Interim Budget - Runner Bangla https://runnerbangla.com/tag/interim-budget/ Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 02 Jul 2021 14:41:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Interim Budget - Runner Bangla https://runnerbangla.com/tag/interim-budget/ 32 32 টানটান উত্তেজনা, আজ প্রথমবার মুখোমুখি হচ্ছেন মমতা-শুভেন্দু https://runnerbangla.com/mamata-banerjee-suvendu-adhikari-face-to-face-first-time-today-high-tension/ Fri, 02 Jul 2021 05:57:26 +0000 https://runnerbangla.com/?p=3190 রানার ডেস্ক : ভোটের পর প্রথমবারের জন্য বসছে বিধানসভা অধিবেশন ( Assembly Session )। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন ( Budget Session )। মূলত ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসেই পাশ হয় সরকারের আগামী বছরের বাজেট। এবার বিধানসভা ভোট থাকায় নিয়ম মেনে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি। দৈনন্দিন খরচ সামাল দেবার জন্য পাশ হয়েছে Vote on Account, এবার পাশ হবে পূর্ণাঙ্গ বাজেট ( Full Budget )।

নিয়ম হলো, ভোটের বছর বাজেট পিছিয়ে দেওয়া হয়, যাতে নব নির্বাচিত সরকার এসে তাদের মতো করে বাজেট তৈরি করতে পারে। আজ সেই বাজেট অধিবেশন ঘিরেই কার্যত যুদ্ধ যুদ্ধ পরিবেশ বিধানসভায়। এই প্রথম বাজেট অধিবেশন উপলক্ষে বিধানসভার অন্দরে মুখোমুখি হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )।

যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারতে হয়েছে শুভেন্দুর কাছে। মমতাকে হারিয়ে জয়ী শুভেন্দু অধিকারী এখন বিধানসভায় বিরোধী দলনেতা ( Opposition Leader )। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ( TMC ) ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই মমতা নাম শুভেন্দু দ্বৈরথ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এই লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়।

এই মনোভাব প্রথম প্রকট হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ( Nandigram ) থেকে নিজের প্রার্থী পদ ঘোষণার পরই। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের পরিণাম ধরা পরে ভোটের ফলাফলেও। মাত্র হাজার দেড়েক ভোটের ব্যবধান নিষ্পত্তি হয় যুদ্ধ। যদিও সেই ফল মেনে নেননি মমতা ব্যানার্জি। তারা অভিযোগ, জালিয়াতি করে তাকে হারানো হয়েছে।

ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন মমতা। সেই আবহে বিধানসভায় আজ মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী। একজন মুখ্যমন্ত্রী অন্যজন বিরোধী দলনেতা। এই যুদ্ধ যুদ্ধ পরিবেশে তৃনমূল তার সমস্ত বিধায়ককে আজ বিধানসভায় হাজির থাকার জন্য হুইপ জারি করেছে।

]]>
নজিরবিহীন ঘটনা, আটকে দেওয়া হলো রাজ্যপালের ভাষণ সম্প্রচার https://runnerbangla.com/west-bengal-governor-jagdeep-dhankhar-broadcast-speech-stopped/ Fri, 02 Jul 2021 05:29:46 +0000 https://runnerbangla.com/?p=3186 রানার ডেস্ক : এই প্রথম রাজ্যপালের বাজেট ভাষণের সম্প্রচার আটকে দেয়া হলো। টেলিভিশনের যুগ আসার পর থেকে রাজ্যপালের বাজেট ভাষণ সম্প্রচার ( Governor Speech Broadcasting ) হয়ে আসছে টেলিভিশনে। এবার সেই ব্যবস্থায় ইতি টেনে দেওয়া হলো। স্পিকার বিমান ব্যানার্জি ( Speaker Biman Banerjee ) জানিয়ে দিয়েছেন, বিধানসভার ( Assembly ) অন্দরে কোনও ক্যামেরাই ঢুকতে দেওয়া হবে না এবার। ফলে এবার সম্ভব হবে না রাজ্যপালের ভাষণের লাইভ সম্প্রচার।

স্পিকারের সিধান্ত জানার পরই ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যপাল। এক টুইট বার্তায় তিনি বলেছেন, এই ধরণের সিধান্ত জরুরি অবস্থার নামান্তর। বিধানসভা নির্বাচনের আগে Vote on Account পাশ করানোর সময় রাজ্যপালকে অধিবেশন উদ্বোধন করতে ডাকাই হয়নি। সেবার এনিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। সরকারের বক্তব্য ছিল,নিয়ম হলো, বাজেট অধিবেশন ( Budget Session ) রাজ্যপাল উদ্বোধন করবেন।

এবার Vote on Account পাশ করানোর জন্য আলাদা ভাবে বাজেট অধিবেশন ডাকা হয়নি। বিগত অধিবেশন স্থগিত রাখা হয়েছিল, সেই অসমাপ্ত অধিবেশন ডেকে Vote on Account পাশ করানো হলো। যদিও অতীতে প্রতিবার বাজেট অধিবেশন ডেকেই পাশ করা হয়েছে Vote on Account, যার ব্যতিক্রম হলো একুশে। Vote on Account বা অন্তর্বর্তী বাজেট ( Interim Budget )অর্থমন্ত্রীর পরিবর্তে পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

বিরোধীদের কথায় ওটা রাজ্যের অন্তর্বর্তী বাজেট নয়, তৃণমূলের নির্বাচনী ইশতেহার ছিল। মুখ্যমন্ত্রীর সেই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা ওয়েলে নেমে গোলমাল করলে সেটা যাতে টিভিতে দেখানো না হয় তাও সুনিশ্চিত করা হয়। এবারই প্রথম বিধানসভার ব্যবস্থাপনায় লাইভ ছবি দেয়া হয় টিভি চ্যানেলগুলিকে। কিন্তু কোনও টিভি চ্যানেলকে আলাদা করে ছবি তুলতে দেয়া হয়নি।

এবার রাজ্যপালের ভাষণের সময় সরকারি-বেসরকারি, কারো ক্যামেরাই ঢুকতে পারবে না অধিবেশন কক্ষে। সরকারের লিখে দেওয়া বাজেট ভাষণ নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছেন রাজ্যপাল। যে আপত্তি খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন নিয়ম করে তৃনমূল আক্রমণ করে চলেছে রাজ্যপালকে। পাল্টা আক্রমণ শানাচ্ছেন রাজ্যপাল। এই রকম যুধংদেহী পরিবেশে রাজ্যপালকে নিয়ে সব ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়াতেই হয়ত আটকে গেল টিভি সম্প্রচার।

]]>