New York – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 21 Jun 2021 08:32:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png New York – Runner Bangla https://runnerbangla.com 32 32 এক জোড়া জুতোর দাম ৯৩ লক্ষ টাকা? কারন শুনে কৌতূহলিদের চক্ষু চড়কগাছ https://runnerbangla.com/adidas-sneakers-world-record-new-york/ Mon, 21 Jun 2021 04:00:00 +0000 https://runnerbangla.com/?p=2729 New York : এক জোড়া জুতোর দাম প্রায় কোটি টাকা। ভারতীয় মুদ্রায় ঠিক গুনে গুনে ৯২,৭৮,০৭৩ টাকা। চক্ষু চড়কগাছ হলেও এটাই সত্যি। অ্যাডিডাসের ( Adidas ) একজোড়া রঙচঙে স্নিকার্স ( Sneakers ) নিলামে বিক্রি হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ডলারে, যা ভারতীয় মুদ্রায় ৯২,৭৮,০৭৩ টাকা। বর্ণাঢ্য এই জুতাজোড়ার নিলাম করছে নিউইয়র্কের বিখ্যাত সদবি হাউস ( Sotheby’s )।

বিক্রেতা নাম-পরিচয় গোপন করে জানিয়েছেন এই বিপুল অর্থ দান করবেন নিউ ইয়র্কের ব্রুকলিন জাদুঘরকে ( Brooklyn Museum )। অ্যাডিডাস স্নিকার্সের ( Adidas Sneakers ) বিক্রির ক্ষেত্রে এটাই বিশ্বরেকর্ড ( World Record )। প্রায় কোটি টাকা মূল্যের চামড়ার তৈরি এই জুতোজোড়ার ওপর মাইসেন চিনামাটি দিয়ে হাতে আঁকা সুন্দর ছবি আঁকা রয়েছে। এই ডিজাইন এতটাই নিখুঁত যে, প্রতি বছর মাত্র দুটোর বেশি জুতো তৈরি করা সম্ভব নয়।

বিশ্বের সবচেয়ে বড় নিলাম কেন্দ্র ( World Largest Auction Center ) সদবি হাউসের ( Sotheby’s ) মুখপাত্র অ্যাড্রিয়েনে দেজিসি জানিয়েছেন, এই জুতোজোড়া তৈরি করতে কারখানার কর্মীদের এক বছরেরও বেশি সময় লাগে। এই বিশেষ জুতোর ওপরের ডিজাইনে হাতের কাজ করতে মাইসেন পোর্সেলেন কোম্পানির শিল্পীদের সময় লাগে আরও ছয় মাস। অ্যাড্রিয়েনে দেজিসি আরও জানান, জুতোজোড়ার জন্য অনলাইনে ৭২টি অফার এসেছিল, শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ডলারে।

তবে বিক্রেতা এই টাকা নিজে না রেখে নিউইয়র্কের ( New York ) ব্রুকলিন জাদুঘরে দান করবেন বলে জানিয়েছেন। তবে নিলামে জুতো বিক্রির ঘটনা নতুন নয়। বিশেষ ধরনের জুতো নিলামে নিয়মিত উচ্চমূল্যে বিক্রি হয়। প্রায় ৫০ বছর আগে স্পোর্টস শু ( Shoe ) সংস্থা নাইকির ( Nike ) সহ-প্রতিষ্ঠানের হাতে তৈরি একজোড়া জুতো নিলামে ১ লক্ষ ৬২ হাজার ৫০০ মার্কিন ডলারে ( ভারতীয় মুদ্রায় ১,১৯,৬৫,৭৬৮ টাকা) বিক্রি হয়।

এই রেকর্ড ভেঙেছেন অ্যামেরিকান বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডন। আরেকটি নামী নিলাম কেন্দ্র ক্রিস্টির মতে, গত আগস্ট মাসে এয়ার জর্ডন ওয়ান জুতোজোড়া বিক্রি হয় ৬ লক্ষ ১৫ হাজার মার্কিন ডলারে ( ভারতীয় মুদ্রায় ৪,৫২,৮৫,৮৩২ টাকা )। এটা বিশ্ব রেকর্ড।

]]>
বিশ্বের এই বিরলতম এক ভুখন্ড যেখানে শুধু মৃত মানুষের রাজত্ব https://runnerbangla.com/new-york-hart-island-world-one-of-rarest-island-where-only-dead-people-rule/ https://runnerbangla.com/new-york-hart-island-world-one-of-rarest-island-where-only-dead-people-rule/#respond Tue, 15 Jun 2021 07:00:00 +0000 https://runnerbangla.com/?p=2484 রানার প্রতিবেদন : এক অদ্ভুত দ্বীপ, যে-দ্বীপের মাটিতে ঘুমিয়ে আছেন ঠিকানাবিহীন মানুষ। দ্বীপটি রয়েছে নিউ ইয়ৰ্কে ( New York ), নাম হাৰ্ট আইল্যান্ড ( Hart Island ) এবং এটা যেন মৃত্যুপুরী। সেখানে ১০ লক্ষেরও বেশি মানুষের সমাধি আছে। আছে গণকবর। অৰ্থাৎ এইডস ও যক্ষ্মায় আক্ৰান্ত হয়ে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের সমাধি রয়েছে এখানে। আছে হতদরিদ্ৰ, নাম-পরিচয়বিহীন মানুষের সমাধি। এছাড়াও রয়েছে কারাবন্দিদের সমাধি।পাশাপাশি অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশু ও বেওয়ারিশ মানুষের শেষ আশ্ৰয় জুটেছে সেখানে।

জানা গেছে, হাৰ্ট আইল্যান্ড মৃত মানুষকে সমাহিত করার বিশেষ একটি স্থান। সাধারণ সমাধিস্থলে যাঁদের ঠাঁই মেলে না, এখানেই তাঁদের শেষ আশ্ৰয়। হার্ট আইল্যান্ডের সমাধিস্থলটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সমাধিস্থল ( Burial Ground ) । সমাধিস্থলটি মৃতদেহের দ্বীপ বলে গণ্য। পরিচিত মৃতদের কারাগার নামেও। কারা বিভাগই পরিচালনা করে এই সমাধিস্থল। এখানে প্ৰবেশ খুবই সংরক্ষিত ছিল, তবে এখন এটি সহজ হচ্ছে। মাসে মাত্ৰ নিৰ্দিষ্ট দুটি দিনে মৃতের স্বজনেরা এখানে যেতে পারেন।

এ-বিষয়ে ৬৫ বছরের ইলায়েন জোসেফ বলেছেন, যখন ইচ্ছা তখনই তাঁর সন্তানের সমাধিস্থলে যেতে চান। তিনি চান না এতে কোনও নিয়ম বা বিধিনিষেধ থাকুক। ইলায়েনের মেয়ে টোমিকা ১৯৭৮ সালের জানুয়ারি মাসে মারা যায়। তখন তার বয়স মাত্ৰ কয়েক দিন। অপরিণত অবস্থায় জন্ম নিয়েছিল টোমিক।বাবা হিসাবে জোসেফ ২০১৪ সাল পৰ্যন্ত বিধিনিষেধের কারণে টোমিকার সমাধিস্থলে যেতে পারেননি। বছরে মাত্ৰ একবার সেখানে সংবাদমাধ্যমের প্ৰবেশাধিকার রয়েছে।

সম্প্ৰতি হাৰ্ট আইল্যান্ডের মেয়র বিল দ্য ব্লাসিও ( Mayor de Blasio ) দ্বীপটি সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনায় সই করেছেন। ১৮৬৯ সালে এক ব্যক্তির কাছ থেকে এই দ্বীপের সমাধিস্থলের মাটি কিনে নেওয়া হয়। প্ৰতি বছর প্ৰায় ১,২০০ জনকে সমাহিত করা হয় এখানে। কফিনের বাক্সগুলো নাম নয়, নম্বর দিয়ে চিহ্নিত করা হয়। নিকটবৰ্তী রিকারস আইল্যান্ডে যুক্তরাষ্ট্রের অন্যতম কুখ্যাত কারাগার। এখানকার বন্দিদের হাৰ্ট আইল্যান্ডের সমাধিস্থলে সমাহিত করা হয়। সমাধিস্থদের মধ্যে অনেকেই শিশু।

১৯৮০ সালে এইডস রোগের প্ৰাদুৰ্ভাবের পর থেকে এই রোগে মারা যাওয়া অনেককে এই সমাধিস্থলে আলাদা জায়গায় সমাহিত করা হয়। এইডস রোগে মারা যাওয়া অধিকাংশকে পারিবারিক বা সাধারণ জায়গায় সমাধিস্থ করা হয় না, এতে সংক্ৰমণের ভয় থাকে। তাই আক্ৰান্তদের আলাদা জায়গায় সমাধিস্থ করা হয়। এখানে সমাহিত ব্যক্তিদের মধ্যে চিনা, নেপালি ও নাইজেরীয় নাগরিকও রয়েছেন। সমাধিস্থলটি আনুমানিক ১৫০ বছরের পুরনো।

]]>
https://runnerbangla.com/new-york-hart-island-world-one-of-rarest-island-where-only-dead-people-rule/feed/ 0