New Market Kolkata – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 25 Jun 2021 15:23:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png New Market Kolkata – Runner Bangla https://runnerbangla.com 32 32 Fake Vaccine Kasba : টিকা জালিয়াতির পর্দা ফাঁস করতে বিশেষ টিম https://runnerbangla.com/kmc-kasba-fake-vaccination-wb-health-department-investigation-committee/ Thu, 24 Jun 2021 08:33:10 +0000 https://runnerbangla.com/?p=2875
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কসবায় ( Kasba ) ভুয়ো টিকাকরণ কেন্দ্র ( Fake Vaccination Center ) চালানোর অভিযোগের তদন্তে নামল কলকাতা পুরসভাও ( Kolkata Municipal Corporation )। সঙ্গে রাজ্য স্বাস্থ্যভবন বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছে। তৈরি করা হচ্ছে বিশেষ পোর্টাল। যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাদের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন কলকাতা পুরসভা স্বাস্থ্য বিভাগের কর্মীরা। অন্যদিকে এই ঘটনার তদন্ত কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে ( Detective Department ) দেওয়া হয়েছে।

কসবার এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি। যিনি আবার নিজেকে আইএএস বলে পরিচয় দিয়েছিলেন। সেটাও ছিল জাল। সূত্রের খবর, এই ঘটনার পেছনে বড়োসড়ো চক্রের ইঙ্গিত মিলেছে। কলকাতা পুলিশের প্রাথমিক তদন্তে হনুমান, কলকাতা পুরসভা এবং স্বাস্থ্য ভবনের কোনো প্রতিনিধি ( Firhad Hakim ) এই ঘটনার পেছনে জড়িত থাকতে পারে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, স্বাস্থ্যভবনকে একটি পোর্টাল তৈরি করতে বলা হয়েছে।

শহর জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে একাধিক টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। ফলে স্বাস্থ্যভবন কোথায় কাকে কত ভ্যাকসিন পাঠাল তারপর বিস্তারিত তথ্য নিজেদের কাছে রাখা প্রয়োজন। সেক্ষেত্রে একটি পোর্টাল তৈরি করে ডাটাবেজ রাখলে ভালো হয়। পাশাপাশি কলকাতা পুরসভা নির্দেশ দিয়েছে, এখন থেকে বেসরকারিভাবে কোনও টিকাকরণ কেন্দ্র চালাতে গেলে সংশ্লিষ্ট ক্লাব, এনজিওকে পুরসভার অনুমতি নিতে হবে। পুরসভার খতিয়ে দেখে ঠিকঠাক হলে তবেই অনুমতি দেবে।

বৃহস্পতিবার সকালে কসবা নিউমার্কেট এলাকায় এসে পৌঁছেছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। এখনকার সব ব্যবসায়ীরা টিকা নিয়েছিলেন তাদের তালিকা তৈরি হয়েছে। তাদের সকলের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা, কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা তা খোঁজ খবর নিচ্ছেন। ১০১ জনের তালিকা ব্যবসায়ী সমিতির তরফে দেওয়ায় হয়েছে। স্বাস্থ্যভবন ইতিমধ্যে তদন্ত কমিটি করার প্রক্রিয়া শুরু করেছে। কোথা থেকে ভ্যাকসিন আসলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

যদিও অভিযুক্তের থেকে স্বাস্থ্য ভবন এর টিকার রিকুইজিশন স্লিপ পাওয়া গিয়েছে। সেটাও আসল কিনা খতিয়ে দেখা হচ্ছে। যে টাকা উদ্ধার করা হয়েছে সেগুলি জাল কিনা তাও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ব্যাচ নাম্বার দেখে অনুসন্ধান করা হচ্ছে বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর।প্রশাসনের অন্দরের একাংশ মনে করছে, এই ঘটনার পেছনে কোন সরকারি আধিকারিক যুক্ত থাকলেও থাকতে পারে। না হলে এভাবে সরকারি স্তর থেকে ভ্যাকসিন বের করা অসম্ভব’।

]]>
EXCLUSIVE : ভেঙ্গে পড়তে পারে নিউ মার্কেট, সামনে এলো চাঞ্চল্যকর রিপোর্ট https://runnerbangla.com/kolkata-municipal-corporation-new-market-may-collapse-sensational-report-come/ Tue, 15 Jun 2021 08:50:41 +0000 https://runnerbangla.com/?p=2499 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ঐতিহ্যশালী নিউমার্কেট ( New Market ) বা হগ মার্কেটের ( Hogg Market ) আমূল সংস্কারের হাত দিয়েছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। দায়িত্ব দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ( Jadavpur University )। তবে ইতিমধ্যে প্রাথমিক সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নিউ মার্কেটের পুরনো ভবনে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। পুরনো আমলের ছাদ এবং বিম যথেষ্ট ক্ষতিগ্রস্ত। প্রায় ১৪৭ বছরের পুরনো এস এস হগ মার্কেট। নিউ মার্কেট নামেই অধিক পরিচিত।

নিউ মার্কেটের সংস্কার করা হলেও হগ মার্কেটের পুরনো অংশে হাত দেওয়া হয়নি। এবার সেই হগ মার্কেটের ( SS Hogg Market ) পুরনো অংশের সংস্কারে হাত দিতে চলেছে পুরসভা। পুরসভা সূত্রে খবর, বর্তমানে এসএস হগ মার্কেটের জ্যামিতিক পরীক্ষা-নিরীক্ষার কাজ হচ্ছে। যার আভিধানিক অর্থ ‘ডিফর্মেশন সার্ভে’। এই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই দেওয়ালগুলির অবস্থা বা মার্কেটের আর্চগুলির জ্যামিতিক চরিত্রের ধারণা পাওয়া যায়।

কাঠামো কতটা সুসংহত অবস্থায় রয়েছে, কোথাও কোনও সমস্যা তৈরি হয়েছে কিনা, তা বোঝা যাবে। বিশেষজ্ঞদের মতে, নিউ মার্কেট তৈরির সময়ে ‘ফ্ল্যাট রুফ’ বা এখনকার মতো ছাদ তৈরির রীতি ছিল না। কারণ তার জন্য কংক্রিট, বিম, টাইলসের প্রয়োজন পড়ত। ফলে কংক্রিট না থাকায় সম্ভবত চুন-সুরকি দিয়েই নিউ মার্কেটের ‘সিলিন্ড্রিকাল ভল্ট রুফ’ বা নলাকৃতি কাঠামোর ছাদ তৈরি হয়েছিল। ছাদের বিভিন্ন অংশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি গত সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা মার্কেট পরিদর্শন করেন। এনিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন বিভাগের ( Department of Construction, Jadavpur University ) অধ্যাপক বিশ্বজিৎ সোমের সঙ্গে আমিরুদ্দিন ( ববি ) বৈঠক করেন। আমিরুদ্দিন জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ সোমের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে। ৪ মাসের মধ্যে এই কমিটি বিস্তারিত রিপোর্ট জমা দেবে। যে রিপোর্টের ভিত্তিতে সংস্কারের কাজে হাত দেওয়া হবে।

কি ধরনের উপকরণ দিয়ে সংস্কার হবে বা কতদিন সময় লাগবে তার সবটাই জানাবে সমীক্ষা-রিপোর্ট। একইসঙ্গে ফুটনানি চেম্বারেরও সংস্কারের কাজে হাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটিকে ফুটনানি চেম্বার সংস্কারের জন্য রিপোর্ট দিতে বলা হয়েছে। এক কর্তা বলেন, লকডাউনের সময়টাকে বেছে নেওয়া হয়েছে। এখন মার্কেট অল্প সময়ে খোলা থাকছে। এই সুযোগে কাজটা কিছুটা এগিয়ে যাবে। পুরনো এবং নতুন বিল্ডিং মিলিয়ে ৩০০০ ব্যবসায়ী রয়েছেন। মূলত রাতে কিংবা দোকান বন্ধ থাকাকালীন সময়েই সংস্কারের কাজ করা হবে।

]]>