Kolkata Police – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Thu, 29 Jul 2021 09:08:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Kolkata Police – Runner Bangla https://runnerbangla.com 32 32 বিপর্যয় মোকাবিলায় আলাদা দল, প্রস্তাব নিয়ে টানাপোড়েন অব্যাহত https://runnerbangla.com/kolkata-municipal-corporation-want-new-separate-disaster-management-team/ Thu, 29 Jul 2021 08:56:37 +0000 https://runnerbangla.com/?p=4565 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ঝড়ে পড়ে যাওয়া গাছ কাটতে এবার নিজস্ব বিপর্যয় মোকাবিলা দল ( Disaster Management Team ) চায় কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। গাছ কাটার পাশাপাশি যারা বিভিন্ন ধরনের বিপর্যয় সামলাতে পারবে। কিন্তু বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রস্তাব পাঠানো হলেও এক বছরের বেশি সময় ধরে সেই প্রস্তাবে সায় দেয়নি বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর। প্রতি বছর ঝড়ে কমবেশি গাছ পড়ে শহরে। ভাড়া করে গাছ কাটার লোক নামায় কলকাতা পুরসভা।

কাজে নামে বিপর্যয় মোকাবিলা দল। কিন্তু এবার একদম নিজস্ব বিপর্যয় মোকাবিলা দল তৈরি করতে চাই কলকাতা পৌরসভা। অন্যান্য জেলাতে পৃথক বিপর্যয় মোকাবিলা দল থাকলেও কলকাতা পুরসভা নিজস্ব কোনও বিপর্যয় মোকাবিলা টিম নেই। যার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য সরকারে কাছে। কিন্তু বছর গড়িয়ে গেলেও সেই প্রস্তাবে সায় মেলেনি। বিপর্যয় মোকাবিলা দপ্তর এর প্রোফাইল। বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে খবর, সেই অনুমতি দেওয়া সম্ভব নয়।

কলকাতা পুরসভার সচিবালয় সূত্রে খবর, গতবছর বিপর্যয় মোকাবিলা দপ্তরে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। যেখানে কলকাতা পুরসভার তত্ত্বাবধানে একটি পৃথক বিপর্যয় মোকাবিলা অফিস এবং টিম চাওয়া হয়েছিল। কলকাতা পুরসভার এক শীর্ষকর্তা বলেন, একজন এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, দুজন সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, একজন পিয়ন, একজন বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রত্যেকটি বরোতে ৩ থেকে ৪ জন করে লোক রাখতে হবে।

যে প্রশিক্ষিত লোকেরা দরকারে মাঠে নেমে কাজ করতে পারবেন। কিন্তু বছর পেরিয়ে গেলেও সেই প্রস্তাব নিয়ে কোন ধরনের উত্তর দেয়নি বিপর্যয় মোকাবিলা দপ্তর। আদৌ অনুমতি দেওয়া হবে কিনা, কিংবা কি কারনে অনুমতি দেওয়া হয়নি তার কোন উত্তর দেয়নি বিপর্যয় মোকাবিলা দপ্তর। তাইফের নতুন করে চিঠি পাঠাতে চলেছে কলকাতা পুরসভা।

এই প্রসঙ্গে বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান ( Javed Khan ) বলেন, কলকাতায় বিপর্যয় মোকাবিলা দল কলকাতা পুলিশে তত্ত্বাবধানে রয়েছে। কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম এর জন্যই আলাদা করে পুরসভার জন্য টিম করা সম্ভব নয়। কলকাতা পুলিশ বিশেষ ট্রেনিং দেয়। কলকাতায় যে কোন সমস্যায় তারা কাজে নামে। তাই পুরসভার জন্য আলাদা করে অফিস বা পৃথক বিপর্যয় মোকাবিলা দল দেওয়া সম্ভব নয়।

]]>
দেবাঞ্জন কাণ্ডে কলকাতা কর্পোরেশনের কাছে জবাবদিহি চাইল সিট https://runnerbangla.com/debanjan-deb-case-update-kolkata-municipal-corporation-sit/ Thu, 15 Jul 2021 09:38:48 +0000 https://runnerbangla.com/?p=3992 কলকাতা : ভেজাল টিকা ( Fake Vaccine ) কাণ্ডের মূল পাণ্ডা দেবাঞ্জন দেবকে ( Debanjan Deb ) নিয়ে কলকাতা কর্পোরেশনের থেকে একাধিক বিষয় জানতে চাইল কলকাতা পুলিশের ( Kolkata Police ) বিশেষ তদন্তকারী দল বা সিট ( SIT )। দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ( TMC ) ছোট থেকে শীর্ষ স্থানীয় নেতাদের যোগাযোগ প্রকাশ পেয়েছে। সাংসদ, বিধায়ক থেকে কাউন্সিলর সকলের সঙ্গেই ঘনিষ্ট ছিল দেবাঞ্জন।

যাদের দৌলতে কলকাতা কর্পোরেশনের নামে অফিস চালাচ্ছিল ওই প্রতারক। পাশাপাশি কলকাতা কর্পোরেশনের যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে ভুয়ো পরিচয় পত্র বানিয়েছিল দেবাঞ্জন। এমনকি কর্পোরেশনের লোগো দেওয়া মাস্ক, স্যানিটাইজার বিলি করেছিল প্রতারক দেবাঞ্জন। কিভাবে দেবাঞ্জন কলকাতা পুরসভার ( Kolkata Municipal Corporation ) এইসব জিনিস জোগাড় করেছিল তা জানতে উঠে পড়ে লেগেছে পুলিশ।

তাহলে কি পুরসভার কোন কোন বার শীর্ষ আধিকারিক দেবাঞ্জনের সঙ্গে যুক্ত ছিল, সেই প্রশ্ন উঠেছে বারবার। শেষমেষ তদন্তে লালবাজার কয়েকটি প্রশ্নের জবাবদিহি চেয়ে চিঠি পাঠালো কলকাতা কর্পোরেশনকে। কর্পোরেশন সূত্রে খবর ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে, ১) দেবাঞ্জন দেবকে কলকাতা পুরসভার শীর্ষ কর্তৃপক্ষ কর্মী হিসেবে অথবা যুগ্ম কমিশনার হিসেবে কোনও কার্ড ইস্যু করেছিল কিনা?

২) পুরসভার কর্মী নন, এমন কাউকে ‘পুরশ্রী বিবর্ধন’ লোগো, যা পুরসভা ব্যবহার করে সেই হলোগ্রাম কর্তৃপক্ষ কাউকে দিয়েছিল কিনা। যার থেকে দেবাঞ্জনের হাতে সেটি গিয়েছিল, নাকি পুরসভা থেকেই তাঁকে দেওয়া হয়েছিল? ৩) কসবার শান্তি পল্লীতে কলকাতা কর্পোরেশনের কোন স্পোর্টস একাডেমী রয়েছে ? সেই স্পোর্টস একাডেমীর নামে কোন লেটার প্যাড ব্যবহার করত কলকাতা কর্পোরেশন ?

৪) ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেসের যে ঠিকানা থেকে দেবাঞ্জন দেব হলোগ্রাম পেয়েছিল, কলকাতা কর্পোরেশনের কি কোন ওয়ার্ক অর্ডার দিয়েছিল? ৫) শরণ্যা আঢ্য নামে কলকাতা পুরসভায় কি কোনও কর্মী রয়েছে ? বা এই নামে কাউকে কোনও আইডি কার্ড কি দেওয়া হয়েছিল ? কলকাতা কর্পোরেশনের কমিশনার এবং বিশেষ কমিশনারের কাছে এই প্রশ্নগুলিরই উত্তর জানতে চাইল কলকাতা পুলিশ।

যদিও কলকাতা পুরসভার এক শীর্ষকর্তা জানিয়েছেন, পুলিশকে তদন্তে সবরকম সাহায্য করা হবে। যা যা প্রশ্ন করা হয়েছে সবকটির উত্তর জানিয়ে দেওয়া হবে। যদিও সবকটি প্রশ্নের একটাই উত্তর, ‘ না ‘। কারণ আমাদের কোনো কর্মী বাবা আধিকারিক এই ঘটনার পেছনে যুক্ত নয়।

]]>
পুরসভা ঘেরাওয়ে নিষেধাজ্ঞা পুলিশের, সিদ্ধান্তে অনড় বিজেপি https://runnerbangla.com/police-kolkata-municipal-corporation-building-bjp-decision/ Sun, 04 Jul 2021 12:53:04 +0000 https://runnerbangla.com/?p=3284 রানার ডেস্ক : বিজেপিকে সোমবার মিছিল করতে দেয়া হবে না সাফ জানিয়ে দিল কলকাতা পুলিশ ( Kolkata Police )। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের ( Fake Vaccine Scam ) প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সোমবার পুরসভা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি ( BJP )। দলের যুব মোর্চা এবং মহিলা মোর্চার উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হচ্ছে। মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh )। বেশকিছু বিধায়ক থাকবেন এই মিছিলে।

করোনা আবহের জন্য কোনো মিছিল করতে দেওয়া হবে না, একথা জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে সামাজিক দূরত্ব বজায় রেখেই সকলকে কাজকর্ম করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে কোনও মিছিলের অনুমতি দেওয়া সমীচীন নয়। বিজেপির পক্ষ বলা হয়েছে, তারা তাদের ঘোষিত কর্মসূচি থেকে সরছেন না। আগামীকাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মিছিল শুরু হবে।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে তারা রাস্তায় নামবেন। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, দল প্রথম থেকেই বলে আসছে, করোনা বিধি মেনেই তারা মিছিল করবেন। বিক্ষোভও দেখাবেন বিধি নিষেধ মান্য করেই। এই কারণে মিছিল ছোট আকারের করা হবে। দূরত্ব বজায় রেখেই তারা পৌরসভার সামনে বসবেন, বিক্ষোভ দেখাবেন। তাদের কোন উদ্দেশ্য নেই বিধিনিষেধ ভেঙে মিছিল করার। এখন দেখার আগামীকাল পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিজেপি মিছিল করে কিনা।

]]>
হাঁ করে অপেক্ষাই সার হলো পুলিশের, বিজেপি গেল না নবান্নে https://runnerbangla.com/kolkata-police-west-bengal-bjp-nabanna-campaign-cancelled/ Sat, 26 Jun 2021 10:44:32 +0000 https://runnerbangla.com/?p=2960 রানার ডেস্ক : বলা নেই কওয়া নেই দুম করে খবর ছড়িয়ে পড়লো শনিবার নবান্ন অভিযান ( Nabanna Campaign ) করবে বিজেপি। বিভিন্ন সংবাদ মাধমে শুক্রবার রাতে সেই খবর দেখে হতচকিত হয়ে যায় বিজেপি ( BJP ) রাজ্য নেতৃত্ব। আচমকা এই খবরে জোর তৎপরতা শুরু হয় পুলিশেও। রাতে অনেকেই যোগাযোগ করতে শুরু করে বিজেপি নেতৃত্বের সঙ্গে,তখন তাদের আকাশ থেকে পরার দশা।

কারন দল ঠিক করেছে জুন মাসে করোনা মোকাবিলায় নানাবিধ বিধি নিষেধ জারি আছে বলে কোনও বড় আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে না। তাহলে নবান্ন অভিযান এলো কোথা থেকে? বিজেপি নেতৃত্ব খোঁজ নিয়ে জানলেন, তাদের সঙ্গে কথা না বলেই উত্তর কলকাতা বিজেপি’র কিছু অতি উৎসাহী সদস্য ভারতীয় জনতা মজদুর সেল-এর ব্যানারে নবান্ন অভিযানের সিধান্ত নিয়েছে।

কসবায় জাল টিকা কাণ্ডের প্রতিবাদে এই মিছিলের আয়োজন। গোটা কয়েক লোক নিয়েই সেন্ট্রাল এভিনিউ থেকে এই মিছিলের তোড়জোড় করছিল তারা। খবর কানে যেতেই মজদুর সেলের প্রেসিডেন্ট মিঠু চ্যাটার্জিকে ফোন করে এই ধরনের কর্মসূচি না করার জন্য নির্দেশ দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাতেই বিজেপির তরফ থেকে জানানো হয়, দল এই ধরণের কোনও কর্মসূচি নেয়নি।

দল তো নেয়নি, কিন্তু মজদুর সেল? কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ। খবরের জেরে প্রযুক্তি শুরু করে দেয় তারা। নবান্ন অভিযান রুখতে সকাল থেকেই লালবাজারের শুরু হয় সাজসাজ রব। পুলিশি তৎপরতা শুরু হয়ে যায় হাওড়া পুলিশও। চূড়ান্ত সতর্কতা জারি করা হয় নবান্নের নিরাপত্তায় থাকা কর্মীদের জন্য। সকাল থেকে ধর্মতলা,সেন্ট্রাল এভিনিউ শুধু থিক থিক করতে থাকে পুলিশে।

ধীরে ধীরে বিভ্রান্তি, উত্তেজনাও ছড়াতে শুরু করে। পুলিশের যুদ্ধকালীন তৎপরতার মাঝেই প্রশ্ন ওঠে মিছিলের তৎপরতা কোথায়? অবশেষে সব বিভ্রান্তি দূর করতে প্রকাশ্যে বিবৃতি দিয়ে মজদুর সেল জানায়, প্রস্তাবিত কর্মসূচি বাতিল করেছে তারা। ঘাম দিয়ে জর ছাড়ে প্রশাসনের। কারন সাম্প্রতিক কয়েক বছরে নবান্ন অভিযান মানেই যেন রক্তারক্তি কান্ড। মজদুর সেলের ঘোষণার পরই নিজেদের ঠিকানায় ফেরৎ যায় পুলিশ বাহিনী।

]]>
কসবা টিকা কাণ্ডের জের, কঠোর নির্দেশিকা জারি পুলিশের https://runnerbangla.com/kasba-vaccination-case-kolkata-police-issued-strict-guidelines/ Sat, 26 Jun 2021 06:00:00 +0000 https://runnerbangla.com/?p=2940 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কসবার ( Kasba ) ভ্যাকসিন কাণ্ডের পর এবার কড়া নির্দেশ জারি করল লালবাজার ( Lalbazar ) । কোনওরকম ভ্যাকসিন ক্যাম্প ( Vaccine Camp ) আয়োজন করার ক্ষেত্রে থানা নজরদারি চালাবে। প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখতে হবে। থানার অনুমতি ছাড়া এই ধরণের কোনও শিবির করা যাবে না। ক্যাম্প হওয়ার আগে আগাম তথ্য রাখতে হবে। পাশাপাশি কলকাতা পুরসভার ( KMC ) তরফ থেকেও প্রত্যেকটি বরো অফিসকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এলাকাভিত্তিক নজরদারি চালাতে হবে। শুধুমাত্র ভুয়ো টিকাকেন্দ্র ( Fake vaccination Center ) নয়। সেখান থেকে দেওয়া ভ্যাকসিনও ছিল জাল! এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছে কলকাতা পুরসভা। পাশাপাশি, এই তদন্তভার হাতে নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ( Lalbazar Detective Department )। তারাও জানিয়েছে, অভিযুক্ত দেবাঞ্জন দেবের অফিসে হানা দিয়ে একাধিক জাল ভ্যাকসিনের ভায়াল, স্টিকার এবং অ্যামিকাসিন নামক ব্যাকটেরিয়া নিধনকারী অ্যান্টিবায়োটিক উদ্ধার হয়েছে। কী এই অ্যামিকাসিন ( Amikacin Antibiotic )?

এই অ্যান্টিবায়োটিক এক ধরনের ব্যাকটেরিয়া নিধনে ব্যবহার করা হয়। যে ব্যাকটেরিয়া সাধারণ ওষুধে মারা যায় না এবং শরীরে তীব্র সংক্রমণ করে থাকে। যেমন পেচ্ছাবে জ্বালা, সেপটিসেমিয়া এই সব সংক্রমণের ক্ষেত্রে অ্যামিকাসিন দেওয়া হয়। খুব সস্তা কিন্তু কার্যকারী অ্যান্টিবায়োটিক। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন, অহেতুক এই অ্যান্টিবায়োটিক দেওয়া হলে কিডনির ক্ষতি হতে পারে। এছাড়াও কানে কম শোনা, হাত পা শিথিল হয়ে যাওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে।

কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্তাদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ। তিনি বলেন, জাল টিকা ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, কোনও গুঁড়ো পাউডারের সঙ্গে জল মিশিয়ে সেই টিকা তৈরি করা হয়েছিল।ব্যাচ নম্বর, ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট কিছুই ছিল না। ছিল না কোনও সংস্থার নামও। সাধারণত কোভিশিল্ডের তুলনায় অনেকটাই ছোট ছিল। সবুজ একটি কাগজে মোড়ানো শুধুমাত্র কোভিশিল্ড লেখা ছিল।

কলকাতা পুরসভা বলছে, কসবায় ১১০ জন টিকা নিয়েছিলেন। এদিন সকালে ওই অঞ্চলে যায় কলকাতা পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের একটি টিম। যাঁরা ভ্যাকসিন নিয়েছিলেন, তাঁদের সঙ্গে কথাবার্তা বলেন তাঁরা। অতীন আরও বলেন, এখনও ৭০ জনের রিপোর্ট পুরসভার কাছে এসে পৌঁছেছে। সেই রিপোর্টে বেশ এসেছে কয়েকজনের চামড়ায় দাগ, গা ব্যথা রয়েছে। তাছাড়া বড় কোনও অসুবিধা নেই। যদিও পুরসভার স্বাস্থ্য আধিকারিক দাবি, হাম বা বিসিজির টিকাও সেটি হতে পারে।

ভ্যাকসিনের মধ্যে আদৌ কি ছিল। সেটা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সেই তথ্য আসলে পুরোটা জানা যাবে। সরলা ডেভলপমেন্ট মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড কসবায় এই ক্যাম্পের জন্য এক লক্ষ ১১ হাজার টাকা দিয়েছিল বলেও প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুরসভা। স্বাস্থ্যদপ্তরও জানিয়েছে, এই ভ্যাকসিন জাল। প্রকাশ্যে এসেছে ভুয়ো ভ্যাকসিনের ভায়ালের ছবি। সাধারণভাবে করোনা ভ্যাকসিনের একটি ভায়ালে ১০টি ডোজ থাকে।

কিন্তু এই ভায়ালে চারটি ডোজ রয়েছে বলে স্টিকারে লেখা। রাজ্য টিকাকরণের অন্যতম এক শীর্ষকর্তা জানিয়েছেন, আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছবি পাঠিয়েছিলাম। তারা জানিয়েছে, এই ধরনের কোনও ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। আমরা এ ব্যাপারে নিশ্চিত যে এটা জাল ভ্যাকসিন।

]]>
BIG BREAKING : চাঞ্চল্যকর তথ্য, স্বাস্থ্য দপ্তরের সেন্ট্রাল স্টোর থেকে বেরিয়েছে টিকা https://runnerbangla.com/state-health-department-central-store-vaccine-registration/ Thu, 24 Jun 2021 09:29:21 +0000 https://runnerbangla.com/?p=2883 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রাজ্যের স্বাস্থ্য ভবন তথা স্বাস্থ্য দপ্তর ( Health Department ) থেকে বেরিয়েছে টিকা ( Vaccine )। কোন ধরনের নথিভুক্তিকরণ ছাড়াই স্বাস্থ্য দপ্তরের সেন্ট্রাল স্টোর ( Central Vaccine Store ) থেকে সেই টিকা বেরিয়েছে। প্রাথমিক তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের। ইতিমধ্যেই ঘটনার তীব্র অভিজ্ঞতার কথা মাথায় রেখে গোয়েন্দা বিভাগের ( Detective Department ) হাতে এই তদন্তভার দেওয়া হয়েছে। সেখানেই প্রশাসন সূত্রে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য।

সূত্রের খবর, রাজ্যের অন্যতম সেরা টিকা সংরক্ষণ কেন্দ্র থেকে স্বাস্থ্যভবনকে ( Health Department ) না জানিয়েই সরিয়ে ফেলা হল কোভ্যাক্সিন-কোভিশিল্ডের কয়েক হাজার ডোজ। বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত কলকাতা জেলার সেন্ট্রাল ভ্যাকসিন স্টোর থেকে ভবানীপুর বিধানসভার অন্তর্গত চেতলার হেলথ ক্লিনিকে সরল টিকা। টিকা যে সরানো হয়েছে তা জানত‌ই না স্বাস্থ্যভবন। সরানোর এক সপ্তাহ পরে কীর্তির কথা স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়ে জানানো হয়।

তা-ও কী কারণে এই সিদ্ধান্ত চিঠিতে তার উল্লেখ নেই। সেই সঙ্গে তৃণমূলের রথী-মহারথীদের সঙ্গে অভিযুক্ত দেবাঞ্জন দেবের ( Debanjan Deb ) ছবি প্রকাশ্যে চলে আসায় যথেষ্ট অস্বস্তিতে শাসক দল। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Halik এর উপস্থিতিতে কলকাতা পুরসভাকে পিপিই কিট, মাস্ক, স্যানিটাইজার দিয়ে সাহায্য করছেন ওই অভিযুক্ত। রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর সঙ্গে তার ছবি সামনে এসেছে।

তৃণমূল কংগ্রেসের সংসদ তথা চিকিৎসক সংগঠনের নেতা শান্তনু সেনের সঙ্গেও তার ওঠা বসা ছিল বলে প্রকাশ হয়েছে ছবি। সব মিলিয়ে অনেক দূর পর্যন্ত এই চক্রান্তের চক্র শিকড় গেড়ে রয়েছে বলেই মনে করছে তদন্তকারীরা। এই ঘটনায় কলকাতা পুরসভা এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের সিনিয়র আধিকারিকরা যুক্ত থাকতে পারে। স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে রাজ্য প্রশাসনের অন্দরে। একের পর এক শাসকদলের লোকজনই ঘটনার সঙ্গে জড়িয়ে যাচ্ছে।

ফলে এই ঘটনার তদন্ত কতটা নিরপেক্ষ হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে সরকারি মহলে। একজন লোক কিভাবে কি পরিচয় নিয়ে এমন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং নেতাদের সঙ্গে ওঠাবসা করলেন? তার সঙ্গে সম্পর্ক তৈরি করার আগে কেন তৃণমূল নেতারা খোঁজ নিয়ে রাখলেন না? এই না না প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, জিতের থেকে আটক করা ভ্যাকসিন জাল নয়। কলকাতা পুরসভা স্বাস্থ্য বিভাগে তদন্তকারী আধিকারিকরাও প্রাপকদের সঙ্গে কথাবার্তা বলেছেন। তাদের কারও খুব একটা কোনো শারীরিক সমস্যা হয়নি বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর।

]]>
নোংরার পাহাড় থেকে নয়নাভিরাম থিমপার্ক, বিস্ময় এখন বিদ্যাসাগর কলোনি https://runnerbangla.com/vidyasagar-colony-new-wonder-from-dirty-hills-to-eye-catching-theme-park/ https://runnerbangla.com/vidyasagar-colony-new-wonder-from-dirty-hills-to-eye-catching-theme-park/#respond Sat, 22 May 2021 07:32:35 +0000 https://runnerbangla.com/?p=1281 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ৫০ বছরের ডোবা। আবর্জনার হটিয়ে পুকুরের শ্রী ফেরানো হয়েছিল। সেইসঙ্গে নতুন রঙে রাঙিয়ে তোলা হয়েছিল গাঙ্গুলিবাগানের বিদ্যাসাগর কলোনির একাধিক বাড়ি। রিফিউজি রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের দেড় বিঘা জমি ছিল এলাকাবাসীর ময়লা-আবর্জনা ফেলার ভ্যাট।

সেই আবর্জনার পাহাড় পরিষ্কার করে তৈরি হয় মাদার আর্থ থিম পার্ক। এছাড়া পচা ডোবার দুর্গন্ধে বাসিন্দারা ঘরের জানালা খুলতে পারতেন না। সেইসঙ্গে পোকামাকড় ও সাপের উপদ্রবতো ছিলই। আজ সেখানেই একটুকরো বাটারফ্লাই ভিলেজ। নীল সাদা হলুদ কমলা লাল বিভিন্ন রঙের সমন্বয়ে স্বপ্নপুরীর রূপ নিয়েছে ৪০-৪৫টি বাড়ি নিয়ে গড়ে ওঠা এই এলাকা। সাজিয়ে গুছিয়ে তোলা সেই পুকুর এখন প্রোমোটারদের থাবা থেকে বাঁচাতে তৎপর এখানকার বাসিন্দারা।

সেই সঙ্গে পুকুরের জলে লাগোয়া আট-দশটি বাড়ির ময়লা এসে পড়ছে পুকুরে। যার জেরে নষ্ট হচ্ছে পুকুরের জল। বাড়ির নোংরা জলের লাইন পুরসভার নিকাশি লাইনের সঙ্গে যুক্ত করার দাবি তুলেছেন বাসিন্দারা। পার্কের অনেকটা অংশ জুড়ে রয়েছে একটি জলাশয়। সাজানো হয়েছে বাগান। সেইসঙ্গে বাঁশ ও কাঠের রঙিন সেতু, মাঝে ভাস্কর্য মাদার আর্থ। পার্কের জলাশয়ে চরে বেড়ায় রাজহাঁস।

প্রত্যেকটি বাড়ির রং একরকম। সকাল সন্ধ্যে হালকা শব্দে বেছে চলেছে আবহসংগীত। রাতে আলোকমালায় ঝলমল করে গোটা এলাকা। আবালবৃদ্ধবনিতা থেকে কচিকাঁচা ভিড় যেন বলে দেয়া, এ এক ভালোলাগার দেশ। পাড়া-প্রতিবেশীদের সাহায্যে নিজের হাতে পুরোটা গড়ে তুলেছেন এলাকার বাসিন্দা পরিমল দেব।

ব্যবসায়ী পরিমল বাবু পাড়া প্রতিবেশীর সঙ্গে আলোচনা করে বিষয়টি তৈরি করেছেন। তিনি বলেন, মালয়েশিয়ায় এই ধরনের থিম পার্ক রয়েছে। আমাদের রাজস্থানেও পিংক সিটি রয়েছে। সেই ভাবনা থেকেই এলাকার সুন্দর করে সাজিয়ে তোলার এই উদ্যোগ। কিন্তু এখন স্থানীয় কয়েক জন লোকের সাহায্য প্রোমোটার পুকুরে থাবা বসাতে চাইছে বলে অভিযোগ। পুকুর লাগোয়া একটি বাড়ি সম্পত্তি বিক্রি হয়েছে।

সেখানেই ভাঙ্গাবাড়ী রাবিশ পুকুরে খেলা হচ্ছে বার বার বলেও কোন লাভ হচ্ছে না। স্থানীয় বাসিন্দা নরেশ মণ্ডল, নমিতা মন্ডল, চন্দ্র মিত্র, সন্ধ্যা সরকার সকলেই প্রতিবাদ জানাচ্ছেন। কলকাতা পুলিশ থেকে শুরু করে কলকাতা পুরসভা থেকেও মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এর কাছে তারা অভিযোগ জানিয়েছেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন পরিমল বাবুরা।

]]>
https://runnerbangla.com/vidyasagar-colony-new-wonder-from-dirty-hills-to-eye-catching-theme-park/feed/ 0
সাইকেলেই ঘোরা যাবে গোটা শহর https://runnerbangla.com/kolkata-city-can-be-travel-by-cycled/ https://runnerbangla.com/kolkata-city-can-be-travel-by-cycled/#respond Fri, 21 May 2021 15:00:04 +0000 https://runnerbangla.com/?p=1242 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতা শহরে তৈরি হবে সাইকেল চালানোর নির্দিষ্ট পথ। শহরে সাইক্লিং জোন ও সাইক্লিং পথের জন্য রোড ম্যাপ তৈরির সমীক্ষা হয়েছে। একদিকে স্বাস্থ্যের পক্ষে উপযোগী। অন্যদিকে নির্ঝঞ্ঝাট, পরিবেশবান্ধব আপাত নিরীহ প্যাডেল যান বইসাইকেল। লগডাউন কিংবা আনলকের বাজারে যার গুরুত্ব হু হু করে বেড়েছে।

সেই গুরুত্বকে সীলমোহর দিয়ে এবার শহর কলকাতায় সাইকেল বে নির্মাণ করছে প্রশাসন। সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরেই সাইকেল লেন উপহার পাবে শহরবাসী। ব্রিটেন, আমেরিকা, কানাডা, রাশিয়া, জার্মানিও পারে । নিজের চোখে তা চাক্ষুষ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তাহলে কলকাতাই বা পিছিয়ে থাকবে কেন?

সেখান থেকেই এই ভাবনা এসেছিল স্বাস্থ্যসচেতন মুখ্যমন্ত্রীর। নিজে হাঁটেন। শরীরচর্চা করেন। তাই, কলকাতার মানুষকে আরও উৎসাহ দিতে চান তিনি। মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তব রূপ দিতে চলেছে কেএমডিএ। দিল্লির একটি সংস্থাকে সমীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ২০০৮ সালে শহরের ৩৮টি রাস্তায় সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়।

পরে, ২০১৪ সালে আরও ২৪টি রাস্তায় বাইসাইকেল নিষিদ্ধ হয়। বর্তমানে কিছু রাস্তায় শহরে সাইকেল চললেও তার জন্য নির্দিষ্ট কোনও পথ নেই। অন্যদিকে, পরিকল্পিত শহর নিউটাউনে সাইকেলের জন্য নির্দিষ্ট ট্র্যাক রয়েছে। রাজ্যের একমাত্র এই শহরেই ২৯ কিলোমিটার পথ শুধুমাত্র বাইসাইকেলের জন্য ‘ ডেডিকেটেড’।

এবার শহর কলকাতাতেও তেমনি ট্র্যাক তৈরির পরিকল্পনা। যদিও যানজট বাড়ারও সম্ভাবনা থাকছে। সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। তৈরি হয়েছে সাত সদস্যের কমিটি। কেএমডিএ, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, কনসালটেন্সি এজেন্সি, খড়গপুর আই আই টি এবং পরিবহন দপ্তর।

সমীক্ষা রিপোর্ট তাদের কাছে জমা পড়েছে। খরচ ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের কোন রাস্তায় কীভাবে সাইকেল চালানো সম্ভব, তার পুঙ্খানুপুঙ্খ বাস্তব পরিস্থিতি বিচার করে তৈরি হবে রোড ম্যাপ।

এক শীর্ষ পুর – আধিকারিক জানিয়েছেন, এমনিতেই শহর কলকাতার বেশিরভাগ রাজপথ খুব একটা যে চওড়া এমনটা নয়। তাই সবদিক ভেবেচিন্তে মানচিত্র নির্মাণের কাজ হবে। মূলত ফুটপাত কম করে বা কিছু পার্কিং এলাকা ব্যবহার করা যায় কিনা সেই ব্যাপারেও খতিয়ে দেখা হচ্ছে।

]]>
https://runnerbangla.com/kolkata-city-can-be-travel-by-cycled/feed/ 0
গাড়ি পার্কিং নিয়ে সমস্যা? এবার “বন্ধু” থাকবে আপনার সঙ্গে https://runnerbangla.com/kolkata-police-app-bondhu-solve-problems-with-car-parking/ https://runnerbangla.com/kolkata-police-app-bondhu-solve-problems-with-car-parking/#respond Wed, 19 May 2021 13:46:37 +0000 https://runnerbangla.com/?p=1134 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহরের পার্কিং নিয়ে অভিযোগ মেটাতে এবার ‘বন্ধু’ চাইছে কলকাতা পুরসভা। না কোনও রক্ত-মাংসে গড়া মানুষ নয়। কলকাতা পুলিসের একটি অ্যাপ ‘বন্ধু’। পুরসভার পার্কিং লটগুলিতে গাড়ি রাখার সুবিধায় এবার এই অ্যাপ নতুন করে চালু করা হবে। কীভাবে মিলবে এই সুবিধা? প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

কলকাতা পুরসভার কতগুলি পার্কিং লট রয়েছে, পার্কিং ফি কত সব নির্দিষ্ট তথ্য থাকবে অ্যাপের মধ্যে। কোথায় কত গাড়ি রাখা যায়, কটার জায়গা ফাঁকা সব জানা যাবে অ্যাপ থেকে। সেইমতো গাড়ি পার্কিং করতে পারবেন নাগরিকরা। সরাসরি এই অ্যাপ কলকাতা পুরসভার পার্কিং বিভাগও দেখতে পারবে।

ফলে কোথাও নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি গাড়ি পার্কিং করা হলে তাও ধরা পড়বে। উল্লেখ্য, কলকাতা পুরসভার পার্কিং লট গুলির দায়িত্বশীল একাধিক এজেন্সি বা স্বনির্ভর গোষ্ঠী। এবার নতুন করে ইন্টারনেট পরিষেবা যুক্ত এন্ড্রয়েড মোবাইল ফোন দেওয়া হবে তাদের। সম্পূর্ণ প্রক্রিয়াটি আরও আপডেট করা হয়েছে।

কোন গাড়ি কখন বেরোচ্ছে, কখন কোন জায়গা ফাঁকা হচ্ছে তার আপডেট অ্যাপে করবেন পার্কিং লট সামলানো এজেন্সির প্রতিনিধি। অনেক সময় নির্দিষ্ট সংখ্যার থেকেও বেশি গাড়ি রেখে দিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে। আবার, দায়িত্বপ্রাপ্ত এজেন্সি বা কো – অপারেটিভ সোসাইটির পার্কিং লট সামলানো প্রতিনিধি অতিরিক্ত ফি দাবি করছেন, স্লিপ দিচ্ছেন না।

এমন অভিযোগ বহু এসেছে। অ্যাপ থাকলে সেটা করা সম্ভব হবে না।পাশাপাশি, গাড়ি রাখার ক্ষেত্রে দু চাকা বা চার চাকার নির্দিষ্ট করে দেওয়া ফি অ্যাপ থেকে জানা যাবে। ফলে অনেক সময় লোক ঠকানোর যে অভিযোগ সামনে আসে সেই সমস্যা মিটবে।

এই প্রসঙ্গে পার্কিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য দেবাশিস কুমার বলেন, বেআইনি পার্কিং রুখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কখন গাড়ি ঢুকেছে, কখন গাড়ি বেরোচ্ছে সময় অনুযায়ী কত টাকা ফি সব অ্যাপেই দেখা যাবে। ফলে বাড়তি চাওয়ার অভিযোগ আসবে না।

]]>
https://runnerbangla.com/kolkata-police-app-bondhu-solve-problems-with-car-parking/feed/ 0
ভোটের পর এবার বাজারে নজর পুলিশের https://runnerbangla.com/kolkata-police-keep-eye-on-market-after-election/ https://runnerbangla.com/kolkata-police-keep-eye-on-market-after-election/#respond Sat, 15 May 2021 07:28:55 +0000 https://runnerbangla.com/?p=890 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহরে বেশকিছু বাজারে এখনও রীতিমতো ভিড়। কলকাতা পুরসভার নিজস্ব মার্কেট কিংবা বেসরকারি বাজার সর্বত্র এক ছবি। কিন্তু সেই সমস্ত বাজারে ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেটা স্বীকার করছে কলকাতা পুরসভা। নির্বাচনের কারণে পর্যাপ্ত পুলিসের অভাব ছিল এতদিন।

সেই কারণেই বাজারগুলিতে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করতে সমস্যা দেখা দিয়েছে বলে মানছেন কলকাতা পুরসভার কর্তারা। নিজেদের মতন করে অল্প পরিকাঠামোয় বাজারে প্রচার চালাচ্ছিল কলকাতা পুরসভা। মুচিবাজার, এন্টালি, আজাদগড়, বাঁশদ্রোণী, লেক মার্কেটের মত পুরসভার বাজারগুলোতে সকাল থেকেই উপচে পড়া ভিড়। দূরত্ব বিধির বালাই নেই।

তবে, মাস্ক ছাড়া বাজারে ঢুকতে দেওয়া হচ্ছে না। রয়েছে পুরসভার সিকিউরিটি গার্ড। কিন্তু হাতে গোনা নিরাপত্তারক্ষী নিয়ে সেই কাজ সম্ভব হচ্ছে না। দক্ষিণ কলকাতার ১০ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান তপন দাশগুপ্ত বলেন, আমার অঞ্চলের সব জায়গাতেই হ্যান্ড মাইক দিয়ে বাজারগুলিতে প্রচারের ব্যবস্থা করেছি। ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

উত্তর কলকাতার প্রাক্তন ৩ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান অনিন্দ্য রাউত বলেন, বর্তমানে আমি সরকারিভাবে কোনও পদে নেই। ফলে এই ব্যাপারে কিছু বলতে পারব না। ওটা পুলিসের দায়িত্ব। তবে রাস্তায় বেরোলে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। বিভিন্ন বাজারে গিয়ে দোকানদারদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানিয়েছি।

কোথাও পুলিস বা পুরসভার তরফ থেকে প্রচার চলছে। কোথাও আবার সেটুকুরও দেখা মেলা ভার। বিক্রেতা থেকে ক্রেতা, সকলের মধ্যেই কমবেশি সচেতনতার অভাব স্পষ্ট। কিছু কিছু জায়গায় পুলিস বা পুরসভার তৎপরতা দেখা গেলেও অধিকাংশ জায়গাতেই হাল ধরা সম্ভব হচ্ছে না, সেটা মানছেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। উল্টে চলছে দায়িত্ব এড়িয়ে যাওয়ার পালা।

পর্যাপ্ত পরিমাণে পুলিসকর্মী না পাওয়ায় সমস্যা হচ্ছে। কলকাতা পুলিসের এক শীর্ষকর্তা বলেন, কলকাতা পুরসভাকে সঙ্গে নিয়ে একটা টাস্কফোর্স তৈরি হয়েছে। যদিও এ ধরনের কোনও টাস্কফোর্সের কথা জানেই না পুরসভার কর্তারা। কলকাতা পুরসভার বাজার বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক বলেন, এমন কোনও টাস্কফোর্স তৈরির খবর আমাদের কাছে নেই।

]]>
https://runnerbangla.com/kolkata-police-keep-eye-on-market-after-election/feed/ 0