Maa Canteen – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sun, 18 Jul 2021 15:11:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Maa Canteen – Runner Bangla https://runnerbangla.com 32 32 এবার আসছে স্থায়ী “মা”, নবান্নের কাছে টাকা চাইলো পুরসভা https://runnerbangla.com/kolkata-municipal-corporation-mamata-banerjee-maa-canteen-project-permanent/ Sun, 18 Jul 2021 14:51:26 +0000 https://runnerbangla.com/?p=4146 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : অস্থায়ী স্টলের বদলে এবার স্থায়ী স্টল পাচ্ছে ‘মা’ ক্যান্টিন ( Maa Canteen )। সেখান থেকেই কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation ) খাবার বিলি করবে। সেইসঙ্গে ক্যান্টিন সম্প্রসারণের জন্য বাড়ানো হচ্ছে রান্নাঘর। কিন্তু ক্যান্টিন চালাতে নানা আর্থিক সমস্যা দেখা দিয়েছে। যার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে সাহায্য চেয়েছে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভা সূত্রে খবর, বর্তমানে ১১৬টি ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) সাধের প্রকল্প ‘মা’ ক্যান্টিন চালু রয়েছে। আগামী দিনে কলকাতার ১৪৪টি ওয়ার্ডে যাতে এই প্রকল্প চালু করা যায়, তার জন্য কোমর বাঁধছে কলকাতা পুরসভা। ব্যানার পোস্টার লাগানো অস্থায়ী পাতলা কাঠামোর ক্যান্টিন আর থাকছে না। এবার তৈরি হচ্ছে স্থায়ী স্টল বা দোকান। আপাতত ৪০টি এমন স্টল বিলি করা হয়েছে। আগামী দিনে সবকটি স্টল স্থায়ীভাবে করার পরিকল্পনা রয়েছে কলকাতা পুরসভার।

মৌলালিতে কলকাতা পুরসভার নিজস্ব সেন্ট্রাল স্টোরে এই স্টলগুলি বানানো হচ্ছে। পাশাপাশি ক্যান্টিন আরও সম্প্রসারণের জন্য রান্নাঘর বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন ২০টি রান্নাঘর আছে। সেটা বাড়ানোর তোড়জোড় করছে পুরসভা। প্রথমে ঠিক ছিল প্রত্যেকটি ওয়ার্ড একটি করে রান্নাঘর হবে। কিন্তু আর্থিক সমস্যার কারণে আপাতত ঠিক হয়েছে, বড় দুটি ওয়ার্ড পিছু একটি করে রান্নাঘর এবং ছোট তিনটি ওয়ার্ড কিছু একটি করে রান্নাঘর করা হবে।

অর্থাৎ আরও ৫০-৫৫টি রান্নাঘর বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে ৭০-৭৫টি রান্নাঘর চালানোর টার্গেট নেওয়া হয়েছে বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর। তবে, ক্যান্টিন চালানোর ক্ষেত্রে আর্থিক সমস্যা দেখা দিয়েছে বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর। ক্যান্টিন চালাচ্ছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী। সেই স্বনির্ভর গোষ্ঠীর তরফ থেকে কিছু সুযোগ-সুবিধা চাওয়া হয়েছে। বিশেষত রান্না করা এবং সেগুলি বিভিন্ন স্টলে পৌঁছে দেওয়া, সব মিলিয়ে গাড়ি ভাড়া এবং আনুষঙ্গিক খরচ করার জন্য অতিরিক্ত টাকা খরচ হচ্ছে।

কলকাতা পুরসভার এক আধিকারিক বলেন, রাধুনী এবং হেলপারদের জন্য ১৫০০ টাকা দেওয়ার প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর দাবি মেনে যানবাহন খরচের টাকাও রাজ্যের কাছে চাওয়া হয়েছে। যদিও মাসখানেকের বেশি হয়ে গেলেও সেই চিঠির জবাবে রাজ্য কোনও বরাদ্দ পাঠায়নি। রাজ্য সরকার টাকা না পাঠালে এই খরচ চালানো মুশকিল হচ্ছে কলকাতা পুরসভার। প্রায় দেড় মাস হয়ে গেলো চিঠি পাঠানো হয়েছে। কিন্তু সেই চিঠির কোনও উত্তর আসেনি বলে অভিযোগ।

]]>
আজ ভোট নেই, মা-এর ডিম-ভাতও নেই https://runnerbangla.com/today-no-vote-there-no-maa-canteen-egg-rice/ https://runnerbangla.com/today-no-vote-there-no-maa-canteen-egg-rice/#respond Mon, 17 May 2021 14:45:24 +0000 https://runnerbangla.com/?p=1024 রানার ডেস্ক : কাউকে কিছু জানানোরই প্রয়োজন মনে করল না আলিপুরদুয়ার পুরসভা। আচমকা সোমবার থেকে মায়ের রান্নাঘরের ঝাঁপ বন্ধ করে দেয়ায় হলো। লকডাউনের মধ্যে বিপদে পড়লেন প্রায় দুশোর বেশি মানুষ। প্রতিদিন এই ক্যান্টিনে খেতে আসেন এমন মানুষের সংখ্যা দুশোর বেশি। পাঁচ টাকায় এখানে পাওয়া যায়, ভাত-ডাল-সবজি-ডিম ঝোল।

ভোটের আগে ঢাক ঢোল পিটিয়ে এই প্রকল্প ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বলা হয়েছিল, দরিদ্র মানুষ যাতে অন্তত পেট ভরে একবেলা খেতে পারেন সেই উদ্দেশ্যে রাজ্যজুড়ে খোলা হচ্ছে মায়ের ক্যান্টিন। এরপরই চালু হয় পাঁচ টাকার মিল। শুরুতে হইহই করে চালু হলেও, ভোট পর্ব মিটতেই ইতিউতি অভিযোগ উঠতে শুরু করেছে ক্রমশ।

কোথাও সবজি অনুপস্থিত, কোনও দিন কোনও জায়গা থেকে অভিযোগ আসছে ডিম হয়ে গেছে অর্ধেক। এই রকম অভিযোগ ছিল বিস্তর। এবার অভিযোগ একেবারেই আলাদা। কোনও বিজ্ঞপ্তি ছাড়াই চুপিসারে বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার পুরসভা পরিচালিত ক্যান্টিন। লকডাউনে যখন বিপুল সংখ্যক মানুষ দৈনিক রোজগার হারিয়েছেন, যখন লোকালয়ে খাবার দোকান বন্ধ, তখনই বেশি প্রয়োজন ছিল এই ক্যান্টিনের।

বিরোধীরা বলছে, এই সরকার কবে আবার মানুষের কথা ভেবে কাজ করলো। মানুষের জন্য যেটাই করে সেটাই ভোটের লাভ-ক্ষতির অংক কষে করে থাকে। এখন ভোট নেই , তাই অহেতুক খাইয়ে লাভ নেই, তাই মানুষের প্রতি ভালোবাসাও উবে গেছে কর্পূরের মতো। যদিও পুর কর্তৃপক্ষ জানিয়েছে, বিরোধীদের যা কাজ তাই করছে, এসব সমালোচনা ভিত্তিহীন। সাম্প্রতিক কিছু সমস্যার জন্য মায়ের ক্যান্টিন বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু আগামী মাসে আবার খোলার চেষ্টা হবে।

]]>
https://runnerbangla.com/today-no-vote-there-no-maa-canteen-egg-rice/feed/ 0
নো মাস্ক, নো ফুড বাধ্যতামূলক করল কলকাতা পুরসভা https://runnerbangla.com/kolkata-municipal-corporation-maa-canteen-mandates-no-mask-no-food/ https://runnerbangla.com/kolkata-municipal-corporation-maa-canteen-mandates-no-mask-no-food/#respond Mon, 10 May 2021 11:47:18 +0000 https://runnerbangla.com/?p=812 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এবার থেকে মা ক্যান্টিনেও ‘নো মাস্ক নো ফুড’ বাধ্যতামূলক করল কলকাতা পুরসভা। অর্থাৎ গেলে, মাস্ক ছাড়া খাবার মিলবে না এই পপুলার কিচেনে। কলকাতা পুরসভার মা কিচেনে উপচে পড়ছে ভিড়। বিভিন্ন ক্যান্টিনের একাধিক মহিলা কর্মীর করোনায় আক্রান্ত। অন্যান্য কর্মীরা আতঙ্কিত। তাই, ‘নো মাস্ক নো ফুড’ বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।

দক্ষিণ কলকাতার ৯৪ এবং ৯৮ নম্বর ওয়ার্ডেও একই পরিস্থিতি। কয়েকজন মহিলা কর্মী অসুস্থ থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ক্যান্টিন। কলকাতা পুরসভা সূত্রে খবর, বেহালা অঞ্চলের ১২২ নম্বর ওয়ার্ডে চলতে থাকা মা কিচেনে কয়েকজন মহিলা কর্মী আক্রান্ত হওয়ার কারণে মাঝে কয়েক দিন বন্ধ ছিল। তারপর ফের চালু হয়েছে। এখন শহরের ১০৩টি সেন্টার চালু রয়েছে।

এখনও পর্যন্ত খাবার পেয়েছেন ১১ লক্ষেরও বেশি মানুষ। এই অবস্থায় করোনার দ্বিতীয়বারের সংক্রমনের বাড়বাড়ন্ত, তখন মানুষের অসচেতনতার জন্য মা ক্যান্টিনের কর্মীরাও আতঙ্কগ্রস্থ। মুখে মাস্ক ছাড়াই খাবার নিতে ভিড় জমাচ্ছে লোকজন। কলকাতা পুরসভার এক আধিকারিক বলেন, কিছু কিছু ওয়ার্ডে একটা সমস্যা তৈরি হয়েছিল। কর্মীরা আতঙ্কে ভুগছিলেন।

কিন্তু গরিব মানুষের কথা চিন্তা করে ক্যান্টিন কোথাও বন্ধ রাখা হয়নি। মা ক্যান্টিনের বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে ‘নো মাস্ক নো ফুড’-এর পোস্টার।১৫ ফেব্রুয়ারি চালুর প্রথম দিন থেকেই মা ক্যান্টিন খুব জনপ্রিয় হয়েছে। বিপুল পপুলার হয়েছে এই ৫ টাকায় ডিম-ভাত প্রকল্প। সকাল ১১ টা থেকে দেওয়া হয় ফুড কুপন। বর্তমানে করোনা আবহেও গরিবদের খাবার বিতরণ করার উদ্দেশ্যে কলকাতা পুরসভা চালু রেখেছে মা ক্যান্টিন।

]]>
https://runnerbangla.com/kolkata-municipal-corporation-maa-canteen-mandates-no-mask-no-food/feed/ 0