Jadavpur University – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 15 Jun 2021 09:04:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Jadavpur University – Runner Bangla https://runnerbangla.com 32 32 EXCLUSIVE : ভেঙ্গে পড়তে পারে নিউ মার্কেট, সামনে এলো চাঞ্চল্যকর রিপোর্ট https://runnerbangla.com/kolkata-municipal-corporation-new-market-may-collapse-sensational-report-come/ Tue, 15 Jun 2021 08:50:41 +0000 https://runnerbangla.com/?p=2499 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ঐতিহ্যশালী নিউমার্কেট ( New Market ) বা হগ মার্কেটের ( Hogg Market ) আমূল সংস্কারের হাত দিয়েছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। দায়িত্ব দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ( Jadavpur University )। তবে ইতিমধ্যে প্রাথমিক সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নিউ মার্কেটের পুরনো ভবনে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। পুরনো আমলের ছাদ এবং বিম যথেষ্ট ক্ষতিগ্রস্ত। প্রায় ১৪৭ বছরের পুরনো এস এস হগ মার্কেট। নিউ মার্কেট নামেই অধিক পরিচিত।

নিউ মার্কেটের সংস্কার করা হলেও হগ মার্কেটের পুরনো অংশে হাত দেওয়া হয়নি। এবার সেই হগ মার্কেটের ( SS Hogg Market ) পুরনো অংশের সংস্কারে হাত দিতে চলেছে পুরসভা। পুরসভা সূত্রে খবর, বর্তমানে এসএস হগ মার্কেটের জ্যামিতিক পরীক্ষা-নিরীক্ষার কাজ হচ্ছে। যার আভিধানিক অর্থ ‘ডিফর্মেশন সার্ভে’। এই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই দেওয়ালগুলির অবস্থা বা মার্কেটের আর্চগুলির জ্যামিতিক চরিত্রের ধারণা পাওয়া যায়।

কাঠামো কতটা সুসংহত অবস্থায় রয়েছে, কোথাও কোনও সমস্যা তৈরি হয়েছে কিনা, তা বোঝা যাবে। বিশেষজ্ঞদের মতে, নিউ মার্কেট তৈরির সময়ে ‘ফ্ল্যাট রুফ’ বা এখনকার মতো ছাদ তৈরির রীতি ছিল না। কারণ তার জন্য কংক্রিট, বিম, টাইলসের প্রয়োজন পড়ত। ফলে কংক্রিট না থাকায় সম্ভবত চুন-সুরকি দিয়েই নিউ মার্কেটের ‘সিলিন্ড্রিকাল ভল্ট রুফ’ বা নলাকৃতি কাঠামোর ছাদ তৈরি হয়েছিল। ছাদের বিভিন্ন অংশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি গত সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা মার্কেট পরিদর্শন করেন। এনিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন বিভাগের ( Department of Construction, Jadavpur University ) অধ্যাপক বিশ্বজিৎ সোমের সঙ্গে আমিরুদ্দিন ( ববি ) বৈঠক করেন। আমিরুদ্দিন জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ সোমের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে। ৪ মাসের মধ্যে এই কমিটি বিস্তারিত রিপোর্ট জমা দেবে। যে রিপোর্টের ভিত্তিতে সংস্কারের কাজে হাত দেওয়া হবে।

কি ধরনের উপকরণ দিয়ে সংস্কার হবে বা কতদিন সময় লাগবে তার সবটাই জানাবে সমীক্ষা-রিপোর্ট। একইসঙ্গে ফুটনানি চেম্বারেরও সংস্কারের কাজে হাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটিকে ফুটনানি চেম্বার সংস্কারের জন্য রিপোর্ট দিতে বলা হয়েছে। এক কর্তা বলেন, লকডাউনের সময়টাকে বেছে নেওয়া হয়েছে। এখন মার্কেট অল্প সময়ে খোলা থাকছে। এই সুযোগে কাজটা কিছুটা এগিয়ে যাবে। পুরনো এবং নতুন বিল্ডিং মিলিয়ে ৩০০০ ব্যবসায়ী রয়েছেন। মূলত রাতে কিংবা দোকান বন্ধ থাকাকালীন সময়েই সংস্কারের কাজ করা হবে।

]]>
হৈহৈ কান্ড-রৈরৈ ব্যাপার, শুরু হলো টালা ট্যাংক সংস্কারের কাজ https://runnerbangla.com/kolkata-municipal-corporation-start-tala-tank-renovation-after-getting-fitness-certificate/ https://runnerbangla.com/kolkata-municipal-corporation-start-tala-tank-renovation-after-getting-fitness-certificate/#respond Thu, 10 Jun 2021 10:00:00 +0000 https://runnerbangla.com/?p=2242 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সংস্কার প্রক্রিয়া কয়েক ধাপ এগোনোর পর পরপর দু’বছর ঘূর্ণিঝড়ের আঘাত। সেই অভিঘাতে টালা ট্যাংক ( Tala Tank ) ঠিক আছে কিনা তার জন্য বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। টালা ট্যাংকে মোট চারটি প্রকোষ্ঠ কম্পার্টমেন্ট রয়েছে। তিনটি প্রকোষ্ঠের কাজ সম্পূর্ণ হয়েছে। গত তিন-চার মাস ধরে সংস্কারের পর কতটা কার্যকরী থাকল তার পরীক্ষা-নিরীক্ষা চলে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় ( Jadavpur University ) এবং খড়গপুর আইআইটি’র ( IIT Kharagpur ) দায়িত্বপ্রাপ্ত অধ্যাপকরা স্টাডি করে সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্টিফিকেট ( Safety and Security Certificate ) দিয়েছেন। এবার শুরু হচ্ছে চতুর্থ প্রকোষ্ঠ বা কম্পার্টমেন্ট সংস্কারের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে, ১৫ জুন থেকে পুরোদমে কাজ চালু হবে। চলতি বছরের শেষেই পুরোপুরি নতুন সাজ পাবে এশিয়ার ( Asia ) এই বৃহত্তম জলাধার। ৩৬০০ মেট্রিক টন স্টিলের পাত এবং আনুষঙ্গিক উপকরণ নতুন রূপ পাচ্ছে শতাব্দীপ্রাচীন এই জলাধার।

নথি বলছে, এই দৈত্যাকার লোহার জলাধারের বয়স ১১০ বছর। টাইটানিকের স্টিলে বানানো হয়েছিল ৯০ লক্ষ গ্যালন জলধারণক্ষমতার এই ট্যাংক। বহু বছর ধরেই ট্যাংকে ছোট ছোট ছিদ্র হয়ে যায়। ফলে সংস্কারের প্রয়োজন হয়ে পড়ে। গ্লোবাল ট্রেন্ড ডেকে ২০১৭ সালের জুন-জুলাইয়ে শুরু হয় সংস্কার প্রক্রিয়া। ৮০ কোটি টাকার এই এই প্রকল্পে ইতিমধ্যেই ৬৪ কোটি টাকা খরচ হয়েছে। এক আধিকারিকের কথায়, ‘যে কম্পার্টমেন্টে যখন কাজ চলেছে, তখন সেটাকে জলশূন্য করে রাখা হয়েছে।

বাকি প্রকোষ্ঠে জল রেখে শহরের পানীয় জল সরবরাহ সচল রাখা হয়েছে। এটাই চ্যালেঞ্জ ছিল। তারপর অনেক ঝড়-ঝাপটা গিয়েছে। তাই কাঠামোর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন ছিল। স্টাডিতে দেখা গিয়েছে, ঝড়ের পরেও অক্ষত আছে টালা। সংস্কারের কাজে কলকাতা পুরসভা হাত দেওয়ার পর খবর বেরিয়েছিল আন্তর্জাতিক জার্নালেও। সংস্কারের কাজ দেখতে কলকাতা ছুটে এসেছিলেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজ ( Imperial College London ) এবং ম্যানচেস্টার ইউনিভার্সিটির ( The University of Manchester ) অধ্যাপকরা।

তাঁদের মধ্যে এক অধ্যাপকের পূর্বসূরী টালা ট্যাঙ্ক তৈরির প্রকল্পে কাজ করেছিলেন। পুরোদমে কাজ চালাতে দৈনিক দু’শোর বেশি শ্রমিক দরকার। লকডাউনে সেটা সম্ভব ছিল না। এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর কাজে হাত দেওয়া হচ্ছে বলেই জানাচ্ছে কলকাতা পুরসভা।

]]>
https://runnerbangla.com/kolkata-municipal-corporation-start-tala-tank-renovation-after-getting-fitness-certificate/feed/ 0
শতাব্দী প্রাচীন নিউ মার্কেটের হাল ফেরাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় https://runnerbangla.com/kolkata-municipal-corporation-jadavpur-university-restore-old-heritage-new-market/ https://runnerbangla.com/kolkata-municipal-corporation-jadavpur-university-restore-old-heritage-new-market/#respond Sun, 16 May 2021 17:52:43 +0000 https://runnerbangla.com/?p=987 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : নিউমার্কেটের পুরনো হেরিটেজ অংশের হাল ফেরাতে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ কলকাতা পুরসভা। হেরিটেজ বিল্ডিং, সেখানে কিভাবে সংস্কার করা যায়, কী উপকরণ ব্যবহার করা যাবে, সেই সব বিষয়ে যাদবপুরের কাছে পরামর্শ চেয়েছে কলকাতা পুরসভার মার্কেট বিভাগ। সেই রিপোর্টের ভিত্তিতেই হবে পরবর্তী পদক্ষেপ নির্দিষ্ট করবে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার মার্কেট বিভাগ সূত্রে খবর, শতাব্দীপ্রাচীন এই বাজারের হাল ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। ভিতরে ছাদ, আলো সহ নানা ধরনের মেরামতির কাজ হয়েছে। এর আগে রাজ্য সরকারের থেকে পাওয়া ১ কোটি টাকা অনুদানে বিভিন্ন মেরামতির কাজ হয়েছে। কিন্তু, সার্বিকভাবে হেরিটেজ অক্ষুন্ন রেখে এই ইমারতের আমূল সংস্কার করতে গেলে তা কোন পথে করা যায়, সেই বিষয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের কাছে পরামর্শ চেয়েছে কর্তৃপক্ষ।

মাস তিনেকের মধ্যেই রিপোর্ট হাতে আসার সম্ভাবনা। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার বাজার বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য আমীরুদ্দিন ( ববি ) বলেন, ওদের থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছে। তার উপর ভিত্তি করেই সংস্কারের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যদিও ইতিমধ্যেই আমরা একাধিক মেরামতির কাজ করেছি।

কিন্তু যেহেতু হেরিটেজ বিল্ডিং তাই সামগ্রিক সংস্কার করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন রয়েছে। নিউ মার্কেট ঘুরে দেখা গেল অবস্থা যথেষ্ট সঙ্গিন। ক্লক টাওয়ারে ঘড়ি ঠিকঠাক কাজ করছে না, ভিতরে মাছ-মাংস-সবজি বাজারে খারাপ পরিবেশে, নোংরা এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। ভিতরে ভাঙাচোরা শৌচালয়। জানালায় কাঠ নেই। দেওয়ালের গায়ে গজিয়ে উঠেছে গাছগাছালি।

এমন অবস্থা থেকে ফের নতুন রূপে পুরনো নিউমার্কেটের জৌলুস ফেরাতে উদ্যোগী কর্তৃপক্ষ। সম্প্রতি, ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে খোদ কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের কাছে নিউমার্কেটের বেহাল দশা জানিয়ে ফোন করেছিলেন এক বিদেশি। জৌলুস হারাচ্ছে নিউমার্কেট, এক কথায় বলতে গেলে সেই লন্ডনবাসীর অভিযোগ এমনটাই ছিল।

তাঁকে আশ্বস্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছিলেন ফিরহাদ। তিনি বিষয়টি দেখার জন্য মার্কেট বিভাগকে নির্দেশ দেন। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কনসালটেন্সি নিয়োগ করা হয়েছে। ওরা একটা রিপোর্ট দেবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত।

]]>
https://runnerbangla.com/kolkata-municipal-corporation-jadavpur-university-restore-old-heritage-new-market/feed/ 0