Monsoon Session – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 23 Jul 2021 15:38:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Monsoon Session – Runner Bangla https://runnerbangla.com 32 32 রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূলের শান্তনু সেন https://runnerbangla.com/trinamool-shantanu-sen-suspended-rajya-sabha/ Fri, 23 Jul 2021 06:29:24 +0000 https://runnerbangla.com/?p=4376 রানার ডেস্ক : অসংসদীয় কাজের জন্য সংসদের রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ( Santunu Sen )। গতকাল তার আচরণের জন্য বিজেপির পক্ষ থেকে রাজ্যসভার ( Rajya Sabha ) অধ্যক্ষ ভেঙ্কাইয়া নাইডুর কাছে অভিযোগ দায়ের করেছিল বিজেপি ( BJP )। অভিযোগ খতিয়ে দেখে শেষ পর্যন্ত শান্তনু সেনকে বাদল অধিবেশনের ( Monsoon Session ) বাকি দিনগুলোর জন্য সাসপেন্ড করা হয়।

গতকাল তথ্যপ্রযুক্তি মন্ত্রী যখন পেগাসাস ( Pegasus ) বিতর্কে সরকারি বক্তব্য পাঠ করছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেস ( TMC ) ব্যাপক বিক্ষোভ শুরু করে। রাজ্যসভায় হইচই চলাকালীন ড.শান্তনু সেন ছুটে গিয়ে মন্ত্রীর হাত থেকে কাগজগুলো ছিনিয়ে নেন, তারপর তিনি সেগুলো ছিঁড়ে বাতাসে ভাসিয়ে দেন। তৃণমূলের অভিযোগ, অসত্য বক্তব্য পাঠ করছিলেন মন্ত্রী তাই তাদের এই আচরণ।

এনিয়ে বিজেপি ব্যাপকভাবে সরব হয় এবং তারা জানায়, অধ্যক্ষের কাছে বিষয়টি নিয়ে তারা অভিযোগ জানাবে। কারন এটা কখনোই সংসদীয় আচরণের মধ্যে পড়ে না। বিজেপি যখন এনিয়ে হৈচৈ শুরু করেছে, তখনই সাংবাদিকদের সামনে আসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তারা জানায় শান্তনু সেন কে হুমকি দেওয়া হয়েছে এবং কি তাকে শারীরিকভাবে হেনস্থার চেষ্টা করা হয়েছে।

তাদের অভিযোগ এই রকম, তথ্যপ্রযুক্তি মন্ত্রীর হাত থেকে কাগজ ছিনিয়ে নিয়ে শান্তনু সেন ছিঁড়ে ফেলার পর বিজেপির হরদীপ সিং পুরি এসে শান্তনু সেনকে হুমকি দিতে শুরু করেন, এবং শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেন। এই অভিযোগে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির বক্তব্য, এটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। হরদীপ সিং না তাকে কোনও হুমকি দিয়েছেন, না তাকে শারীরিকভাবে হেনস্থা করেছেন।

সকলে চোখের সামনে দেখেছে, শান্তনু সেন কি করেছেন। যে আচরণ রীতিমতো লজ্জাজনক। এ ধরনের আচরণ সাংসদের কাছ থেকে আশা করা যায় না। এ জিনিস চলতে থাকলে সংসদ অধিবেশন চালানোই মুশকিল হয়ে যাবে। তারা তখন সিদ্ধান্ত নেয়, বিষয়টি নিয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ জানানো হবে। ঘটনার সময় ভেঙ্কাইয়া নাইডু ( Venkaiah Naidu ) সভায় ছিলেন না।

বিষয়টি গতকালই তার দৃষ্টিতে নিয়ে আসা হয়। আজ তিনি তার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এরপর তুমুল হৈচৈ শুরু হয় রাজ্যসভায়। তৃণমূল কংগ্রেস সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারপরই অধিবেশন সাময়িক মুলতবি রাখার সিদ্ধান্ত নেন অধ্যক্ষ।

]]>
ছাতা হাতে ভাইরাল মোদি, প্রশংসা-কটাক্ষ সবই উপচে পড়ছে নেটে https://runnerbangla.com/pm-narendra-modi-address-parliament-members-before-badal-session/ Mon, 19 Jul 2021 08:07:51 +0000 https://runnerbangla.com/?p=4160 রানার প্রতিবেদন : আজ থেকে শুরু হলো সংসদের বাদল অধিবেশন ( Monsoon Session )। অধিবেশন শুরুর আগে সংসদ সদস্য এবং বিশেষ করে বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেন মোদি ( Narendra Modi )। সংসদের মিডিয়া এনক্লেভে চলে আসেন প্রধানমন্ত্রী। সেই সময় বৃষ্টি পড়তে শুরু করেছে। সকলকে অবাক করে দিয়ে নিজেই ছাতা হাতে পৌঁছে যান তিনি।

বা হাতে ছাতা ধরে নিজের বক্তব্য রেখে রওনা হন সংসদ কক্ষের উদ্দেশ্যে। যার ছাতা ধরার দায়িত্ব, তাকে ধরতে না দিয়ে নিজেই ছাতা ধরে চলে আসেন আবার ছাতা হাতে ফিরে যান সংসদে। এই ছবি সামনে আসতেই নেট মাধ্যমে শুরু হয় হৈচৈ। প্রথমে সক্রিয় হয়ে ওঠে গেরুয়া শিবির। তারা দাবি করতে থাকে, এটা একটা নজিরবিহীন ঘটনা। আজ পর্যন্ত কোনও প্রধানমন্ত্রীকে দেখা যায়নি, নিজের ছাতা নিজেই বয়ে নিয়ে চলেছেন।

অনেক বিজেপি কর্মী সমর্থক আবার রাহুল গান্ধীর ( Rahul Gandhi ) একটি পুরনো ছবি একই সঙ্গে শেয়ার করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে , রাহুল গান্ধীর এক সহকারী তাঁর মাথায় ছাতা ধরে আছেন। দুটো ছবি দিয়ে লেখা হয়েছে, এটাই দুই দলের সাংস্কৃতিগত পার্থক্য। দুই নেতার বৈশিষ্ট ধরা পড়েছে এই একটি ছোট্ট ঘটনায়। বিজেপির প্রচারের পাল্টা সক্রিয় বিরোধী শিবিরের লোকেরা। তাদের দাবি, মোদি কাজের কাজ কিছু করেন না, আগ্রহও নেই। মোদি জানেন শুধু গ্যালারি শো করতে। উনি যদি এসব নাটকবাজি না করে কাজ করতেন তাহলে, দেশবাসীর এত দুর্ভোগ হতো না।

]]>
EXCLUSIVE : দিল্লিতে পা দিয়েই বিক্ষোভের মুখে পড়তে পারেন মমতা https://runnerbangla.com/west-bengal-cm-mamata-banerjee-can-face-protests-delhi/ Sun, 18 Jul 2021 12:15:00 +0000 https://runnerbangla.com/?p=4140 রানার প্রতিবেদন : আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন ( Monsoon Session )। এই অধিবেশন চলা কালীন আগামী ২৫ তারিখ দিল্লি ( Delhi ) পৌছচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। এই সময় দিল্লিতে বিরোধী নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার এই সংক্ষিপ্ত সফরের মধ্যেই রাষ্ট্রপতি ( President ) এবং প্রধানমন্ত্রীর ( Prime Minister ) সঙ্গে দেখা করার চেষ্টা করবেন তিনি। মুখ্যমন্ত্রী সফর চলাকালীন তাকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে এবার।

বিজেপি সাংসদ অর্জুন সিং এর ইঙ্গিত, যারা ঘরছাড়া হয়ে আছেন তৃণমূলের অত্যাচারে, তাদের অনেকেই দিল্লি পৌঁছেছেন। বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়ে আছেন। এরকম হাজার সাতেক ঘরছাড়া মানুষ নাকি দিল্লিতে আশ্রয় নিয়েছেন। এই ঘরছাড়ারাই বিক্ষোভ দেখাবে বলে জানিয়েছেন অর্জুন। কবে কার বিরুদ্ধে বিক্ষোভ তা নির্দিষ্ট করে না বলেননি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন বিক্ষোভ সংগঠিত হতে পারে, কোন জায়গায় সেটা স্পষ্ট করে বলা হয়নি।

বিক্ষোভ সংগঠিত করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের ( NHRC ) রিপোর্ট সামনে আসার পর এটাকেই এখন সবচেয়ে বড় হাতিয়ার করছে বিজেপি ( BJP )। গেরুয়া শিবির দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিল, রাজ্যজুড়ে বল্গাহীন সন্ত্রাস নামিয়ে এনেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ( TMC )। খুন-ধর্ষণ আগুন লুট হয়েছে রাজ্যজুড়ে, কিন্তু শাসক দল এবং সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপির দাবি, বাস্তবটা প্রতিফলিত হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে। এই রিপোর্টকে হাতিয়ার করেই রাজ্য সরকারকে কোণঠাসা করতে চায় বিজেপি। বিষয়টি নিয়ে সংসদেও সরব হতে চাইছে রাজ্য বিজেপি। গেরুয়া শিবির একইসঙ্গে রাজ্য সরকারের ওপর চাপ তৈরি করতে, বিক্ষোভ সংগঠিত করার কথা ভাবছে তারা।

]]>