Indian Railway – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 14 Jul 2021 08:10:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Indian Railway – Runner Bangla https://runnerbangla.com 32 32 ট্রেন উড়িয়ে দেবার ছক আইসিসের, জারি করা হলো চূড়ান্ত সর্তকতা https://runnerbangla.com/isis-target-sabotage-indian-railway-15-august-independence-day/ Wed, 14 Jul 2021 07:39:30 +0000 https://runnerbangla.com/?p=3947 রানার ডেস্ক : ১৫ ই আগস্ট ( 15 August ) এর আগে দেশে বড়োসড়ো নাশকতা ঘটাবার চক্রান্ত করেছে মুসলিম মৌলবাদী সংগঠন ISIS। গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর দেশজুড়ে সর্তকতা জারি করা হয়েছে । গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট কিছু তথ্য এসে পৌঁছেছে। তথ্য অনুযায়ী গোয়েন্দারা মনে করছেন, পূর্বাঞ্চলে বড়োসড়ো নাশকতা চালাবার জন্য প্রস্তুতি নিচ্ছে ISIS। তাদের মূল লক্ষ্য ভারতীয় রেল ( Indian Railway )।

সূত্রের খবর অনুযায়ী গোয়েন্দাদের কাছে যে তথ্য এসেছে তাতে বলা হচ্ছে, যে সমস্ত ট্রেন গুলিতে ভিড় বেশি থাকে, মূলত শ্রমিকরা যাতায়াত করেন, এমন বেশ কিছু ভিড়ে ঠাসা ট্রেন চলাচল করে বিহার এবং উত্তর প্রদেশের মধ্যে। সেইসব ট্রেনগুলোকেই টার্গেট করা হতে পারে। ইতিমধ্যেই বিহারের সমস্ত স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রেলের পূর্বাঞ্চলীয় আধিকারিকের চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। নামানো হয়েছে বম্ব স্কোয়াড।

সমস্ত স্টেশন এবং রেল লাইনগুলোতে শুরু হয়েছে কড়া নজরদারি। প্রতি বছরই স্বাধীনতা দিবসের ( Independence Day ) আগেই সাধারণভাবেই সর্তকতা জারি করা হয়। কেননা জঙ্গি সংগঠনগুলি বিশেষ করে কাশ্মীরের জঙ্গি সংগঠন ( Militant Groups in Kashmir ) এবং পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী গুলি চেষ্টা করে স্বাধীনতা দিবসের প্রাক্কালে হামলা চালাতে। গোয়েন্দাদের কাছে খবর, এবার আটঘাট বেঁধেই আক্রমণ করতে চাইছে ISIS। চক্রান্ত ভেস্তে দিতে চূড়ান্ত সর্তকতা জারি হয়েছে।

]]>
স্বাধীন ভারতে প্রথম কোনও নারীর নামে রেল স্টেশন, জানেন তিনি কে? https://runnerbangla.com/first-railway-station-in-independent-india-in-the-name-of-a-woman/ https://runnerbangla.com/first-railway-station-in-independent-india-in-the-name-of-a-woman/#respond Mon, 31 May 2021 08:10:25 +0000 https://runnerbangla.com/?p=1665 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ভারতবর্ষে প্রথম কোনও নারীর নামে রেল স্টেশন। সে এক গর্বের ইতিহাস! হাওড়া- বর্ধমান কর্ড লাইনে একটি রেলস্টেশনেের নাম আছে বেলানগর। হাওড়া থেকে বর্ধমান যেতে বালির পরের স্টেশন, কর্ড লাইনে। এর পিছনে রয়েছে এক লম্বা ইতিহাস। নেতাজি সুভাষচন্দ্র বসু তখন কংগ্রেস থেকে বেরিয়ে এলেন। নেতাজির সঙ্গে বেরিয়ে এলেন তাঁর ভাইঝি বেলা বসুও।

নেতাজি তখন আজাদ হিন্দ বাহিনী গঠন করেছেন। বেলা আজাদ হিন্দ বাহিনীর সিক্রেট সার্ভিসের দায়িত্ব পেলেন। কলকাতা থেকে গোপনে রেডিও ট্রানসমিটার মারফত সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীকে এখানকার খবর সব পাঠাতেন। সেই সঙ্গে আনুষঙ্গিক তথ্য। আজাদ হিন্দ বাহিনীর সিক্রেট সার্ভিসের একটি বড় দায়িত্বে ছিলেন আরেক জন স্বাধীনতা সংগ্রামী। তাঁর নাম হরিদাস মিত্র।

হরিদাস মিত্রের সঙ্গে বিবাহ হল বেলার। বেলা বসু হয়ে উঠলেন বেলা মিত্র। বেলা মিত্র দেশ স্বাধীন হওয়ার পর ডানকুনির কাছে উদ্বাস্তুদের পুনর্বাসনে কাজ করতে শুরু করেন। অক্লান্ত পরিশ্রম করার ফলে মাত্র বত্রিশ বছরে বেলা মিত্র চলে গেলেন। ১৯৫৮ সালে সংলগ্ন এলাকায় বেলা মিত্রের স্মৃতি রক্ষার্থে একটি রেলস্টেশন স্থাপন করা হয়।

সেই রেল স্টেশনটিই হল আজকের বেলানগর রেল স্টেশন। স্বাধীন ভারতে বেলানগর রেল স্টেশনই হ’ল কোনও নারীর নামে প্রথম রেলস্টেশন। এখানেই শেষ নয়।।শেষে আর একটা বড় চমক অপেক্ষা করছে। এই বেলা মিত্র হলেন রাজ্যের অর্থমন্ত্রী ড.অমিত মিত্রের মা। বাবা হলেন হরিদাস মিত্র। রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার।

এক বছর আগে শতবর্ষ পেরিয়ে গেছে বেলা মিত্রের (১৯২০- ১৯৫২)। এখনও হরিদাস মিত্র ছবি রয়েছে রাজ্য বিধানসভায়। এবার যখন ট্রেনে করে বেলানগর স্টেশনের ওপর দিয়ে যাবেন, আশা করি সেই মহীয়সী নারীর কথা নিশ্চয় মনে পড়বে। হয়’ত ট্রেনের জানলা দিয়ে দেখতে দেখতে অজান্তে একটি হাত কপালে উঠে আসতে পারে। একটু দীর্ঘশ্বাস!

]]>
https://runnerbangla.com/first-railway-station-in-independent-india-in-the-name-of-a-woman/feed/ 0