Oscar – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 14 Jul 2021 16:43:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Oscar – Runner Bangla https://runnerbangla.com 32 32 ইতিহাস ! বিদ্যার নামে ফায়ারিং রেঞ্জ https://runnerbangla.com/kashmir-gulmarg-firing-range-vidya-balan-indian-army/ Wed, 14 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=3922 রানার প্রতিবেদন : ‘শেরনি’ ( Sherni ) মুভিতে অসাধারণ অভিনয় করে বিদ্যা বালন ( Vidya Balan ) প্রমাণ করেছেন বলিউডের আসল বাঘিনী তিনিই। তাঁর এই সুনাম হলিউড অবধি পৌঁছেছে। অস্কারের ( Oscar ) আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেস তাঁকে সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এরই মধ্যে আরেকটি বড় সম্মান পেলেন বিদ্যা। বিদ্যার অভিনয়ে মুগ্ধ ভারতীয় সেনা ( Indian Army ) একটি ফায়ারিং রেঞ্জের ( Firing Range ) নাম রেখেছে তাঁর নামে।

কাশ্মীরের গুলমার্গের এক ফায়ারিং রেঞ্জ এখন থেকে পরিচিত হবে ‘বিদ্যা বালান ফায়ারিং রেঞ্জ’ নামে। আর এর মধ্য দিয়ে প্রথম কোনও বলিউড অভিনেত্রী হিসেবে বিদ্যা পেলেন এমন ঐতিহাসিক সম্মান। চলতি বছরের গোড়ার দিকে বিদ্যা বালান তাঁর স্বামী বলিউড প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে ( Siddharth Roy Kapur ) নিয়ে গুলমার্গের শীতকালীন উৎসবে গিয়েছিলেন। গুলমার্গ উইন্টার ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল ভারতীয় সেনার পক্ষ থেকে।

আর সেখানেই ভূস্বর্গ কাশ্মীরের ( Kashmir ) প্রতি নিজের ভালোবাসার কথা জানান বিদ্যার স্বামী সিদ্ধার্থ। সেনাবাহিনী দিল এক সেরা উপহার। ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির হয়ে সিদ্ধার্থ রায় কাপুর তখন জানিয়েছিলেন যে, ভবিষ্যতে সিনেমার লোকেশন হিসেবে কাশ্মীরকে আরও বেশি করে ব্যবহার করা হবে। তিনি বলেছিলেন, “কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমাদের বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন নেই। সিনেপর্দায় আরও বেশি করে কীভাবে কাশ্মীরের সৌন্দর্য তুলে ধরা যায় সেই চেষ্টাই করব।

]]>
অস্কার কমিটিতে ভারতীয় অভিনেত্রীদের জয়জয়কার https://runnerbangla.com/oscar-committee-indian-actress-vidya-balan/ Tue, 06 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=3360 রানার প্রতিবেদন : ‘শেরনি’ মুভিতে ( Sherni Film ) অসাধারণ অভিনয় করে বিদ্যা বালন ( Vidya Balan ) প্রমাণ করেছেন বলিউডের আসল বাঘিনী তিনিই। তাঁর এই সুনাম যে হলিউড অবধি পৌঁছেছে তাঁর প্রমাণ পাওয়া গেল। অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেস ৩৯৫ জনকে একবছর মেয়াদে সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। বিশ্ববরেণ্যদের এই তালিকায় আছেন বলিউডের বিদ্যা। অস্কার পুরস্কারের ( Oscar Awards ) ক্ষেত্রে ভোট দিতে পারবেন তিনি।

একইসঙ্গে ২০২১ সালের বিভিন্ন সিদ্ধান্তে বিচারক হিসেবে মতও প্রকাশ করতে পারবেন। টুইটারে অস্কারের অফিসিয়াল অ্যাকাউন্টে রবিবার নতুন সদস্যদের এই তালিকা শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘অস্কারের নতুন সদস্যদের নাম জানানো হল!’ ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাহানি’, তাঁর সিকোয়েল ‘কাহানি-২’ এবং ২০১৭ সালের ছবি ‘তুমহারি সুলু’ বিদ্যা বালনের ক্যারিয়ারের অন্যতম দুটি কাজ।

অস্কার কমিটির এই সসম্মানজনক আমন্ত্রণে এগুলোর সপ্রশংস উল্লেখ করা হয়েছে। ৪২ বছর বয়সি বিদ্যার অসামান্য মুভির তালিকা বেশ দীর্ঘ। তারই একটি হল ‘দ্য ডার্টি পিকচার’। এই ছবির প্রযোজক তথা জিতেন্দ্রর পত্নী, একতা কাপুরের মা শোভা কাপুরও ডাক পেয়েছেন অস্কারে। ‘উড়তা পাঞ্জাব’ তাঁর প্রযোজিত অন্যতম আলোচিত ছবি। শোভা কাপুরের মেয়ে একতা কাপুরও বিচারক হওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

এ প্রসঙ্গে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ ( ২০১০ ) এবং ‘ড্রিমগার্ল’ ( ২০১৯ ) ছবি দুটির কথা উল্লেখ করেছেন অস্কার কর্তৃপক্ষ। ভারত থেকে এবার এই তিনজনই শুধু আমন্ত্রণ পেয়েছেন। মজার ব্যাপার এঁরা সকলেই মহিলা। সাম্প্রতিক বছরগুলোতে অস্কার বিচারক কমিটিতে বলিউড তারকারা নিয়মিতভাবে আমন্ত্রণ পেয়েছেন।

এর আগে ডাক পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, আমির খান, সলমন খান, ইরফান খান, ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অনুপম খের, টাবু, অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার। নতুন আমন্ত্রিতদের মধ্যে হলিউড থেকে রয়েছেন রবার্ট প্যাটিনসন, আন্ড্রা ডে, মারিয়া বাকালোভা ও ভ্যানিসা কার্বি।

এছাড়া যাঁদের ডাকা হয়েছে তাঁদের মধ্যে ৮৯ জন ইতোপূর্বে অস্কার মনোনয়ন ( Oscar Nomination ) পেয়েছেন আর জিতেছেন ২৫ জন। বর্ণবৈষম্য, লিঙ্গবৈষম্য আর স্বজনপোষণ নিয়ে বিতর্ক ঠেকানোর জন্য নতুন সদস্যদের মধ্যে শতকরা ৪৬ জনই মহিলা, ৩৯ ভাগ অশ্বেতাঙ্গ এবং আমেরিকার বাইরের ৪৯টি দেশ থেকে ৫৩ শতাংশকে ডাকা হয়েছে। এটা একটা রেকর্ড

]]>
আবার গোল্ডেন পাম, ৪৫ বছর পর ফের কানে যাচ্ছেন স্বপ্ন সুন্দরী জোডি https://runnerbangla.com/jodie-foster-hollywood-actress-reward-golden-palm-after-45-years-in-cannes-film-festival/ Tue, 22 Jun 2021 06:00:00 +0000 https://runnerbangla.com/?p=2795 রানার ডেস্ক : তিনি ছিলেন একদা বিশ্বের কোটি কোটি যুবকের স্বপ্নসুন্দরী। কিন্তু শুধু শরীরী আকর্ষণ, উত্তেজক বিভঙ্গ দিয়েই নয়, অভিনয়েও তিনি সর্বকালের সেরাদের একজন। এ-বছরের কান চলচ্চিত্র উৎসবের ( Cannes Film Festival ) আসর উদ্বোধন করবেন সেই হলিউড ( Hollywood ) অভিনেত্রী জোডি ফস্টার ( Jodie Foster )। এছাড়া চলচ্চিত্রে তাঁর গৌরবময় অবদান রাখার জন্য সারা জীবনের স্বীকৃতি হিসেবে তাঁকে দেওয়া হবে সম্মানসূচক গোল্ডেন পাম ( Golden Palm )। ১৯৭৬ সালে ‘ট্যাক্সি ড্রাইভার’ কানে প্রতিযোগিতা বিভাগে জায়গায় পাওয়ার সুবাদে জোডি কানে প্রথমবার পা রাখেন।

এই মুভিতে এক কিশোরী বেশ্যার ভুমিকায় ভুবনকাঁপানো অভিনয় করেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। মার্টিন স্করসেসির ছবিটি গোল্ডেন পাম ( Golden Palm ) জেতে। ঠিক ৪৫ বছর পর আবার গোল্ডেন পাম নিতে কানে যাচ্ছেন জোডি। এ-প্রসঙ্গে উৎসবের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো বলেছেন, জোডি ফস্টার ( Jodie Foster ) এমনই এক বিরল অভিনেত্রী জিনি বারবার নিজেকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন। জোডির দৃষ্টিই যেন কথা বলে।

তিনি সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন বারবার। একজন পরিচালক হিসেবেও তিনি অনন্যা। আমাদের জন্য তিনি এক মহামূল্যবান ব্যক্তিত্ব। আমরা আনন্দের সঙ্গে তাঁকে এই সম্মান জানাচ্ছি।’ কানে ইতোপূর্বে জোডির সাতটি ছবির প্রদর্শনী হয়েছে। এগুলোতে হয় তিনি পরিচালক ছিলেন, নয়তো অভিনয় করেছেন। ২০১৮ সালে কানে প্রতিযোগিতা বিভাগের বাইরে প্রদর্শিত ‘বি ন্যাচারাল: দ্য আনটোল্ড স্টোরি অব অ্যালিস গি-ব্লেশি’ প্রামাণ্যচিত্রের ধারাভাষ্য দিয়েছেন জোডি।

পৃথিবীর প্রথম নারী নির্মাতা ফ্রান্সের অ্যালিস গি-ব্লেশির জীবনকে ঘিরে তৈরি হয়েছিল এই তথ্যচিত্র। জোডি অর্ধশত ছবিতে অভিনয় করেছেন। চারটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন। পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে দুটি অস্কার ( Oscar )। ১৯৮৯ সালে ‘দ্য অ্যাকিউসড’ এবং ১৯৯২ সালে ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’ ছবির জন্য এই দুটি অস্কার তিনি জয় করেন। রবার্ট ডি নিরো, অ্যান্থনি হপকিন্স, মেল গিবসন, ডেনজিল ওয়াশিংটনসহ বহু প্রথমসারির নায়কের নায়িকা হয়েছেন তিনি।

ডেভিড ফিঞ্চার, রবার্ট জেমেকিস, স্পাইক লি, অ্যালান পার্কার, ক্লদ শ্যাবরলের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন। সম্মানসূচক গোল্ডেন পাম নিয়ে জোডি নিজে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘কানের প্রতি আমি অনেক ঋণী। আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছে কান। খুব কিমি. বয়সে এখানে আমার প্রথমবার আসার সময়টা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কানে নিজের পরিচালিত ছবি প্রদর্শন করব, এই স্বপ্ন ছিন বহুদিনের।

আমি ধন্য যে বেশ কয়েকবার আমি সেই সুযোগ পেয়েছি। সত্যি বলতে কী, কান এমন একটি চলচ্চিত্র উৎসব যেখানে যোগ্য শিল্পীদের সম্মান করা হয়। কান যে আমাকে যোগ্য মনে করেছে তাতে আমি যারপরনাই খুশি।‘ উল্লেখ্য, কানের সম্মানসূচক গোল্ডেন পাম পেয়ে থাকেন চলচ্চিত্র দুনিয়ার সেরারাই। এ-পর্যন্ত সম্মানটি পেয়েছেন ফরাসি অভিনেত্রী জ্যঁ মরো, অভিনেতা জ্যঁ-পিয়ের লিউ, জ্যঁ পল বেলমুন্দু, আলেন দ্যুলো, পরিচালক আনিয়েস ভারদা, ইতালিয়ান বার্নার্দো বার্তোলুচি, হলিউড অভিনেত্রী জেন ফন্ডা, পর্তুগিজ পরিচালক মানোয়েল দ্যঁ অলিভেরা প্রমুখ। সেই তালিকায় নাম উঠল অনিন্দ্যসুন্দরী জোডিরও।

]]>