National Human Rights Commission of India – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 16 Jul 2021 16:14:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png National Human Rights Commission of India – Runner Bangla https://runnerbangla.com 32 32 পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন আসন্ন? শুভেন্দুর কথায় পর্যাপ্ত ইঙ্গিত https://runnerbangla.com/west-bengal-presidential-rule-imminent-suvendu-adhikari-words/ Fri, 16 Jul 2021 15:46:58 +0000 https://runnerbangla.com/?p=4080 রানার ডেস্ক : পশ্চিমবঙ্গ কি রাষ্ট্রপতি শাসনের ( Presidential Rule ) দিকে এগোচ্ছে? কিংবা বলা যায় পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন আসন্ন? এই প্রশ্নগুলোর জন্ম দিলেন বিজেপি নেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন সরকার গঠন হওয়ার আড়াই মাসের মধ্যেই এই সরকারের যা কাজকর্ম, সরকারের অন্তর্বর্তী বাজেট, সরকারের আট মাসের বাজেট এবং তারপর জাতীয় মানবাধিকার কমিশনের ( NHRC ) রিপোর্ট, সব মিলিয়ে তার মনে হচ্ছে এই সরকারটা আগামী ভোট পর্যন্ত হয়তো আর টিকবে না।

অর্থাৎ তার স্পষ্ট ইঙ্গিত রাষ্ট্রপতি শাসনের দিকেই। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন তাদের রিপোর্টে দিয়ে বলেছে ,এই রাজ্যে আইনের শাসন নয় শাসকের আইন কায়েম হয়েছে। অর্থাৎ যেখানে আইনের শাসন নেই সেখানে কেন্দ্রীয় হস্তক্ষেপের যুক্তিযুক্ত কারণ রয়েছে বলেই তার ইঙ্গিত। শুভেন্দু বললেন, জাতীয় মানবাধিকার কমিশনের ওই একটা কথাই সরকারটাকে শেষ করে দিয়েছে। একই সঙ্গে তিনি যোগ করেন, তার দল বিজেপি চায় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেই ক্ষমতায় আসতে।

তিনি এটাই বোঝাতে চাইলেন, দল হিসেবে বিজেপি রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাইছে না কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দলই পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে রাষ্ট্রপতি শাসন অবশ্যম্ভাবী হয়ে পড়ছে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট কে হাতিয়ার করে বিজেপি এখন সরকারের সমালোচনায় কার্যত ঝাঁপিয়ে পড়েছে। রিপোর্টে বলা হয়েছে পুলিশ-আমলা – শাসকদল তিন শক্তি হাতে হাত মিলিয়ে সরকারকে ক্ষমতায় রাখতে কাজ করে যাচ্ছে।

এখানে আইনের কোনও শাসন নেই। পুলিশ এক পক্ষের হয়ে কাজ করছে। আক্রান্ত,অত্যাচারিত মানুষ পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো সহায়তা পায়নি। ভোটের পর যে বল্গাহীন সন্ত্রাস নেমে এসেছিল রাজ্য জুড়ে তার কোনো সুরাহা পাননি আক্রান্ত মানুষেরা। এমনকি পুলিশ অনেক ক্ষেত্রে থানায় এফআইআর পর্যন্ত নেয়নি, এই অভিযোগ করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, এ রাজ্যের পুলিশের প্রশাসনিক সংস্থার অত্যন্ত জরুরী।

সেইসঙ্গে পশ্চিমবঙ্গের আমলাতন্ত্রের আমূল পরিবর্তনের সুপারিশ করেছেন তারা। একই সঙ্গে বলেছেন, ভোটের পর পশ্চিমবঙ্গের নারকীয় ঘটনা ঘটেছে। কোন গণতান্ত্রিক ব্যবস্থায় এ জিনিস কখনোই কাম্য নয়। যদি পশ্চিমবঙ্গের উদাহরণ অন্যান্য রাজ্যের দলগুলিও গ্রহণ করতে শুরু করে, যদি এটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ে তাহলে ভারতবর্ষের গণতন্ত্র অস্তমিত হবে, এই আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

]]>
পশ্চিমবঙ্গের পুলিশী ব্যবস্থার আমূল সংস্কার চাইল জাতীয় মানবাধিকার কমিশন https://runnerbangla.com/national-human-rights-commission-want-change-radical-reform-west-bengal-police-system/ Thu, 15 Jul 2021 14:57:31 +0000 https://runnerbangla.com/?p=4012 রানার প্রতিবেদন : পশ্চিমবঙ্গের পুলিশি ( WB Police ) ব্যবস্থার আমূল পরিবর্তন চাইলো জাতীয় মানবাধিকার কমিশন( NHRC )। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে ক্যালকাটা হাইকোর্টে ( Calcutta High Court ) যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতেই পশিমবঙ্গের পুলিশী ব্যবস্থার আমূল পরিবর্তন চাওয়া হয়েছে। বলা হয়েছে, পুলিশ এবং সেইসঙ্গে এই রাজ্যের আমলাতন্ত্রকে ঢেলে সাজানো দরকার। এই সুপারিশের মূল উদ্দেশ্য, আমলা এবং পুলিশকে রাজনৈতিক নেতৃত্বের প্রতি নয়, মানুষের জন্য দায়বদ্ধ করে তুলতে হবে।

এই রাজ্যে যেটা অত্যন্ত জরুরি। বলা হয়েছে, পুলিশের নিয়োগ এবং বদলি সংক্রান্ত স্বতন্ত্র বোর্ড গড়ে তুলতে হবে। এই সংক্রান্ত সুপ্রিমকোর্টের ( Supreme Court ) একটি মামলার রায় উল্লেখ করে বলা হয়েছে, ২০০৬ সালে ভারত সরকার বনাম প্রকাশ সিং মামলায় সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছিল তা কার্যকর করা জরুরি। সেই অনুযায়ী, রাজ্য নিরাপত্তা কমিশন গঠন, পুলিশ কম্পলেন্টস অথরিটি গঠন করা দররার।

সেই সঙ্গে বলা হয়েছে, রাজ্য পুলিশের ডিজি সহ উচ্চপদস্থ পুলিশ কর্তাদের বদলি ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তাদের দায়িত্ব দিতে হবে নূন্যতম একটা সময়সীমাও নির্দিষ্ট করে, যখন খুশি বদলি করা যাবে না। বর্তমান ব্যবস্থা বজায় থাকলে আমলাতন্ত্র শুধু শাসকদলের স্বার্থসিদ্ধির যন্ত্র হিসাবে কাজ করে যাবে। আমলা থেকে যাবে শাসক দলের ক্ষমতায় টিকে থাকার সহায়ক শক্তি হিসাবে।

জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে বলা হয়েছে, যারা সন্ত্রাসের কবলে পড়েছিলেন, যাদের হাসপাতালে চিকিৎসা করতে হয়েছে, সেই চিকিৎসার নথি সংগ্রহ করতে হবে। তাহলে সন্ত্রাসের রূপটা বোঝা যাবে। কারন, অসংখ্য ঘটনায় পুলিশ সন্ত্রাস রোখা তো দূর, আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায়নি এবং তাদের অভিযোগও গ্রহণ করেনি।

]]>
বঙ্গে নারকীয় সন্ত্রাসের সিবিআই চেয়ে আদালতে রিপোর্ট মানবাধিকার কমিশনের https://runnerbangla.com/west-bengal-post-poll-violence-report-human-rights-commission-court-cbi/ Thu, 15 Jul 2021 12:56:47 +0000 https://runnerbangla.com/?p=3995 রানার ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের পরে ভয়াবহ সন্ত্রাসের হয়েছিল গোটা রাজ্যজুড়ে। পুলিশি নিষ্ক্রিয়তা এবং রাষ্ট্রীয় মদতের কথাও উল্লেখ করা হয়েছে। খুন,ধর্ষণ, বাড়ি আগুন দিয়ে জালানোর মত ঘটনা ঘটেছে। কার্যত তাণ্ডবলীলা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। ঠিক এই ভাষাতেই রিপোর্ট দিল মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন ( National Human Rights Commission ) এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর সিবিআই ( CBI ) তদন্ত চেয়েছে।

বলা হয়েছে, রাজ্য জুড়ে যে ভয়াবহ সন্ত্রাসের পরিবেশ কায়েম হয়েছে তা অত্যন্ত উদ্বেগের। ভয়াবহ এবং নারকীয় ঘটনাগুলো আলাদাভাবে তদন্তের জন্য সিবিআই তদন্ত জরুরি বলে মত কমিশনের। থেকে বলা হয়েছে সিবিআই কিভাবে কাজ করবে না করবে তাদের তাদের পথনির্দেশ এবং সহায়তার জন্য সিট গঠন জরুরি। সিট থাকুক হাইকোর্টের ( High Court ) তত্ত্বাবধানে।

একই সঙ্গে সরকারি উকিল দের একটা আলাদা প্যানেল তৈরি করতে বলা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণ, তাদের রেশন, বাড়িঘর মেরামতি করার জন্য সরকারি সহায়তার সুপারিশ করা হয়েছে কমিশনের রিপোর্টে । জাতীয় মানবাধিকার কমিশনের মতে দিনের পর দিন যেভাবে এ ধরনের নাটকীয় ঘটনা পশ্চিমবঙ্গে হয়েছে তা এককথায় নজিরবিহীন।

অবিলম্বে এই ধরনের ঘটনায় রাশ টানা না গেলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের এই অত্যাচারের ঘটনা গুলো অন্যান্য রাজ্যে ও ছড়িয়ে পড়তে পারে। যদি পশ্চিমবঙ্গের মত ঘটনা দেশের অন্যান্য রাজ্যে ছড়াতে শুরু করে, তাহলে এ দেশ থেকে গণতন্ত্রের বিদায় সুনিশ্চিত। সুতরাং এখনই কঠোর হাতে বিষয়টির মোকাবেলা করা না গেলে ভবিষ্যতের জন্য এক ভয়াবহ দুর্দিন অপেক্ষা করে আছে।

]]>
আদালতে মুখ পুড়লো সরকারের, হিংসার তদন্ত থাকছে মানবাধিকার কমিশনের হাতেই https://runnerbangla.com/west-bengal-government-face-burned-in-high-court-violence-investigation-case-handover-to-human-rights-commission/ Mon, 21 Jun 2021 07:23:35 +0000 https://runnerbangla.com/?p=2752 রানার ডেস্ক : ভোট পরবর্তী সন্ত্রাসের ( Post Vote Terrorism ) যত অভিযোগ জমা পড়েছে তা খতিয়ে দেখবে জাতীয় মানবাধিকার কমিশন ( Human Rights Commission )। হাইকোর্টের ( High Court ) পাঁচ সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেওয়ার পর সেই নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে আদালতে গিয়েছিল রাজ্য সরকার ( West Bengal Government )। আদালত রাজ্য সরকারের সেই আবেদন খারিজ করে দিয়েছে আজ। পাল্টা রাজ্য সরকারকে ভর্ৎসনাও করা হয়েছে আদালতের পক্ষ থেকে।

আদালতের মন্তব্য, বিষয়টি অত্যন্ত উদ্বেগের, রাজ্য মানবাধিকার কমিশনে একটি অভিযোগ জমা পড়েনি, অথচ জাতীয় মানবাধিকার কমিশনের ইতিমধ্যে ৫৪১টি অভিযোগ জমা পড়েছে। আদালত বলে, এমনও অভিযোগ আসছে, বিভিন্ন পুলিশ থানায় অভিযোগ করতে গেলে সে অভিযোগ পর্যন্ত নেওয়া হচ্ছে না । এখনো পর্যন্ত যে সমস্ত অভিযোগ সামনে এসেছে তার তদন্ত এবং দোষীদের চিহ্নিত করার ব্যাপারেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আদালতের পক্ষ থেকে।

রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়ে আদালত জানিয়ে দিয়েছে যে অভিযোগ জমা পড়েছিল শুধু তাই নয় লাগাতার অভিযোগ আসছে ভোট মিটে যাওয়ার এতদিন পরেও। এদিকে গতকালই বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) ইঙ্গিত দিয়েছেন, তারা রাজ্যে ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস নিয়ে সুপ্রিম কোর্টের ( Supreme Court ) দ্বারস্থ হতে চলেছেন। তাদের মূল অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে।

শুভেন্দু বলছেন, এমন দশটি অন্তত রহস্যজনক হত্যাকান্ড সংঘটিত হয়েছে যে হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা রহস্যজনক। সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন সুপ্রিম কোর্টে। তাদের বক্তব্য, ইতিমধ্যে ভোট-পরবর্তী সন্ত্রাসের যতগুলো ঘটনা ঘটেছে, যত খুন সন্ত্রাস এবং ধর্ষণের ঘটনা ঘটেছে তার যাবতীয় তথ্য নিয়ে তারা দ্বারস্থ হবেন সুপ্রিম কোর্টের।

]]>