Nisith Pramanik – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 07 Jul 2021 16:08:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Nisith Pramanik – Runner Bangla https://runnerbangla.com 32 32 বাংলা থেকে কেন্দ্রে মন্ত্রী হচ্ছেন চার জন https://runnerbangla.com/four-central-minister-west-bengal-bjp/ Wed, 07 Jul 2021 11:39:42 +0000 https://runnerbangla.com/?p=3469 রানার ডেস্ক : বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন চার জন সাংসদ । চারজনের মধ্যে কতজন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী হবেন আর কজন প্রতিমন্ত্রী হবেন তা স্পষ্ট নয়। একমাত্র সুভাষ সরকারের ( Subhas Sarkar ) ক্যাবিনেট মন্ত্রী হবার সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন পদত্যাগ করেছেন। তাঁর জায়গায় নতুন মুখকে দায়িত্ব দিতে হবে। নতুন মুখ কি সুভাষ সরকার ? গুঞ্জন এখন তুঙ্গে। বাকি তিনজন উত্তরবঙ্গের দুই সংসদ ।

আলিপুরদুয়ারের জন বারলা ( Alipurduar MP John Barla ) এবং কোচবিহারের নিশীথ প্রামানিক। মতুয়া সম্প্রদায়ের ( Matua Community ) নেতা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও মন্ত্রী হচ্ছেন। সবমিলিয়ে দফায় দফায় ফোন করে চারজন কে জানিয়ে দেওয়া হয়েছে আজ সন্ধ্যায় তারা শপথ বাক্য পাঠ করবেন। উত্তরবঙ্গ সবচেয়ে বেশি সাফল্য দিয়েছে লোকসভা ভোটে। উত্তরবঙ্গ খালি হাতে ফেরায় নি বিধানসভা ভোটেও। বিপর্যয় হয়েছে দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গ থেকে মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর। মতুয়া সম্প্রদায়ের বিশাল ভোট যাতে বিজেপির হাতছাড়া না হয়ে যায়, তার জন্যই শান্তনুকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে জঙ্গলমহলে লোকসভা ভোটে ব্যাপক সাফল্য পেলেও বিধানসভা ভোটে কার্যত মুখ থুবরে পড়েছে বিজেপি। ওই এলাকায় সংগঠনকে মজবুত করতে তাই সুভাষ সরকারের মতো নেতাকে গুরুত্ব দেওয়ার কথা ভেবেছে দিল্লি নেতৃত্ব।

]]>
BREAKING : মোদির ডাক পেলেন নিশীথ-শান্তনু, শিকে ছিঁড়লো না সুভাষের https://runnerbangla.com/nisith-pramanik-shantanu-thakur-central-minister-west-bengal-bjp-narendra-modi-subhas-sarkar/ Wed, 07 Jul 2021 09:03:19 +0000 https://runnerbangla.com/?p=3459 রানার ডেস্ক : সব জল্পনার অবসান, শেষ পর্যন্ত কেন্দ্রে মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর ( Shantanu Thakur ) এবং নিশীথ প্রামানিক ( Nisith Pramanik )। বনগাঁ লোকসভা কেন্দ্রের ( Bangaon Lok Sabha constituency ) বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের ( Cooch Behar Lok Sabha Constituency ) বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। উত্তরবঙ্গের সাফল্যকে মাথায় রেখে নিশীথকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে মতুয়া সম্প্রদায়কে ( Matua Community )বার্তা দিতেই শান্তনুকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, এমনটি মনে করছে রাজনৈতিক মহল। প্রথমে শোনা গিয়েছিলো মন্ত্রী হতে পারেন সুভাষ সরকার। তাকেও দিল্লিতে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এখন দিল্লিতেই রয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত দুজনকে বেছে নেওয়া হল নিশীথ এবং শান্তনু। অন্যদিকে দেবশ্রী চৌধুরীকে বলা হয়েছে প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে।

বাবুল সুপ্রিয় ব্যাপারে প্রথম দিকে একই তথ্য পাওয়া গেলেও এখনো পর্যন্ত নিশ্চিত নয় বাবুল প্রতিমন্ত্রী পদে থাকবেন কি থাকবেন না। তবে এটা শোনা যাচ্ছে, দেবশ্রী চৌধুরীকে মন্ত্রী পদ থেকে সরিয়ে বাংলা সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। শান্তনু এবং নিশীথ, দুজনই প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। দীর্ঘ আলোচনা প্রক্রিয়া শেষে, দুজনের নাম চূড়ান্ত হয়।

]]>