Madan Mitra – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 21 Jul 2021 14:38:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Madan Mitra – Runner Bangla https://runnerbangla.com 32 32 করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মদনের একুশ ( ভিডিও ) https://runnerbangla.com/madan-mitra-21-se-july-breaking-corona-regulations/ Wed, 21 Jul 2021 10:15:17 +0000 https://runnerbangla.com/?p=4262 Madan Mitra 21st July : করোনা বিধি-নিষেধের কথা মাথায় রেখেই এবছর ভার্চুয়াল একুশে জুলাই ( 21st July ) পালন করছে তৃণমূল কংগ্রেস ( TMC )। এদিন তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান হয় ধর্মতলায় মঞ্চ বেঁধে। এ বছর প্রকাশ্য সমাবেশের পরিবর্তে ভার্চুয়াল। এবছরের একুশে জুলাই কে একটু ভিন্নভাবে উপস্থাপন করছে তৃণমূল। দেশের বেশ কিছু রাজ্যে বড় স্ক্রিনের মাধ্যমে মমতার বক্তব্য সম্প্রচারিত হবে।

তৃণমূল শিবিরে বেশ কিছুদিন ধরেই এই সভা নিয়ে হইহই চললেও তাকে কথায় কথায় কটাক্ষ করে চলেছে বিরোধী শিবির বিজেপি। তাদের মন্তব্য, গুজরাট, তামিলনাড়ু ,অন্ধপ্রদেশ কিংবা মধ্যপ্রদেশে তৃণমূল কংগ্রেসের ক’জন কর্মী সমর্থক আছে, সেটা তৃণমূলের অতি বড় সমর্থকও জানেন না। হাতে গুনে একজন-দুজনকে খুঁজে পাওয়াও মুশকিল। অথচ সেখানে ঠিকাদারকে লাগিয়ে বড় স্ক্রিনের ব্যবস্থা করে ভাষণ দেখানোর চেষ্টা হচ্ছে।

এটা একটা নিছক নাটক বাজি ছাড়া আর কিছুই নয় বলে বিরোধীরা যে মন্তব্য করুক, ধুমধামের সঙ্গেই এবার দেশজুড়ে একুশে জুলাই করা হচ্ছে। একদিকে ভার্চুয়াল অন্যদিকে মমতারই দলের আরেক নেতা মদন মিত্র ( Madan Mitra ), তিনি ঘটা করে কামারহাটি তে একুশে জুলাই পালন করলেন সাতসকালে মিছিল করে। করোনা বিধিকে কে বুড়ো আঙ্গুল দেখিয়ে, ভিড় জমিয়ে সকাল থেকে কামারহাটি দাপালেন মমতা।

অতিনাটকীয় চমক দেখানোর জন্য টোটোতে মিছিল করলেন কামরাটিতে। তাহলে এই ভার্চুয়াল এর মানেটা কি রইল, প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের কথায়, একুশে জুলাই ভার্চুয়াল করা হলো করণা বিধি-নিষেধকে মাথায় রেখে, তাহলে কামারহাটিতে টোটো চালিয়ে মদন মিছিল কবলেন কেন? আসলে মদন মিত্র ২০১১ সালে নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছিলেন। দলের প্রতি আনুগত্য দেখিয়ে দল না পাল্টে থেকে গিয়েছেন তৃণমূলে।

সারদা নিয়ে সিবিআইয়ের চাপ সত্ত্বেও জেল খেটেছেন। বলা ভালো হাসপাতাল খেটেছেন। তারপর ২০১৬ নির্বাচনে লড়েছেন, হেরেছেন। এবার নির্বাচনে জিতলেই তিনি মন্ত্রী হবেন এমন আশায় তার মন ছিল টইটুম্বুর। কিন্তু সে গুড়ে বালি। তৃণমূল নেতাকে মন্ত্রিসভার সদস্য করলেন না মমতা। হতাশায় মদন মিত্র এখন মন্ত্রিসভায় ফিরতে মরিয়া।

এজন্যে নানাভাবে তিনি খবরের শিরোনামে থাকতে চান।প্রতিদিন অভিনব উপায় বার করছেন ভেসে থাকতে। ছবি হচ্ছে, হচ্ছেন মদন মিত্র। ভেসে আছেন রাজনীতিতে। ভেসে থাকাটাই এখন মদনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, করোনার বিধি-নিষেধ নেহাতই তুচ্ছ ব্যাপার তার সামনে।

]]>
গাড়ি চালায় ভাগ্নে মদন, আজ খবরে এলেন গরুর গাড়িতে চেপে https://runnerbangla.com/madan-mitra-bull-cart-petrol-diesel-price-hike-protest-kamarhati/ Thu, 08 Jul 2021 15:26:00 +0000 https://runnerbangla.com/?p=3612 রানার ডেস্ক : মদন মিত্র মানেই চমক। মদন মিত্র মানেই অভিনব কিছু। মদন মিত্র ( Madan Mitra ) মানেই সংবাদে ভেসে থাকা। সেই মদন মিত্র আজ আবার সংবাদে এলেন গরুর গাড়িতে চেপে। গোটা দেশজুড়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি লাগাতার প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এ রাজ্য তৃণমূল কংগ্রেস ( TMC ) রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে।

কিন্তু মদন মিত্রের কর্মসূচি মানেই আলাদা কিছু। আজ নিজের বিধানসভা কেন্দ্র কামারহাটিতে ( Kamarhati ) গরুর গাড়িতে মিছিল করলেন মদন মিত্র। কারণ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ( Petrol-Diesel Price Hike ) ফলে এখন মানুষের সম্বল বলতে আবার সেই গরুর গাড়িরই ভরসা হয়ে উঠছে। মদনের অনুগামীরা সঙ্গে ছিলেন, কামারহাটি জুড়ে অভিনব দৃশ্যের অবতারণা হলো। সকলে আনন্দ নিলেন, মজা পেলেন বিস্তর।

মদন মিত্রর ছবি উঠল প্রচুর। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিলেন। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের কি সংকট হয়েছে তা তুলে ধরার চেষ্টা করলেন প্ল্যাকার্ড ও ফেস্টুনে। সেই মিছিল পথ পরিক্রমা করে শেষ হলো। মদন মিত্র মানেপোশাকে, ফেসবুক লাইভে,তাকে নিয়ে খবর হয়। বারবার করে সকলের দৃষ্টি আকর্ষণ করা যায় কিভাবে সে ব্যাপারে মদন এর বিকল্প খুঁজে মেলা ভার ।

]]>
“আরে হিরো যে”, রসিক মদনকে নিয়ে মজা দিলীপের https://runnerbangla.com/dilip-ghosh-raillery-madan-mitra-hero/ Tue, 06 Jul 2021 12:36:44 +0000 https://runnerbangla.com/?p=3421 রানার ডেস্ক : দুজন দু’দলের। দুই রাজনীতির মানুষ। দুজনই আজ মেতে উঠলেন রসিকতায়। শ্যামাপ্রসাদ মুখার্জির ( Syama Prasad Mukherjee ) জন্মদিন উপলক্ষে বিধানসভায় ( Assembly ) প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। মাল্যদান করে বিধানসভার লবিতে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিলেন দিলীপ ( Dilip Ghosh )। এমন সময় দেখা যায় কালো পাঞ্জাবি পরে সামনে দিয়ে হেটে যাচ্ছেন মদন মিত্র ( Madan Mitra )। সকলের চোখ তখন মদনের দিকে।

একজন জিজ্ঞাসা করলেন, কি মদন দা, হটাৎ নতুন পোশাক পরে এলেন? সকালে তো অন্য পোশাক ছিল। দুপুরে পোশাক পাল্টে এলেন? মদন বলেন, একটু বেরিয়েই ভিজে গিয়েছিলাম, তাই পাল্টাতে হলো। দিলীপের চোখ তখনই ঘুরে গেল মদনের দিকে। মুচকি হেসে তিনি বলেন, আরে হিরো যে, অসাধারন পাঞ্জাবি তো, এরকম কপিস আছে আপনার। সোনালী কাজ করা নিজের পাঞ্জাবির দিকে তাকিয়ে মদন বলেন , “এই এক পিসই আছে।

একগাল হেসে দিলীপ বলেন, হিরোও একপিসই আছে। তৃণমূলের হিরো বলতে তো মদন মিত্র।” হাসতে হাসতে মদন মিত্র চলে যান বিধানসভার ভেতরে। একটু পরেই শুরু হবে দিনের দ্বিতীয় পর্যায়ের অধিবেশন। যাবার পথে এক জন সাংবাদিক জিজ্ঞাসা করলেন, কি হলো মদন দা? মদনের উত্তর, “কিছু না, পাঞ্জাবি নিয়ে বলছিল, আসলে আমাকে সবাই ভালোবাসে।” দিলীপও আড্ডার আসর ছেড়ে তখন হাটা দিয়েছেন গাড়ি বারান্দার দিকে।

দুদিন আগেই কুনাল ঘোষের সঙ্গে দিলীপের ছবি ছড়িয়েছে হাতে হাতে। দুজনই হাজির ছিলেন এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে। আজ বিয়েবাড়ি নয়, বিধানসভা , তবু স্মার্ট ফোনের জঙ্গলে বন্দি হয়ে গেলেন মদন-দিলীপ, কারন এই দুঃসময়ে এই ছবি আক্ষরিক অর্থেই বিরল।

]]>
Madan Mitra Facebook Live : বিরক্ত মমতা, “কি হচ্ছে এসব?” https://runnerbangla.com/madan-mitra-facebook-live-mamata-banerjee-irritated/ https://runnerbangla.com/madan-mitra-facebook-live-mamata-banerjee-irritated/#respond Sat, 05 Jun 2021 12:02:37 +0000 https://runnerbangla.com/?p=1984 রানার ডেস্ক : মদন মিত্রের ( Madan Mitra ) থাকার কথা ছিল না আজকের বৈঠকে, তবুও তাকে ডেকে পাঠিয়েছিলেন দলনেত্রী মমতা ব্যানার্জি ( Mamata Banerjee )। হটাৎ কেন এই সিদ্ধান্ত? জানা গেল, মদন মিত্রের বহু চর্চিত ফেসবুক লাইভ ( Facebook Live ) নিয়ে ভীষন বিরক্ত মমতা। মদনকে ডেকে পাঠিয়ে বলেছেন, ফেসবুকে যা খুশি বলা যায় না। যখন যা মনে হলো তাই বলে দিলাম, এসব করা যাবে না। দলের দায়িত্বশীল বিধায়কের মতোই আচরন করতে হবে।

নিজের গুরুত্বপূর্ণ দায়িত্বের সঙ্গে যেটা সামঞ্জস্যপূর্ণ নয়, সেটা ত্যাগ করতে হবে। যদিও মদন বাইরে বেরিয়ে এসে বকাঝকার বিষয়টি মানতে চাননি। কৌশলে সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেছেন,” আমাকে সবাই ভালোবাসে, তাই আমি যখন ফেসবুক লাইভ করবো তখন এটা মাথায় রাখতে হবে, সেই ফেসবুক লাইভটা যাতে সকলের ভালো লাগে এবং সকলেই যেন সেটা বোঝে।”

মদনের কথায় একটা জিনিস পরিষ্কার, ফেসবুক লাইভ করতে মানা করেন নি মমতা কিন্তু ফেসবুক লাইভে যেগুলো করেন সেসব এড়িয়ে যেতে বলেছেন। তৃনমূল নেত্রী যে মদন মিত্রর ওপর খুব একটা প্রসন্ন নন, সেটা টের পাওয়া যায় মন্ত্রিসভা গঠনের সময়। যে তালিকায় দলের অন্যতম পুরনো নেতা মদনের নাম খুঁজে পাওয়া যায়নি। মদন মিত্র এখন মরিয়া হয়ে চাইছেন তাকে অন্তত কামারহাটি পুরসভার মাথায় বসানো হোক।

যেটা তিনি ফেসবুক লাইভ এসে নিজে মুখেই নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন। এসব কাজ দলীয় নেতৃত্বের ভালো লাগার কথা নয়। তাঁর পোশাক, ফেসবুকে তার বিভিন্ন মন্তব্য, তার গান সম্প্রতি নতুন সেনসেশন তৈরি করেছে সামাজিক মাধ্যমে। যদিও দলের অনেকে মনে করেন, এসব আচরণ এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের মানায় কিন্তু একজন রাজনৈতিক নেতাকে মানায় না, উল্টে তাকে ভার মনে হয়।

ভোটের আগে তার “ও লাভলি” গান সোশ্যাল মিডিয়ায় ছিল হিট। ভোটের কদিন আগেই বিজেপি প্রার্থী এবং টালিগঞ্জের দুই নায়িকাকে নিয়ে গলায় ফুলের মালা পরে গঙ্গায় নৌকা বিলাসে বেরিয়েছিলেন তিনি। রাজনীতির বাইরে এসব নিয়েই এতদিন চর্চায় ছিলেন মদন। সেই মদনের ফেসবুক লাইভেই এবার নিয়ন্ত্রণ জারি করলেন মমতা ব্যানার্জি। এবার দেখার খবরে ভেসে থাকার নেশাকে বাঁচিয়ে রাখতে নতুন কোন উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দেন ও লাভলি খ্যাত মদন মিত্র।

]]>
https://runnerbangla.com/madan-mitra-facebook-live-mamata-banerjee-irritated/feed/ 0
নারদা ত্রয়ী সত্যি অসুস্থ নাকি নাটক? আসছে সিবিআই-এর মেডিক্যাল টিম https://runnerbangla.com/narada-trio-really-sick-or-drama-cbi-medical-coming/ https://runnerbangla.com/narada-trio-really-sick-or-drama-cbi-medical-coming/#respond Fri, 21 May 2021 04:07:47 +0000 https://runnerbangla.com/?p=1223 রানার ডেস্ক : গত সোমবার নারদ মামলায় চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। চার জনের মধ্যে একমাত্র ফিরহাদ হামিক রয়েছেন জেলে। বাকি তিন জন এসএসকেএম হাসপাতালে। এই তিন জন হলেন সুব্রত মুখার্জি, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি। এদের গ্রেফতারের পর সিবিআই আদালত প্রথমে জামিন দিলেও পরে রাতে তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সেদিন রাতেই চারজনকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে।

পরদিন ফিরহাদ বাদ দিয়ে বাকি তিনজন অসুস্থ্যতা কারন দেখিয়ে ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। তাঁদের রাখা হয় উডবার্ন ওয়ার্ডে। জেলের ভাত এড়াতেই কি উডবার্নের কেবিনে এসে আশ্রয় নিয়েছেন নারদের তিন অভিযুক্ত? এই প্রশ্ন উঠেছে সিবিআই অন্দরে। তারা কি আদৌ অসুস্থ নাকি অসুস্থতার ভান করছেন তাঁরা। এই প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষ মেডিক্যাল টিম গঠন করেছে সিবিআই। দিল্লির এইমস থেকে আসছেন পাঁচ জন বিশেষজ্ঞ ডাক্তারের একটি দল।

তারা এসে পরীক্ষা করে দেখবেন, এই তিনজনের আদৌ অসুস্থতা আছে কিনা, তাদের শারীরিক অবস্থা সত্যি হাসপাতালে ভর্তি থাকার মতো কিনা। এইমস এর চিকিৎসকরা যদি বলেন, ভর্তি থাকার মতো অসুস্থ তাহলে ল্যাঠা চুকে গেল, নতুবা তাদের তুলে নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে। এসএসকেএম কর্তৃপক্ষ অবশ্য বলেছেন, তিনজনেরই বয়স হয়েছে, নানাবিদ শারীরিক সমস্যায় তারা ভুগছেন।

গ্রেফতারির পর মানসিক চাপে তাদের অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়াতেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তৃণমূলের পক্ষে কল্যাণ বন্দোপাধ্যায় এদিন বলেন, বাইরে থেকে মেডিক্যাল টিম নিয়ে আসার সিদ্ধান্তে স্পষ্ট, সিবিআই রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে কাজ করছে।

]]>
https://runnerbangla.com/narada-trio-really-sick-or-drama-cbi-medical-coming/feed/ 0