Pakistan – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 26 Jul 2021 09:29:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Pakistan – Runner Bangla https://runnerbangla.com 32 32 ইমরানের ফোনেও আড়ি? ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুমকি পাকিস্তানের https://runnerbangla.com/imran-khan-phone-pegasus-pakistan-threatens-india/ Mon, 26 Jul 2021 04:48:56 +0000 https://runnerbangla.com/?p=4475 রানার প্রতিবেদন : পেগাসাস ( Pegasus ) কাণ্ডে ক্রমশ সুর চড়াচ্ছে ইসলামাবাদ ( Islamabad )। তাদের অভিযোগ স্পাইওয়্যার ( Spyware ) ব্যবহার করে তাদের দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের ( Imran Khan ) ফোনেও আড়ি পেতেছে মোদি সরকার। এমনকি পাকিস্তানের সামরিক বাহিনীর অফিসার এবং অন্যান্য আমলাদের ফোনেও আড়িপাতা হয়েছে বলে অভিযোগ তাদের। রবিবার এক সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শদাতা শাহজাদ আকবর।

সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফাহাদ চৌধুরী। তাদের অভিযোগ, পাকিস্তানের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার ( Indian Govt )। বেশকিছু এনজিওর মাধ্যমে সেই কাজ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা বলেন, এবার সামনে এলো ফোনে আড়ি পাতার মতো ভয়ঙ্কর ঘটনা।

পাক মন্ত্রীর দাবি,পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির মাধ্যমে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। তারপর সেই তদন্ত রিপোর্ট নিয়ে তারা দ্বারস্থ হবেন আন্তর্জাতিক মঞ্চে। ভারত সরকারের পাকিস্তানবিরোধী এই আচরণ তুলে ধরা হবে রাষ্ট্রসঙ্ঘে ( United Nations ) এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের মঞ্চেও। নয়া দিল্লির উদ্দেশ্যে তারা হুমকি দিয়ে বলেন, এর একটা হেস্তনেস্ত তারা করেই ছাড়বেন।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারত সরকার বেশকিছু আমলা, সাংবাদিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীর ফোনে আড়ি পেতেছে। শুধু তাই নয় সেই তালিকায় ইমরান খানের নামও যুক্ত করা হয়েছে। বলা হয়েছে, ইমরান খানের একটি ফোনে স্পাইওয়ারের মাধ্যমে আড়ি পাতার চেষ্টা হয়েছে।

কিন্তু সেই চেষ্টা সফল হয়েছে কিনা ওয়াশিংটন পোস্টের রিপোর্টে তা স্পষ্ট করে বলা হয়নি। সেই রিপোর্ট নিয়েই এখন জলঘোলা করতে চাইছে ইসলামাবাদ। সাংবাদিক সম্মেলন থেকে বলা হয়, খুব দ্রুত এর যথাযথ তদন্ত শুরু হবে এবং সেই রিপোর্ট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে সরব হবে ইসলামাবাদ।

]]>
ইমরানের ফোনেও আড়ি পেতেছে মোদি সরকার? উদ্বিগ্ন পাকিস্তান https://runnerbangla.com/modi-government-pegasus-imran-khan-phone-pakistan/ Tue, 20 Jul 2021 05:13:58 +0000 https://runnerbangla.com/?p=4209 রানার ডেস্ক : পেগাসাস স্পাইওয়্যার ( Pegasus Spyware ) এককথায় ঝড় তুলেছে ভারতে। এবার সেই ঝড় আছড়ে পড়ল প্রতিবেশী পাকিস্তানেও ( Pakistan )। আমেরিকার বিখ্যাত সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে লেখা হয়েছে, শুধুমাত্র ভারতের রাজনীতিবিদ, আমলা, বিচারক,এবং সাংবাদিক শুধু নয়, প্রতিবেশী দেশেও থাবা বসিয়েছে স্পাইওয়্যার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ( Imran Khan ) একটি ফোনেও আড়ি পাতার চেষ্টা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওয়াশিংটন পোস্টে।

যদিও এই খবর নিশ্চিত করে বলা হয়নি ইমরানের ফোনে আড়িপাতার প্রচেষ্টা সফল হয়েছিল কিনা। যদিও ওয়াশিংটন পোস্টের খবরে উদ্বেগ ছড়িয়েছে পাকিস্তানে। পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ইমরানের সঙ্গে। কিন্তু তিনি ধরা দেননি। পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন এটা আরও স্পষ্ট করে দিল, মোদি সরকারের অনৈতিক কর্মকাণ্ড শেষ পর্যন্ত কতদূর গিয়ে পৌঁছতে পারে।

আজ সারাদিন সংসদ তোলপাড় হয়েছে স্পাইওয়্যার এর ঘটনা ঘিরে। “দা ওয়ার” ( The Wire ) নামে একটি ওয়েবসাইট, যারা তদন্তমূলক সাংবাদিকতার জন্য বিখ্যাত, তারা গোটা দিন ধরে একের পর এক ব্রেকিং নিউজ চালিয়ে জানিয়েছে ভারতবর্ষের কোন শীর্ষ আমলা, নেতা এবং সাংবাদিকের ফোন ট্যাপ করা হয়েছে। এদের মধ্যে যেমন আছেন রাহুল গান্ধী ( Rahul Gandhi ) তেমনি রয়েছে প্রশান্ত কিশোর ( Prashant Kishor )। ফোন ট্যাপ করা হয়েছে বিচারপতির এমনকি নির্বাচন কমিশনারের।

রাফাল যুদ্ধবিমান ( Rafal Fighter Jet ) কেনা নিয়ে দুর্নীতির ঘটনা ঘটেছে এই সংক্রান্ত রিপোর্ট লিখে যিনি হইচই ফেলে দিয়েছিলেন সেই সাংবাদিক সুশান্ত সিংয়ের ফোন ট্যাপ করা হয়েছে বলে লিখেছে পোস্ট। ওয়াশিংটন পোস্টে লেখা হয়েছে, ফ্রান্সের একটি অলাভজনক সংস্থা এবং এমেনেস্টি ইন্টারন্যাশনাল এর কাছে এসে পৌঁছেছে স্পাইয়ের কর্মকাণ্ডের খুঁটিনাটি তথ্য। কিন্তু সবচেয়ে অবাক করেছে বিষয়টি শুধু ভারতবর্ষে সীমাবদ্ধ না থেকে থাবা বসিয়েছে প্রতিবেশী পাকিস্তানেও।

আদৌ ইমরানের ফোন হ্যাক হয়েছে কিনা হ্যাক হলেও ভারতের কাছে কোন তথ্য এসে পৌঁছেছে, তা নিয়ে এখন উদ্বিগ্ন পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। বলা হচ্ছে সন্ত্রাসবাদ দমনের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে চেয়েছিল ভারত সেই অনুযায়ী ইজরায়েলি ( Isreal ) সংস্থার কাছ থেকে এই প্রযুক্তি আমদানি করেছিল তারা। কিন্তু ওয়াশিংটন পোস্ট লিখেছেন সেই প্রযুক্তি এখন ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য।

]]>
কাশ্মীরের জন্যই পাকিস্তানের পরমাণু বোমা দরকার, মন্তব্য ইমরানের https://runnerbangla.com/pm-imran-khan-said-pakistan-need-atomic-bomb-for-kashmir/ Tue, 22 Jun 2021 07:32:11 +0000 https://runnerbangla.com/?p=2806 রানার প্রতিবেদন : কাশ্মীর ( Kashmir ) বিবাদ আছে বলেই পরমাণু অস্ত্রের ( Atomic Bomb ) প্রয়োজনীয়তা আছে। এক আন্তর্জাতিক টেলিভিশন সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই মন্তব্য করেন ইমরান খান ( Imran Khan )। তিনি বলেন, এমন একটা দেশের সঙ্গে পাকিস্তানের ( Pakistan ) সীমানা বিবাদ চলছে, সেই দেশটা পাকিস্তানের থেকে সাতগুন বড়। এই অবস্থায় দেশের নিরাপত্তার স্বার্থেই পরমাণু অস্ত্র রক্ষাকবচ হিসাবে কাজ করে।

শুধু এখানেই শেষ নয়, ইমরান ( Imran Khan ) বলেছেন, “এমন একটা দেশ আমাদের প্রতিবেশি যাদের সঙ্গে সীমানা বিবাদ নিয়ে তিনবার সামরিক সংঘাত হয়েছে। ইমরান বলেন, তিনি ব্যক্তিগতভাবে পরমাণু বোমার ( Atomic Bomb ) ঘোর বিরোধী কিন্তু বাস্তব পরিস্থিতিতে পাকিস্তানের পরমাণু বোমা কাজ করছে শুধু রক্ষাকবচ হিসাবে। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু বোমা আক্রমণের জন্য নয়, আত্মরক্ষার জন্য।

আন্তর্জাতিক টেলিভিশন সংস্থার সাক্ষাৎকার উদ্ধৃত করে পাকিস্তানের দৈনিক পত্রিকা “দ্য ডন” লিখেছে, ভারত-পাক সীমানা বিবাদ নিয়ে কথা বলতে গিয়ে ইমরান বলেন, সমস্ত বিবাদের একমাত্র কারণ ভারতের হাতে থাকা কাশ্মীর ( Indian Occupied Kashmir ) সমস্যার অমীমাংসিত সমাধান। ইমরানকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তান মুসলিমদের স্বার্থ নিয়ে সোচ্চার। উল্টোদিকে চিনে মুসলিমদের ওপর অত্যাচার নিয়ে কেন নীরব ইসলামাবাদ?

এর উত্তরে ইমরান বলেন, “চিনের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে পাকিস্তানের আলোচনা হয়। দ্বিপাক্ষিক এই আলোচনা বন্ধ দরজার পেছনেই হয়। কারন চিন আমাদের ঘনিষ্ঠ বন্ধু। পাকিস্তান যখন চরম বিপদে পড়েছে তখনই উদ্ধার করতে এগিয়ে এসেছে চিন ( China )।” এই মন্তব্য করে ইমরান বলেন, “পাকিস্তান চিন নিয়ে নয়, ভারতের অধীনে থাকা কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন, যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি প্রায় এক লক্ষ মানুষ।” এই মন্তব্য করে আসলে চিনের সঙ্গে বন্ধুত্ব নয়, চিনের কাছে পাকিস্তানের দাসত্বই গুরুত্ব দিয়ে তুলে ধরলেন পাক প্রধানমন্ত্রী।

]]>
BREAKING : ভারতের সঙ্গে তিক্ততার জের, মারণাস্ত্রের সম্ভার বাড়াচ্ছে পাকিস্তান https://runnerbangla.com/pakistan-allocated-huge-money-military-sector-budget-for-increasing-lethal-weapons-due-to-bitterness-with-india/ https://runnerbangla.com/pakistan-allocated-huge-money-military-sector-budget-for-increasing-lethal-weapons-due-to-bitterness-with-india/#respond Sun, 13 Jun 2021 08:13:46 +0000 https://runnerbangla.com/?p=2426 রানার ডেস্ক : চলতি আর্থিক বছরের বাজেটে সামরিক ( Military ) খাতে বিপুল অর্থ বরাদ্ধ করলো পাকিস্তান ( Pakistan )। গত বছরের তুলনায় ৬.২ শতাংশ বরাদ্ধ বাড়ানো হয়েছে। চলতি অর্থ বছরে পাকিস্তান সামরিক খাতে খরচ করবে ১৩৭০০০,০০০০০০০ পাকিস্তানি রুপিয়া ( টাকা )। যদিও এই অর্থের বাইরে পাকিস্তান গোপনে পরমাণু অস্ত্রের প্রকল্প চালিয়ে যাচ্ছে। সেই খরচ কখনোই প্রকাশ্যে আসে না।

পাক পর্যবেক্ষকদের মতে, দুটি কারনে পাকিস্তানকে বিশেষ নজর দিতে হচ্ছে সামরিক শক্তির ওপর। প্রধানত ভারতের ( India ) সঙ্গে উত্তরোত্তর তিক্ততা বৃদ্ধি, দ্বিতীয়ত আফগানিস্তান (Afghanistan ) থেকে মার্কিন ( USA ) সেনা প্রত্যাহারে পাক-আফগান সীমান্তে অশান্তির আশঙ্কা। বিশেষ করে বালুচিস্তান ( Balochistan ) প্রদেশে যেভাবে লাগাতার বিছিন্নতাবাদী আন্দোলন তীব্র হচ্ছে এবং আফগান জঙ্গিদের ( Afghan Militant ) গতিবিধি বাড়ছে, তা কপালে ভাঁজ ফেলেছে পাক সরকারের।

বরাদ্ধ বাড়ানো হয়েছে নৌ এবং বায়ু সেনার জন্যও। যদিও ভারতের প্রেক্ষিতে পাকিস্তানের এই অর্থ বরাদ্ধ বিরাট কিছু চিন্তার বিষয় নয় বলেই মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, বাজেটে ভারত সামরিক খাতে যত টাকা বরাদ্ধ করে, সেটা পাক অংকের থেকে অনেক বেশি। ভারত এই মুহূর্তে সামরিক খাতে খরচ করে ৭২ মিলিয়ন মার্কিন ডলার। টাকার অংকে যা বিশ্বের তৃতীয়।

প্রথম আমেরিকা ( America ), ৭৭৮ বিলিয়ন ডলার, দ্বিতীয় চিন ( China ) ২৫২ বিলিয়ন ডলার, তৃতীয় ভারত, চতুর্থ রাশিয়া ( Russia ) ৬১.৭ বিলিয়ন ডলার। বিশ্বের প্রথম সারির ২০ দেশের মধ্যে স্থান নেই পাকিস্তানের। ভারতীয় বিশেজ্ঞরা বলছেন, চিন্তার বিষয় পাক অর্থ বরাদ্ধ নয়, মূল চিন্তা চিনের আগ্রাসী মনোভাব এবং চিন-পাকিস্তান বন্ধুত্ব। ভারতকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, এবং সেটা করতে বেশি জোর দিতে হবে কূটনীতির ওপর।

]]>
https://runnerbangla.com/pakistan-allocated-huge-money-military-sector-budget-for-increasing-lethal-weapons-due-to-bitterness-with-india/feed/ 0
দুর্ঘটনায় পড়লে আপনার হেলমেটই ডেকে আনবে অ্যাম্বুলেন্স https://runnerbangla.com/smart-helmet-will-call-ambulance-automatic-after-accident/ https://runnerbangla.com/smart-helmet-will-call-ambulance-automatic-after-accident/#respond Sun, 06 Jun 2021 10:34:00 +0000 https://runnerbangla.com/?p=2036 রানার প্রতিবেদন : হাইওয়েতে বাস বা বড় ট্ৰাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘৰ্ষের কথা প্ৰায়ই শোনা যায়। আর তাতে বেশিরভাগ ক্ষেত্ৰে বাইক আরোহীর মৃত্যু বা মারাত্মক জখম হয়। সাম্প্ৰতিক একটি সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে ৫০ শতাংশ দুৰ্ঘটনা ঘটছে বাসের সঙ্গে মুখোমুখি সংঘৰ্ষে আর ১৫ শতাংশ দুৰ্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেল আরোহীদের বেপরোয়াভাবে দ্ৰুতগতিতে বাইক চালানো ও প্ৰায় ক্ষেত্ৰেই হেলমেট না পরা। পৃথিবীর সব দেশেই বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক, কিন্তু অনেকেই সেই নিয়ম মেনে চলতে চান না।

অনেক দেশে তো প্ৰশাসনের কড়াকড়ি আর রক্তচক্ষুকে উপেক্ষা করে বহু লোক দিবি্য হেলমেট বাইকে ঝুলিয়ে রেখে এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন। আর এই দুৰ্ঘটনা সামলাতেই প্ৰযুক্তির দুনিয়াতে নয়া আবিষ্কার স্মাৰ্ট হেলমেট। স্মাৰ্টফোন, স্মাৰ্টওয়াচের পর এবার এল স্মাৰ্ট হেলমেট ( Smart Helmet ), যার নাম দেওয়া হয়েছে ‘হেলি’ ( Heli )। পাকিস্তানি গবেষকরা কিছুদিন আগে এটা আবিষ্কার করেছেন। কী বিশেষত্ব এই স্মাৰ্ট হেলমেটের? এটি দুৰ্ঘটনার কবলে পড়া আরোহীকে শুধু যে রক্ষা করবে তাই-ই নয়, অ্যাম্বুলেন্স ডাকতেও সাহায্য করবে এই হেলির সিগন্যাল।

এই হেলমেটে থাকবে অত্যাধুনিক স্পিকার, ব্লু টুথ রিসিভার, জিপিএস ট্ৰ্যাকার ও হাৰ্ট রেট মনিটর। তাই ফোন এলে আলাদা করে ধরতে হবে না, পাশাপাশি মোবাইলে বারবার গুগল ম্যাপ দেখে রাস্তাও ঠিক করার কোনও প্ৰয়োজন নেই। এই হেলমেটের মাথায় লাগানো রয়েছে একটি ক্যামেরা। এই হেলমেট পরিহিত অবস্থায় রাস্তায় বাঁক নেওয়ার সময়ে অন-অফ করার কোনও প্ৰয়োজন পড়বে না। সবকিছুই স্বয়ংক্ৰিয়ভাবে হয়ে যাবে।

আর বাইক কোনও দুৰ্ঘটনার কবলে পড়লে হেলির এসওএস মোডের মাধ্যমে সরাসরি পরিবার ও অ্যাম্বুলেন্স ( Ambulance ) পরিষেবার কাছে বিপদকালীন ফোন চলে যাবে। তবে এই হেলিকে নিয়ন্ত্ৰণ করতে কোনওরকম কম্পিউটারের দরকার পড়বে না। অবশ্য হেলিই প্ৰথম নয়, ইতিপূৰ্বে ২০১৩ সালেও আরও একটি স্মাৰ্ট হেলমেট বাজারে ছাড়া হয়েছিল, তবে সেটা প্ৰযুক্তিগত দিক থেকে এতটা উন্নত ছিল না।

]]>
https://runnerbangla.com/smart-helmet-will-call-ambulance-automatic-after-accident/feed/ 0