Israel – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 20 Jul 2021 07:41:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Israel – Runner Bangla https://runnerbangla.com 32 32 ইমরানের ফোনেও আড়ি পেতেছে মোদি সরকার? উদ্বিগ্ন পাকিস্তান https://runnerbangla.com/modi-government-pegasus-imran-khan-phone-pakistan/ Tue, 20 Jul 2021 05:13:58 +0000 https://runnerbangla.com/?p=4209 রানার ডেস্ক : পেগাসাস স্পাইওয়্যার ( Pegasus Spyware ) এককথায় ঝড় তুলেছে ভারতে। এবার সেই ঝড় আছড়ে পড়ল প্রতিবেশী পাকিস্তানেও ( Pakistan )। আমেরিকার বিখ্যাত সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে লেখা হয়েছে, শুধুমাত্র ভারতের রাজনীতিবিদ, আমলা, বিচারক,এবং সাংবাদিক শুধু নয়, প্রতিবেশী দেশেও থাবা বসিয়েছে স্পাইওয়্যার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ( Imran Khan ) একটি ফোনেও আড়ি পাতার চেষ্টা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওয়াশিংটন পোস্টে।

যদিও এই খবর নিশ্চিত করে বলা হয়নি ইমরানের ফোনে আড়িপাতার প্রচেষ্টা সফল হয়েছিল কিনা। যদিও ওয়াশিংটন পোস্টের খবরে উদ্বেগ ছড়িয়েছে পাকিস্তানে। পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ইমরানের সঙ্গে। কিন্তু তিনি ধরা দেননি। পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন এটা আরও স্পষ্ট করে দিল, মোদি সরকারের অনৈতিক কর্মকাণ্ড শেষ পর্যন্ত কতদূর গিয়ে পৌঁছতে পারে।

আজ সারাদিন সংসদ তোলপাড় হয়েছে স্পাইওয়্যার এর ঘটনা ঘিরে। “দা ওয়ার” ( The Wire ) নামে একটি ওয়েবসাইট, যারা তদন্তমূলক সাংবাদিকতার জন্য বিখ্যাত, তারা গোটা দিন ধরে একের পর এক ব্রেকিং নিউজ চালিয়ে জানিয়েছে ভারতবর্ষের কোন শীর্ষ আমলা, নেতা এবং সাংবাদিকের ফোন ট্যাপ করা হয়েছে। এদের মধ্যে যেমন আছেন রাহুল গান্ধী ( Rahul Gandhi ) তেমনি রয়েছে প্রশান্ত কিশোর ( Prashant Kishor )। ফোন ট্যাপ করা হয়েছে বিচারপতির এমনকি নির্বাচন কমিশনারের।

রাফাল যুদ্ধবিমান ( Rafal Fighter Jet ) কেনা নিয়ে দুর্নীতির ঘটনা ঘটেছে এই সংক্রান্ত রিপোর্ট লিখে যিনি হইচই ফেলে দিয়েছিলেন সেই সাংবাদিক সুশান্ত সিংয়ের ফোন ট্যাপ করা হয়েছে বলে লিখেছে পোস্ট। ওয়াশিংটন পোস্টে লেখা হয়েছে, ফ্রান্সের একটি অলাভজনক সংস্থা এবং এমেনেস্টি ইন্টারন্যাশনাল এর কাছে এসে পৌঁছেছে স্পাইয়ের কর্মকাণ্ডের খুঁটিনাটি তথ্য। কিন্তু সবচেয়ে অবাক করেছে বিষয়টি শুধু ভারতবর্ষে সীমাবদ্ধ না থেকে থাবা বসিয়েছে প্রতিবেশী পাকিস্তানেও।

আদৌ ইমরানের ফোন হ্যাক হয়েছে কিনা হ্যাক হলেও ভারতের কাছে কোন তথ্য এসে পৌঁছেছে, তা নিয়ে এখন উদ্বিগ্ন পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। বলা হচ্ছে সন্ত্রাসবাদ দমনের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে চেয়েছিল ভারত সেই অনুযায়ী ইজরায়েলি ( Isreal ) সংস্থার কাছ থেকে এই প্রযুক্তি আমদানি করেছিল তারা। কিন্তু ওয়াশিংটন পোস্ট লিখেছেন সেই প্রযুক্তি এখন ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য।

]]>
ডেল্টা ঠেকাতে দুটো ডোজ যথেষ্ট নয়, এসে গেল তৃতীয় টিকা https://runnerbangla.com/third-vaccine-dose-two-doses-not-enough-prevent-delta/ Tue, 13 Jul 2021 07:30:00 +0000 https://runnerbangla.com/?p=3863 রানার প্রতিবেদন : ডেল্টা প্রজাতির করোনাভাইরাসের দাপট এতটাই যে দুটো টিকা নিয়েও তার মোকাবিলা করা সম্ভব নাও হতে পারে। কারণ ডেল্টা প্রজাতির ভাইরাসকে ( Delta Variant Virus ) ঠেকানোর জন্য শরীরে যে প্রতিরোধ ব্যবস্থা দরকার সেটা যথেষ্ট পরিমাণে গড়ে উঠছে না। সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। বিশ্বের বিভিন্ন দেশে একারণেই তৃতীয় টিকা নিয়ে কাজ শুরু হয়েছে।

সুইডেন ( Sweden ) ইতিমধ্যেই সমীক্ষা করে দেখেছে একটি বড় সংখ্যক মানুষের দেহে দুটি টিকা প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। তাদের ক্ষেত্রে খুব দ্রুত তৃতীয় টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুইডেনের রাষ্ট্রীয় মহামারী প্রতিরোধ বোর্ডের প্রধান বিজ্ঞানী এন্ডার্স টেগনেল ( Anders Tegnell ) জানিয়েছেন, তৃতীয় কোভিড ভ্যাকসিন ( Third Covid Vaccine ) প্রয়োগ এর বিষয়টি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

ইজরায়েলের চিকিৎসাবিজ্ঞানীরা ( Israeli Medical Scientist ) সমীক্ষা করে দেখেছেন দুটো টিকা নেওয়ার পরে ৬০ শতাংশ মানুষের দেহে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয়েছে। যারা দুটো টিকা নিয়েছেন তাদের ১০০ জনের মধ্যে, ৪০ জনের দেহের এন্টিবডি সন্তোষজনক নয়। এই ৪০ জন ডেল্টা ভেরিয়েন্ট ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হতে পারেন।

বিজ্ঞানীরা একই সঙ্গে এটাও বলেছেন, দুটো টিকা নেওয়ার পর যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে তার সাহায্যে আক্রান্ত মানুষরা যথেষ্ট লড়াই করতে পারছেন, যে লড়াই স্বস্তিদায়ক। চিকিৎসা বিজ্ঞানীদের কথায় যারা টিকা নিয়েছেন সেইসব লোকেরাও ভাইরাস বহনে সক্ষম।

ইসরাইল সরকার এখন খতিয়ে দেখছে তাদের দেশের সমস্ত মানুষকে তৃতীয় ডোজ দেবে কিনা। বিষয়টি আপাতত তাদের বিবেচনাধীন। বিশ্বের বেশ কয়েকটি দেশ এখন তাদের নাগরিকদের করোনার বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে তৃতীয় ডোজের বিষয়টি গভীরভাবে ভাবনা চিন্তা করছে।

]]>
ইজরায়েলি সৈন্যদের গ্ৰেনেডের খোলে ফুলবাগান, ফুলেল প্রতিশোধ রাহমার https://runnerbangla.com/flower-garden-grenade-cell-israeli-soldiers-revenge-rahma/ https://runnerbangla.com/flower-garden-grenade-cell-israeli-soldiers-revenge-rahma/#respond Thu, 27 May 2021 05:50:27 +0000 https://runnerbangla.com/?p=1465 রানার প্রতিবেদন : যুদ্ধ মানেই তছনছ লণ্ডভণ্ড চারপাশে। যুদ্ধ মানেই হাজার মৃত্যু আর ধ্বংসযজ্ঞের পাঁয়তারা। যুদ্ধ মানেই গোলাপের বাগানে গ্ৰেনেডের ভয়াল বিস্ফোরণ। কদিন আগে প্যালেস্তাইনে ইজ্ররায়েলের ( Israel ) বর্বর হামলাতেই সেটা বোঝা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবৰ্তী সময়ে আজ গোটা বিশ্বজুড়েই যে নীরব যুদ্ধের দামামা বাজছে, তার আগুনে পুড়ছে লিবিয়া, সিরিয়া, ইরাক, প্যালেস্তাইন, দক্ষিণ সুদান, লাইবেরিয়াসহ বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ।

আজ তাঁদের স্বপ্নে হানা দেয় যুদ্ধ আর যুদ্ধাস্ত্ৰের গম্ভীর আওয়াজ। তবু যুদ্ধে তছনছ এই দুনিয়ার বুকেই কেউ কেউ আজও দেখছেন আশার স্বপ্ন, কেউ নিভৃতে চাষ করে যাচ্ছেন যুদ্ধহীন এক পৃথিবীর দৃশ্যপট। প্যালেস্তাইনের রামাল্লার পশ্চিম তীরের বিলিন গ্ৰামের বাসিন্দা বাসেম ইব্ৰাহিম আবু রাহমা ২০০৯ সালে ইজরায়েলি বাহিনীর ছোড়া গ্যাস গ্ৰেনেডের আঘাতে মারা যান।

সেই থেকে বাসেমের মা সবেয়া আবু রাহমা ইজরায়েলি সেনাবাহিনীর ছোড়া গ্ৰেনেডের খোলসকে পরিণত করেছেন ফুল বাগানে। সেই বাগানে হচ্ছে বিভিন্ন ফুলের চাষ। আর এই ফুল চাষে মাটির টবের জায়গায় ব্যবহৃত হচ্ছে গ্ৰেনেডের খোলস। এ এক অদ্ভুত প্ৰতিবাদ। রাহমা বলেছেন, ‘বছরের পর বছর ধরে ইজরায়েলি সৈন্যদের ছোড়া গ্যাস গ্ৰেনেডের খোলস কুড়িয়ে এই বাগান করেছি।

ফুল খুবই প্ৰিয় ছিল আমার ছেলের।ছেলের ফুলপ্ৰীতি গোটা প্যালেস্তাইন তথা বিশ্ব মানবতার দরবারে উপস্থাপন করতেই আমি এই উদ্যোগ নিই। পরে স্থানীয় মানবাধিকার কৰ্মী ও পশ্চিমতীরবাসীরা আমাকে এই কাজে প্ৰেরণা জোগান।’ প্যালেস্তাইনের ডেকোরেশন আর্টিস্ট সামি পরিত্যক্ত গ্যাস গ্ৰেনেডের মাথা নিখুঁতভাবে কেটে তা ফুল চাষের যোগ্য করে তোলেন।

সামি বলেন, ‘আমরা গ্ৰেনেডগুলোকে ফুলে রূপান্তরিত করতে চাই। আট বছর ধরে আমরা ইজরায়েলি আগ্ৰাসনের বিরুদ্ধে লড়াই করছি। যখন তারা আমাদের ভূমির ওপরই দেওয়াল নিৰ্মাণ করতে শুরু করেছে তখন থেকেই মূলত সমস্যার শুরু।আমাদের জোর করে আমাদেরই জায়গা থেকে সরিয়ে দেওয়া হল। দেয়ালের কাছ ঘেঁষতে দেওয়া হয় না আমাদের।

দেয়ালের ওপারে যাঁদের জমি আছে তাঁরা চাষবাসের জন্য যেতে পারছিলেন না। তারা দেয়াল থেকে দূরে রাখতে সব সময়ই গ্যাস গ্ৰেনেড ছুড়ে মেরেছে আমাদের দিকে। আমাদের সন্তানরা মারা যাচ্ছে প্ৰতিনিয়ত।’ তারপর থেকেই যুদ্ধ ও যুদ্ধাস্ত্ৰকে ঘৃণা করতে শুরু করেন যুদ্ধবিদ্বেষী মা সাবেয়া। শুরু করেন তাঁর এই অভিনব ফুলের চাষ, যা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর গালে এক জব্ব্রর থাপ্পড়।

]]>
https://runnerbangla.com/flower-garden-grenade-cell-israeli-soldiers-revenge-rahma/feed/ 0
দেখুন হারহিম করা ভিডিও : ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হামাস https://runnerbangla.com/hamas-devastated-israeli-attack/ https://runnerbangla.com/hamas-devastated-israeli-attack/#respond Sat, 15 May 2021 14:21:30 +0000 https://runnerbangla.com/?p=930 রানার ডেস্ক : ইজরায়েলের রাজধানী তেল আবিব গুঁড়িয়ে দেবের পরিকল্পনা নিয়েছিল জঙ্গি সংগঠন হামাস। ইজরায়েলের দখল নেবার লক্ষে তৈরি হয়েছে এই সুন্নি জঙ্গি দলটি। প্যালেস্টাইনে এদের সদর দফতর হলেও, গোটা মুসলিম বিশ্বে সেইসঙ্গে ইউরোপে এদের শাখা প্রশাখা ছড়িয়ে আছে। হামেশাই এরা হামলা চালায় ইসরায়েলের ওপর।

এবার ইজরায়েল যে পাল্টা হামলা চালালো, তা দেখে দুনিয়ার মানুষের চক্ষু চড়কগাছ। পৃথিবীর সব মানুষ জানে, প্রযুক্তিতে দুনিয়ার প্রথম সারির দেশ ছোট্ট ইজরায়েল। কিন্তু গত পরশু যে নমুনা তারা দেখাল তা সত্যি বিস্ময়কর। হামাসের নিশানা ছিল ইজরায়েলের রাজধানী তেল আবিব। এই শহরকে ধ্বংস করে দিতে অভিনব প্রযুক্তির আশ্রয় নিয়েছিল তারা।

গাজায় হামাসের গোপন ঘাঁটিতে জড়ো করা হয়েছিল অত্যাধুনিক বেলুন। সেই বেলুনগুলোর ভেতরে ঠাসা ভয়ঙ্কর বিস্ফোরক। এমন একটা সময় তারা এই বেলুনগুলো ওড়ানোর পরিকল্পনা নিয়েছিল, যাতে নিরাপত্তার চোখ এড়িয়ে যাওয়া যায়। এমন নিচু দিয়ে সেগুলো ওড়ানোর পরিকল্পনা ছিল, যাতে কোনও ধরণের রাডারেও সেগুলি ধরা না পরে। কিন্তু এর নাম ইসরায়েলি গোয়েন্দা বাহিনী।

ঠিক সময় খবর পৌঁছে যায় তাদের কাছে। বেলুন এবং বিস্ফোরক সক্রিয় করার আগেই চোখের নিমেষে সব সব শেষ করে দেয় ইজরায়েলি সেনা। এত নিখুঁত এবং এত নির্দিষ্ট আক্রমন সত্যি বিরল। সেনারা তাদের প্রযুক্তির ঝলক দেখাতে হামলার সময় সাংবাদিকদেরও অনুমতি দিয়েছিল ছবি তোলার, দেওয়া হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা। তারপর যা ঘটলো তাতে দুনিয়ার চোখ ছানাবড়া।

]]>
https://runnerbangla.com/hamas-devastated-israeli-attack/feed/ 0