Kashmir – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 24 Jul 2021 16:16:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Kashmir – Runner Bangla https://runnerbangla.com 32 32 “স্বাধীন রাষ্ট্র হতে পারে কাশ্মীর”, গণভোটের পক্ষে ইমরান, বিতর্ক পাকিস্তানে https://runnerbangla.com/pak-pm-imran-khan-people-want-kashmir-independent-state-referendum/ Sat, 24 Jul 2021 15:59:28 +0000 https://runnerbangla.com/?p=4434 রানার প্রতিবেদন : কাশ্মীরের ( Kashmir ) মানুষ যদি মনে করে তারা পাকিস্তানের ( Pakistan ) সঙ্গে থাকবেন না, তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকবেন, সে ক্ষেত্রে কোনও আপত্তি নেই ইসলামাবাদের। প্রকাশ্য জনসভায় এই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ( Imran khan )। পাক নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরে প্রকাশ্য সভায় তিনি বলেন, ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য আন্দোলন চালাচ্ছে। অসংখ্য প্রাণ গেছে, রক্তে ভেসেছে উপত্যাকা।

তারা যে আত্মত্যাগ করে চলেছে তা কখনো বিফলে যেতে পারে না, দাবি ইমরানের। তিনি বলেন, রাষ্ট্রসঙ্ঘের ( United Nations ) মধ্যস্থতায় ভারতের অংশে থাকা কাশ্মীর এবং পাকিস্তানের কাশ্মীর ভূখণ্ড, এই দুটির মধ্যে যদি গণভোট নেওয়া হয় তাহলে ইসলামাবাদের কোন আপত্তি নেই। কাশ্মীরের মানুষ যদি চায় তাহলে তারা পাকিস্তানের সঙ্গে না এসে আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। ইমরানের এই বক্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে পাকিস্তানে।

পাকিস্তানের বিরোধী দল ইমরানের সমালোচনা করে বলেছে, পাকিস্তানের সংবিধান, আইন এবং জনগণের মনোভাব কে উপেক্ষা করছেন ইমরান। অর্থাৎ বিরোধীরা বুঝিয়ে দিচ্ছেন যে তারা ভারত ভূখণ্ডের কাশ্মীরকেও পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চান। যদিও তাদের সেই ইচ্ছা বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করছে ভারত সরকারের উপর। কারণ ভারত সরকার আগাগোড়াই বলে আসছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।

শুধু ভারতের নিয়ন্ত্রণে থাকা অংশটুকুই নয়,পাক নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকেও নিজেদের ভুখন্ড বলেই দাবি করে আসছে নয়াদিল্লি। কাশ্মীর যে আর পাঁচটি ভারতীয় রাজ্যের মতই, দুনিয়ার সামনে তা তুলে ধরতে ৩৭০ ধারা লুপ্ত করা হয়েছে। সুতরাং এক্ষেত্রে পাকিস্তানের ইমরান খানের ইচ্ছা-অনিচ্ছার ওপর দাঁড়িয়ে নেই বিষয়টি।

রাজনৈতিক এবং কূটনৈতিক মহল থেকে মনে করা হচ্ছে, কাশ্মীর ইস্যুটিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবার নতুন কৌশল খুঁজছেন ইমরান খান ( Imran Khan )। যতই বিষয়টিকে দ্বিপাক্ষিক বিষয় হিসেবে দেখানো হোক না কেন, পাকিস্তান চাইছে কাশ্মীরকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গিয়ে সমাধান খুঁজতে। আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাবার জন্যই এখন নতুন নতুন ফিকির খুঁজতে শুরু করেছে ইসলামাবাদ।

]]>
ট্রেন উড়িয়ে দেবার ছক আইসিসের, জারি করা হলো চূড়ান্ত সর্তকতা https://runnerbangla.com/isis-target-sabotage-indian-railway-15-august-independence-day/ Wed, 14 Jul 2021 07:39:30 +0000 https://runnerbangla.com/?p=3947 রানার ডেস্ক : ১৫ ই আগস্ট ( 15 August ) এর আগে দেশে বড়োসড়ো নাশকতা ঘটাবার চক্রান্ত করেছে মুসলিম মৌলবাদী সংগঠন ISIS। গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর দেশজুড়ে সর্তকতা জারি করা হয়েছে । গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট কিছু তথ্য এসে পৌঁছেছে। তথ্য অনুযায়ী গোয়েন্দারা মনে করছেন, পূর্বাঞ্চলে বড়োসড়ো নাশকতা চালাবার জন্য প্রস্তুতি নিচ্ছে ISIS। তাদের মূল লক্ষ্য ভারতীয় রেল ( Indian Railway )।

সূত্রের খবর অনুযায়ী গোয়েন্দাদের কাছে যে তথ্য এসেছে তাতে বলা হচ্ছে, যে সমস্ত ট্রেন গুলিতে ভিড় বেশি থাকে, মূলত শ্রমিকরা যাতায়াত করেন, এমন বেশ কিছু ভিড়ে ঠাসা ট্রেন চলাচল করে বিহার এবং উত্তর প্রদেশের মধ্যে। সেইসব ট্রেনগুলোকেই টার্গেট করা হতে পারে। ইতিমধ্যেই বিহারের সমস্ত স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রেলের পূর্বাঞ্চলীয় আধিকারিকের চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। নামানো হয়েছে বম্ব স্কোয়াড।

সমস্ত স্টেশন এবং রেল লাইনগুলোতে শুরু হয়েছে কড়া নজরদারি। প্রতি বছরই স্বাধীনতা দিবসের ( Independence Day ) আগেই সাধারণভাবেই সর্তকতা জারি করা হয়। কেননা জঙ্গি সংগঠনগুলি বিশেষ করে কাশ্মীরের জঙ্গি সংগঠন ( Militant Groups in Kashmir ) এবং পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী গুলি চেষ্টা করে স্বাধীনতা দিবসের প্রাক্কালে হামলা চালাতে। গোয়েন্দাদের কাছে খবর, এবার আটঘাট বেঁধেই আক্রমণ করতে চাইছে ISIS। চক্রান্ত ভেস্তে দিতে চূড়ান্ত সর্তকতা জারি হয়েছে।

]]>
ইতিহাস ! বিদ্যার নামে ফায়ারিং রেঞ্জ https://runnerbangla.com/kashmir-gulmarg-firing-range-vidya-balan-indian-army/ Wed, 14 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=3922 রানার প্রতিবেদন : ‘শেরনি’ ( Sherni ) মুভিতে অসাধারণ অভিনয় করে বিদ্যা বালন ( Vidya Balan ) প্রমাণ করেছেন বলিউডের আসল বাঘিনী তিনিই। তাঁর এই সুনাম হলিউড অবধি পৌঁছেছে। অস্কারের ( Oscar ) আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেস তাঁকে সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এরই মধ্যে আরেকটি বড় সম্মান পেলেন বিদ্যা। বিদ্যার অভিনয়ে মুগ্ধ ভারতীয় সেনা ( Indian Army ) একটি ফায়ারিং রেঞ্জের ( Firing Range ) নাম রেখেছে তাঁর নামে।

কাশ্মীরের গুলমার্গের এক ফায়ারিং রেঞ্জ এখন থেকে পরিচিত হবে ‘বিদ্যা বালান ফায়ারিং রেঞ্জ’ নামে। আর এর মধ্য দিয়ে প্রথম কোনও বলিউড অভিনেত্রী হিসেবে বিদ্যা পেলেন এমন ঐতিহাসিক সম্মান। চলতি বছরের গোড়ার দিকে বিদ্যা বালান তাঁর স্বামী বলিউড প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে ( Siddharth Roy Kapur ) নিয়ে গুলমার্গের শীতকালীন উৎসবে গিয়েছিলেন। গুলমার্গ উইন্টার ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল ভারতীয় সেনার পক্ষ থেকে।

আর সেখানেই ভূস্বর্গ কাশ্মীরের ( Kashmir ) প্রতি নিজের ভালোবাসার কথা জানান বিদ্যার স্বামী সিদ্ধার্থ। সেনাবাহিনী দিল এক সেরা উপহার। ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির হয়ে সিদ্ধার্থ রায় কাপুর তখন জানিয়েছিলেন যে, ভবিষ্যতে সিনেমার লোকেশন হিসেবে কাশ্মীরকে আরও বেশি করে ব্যবহার করা হবে। তিনি বলেছিলেন, “কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমাদের বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন নেই। সিনেপর্দায় আরও বেশি করে কীভাবে কাশ্মীরের সৌন্দর্য তুলে ধরা যায় সেই চেষ্টাই করব।

]]>
কাশ্মীরের জন্যই পাকিস্তানের পরমাণু বোমা দরকার, মন্তব্য ইমরানের https://runnerbangla.com/pm-imran-khan-said-pakistan-need-atomic-bomb-for-kashmir/ Tue, 22 Jun 2021 07:32:11 +0000 https://runnerbangla.com/?p=2806 রানার প্রতিবেদন : কাশ্মীর ( Kashmir ) বিবাদ আছে বলেই পরমাণু অস্ত্রের ( Atomic Bomb ) প্রয়োজনীয়তা আছে। এক আন্তর্জাতিক টেলিভিশন সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই মন্তব্য করেন ইমরান খান ( Imran Khan )। তিনি বলেন, এমন একটা দেশের সঙ্গে পাকিস্তানের ( Pakistan ) সীমানা বিবাদ চলছে, সেই দেশটা পাকিস্তানের থেকে সাতগুন বড়। এই অবস্থায় দেশের নিরাপত্তার স্বার্থেই পরমাণু অস্ত্র রক্ষাকবচ হিসাবে কাজ করে।

শুধু এখানেই শেষ নয়, ইমরান ( Imran Khan ) বলেছেন, “এমন একটা দেশ আমাদের প্রতিবেশি যাদের সঙ্গে সীমানা বিবাদ নিয়ে তিনবার সামরিক সংঘাত হয়েছে। ইমরান বলেন, তিনি ব্যক্তিগতভাবে পরমাণু বোমার ( Atomic Bomb ) ঘোর বিরোধী কিন্তু বাস্তব পরিস্থিতিতে পাকিস্তানের পরমাণু বোমা কাজ করছে শুধু রক্ষাকবচ হিসাবে। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু বোমা আক্রমণের জন্য নয়, আত্মরক্ষার জন্য।

আন্তর্জাতিক টেলিভিশন সংস্থার সাক্ষাৎকার উদ্ধৃত করে পাকিস্তানের দৈনিক পত্রিকা “দ্য ডন” লিখেছে, ভারত-পাক সীমানা বিবাদ নিয়ে কথা বলতে গিয়ে ইমরান বলেন, সমস্ত বিবাদের একমাত্র কারণ ভারতের হাতে থাকা কাশ্মীর ( Indian Occupied Kashmir ) সমস্যার অমীমাংসিত সমাধান। ইমরানকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তান মুসলিমদের স্বার্থ নিয়ে সোচ্চার। উল্টোদিকে চিনে মুসলিমদের ওপর অত্যাচার নিয়ে কেন নীরব ইসলামাবাদ?

এর উত্তরে ইমরান বলেন, “চিনের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে পাকিস্তানের আলোচনা হয়। দ্বিপাক্ষিক এই আলোচনা বন্ধ দরজার পেছনেই হয়। কারন চিন আমাদের ঘনিষ্ঠ বন্ধু। পাকিস্তান যখন চরম বিপদে পড়েছে তখনই উদ্ধার করতে এগিয়ে এসেছে চিন ( China )।” এই মন্তব্য করে ইমরান বলেন, “পাকিস্তান চিন নিয়ে নয়, ভারতের অধীনে থাকা কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন, যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি প্রায় এক লক্ষ মানুষ।” এই মন্তব্য করে আসলে চিনের সঙ্গে বন্ধুত্ব নয়, চিনের কাছে পাকিস্তানের দাসত্বই গুরুত্ব দিয়ে তুলে ধরলেন পাক প্রধানমন্ত্রী।

]]>