Netflix – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 19 Jun 2021 07:46:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Netflix – Runner Bangla https://runnerbangla.com 32 32 Samantha Akkineni : সবচেয়ে আলোচিত অভিনেত্রী, ফিরিয়ে দিলেন রেকর্ড অঙ্কের প্রস্থাব https://runnerbangla.com/samantha-akkineni-most-featured-actress-returned-offer-record-amount/ Sat, 19 Jun 2021 06:00:55 +0000 https://runnerbangla.com/?p=2676 রানার প্রতিবেদন : এখন দেশজুড়ে নেট ও সংবাদমাধ্যমে শুধু একজন অভিনেত্রীকে নিয়েই আলোচনা চলছে।একটিমাত্র ওয়েব সিরিজে অভিনয় করে যে জনপ্রিয়তা তিনি পেয়েছেন তা সিনেমা করে কয়েক দশকেও অনেকে পাননি। তিনি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি ( Samantha Akkineni )। ওয়েব মাধ্যমে যে তিনি এখন দারুণ আলোচিত তার পিছনে আছে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ( The Family Man 2 )। এই ওয়েব সিরিজের মাধ্যমেই ডিজিটাল প্ল্যাটফরমে পা রেখেছেন তিনি।

এই সিজনে সামান্থা সন্ত্রাসবাদীর চরিত্রে রয়েছেন, নাম তাঁর রাজি। চেন্নাইকে বিস্ফোরণে পুরো ধ্বংস করে দেওয়ার ছক কষে কাজে নেমে পড়ে রাজি। আইএসআইয়ের ( ISI ) সঙ্গে কাজ শুরু করে সে। এই খলচরিত্রে তিনি যে মাপের অভিনয় করেছেন তা এদেশে আগে দেখা যায়নি। এই সিরিজের ট্রেলার মুক্তির পরেই বিতর্কের মুখে পড়েছিলেন সামান্থা। ওয়েব সিরিজটি মুক্তির পর নানা বিতর্ক যেমন বেড়েছে, তেমনি দারুণ প্রশংসা কুড়োচ্ছেন এই উদ্দীপক সুন্দরী।

মনোজ বাজপেয়ীর ( Manoj Bajpayee ) মতো অভিনেতা থাকা সত্ত্বেও নজর কেড়েছে সামান্থার অভিনয়। তাঁকে এক আলাদা খ্যাতি এনে দিয়েছে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’। সেই সঙ্গে লোভনীয় পারিশ্রমিকও পেয়েছেন তিনি। একটি ওয়েব সিরিজের জন্য ৪ কোটি টাকা তাঁর আগে কেউ পাননি। ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-তে তাঁর বিপুল জনপ্রিয়তায় আকৃষ্ট হয়ে নেটফ্লিক্স ( Netflix ) তাদের নতুন একটি শোয়ের জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।

এইসিরিজের জন্য তারা পারিশ্রমিক দিতে চাইছে ৮ কোটি টাকা। যা ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর পারিশ্রমিকের দ্বিগুণ। শোটি একাধিক ভাষায় নির্মিত হবে। বলিউডের একজন নামী নির্মাতা এটি পরিচালনা করবেন। শোয়ের বিস্তারিত কিছু অবশ্য এখনো জানানো হয়নি। কিন্তু ৮ কোটির প্রস্তাব থাকা সত্ত্বেও সামান্থা রাজি হননি শোটি করতে। নতুন কোনো ওয়েব সিরিজেই আপাতত অভিনয় করছেন না তিনি। এখন তিনি স্বামীর সঙ্গে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন।

সামান্থা এমনকি মিডিয়ার ধারেকাছে নেই। বাড়িতে স্বামী নাগ চৈতন্য ও পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ উপভোগ করছেন। নিকট ভবিষ্যতে আর কোনও ওয়েব সিরিজ করার পরিকল্পনাই তাঁর নেই। বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সামান্থা। পাশাপাশি ‘শকুন্তলম’ সিনেমায় দেখা যাবে তাঁকে। সংস্কৃত ভাষার ‘অভিজ্ঞান শকুন্তলম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেমকাহিনি এতে তুলে ধরা হবে।

সিনেমাটি পরিচালনা করছেন গুণশেখর। এই দুই সিনেমা ছাড়াও অশ্বিন সর্বনন পরিচালিত একটি হরর সিনেমায়ও অভিনয় করবেন সামান্থা। শুধু তাই নয়, পা রাখতে চলেছেন বলিউডেও। দু’টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। লকডাউন উঠলেই ছবি দু’টির শুটিং শুরু হবে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সামান্থা জানিয়েছেন, দুটি ছবিই বড় একটি প্রোডাকশন হাউসের। নায়কও বলিউডের সেরা একজন।

]]>
প্রেমিকের ঘরে অন্য মেয়ে, দৃশ্য দেখে ভেঙে পড়েন বলিউডের হার্ট থ্রব https://runnerbangla.com/another-girl-boyfriend-room-bollywood-heartthrob-manisha-koirala/ https://runnerbangla.com/another-girl-boyfriend-room-bollywood-heartthrob-manisha-koirala/#respond Fri, 04 Jun 2021 07:02:44 +0000 https://runnerbangla.com/?p=1909 রানার প্রতিবেদন : শরীরী বিভঙ্গে যিনি মাত করেছিলেন সারা ভারতের তরুণদের হ্রিদ্য, তাঁর শরীরেই কিনা বাসা বেঁধেছিল প্ৰাণঘাতী ক্যানসার, তবে তাকে শেষপৰ্যন্ত পরাস্ত করতে সক্ষম হয়েছেন নেপালি বংশোদ্ভূত বলিউডের ( Bollywood ) অভিনেত্ৰী মনীষা কৈরালা ( Manisha Koirala )। সম্প্রতি নেটফ্লিক্সের ‘মসকা’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বয়স হয়েছে কিন্তু লাবণ্য কমেনি। কিন্তু সবকিছুর পরেও তাঁকে আজও নাড়া দিয়ে যায় অসফল প্রেম।

২০১০ সালের ১৯ জুন মনীষা বিয়ে করেছিলেন নেপালি শিল্পপতি সম্রাট দাহালকে। তাঁদের আলাপ হয়েছিল ফেসবুকে। সনাতনী নেপালি রীতিতেই বিয়ে করেন দু’জনে। মধুচন্দ্রিমা করতে যান ফ্লোরিডায় ( Florida )। কিন্তু দু’বছরের মাথায় ভেঙে যায় দাম্পত্য। ২০১২ সাল মনীষার কাছে একাধিক দুঃসংবাদ বয়ে আনে। বিয়ে ভাঙার পাশাপাশি সে বছরই জানা যায়, তিনি ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত। প্রথমে মুম্বই, তারপরে তাঁর চিকিৎসা হয় আমেরিকায়।

তবে মনীষা জয় করেছেন ক্যানসার। তিনি লিখেছেন, ‘চিকিৎসকের মুখে যখন শুনলাম আমি ‘ক্যানসারমুক্ত’, তখন কান্নায় ভেঙে পড়েছিলাম। এটাকে আমার ‘পুনৰ্জন্ম’ বলতে চাই আমি।’ ডিম্বাশয়ে ক্যানসার শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এই সুন্দরী অভিনেত্ৰীকে। নিউ ইয়ৰ্কের একটি হাসপাতালে মনীষার অস্ত্ৰোপচার সম্পন্ন হয়। সফল অস্ত্ৰোপচারের পর হাসপাতাল ছেড়ে পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি হোটেলে উঠেছিলেন তিনি।

ক্যানসার থেকে পুরোপুরি মুক্তি পেতে যুক্তরাষ্টে্ৰ তাঁর কেমোথেরাপিও চলছিল। মনীষা জানিয়েছেন, ক্যানসারকে পরাস্ত করতে পারলেও জটিল এই রোগের ধকলে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছে। পুরোপুরি সেরে উঠতে তাঁর আরও কিছুদিন সময় লাগবে। এ প্ৰসঙ্গে তিনি বলেন, ‘পুরোপুরি সুস্থ হতে আমাকে আরও দীৰ্ঘ পথ পাড়ি দিতে হবে। আপনাদের প্ৰাৰ্থনা আর আশীৰ্বাদের কল্যাণেই আজ আমি ক্যানসারকে পরাস্ত করতে পেরেছি। আমি নিশ্চিত, ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে একদিন অবশ্যই আপনাদের সবার মাঝে ফিরতে পারব।’

ভক্ত ও শুভকাঙক্ষীদের ধন্যবাদ জানিয়ে তাঁর ফেসবুক পাতায় লেখেন, ‘আমার পরিবারের সদস্য, পুরনো ও নতুন বন্ধুসহ আমার ক্যানসার ক্লাবের সদস্যরা সব সময় আমাকে ক্যানসারের বিরদ্ধে লড়াই করার প্ৰেরণা জুগিয়েছেন। আমার মা, ঈশ্বর, ফেসবুক ও টুইটার বন্ধুসহ সবার প্ৰতি আমি চিরকৃতজ্ঞ। সবার নিঃস্বাৰ্থ ভালোবাসার কারণেই আমি নতুন জীবন পেলাম।’ ১৯৯১ সালে ‘সওদাগর’ ( Saudagar ) ছবির মাধ্যমে বলিউডে যাত্ৰা শুরু করেছিলেন নেপালের সম্ভ্ৰান্ত কৈরালা পরিবারের মেয়ে মনীষা কৈরালা।

পরবতী সময়ে ‘১৯৪২, এ লাভ স্টোরি’, ‘দিল সে’, ‘মন’, ‘যুগপুরুষ’, ‘লজ্জা’ সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি। মাঝে কিছুদিন অনিয়মিত থাকলেও ২০১২ সালে ‘ভূত রিটাৰ্নস’ ছবির মধ্য দিয়ে বলিউডে প্ৰত্যাবৰ্তন ঘটে তাঁর। ছবিটি মুক্তির পর আরও কয়েকটি ছবির প্ৰস্তাব আসে মনীষার কাছে। বলিউডে নিয়মিত হওয়ার জন্য পুরোদমে প্ৰস্তুতিও শুরু করেন তিনি। কিন্তু বাদ সাধে শারীরিক অসুস্থতা।

হঠাৎ করেই তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। ক্যানসারের মতো কঠিন রোগ দেহে বাসা বাঁধলেও মনীষা কখনোই ভেঙে পড়েননি। শুরু থেকেই সবকিছু সহজভাবে নিয়ে ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সঠিক চিকিৎসা, মানসিক শক্তি আর সবার ভালোবাসাকে হাতিয়ার করে অবশেষে কঠিন সেই যুদ্ধে জয়ী হন তিনি। তবে কিছুতেই ভুলতে পারেন না তাঁর প্রেমের কথা, প্রতারিত হওয়ার কথা। ১৯৯৬ সালে ‘অগ্নিসাক্ষী’ ছবির শ্যুটিংয়ের সময় মনীষা প্রেমে পড়েন নানা পাটেকরের ( Nana Patekar )।

সেসময় নানার মতো গম্ভীর স্বভাবের একজন ব্যক্তির সঙ্গে মনীষার প্রেমের খবরে অনেকেই অবাক হন। যদিও তখন মনীষা নিজেও বদমেজাজের জন্য সেসময় চর্চিত ছিলেন। তবে ‘অগ্নিসাক্ষী’র শ্যুটিংয়ের সময় নানা ও মনীষা দুজনেই একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন বলেই শোনা গিয়েছিল। সেসময় মনীষার প্রতিবেশীরা অনেকেই বলেছিলেন তাঁরা নানাকে অনেক ভোরে মনীষার বাড়ি থেকে বের হতে দেখেছেন। এমনকি নানা নাকি সেসময় স্ত্রীর থেকে আলাদা থাকাও শুরু করেন।

তবে মনীষার সঙ্গে সম্পর্কে থাকার কিছুদিনের মধ্যে তাঁর উপর বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা শুরু করেন নানা। সেমসয় সহ অভিনেতাদের সঙ্গে মনীষাকে দেখলে বা খোলামেলা পোশাকে দেখলে নানা নাকি ভীষণ রেগে যেতেন। এসব কারণে বিভিন্ন সময় মনীষার সঙ্গে ঝগড়াও হয়েছে বলে শোনা যায়। এরই মাঝে একদিন অভিনেত্রী আয়েশা জুলকার ( Ayesha Jhulka ) সঙ্গে নানাকে তাঁর ঘরে হাতেনাতে ধরেছিলেন মনীষা। শোনা যায় সেসময় আয়েশার সঙ্গে নাকি ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন নানা।

এই ঘটনায় তিনি ভেঙে পড়েন। নিজেকে প্রতারিত মনে হতে থাকে, মনীষা সেসময় আয়েশাকে গালিগালাজ করেন বলেও শোনা যায়। এই ঘটনার পর মনীষা নানাকে বিয়ের প্রস্তাব দেন। যদিও নানা সে প্রস্তাব খারিজ করে দেন। এরপরেই নাকি মনীষার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় নানা পাটেকরের। এদিকে মনীষার সঙ্গে সম্পর্ক ভাঙার পর পরই নানা আয়েশার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করে নেন এবং আয়েশার সঙ্গে লিভ-ইন করা শুরু করেন।

]]>
https://runnerbangla.com/another-girl-boyfriend-room-bollywood-heartthrob-manisha-koirala/feed/ 0