Nusrat Jahan – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 08 May 2021 11:36:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Nusrat Jahan – Runner Bangla https://runnerbangla.com 32 32 ক্রমশ দূরে সরে গেলেন নুসরত, বিকল্প মুখের নাম শ্রাবন্তী https://runnerbangla.com/nusrat-jahan-nikhil-jain-srabanti-chatterjeec-rangoli-saree-brand-ambassador/ https://runnerbangla.com/nusrat-jahan-nikhil-jain-srabanti-chatterjeec-rangoli-saree-brand-ambassador/#respond Tue, 23 Mar 2021 06:28:09 +0000 https://runnerbangla.com/?p=363 রানার প্রতিবেদন : নিখিল জৈনের জীবনের বৃত্ত থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন নুসরত জাহান। এটা ছিল গুজব। সেই গুজব আর গুজব রইলো না। নিখিলের সংস্থা রঙ্গলির শাড়ি পরে এখন থেকে আর দেখা যাবে না নুসরতকে। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন নুসরতের চির প্রতিদ্বন্দ্বী শ্রাবন্তী। তাঁকেই কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বেছে নিলেন নিখিল।

সংস্থার বর্ষপূর্তির দিন গত কয়েক বছর ধরেই নুসরত থাকতেন অনুষ্ঠানের মধ্যমনি হয়ে। এবছরই ব্যতিক্রম হলো। তাকে অনুষ্ঠানের ধারে পাশে খুঁজে পাওয়া গেল না। সকলের কৌতূহলের পারদ একলাফে উঠে গেল অনেকটাই। এরপর চমকের হয়ত আরও কিছু বাকি ছিলা। সেই অভাব পূরণ করে দিল শ্রাবন্তীর আগমন। নুসরত আর নিখিলের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন, তার জায়গায় সামনে এলেন সুন্দরী শ্রাবন্তী।

দীর্ঘদিন ধরে নুসরত- শ্রাবন্তীর অলিখিত লড়াই টলিউডে কান পাতলেই শোনা যায়।এমনকি শেষ মুহূর্তে একাধিক সিনেমা নুসরতের কাছ থেকে ছিনিয়েও নিয়েছেন শ্রাবন্তী। উড়ান ছবির ঘটনা নিয়ে যথেষ্ট হৈচৈ হয়েছিল ইন্ডাস্ট্রিতে। প্রকাশ্যে না এলেও এই লড়াই থেকে গেছে চাপা এবং অলিখিত। আবার সেই অলিখিত লড়াইয়ে নেমে পড়লেন শ্রাবন্তী? এই প্রশ্নে নতুন গুঞ্জন টলিউডে।

শ্রাবন্তী এবং নুসরতের মধ্যে মিল একটাই, দুজনের কারও ব্যক্তি জীবন আজও থিতু হয়নি। শ্রাবন্তী তিনটে বিয়ে করে, সর্বশেষ তৃতীয় সম্পর্ক থেকেও বেড়িয়ে আসতে চাইছেন বলে গুঞ্জন টলিউডে। অন্যদিকে নুসরত নাকি তার তৃতীয় সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছেন। শ্রাবন্তীর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাস। দ্বিতীয় স্বামী মডেল বিরাজ কৃষ্ণান এখন তৃতীয় স্বামী রোশন সিং-এর সঙ্গে সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়েছেন শ্রাবন্তী।

শোনা যাচ্ছে এখন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। এদিকে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের আসামি কাদের ছিল নুসরতের প্রথম সম্পর্ক। এরপর সেই সম্পর্ক কেচে গন্ডুস হয় । পার্ক স্ট্রিট কাণ্ডের পর এটাই হবার ছিল। নুসরত বিয়ে করেন নিখিলকে। এখন নুসরতের সঙ্গে জড়িয়ে গেছে নতুন নাম , জশ দাশগুপ্ত।

টলিউডের জশকে দেখা গেছে নুসরতের সঙ্গে মন্দিরে পুজো দিতে। তাহলে নিখিল? এই গুঞ্জনও পাখা মেলছে যে, সম্পর্কের রসায়ন যেমন দ্রুত গতিতে পাল্টাচ্ছে তাতে এবার নিখিলের নামের সঙ্গে শ্রাবন্তীর নাম জুড়ে গেলে অবাক হবার কিছু থাকবে না।

]]>
https://runnerbangla.com/nusrat-jahan-nikhil-jain-srabanti-chatterjeec-rangoli-saree-brand-ambassador/feed/ 0
নুসরতের সঙ্গে আর থাকতে চান না তাঁর স্বামী নিখিল https://runnerbangla.com/nusrat-jahan-husband-nikhil-jain-send-divorce-notice/ https://runnerbangla.com/nusrat-jahan-husband-nikhil-jain-send-divorce-notice/#respond Mon, 22 Mar 2021 13:43:51 +0000 https://runnerbangla.com/?p=355 রানার প্রতিবেদন : ঘর ভাঙার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবার তাই সামনে চলে এল। স্ত্রী নুসরত জাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে নোটিশ পাঠালেন নিখিল জৈন। এমন খবরই এখন চর্চায় সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। তবে এ নিয়ে এখনই মুখ খুলতে চাননি নিখিল। বলেছেন, যা বলার পরে বলবেন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া যশ দাশগুপ্তর সঙ্গে তৃণমূল সাংসদ নুসরতের ঘনিষ্ঠ রসায়ন যতই সামনে আসছিল, ততই নিখিল-নুসরতের দাম্পত্যে ফাটলটা চওড়া হচ্ছিল।

এ নিয়ে সোশ্যাল মিডিয়াও গত কয়েকদিন ধরেই সরগরম। তবে সম্পর্কের এই টানাপোড়েন নিয়ে নিখিল বা নুসরত কেউই কখনও কোনও পোস্ট করেননি। এমনকী এমন কথাও শোনা গেছে, দূরত্ব যতই বাড়ুক, এখনও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরত। নিখিল অবশ্য ইনস্টাগ্রাম বা অন্য কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিবাহ বিচ্ছেদের বিষয়ে মুখ খোলেননি।‌

তবে গত কয়েকদিন ধরে কান পাতলেই শোনা যাচ্ছিল গুঞ্জন। নিখিল-নুসরতের মধ্যে দূরত্ব যত বেড়েছে, ততই ঘনিষ্ঠ রসায়ন স্পষ্ট হয়েছে ‘যশ-রতের’। দক্ষিণেশ্বর মন্দির চত্বরে যশকে নিয়ে নুসরতের উপস্থিতি এই জল্পনাকে আরও উসকে দেয়। কিছুদিন আগে ‘ডিকশনারি’র প্রিমিয়ারে দু’জনের হাসিমুখ ছবিও সামনে এসেছিল।

যশ-নুসরতের ‘বন্ধুত্ব’ রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে উঠেছে। যশ‌ সম্প্রতি গেরুয়া শিবিরে নাম লেখানোর পর নুসরাতকে নিয়ে জল্পনা শুরু হয়। তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন নুসরত। যশও বলেছেন, নুসরত তাঁর বন্ধু। এর মধ্যে রাজনীতির কোনও ছোঁয়া নেই।

]]>
https://runnerbangla.com/nusrat-jahan-husband-nikhil-jain-send-divorce-notice/feed/ 0