচু দিয়ে সেগুলো ওড়ানোর পরিকল্পনা ছিল, যাতে কোনও ধরণের রাডারেও সেগুলি ধরা না পরে। কিন্তু এর নাম ইসরায়েলি গোয়েন্দা বাহিনী।

ঠিক সময় খবর পৌঁছে যায় তাদের কাছে। বেলুন এবং বিস্ফোরক সক্রিয় করার আগেই চোখের নিমেষে সব সব শেষ করে দেয় ইজরায়েলি সেনা। এত নিখুঁত এবং এত নির্দিষ্ট আক্রমন সত্যি বিরল। সেনারা তাদের প্রযুক্তির ঝলক দেখাতে হামলার সময় সাংবাদিকদেরও অনুমতি দিয়েছিল ছবি তোলার, দেওয়া হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা। তারপর যা ঘটলো তাতে দুনিয়ার চোখ ছানাবড়া।

]]>
https://runnerbangla.com/hamas-devastated-israeli-attack/feed/ 0