Khela Hobe – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sun, 25 Jul 2021 14:23:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Khela Hobe – Runner Bangla https://runnerbangla.com 32 32 আন্দোলন কাকে বলে আগস্টে দেখাবো, ঘোষণা বিজেপি যুব মোর্চার https://runnerbangla.com/bjp-youth-morcha-save-west-bengal-movement-august-9-to-16/ Sun, 25 Jul 2021 14:12:24 +0000 https://runnerbangla.com/?p=4462 রানার ডেস্ক : আগামী ১৬ই আগস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। এর পাল্টা কর্মসূচি নিল রাজ্য বিজেপি ( BJP )। আগামী ৯ আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত টানা সাতদিন ধরে পশ্চিমবঙ্গ বাচাও সপ্তাহ পালন করবে বিজেপি। একই সঙ্গে ২০ আগস্ট কলকাতায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সারা রাজ্য থেকে যুব মোর্চার ( Youth Morcha ) কর্মীরা জমায়েত হবে। তাদের দাবি খেলা নয় কাজ চাই।

এছাড়া ১৬ই আগস্ট পালিত হবে কালা দিবস। ১৯৪৬ সালে ওই দিন ডাইরেক্ট একশন ডাক দিয়েছিল মুসলিম লিগ ( Muslim League )। তারপর শুরু হয় হিন্দু হত্যা। যা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে কুখ্যাত। কুখ্যাত ১৬ ই আগস্ট খেলা হবে দিবসের ( Khela Hobe Day ) ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। সেদিন খেলা হবে পরিবর্তে পাল্টা স্লোগান দেওয়া হবে খেলা হবে নয়, কর্মসংস্থান চাই , খেলা হবে নয় শিল্প চাই, খেলা হবে নয় শান্তি-শৃঙ্খলা চাই, এই দাবিতে ডিএম অফিস ঘেরাও এর ডাক দেওয়া হয়েছে।

যুব মোর্চার ( Youth Morcha ) তরফ থেকে একই সঙ্গে ৯ থেকে ১৬ আজিস্ট, পশ্চিমবঙ্গ বাচাও ( Save West Bengal ) সপ্তাহ পালন করা হবে। মোর্চার সভাপতি বলেন আগস্ট মাসেই আমরা দেখিয়ে দেব আন্দোলন কাকে বলে। কলকাতা চলো স্লোগান দিয়ে গোটা রাজ্য থেকে মোর্চার কর্মীরা হাজির হবেন কলকাতায়। তার কথায় মানুষ প্রত্যক্ষ করবে আগস্ট আন্দোলন কাকে বলে। যুব মোর্চার নেতৃত্বে ব্যাপক আকারে আন্দোলন হবে বলে ঘোষণা করেন এদিন।

আজ বিজেপির হেস্টিংস পার্টি অফিসে যুব মোর্চার বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেএখানেই বক্তৃতা দেন বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। সেই সময়ই তিনি বলেন অতীতে সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী কথা বলে তিনি ভুল করেছেন তার জন্য ক্ষমা চাইছেন। আগামীতে তিনি দেখিয়ে দেবেন আন্দোলন কাকে বলে।

]]>
এবার দেশজুড়ে খেলা হবে, ২১ জুলাইয়ের বার্তা মমতার https://runnerbangla.com/mamata-banerjee-massage-21-july-khela-hobe/ Wed, 21 Jul 2021 11:48:54 +0000 https://runnerbangla.com/?p=4268 #কলকাতা : এবার দেশজুড়ে খেলা হবে ( Khela Hobe )। একুশে জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে তেমনটাই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একটা খেলা পশ্চিমবঙ্গে হয়েছে। বিজেপি বাংলার মাঠের বাইরে চলে গিয়েছে। এবার বিজেপিকে না সরানো পর্যন্ত দেশজুড়ে প্রত্যেকটা রাজ্যে খেলা হবে। তার জন্য দেশজুড়ে সমস্ত বিরোধীদলকে ফ্রন্ট বানানোর আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার বার্তা, আপনারা সবাই এক হোন। ওদের বিরুদ্ধে একত্রে লড়াই করতে হবে। আগামী ২৬ জুলাই থেকে ২৯-৩০ জুলাই তিনি দিল্লীতে থাকবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। তখন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে চান। সেটাও নিজের বার্তায় শুনিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবারের একুশে জুলাই এর প্রেক্ষাপট আলাদা। দিল্লি, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, গুজরাট সহ দেশের ৩০টি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের বক্তৃতার ভার্চুয়ালি দেখানোর ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস।

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দোপাধ্যায়ের বক্তৃতা শুনতে উপস্থিত হয়েছেন কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং, পি চিদাম্বরম সহ একাধিক বিরোধী দলের নেতারা। তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছেন। তাদের প্রতি তৃণমূল সুপ্রিমো বার্তা, ঐক্যবদ্ধ হয়ে ঝাপানোর সময় এসেছে। আসুন একসঙ্গে কাজ করতে হবে।

পাশাপাশি, সুপ্রিমকোর্টের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে বাঁচানোর আবেদন জানিয়েছেন। তিনি বলেন, যেভাবে দেশের বিরোধী রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন ট্যাপ করা হচ্ছে, সেখানে বিচারব্যবস্থা স্বপ্রণোদিতভাবে মামলা দায়েরের করুক। দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের মতে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য স্পষ্ট ছিল তার টার্গেট আগামীর লোকসভা। যার জন্য দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের বক্তব্য তিনি তিনটি ভাষায় বলেছেন। বাংলার পাশাপাশি কখনও ইংরেজি, কখনও হিন্দিতে ভাষণ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

]]>