Lal Bazar – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Thu, 01 Jul 2021 15:20:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Lal Bazar – Runner Bangla https://runnerbangla.com 32 32 ভোটের পর প্রথম বড় আন্দোলন, পাঁচ জুলাই পথে নামছে বিজেপি https://runnerbangla.com/state-bjp-big-movement-wb-govt-july-5/ Thu, 01 Jul 2021 14:27:14 +0000 https://runnerbangla.com/?p=3168 রানার ডেস্ক : আগামী পাঁচ জুলাই সরকারের বিরুদ্ধে পথে নামছে বিজেপি ( BJP )। জাল টিকা কাণ্ডের ( Fake vaccine Scam ) প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে কলকাতা পুরসভা ( KMC ) ঘেরাও করবে বিজেপি। এই অভিযানের দায়িত্বে থাকছে বিজেপি রাজ্য যুব মোর্চা ( Youth Morcha ) এবং মহিলা মোর্চা ( Mohola Morcha )। এই অভিযানে শামিল হবেন সাংসদ, বিধায়করাও। শুক্রবার দলের বৈঠকে এই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রের খবর।

একইসঙ্গে বিজেপি রাজ্যজুড়ে রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে লালবাজার ( Lal Bazar ) ঘেরাওয়ের ডাক দিয়েছে। জুলাই মাসে এই কর্মসূচির কথা বলা হলেও, জুলাই মাসে সংসদ অধিবেশন থাকায় এই কর্মসূচির দিন তারিখ এখনও ঠিক করতে পারেনি বিজেপি। সূত্রের খবর দিনক্ষণ পিছিয়ে দিয়ে আন্দোলনকে আগস্ট মাসে নিয়ে যাওয়া হতে পারে।

জুলাই মাসের পাঁচ তারিখ রাজ্যে পূর্ণাঙ্গ লক ডাউন না থাকলেও নানাবিধ বিধি নিষেধ থাকায় এই আন্দোলন কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বিজেপি নেতাদের বক্তব্য, করোনার বিধি নিষেধের কথা বলে সরকার বিজেপিকে কার্যত বোতলবন্দি করে রাখতে চাইছে। কোনও কর্মসূচি করতে দেয়া হচ্ছে না।

এমনকি রক্তদান শিবির পর্যন্ত করতে দেয়া হয়নি। এই পরিস্থিতি দীর্ঘদিন মেনে নেওয়া সম্ভব নয়। তৃনমূল দিনের পর দিন অন্যায় করে যাবে, মানুষের সঙ্গে জালিয়াতি করে যাবে, সন্ত্রাস চালিয়ে যাবে, আর প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি নীরব দর্শক হয়ে বসে থাকবে, এজিনিস চলতে পারে না।

]]>
জুলাইয়ে লালবাজার অভিযানের ডাক দিল বিজেপি https://runnerbangla.com/west-bengal-bjp-july-lalbazar-campaign/ Fri, 25 Jun 2021 13:30:00 +0000 https://runnerbangla.com/?p=2905 রানার ডেস্ক : জুলাইয়ে লালবাজার ( Lal Bazar ) ঘেরাও অভিযানের ( Campaign ) ডাক দিল রাজ্য বিজেপি’র অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি জানিয়েছেন, রাজ্যজুড়ে সন্ত্রাসের প্রতিবাদে তাদের এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে হিংসা সন্ত্রাসের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি ( BJP )। নেতৃত্বে ছিলেন সায়ন্তন বসু ( Sayantan Basu ) এবং অগ্নিমিত্রা পাল ( Agnimitra Paul )।

বিজেপি রাজ্য দপ্তর ছয় নম্বর মুরলীধর সেন থেকে মিছিল যাবার কথা ছিল এক কিলোমিটার পথ। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এখন করোনার বিধি-নিষেধ চলছে, লকডাউন চলছে, সুতরাং কোনো রকম মিছিল করতে দেয়া যাবে না। এই যুক্তিতে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ প্রশাসন। প্রতিবাদে রাস্তায় বসেই বেশ কিছুক্ষণ বিক্ষোভ অবস্থান করেন বিজেপি কর্মীরা।

প্রায় জনা পঞ্চাশেক বিজেপি কর্মীকে নিয়ে মিছিল করার উদ্দেশ্য থাকলেও সেটা হয়নি। কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করে উঠে যান তারা। সায়ন্তন বসু জানান, জুলাই মাসে লকডাউন থাক না থাক, এক লক্ষ মানুষের মিছিল করবেন তারা। “শাসক দলের সন্ত্রাসের”প্রতিবাদে সেই মিছিল যাবে লালবাজার এর উদ্দেশ্যে। গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসা সন্ত্রাস এখনো থামেনি বলে অভিযোগ বিজেপির।

তাদের দাবি লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন ভোটের পরে। তৃণমূলের হাতে জন বিজেপি কর্মী খুন হয়েছেন অসংখ্য নারী ধর্ষিত হয়েছেন। সায়ন্তন বলেন, বিরোধী রাজনৈতিক দল প্রতিবাদ করতে গেলে বাধা দিচ্ছে প্রশাসন। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের সামনে প্রতিবাদ করা ছাড়া অন্য কোন পথ খোলা নেই, প্রতিবাদ তাদের করতেই হবে এবং সেটা জুলাই মাস থেকে শুরু হবে। যে আন্দোলনের সূত্রপাত হবে লালবাজার অভিযানের মধ্যে দিয়ে।

]]>
সেনাবাহিনীর ফাইলে বন্দি অনুমতি, কলকাতায় আটকে গুরুত্বপূর্ণ ফুটব্রিজ https://runnerbangla.com/important-footbridge-stuck-kolkata-permission-army-file/ Mon, 21 Jun 2021 06:09:14 +0000 https://runnerbangla.com/?p=2728 কলকাতা : কলকাতায় এবার আরও একটি ফুটওভার ব্রিজ ( Footover Bridge ) বানাতে চলেছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation)। নাগরিক সুবিধার্থে পথচলতি মানুষের কথা ভাবনা-চিন্তা করেই এসএসকেএম ( SSKM ) হাসপাতালের নতুন ট্রমা কেয়ার ( Trauma care ) ইউনিট সংলগ্ন টার্ফ ( Turf Tower টাওয়ারের সামনের রাস্তায় এই ফুটব্রিজ গড়ে তোলা হবে। তেমনটাই কলকাতা পুরসভা এবং কেএমডিএ (KMDA ) কর্তৃপক্ষ জানিয়েছে।

কলকাতা পুরসভা সূত্রের খবর, যেহেতু সেই এলাকায় সেনাবাহিনীর আওতাভুক্ত, তাই সেনার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে বেশ কয়েক মাস হয়ে গেলেও সেই অনুমতি এখনও মেলেনি বলেই জানা যাচ্ছে। ফলে কাজ শুরু যাচ্ছে না বলেই পুরসভা সূত্রে দাবি করা হয়েছে। লালবাজারে ( Lal Bazar তরফে পুরসভার কাছে ওই অঞ্চলে আমজনতার রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ তৈরি প্রস্তাব দেওয়া হয়েছিল।

ওখানে একাধিক ক্রসিং থাকার কারণে পথচলতি মানুষের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয়। ট্রাফিক সামলে রাস্তা এপার-ওপার করানোর ক্ষেত্রে পুলিসকে ঝঞ্ঝাট পোহাতে হয়। সেই কারণেই এই ফুটওভার ব্রিজ তৈরির ভাবনা-চিন্তা। ইতিমধ্যেই আলিপুর চিড়িয়াখানার ( Alipore Zoological Garden ) সামনে প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ করে আধুনিক এসকেলেটার চালিত ফুটওভার ব্রিজ তৈরি করেছে পুরসভা।

বর্তমানে পিপিপি মডেলে (PPP Model ) এক্সাইডের সঙ্গে যৌথ উদ্যোগে রবীন্দ্রসদন এক্সাইড মোড়ে আরও একটি এই ধরনের ব্রিজ বানানোর কাজ চলছে। সেনাবাহিনীর অনুমতি মিললে দ্রুত টার্ফ টাওয়ার সংলগ্ন এই পায়ে হাঁটা আধুনিক উড়ালপথ তৈরির টেন্ডার ডাকা হবে। সেক্ষেত্রে পুরসভা সেটা নিজে তৈরি করবে নাকি পিপিপি মডেলে হবে, তা এখনও স্পষ্ট নয়।

টাওয়ারের এপার থেকে ওপারে রেসকোর্স ( Race Course ) পর্যন্ত ফুটপাতে ফুটওভার ব্রিজ টানতে হলে তার দূরত্ব বেশি হবে। স্বাভাবিকভাবেই খরচও বেশি হবে। দু’দফায় চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত সেনার কোনও উত্তর আসেনি, দাবি এক পুর- আধিকারিকের। পাশাপাশি, শিয়ালদা আর আহমেদ ডেন্টাল কলেজের সামনেও একটি ফুটওভার ব্রিজ বানানোর পরিকল্পনা রয়েছে।সেখানকার রোগী, রোগী-পরিজন থেকে চিকিৎসক এবং অন্যান্য স্টাফেরা সেটা ব্যবহার করবেন।

]]>