Imran Khan – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 26 Jul 2021 09:29:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Imran Khan – Runner Bangla https://runnerbangla.com 32 32 ইমরানের ফোনেও আড়ি? ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুমকি পাকিস্তানের https://runnerbangla.com/imran-khan-phone-pegasus-pakistan-threatens-india/ Mon, 26 Jul 2021 04:48:56 +0000 https://runnerbangla.com/?p=4475 রানার প্রতিবেদন : পেগাসাস ( Pegasus ) কাণ্ডে ক্রমশ সুর চড়াচ্ছে ইসলামাবাদ ( Islamabad )। তাদের অভিযোগ স্পাইওয়্যার ( Spyware ) ব্যবহার করে তাদের দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের ( Imran Khan ) ফোনেও আড়ি পেতেছে মোদি সরকার। এমনকি পাকিস্তানের সামরিক বাহিনীর অফিসার এবং অন্যান্য আমলাদের ফোনেও আড়িপাতা হয়েছে বলে অভিযোগ তাদের। রবিবার এক সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শদাতা শাহজাদ আকবর।

সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফাহাদ চৌধুরী। তাদের অভিযোগ, পাকিস্তানের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার ( Indian Govt )। বেশকিছু এনজিওর মাধ্যমে সেই কাজ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা বলেন, এবার সামনে এলো ফোনে আড়ি পাতার মতো ভয়ঙ্কর ঘটনা।

পাক মন্ত্রীর দাবি,পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির মাধ্যমে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। তারপর সেই তদন্ত রিপোর্ট নিয়ে তারা দ্বারস্থ হবেন আন্তর্জাতিক মঞ্চে। ভারত সরকারের পাকিস্তানবিরোধী এই আচরণ তুলে ধরা হবে রাষ্ট্রসঙ্ঘে ( United Nations ) এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের মঞ্চেও। নয়া দিল্লির উদ্দেশ্যে তারা হুমকি দিয়ে বলেন, এর একটা হেস্তনেস্ত তারা করেই ছাড়বেন।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারত সরকার বেশকিছু আমলা, সাংবাদিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীর ফোনে আড়ি পেতেছে। শুধু তাই নয় সেই তালিকায় ইমরান খানের নামও যুক্ত করা হয়েছে। বলা হয়েছে, ইমরান খানের একটি ফোনে স্পাইওয়ারের মাধ্যমে আড়ি পাতার চেষ্টা হয়েছে।

কিন্তু সেই চেষ্টা সফল হয়েছে কিনা ওয়াশিংটন পোস্টের রিপোর্টে তা স্পষ্ট করে বলা হয়নি। সেই রিপোর্ট নিয়েই এখন জলঘোলা করতে চাইছে ইসলামাবাদ। সাংবাদিক সম্মেলন থেকে বলা হয়, খুব দ্রুত এর যথাযথ তদন্ত শুরু হবে এবং সেই রিপোর্ট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে সরব হবে ইসলামাবাদ।

]]>
“স্বাধীন রাষ্ট্র হতে পারে কাশ্মীর”, গণভোটের পক্ষে ইমরান, বিতর্ক পাকিস্তানে https://runnerbangla.com/pak-pm-imran-khan-people-want-kashmir-independent-state-referendum/ Sat, 24 Jul 2021 15:59:28 +0000 https://runnerbangla.com/?p=4434 রানার প্রতিবেদন : কাশ্মীরের ( Kashmir ) মানুষ যদি মনে করে তারা পাকিস্তানের ( Pakistan ) সঙ্গে থাকবেন না, তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকবেন, সে ক্ষেত্রে কোনও আপত্তি নেই ইসলামাবাদের। প্রকাশ্য জনসভায় এই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ( Imran khan )। পাক নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরে প্রকাশ্য সভায় তিনি বলেন, ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য আন্দোলন চালাচ্ছে। অসংখ্য প্রাণ গেছে, রক্তে ভেসেছে উপত্যাকা।

তারা যে আত্মত্যাগ করে চলেছে তা কখনো বিফলে যেতে পারে না, দাবি ইমরানের। তিনি বলেন, রাষ্ট্রসঙ্ঘের ( United Nations ) মধ্যস্থতায় ভারতের অংশে থাকা কাশ্মীর এবং পাকিস্তানের কাশ্মীর ভূখণ্ড, এই দুটির মধ্যে যদি গণভোট নেওয়া হয় তাহলে ইসলামাবাদের কোন আপত্তি নেই। কাশ্মীরের মানুষ যদি চায় তাহলে তারা পাকিস্তানের সঙ্গে না এসে আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। ইমরানের এই বক্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে পাকিস্তানে।

পাকিস্তানের বিরোধী দল ইমরানের সমালোচনা করে বলেছে, পাকিস্তানের সংবিধান, আইন এবং জনগণের মনোভাব কে উপেক্ষা করছেন ইমরান। অর্থাৎ বিরোধীরা বুঝিয়ে দিচ্ছেন যে তারা ভারত ভূখণ্ডের কাশ্মীরকেও পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চান। যদিও তাদের সেই ইচ্ছা বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করছে ভারত সরকারের উপর। কারণ ভারত সরকার আগাগোড়াই বলে আসছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।

শুধু ভারতের নিয়ন্ত্রণে থাকা অংশটুকুই নয়,পাক নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকেও নিজেদের ভুখন্ড বলেই দাবি করে আসছে নয়াদিল্লি। কাশ্মীর যে আর পাঁচটি ভারতীয় রাজ্যের মতই, দুনিয়ার সামনে তা তুলে ধরতে ৩৭০ ধারা লুপ্ত করা হয়েছে। সুতরাং এক্ষেত্রে পাকিস্তানের ইমরান খানের ইচ্ছা-অনিচ্ছার ওপর দাঁড়িয়ে নেই বিষয়টি।

রাজনৈতিক এবং কূটনৈতিক মহল থেকে মনে করা হচ্ছে, কাশ্মীর ইস্যুটিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবার নতুন কৌশল খুঁজছেন ইমরান খান ( Imran Khan )। যতই বিষয়টিকে দ্বিপাক্ষিক বিষয় হিসেবে দেখানো হোক না কেন, পাকিস্তান চাইছে কাশ্মীরকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গিয়ে সমাধান খুঁজতে। আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাবার জন্যই এখন নতুন নতুন ফিকির খুঁজতে শুরু করেছে ইসলামাবাদ।

]]>
ইমরানের ফোনেও আড়ি পেতেছে মোদি সরকার? উদ্বিগ্ন পাকিস্তান https://runnerbangla.com/modi-government-pegasus-imran-khan-phone-pakistan/ Tue, 20 Jul 2021 05:13:58 +0000 https://runnerbangla.com/?p=4209 রানার ডেস্ক : পেগাসাস স্পাইওয়্যার ( Pegasus Spyware ) এককথায় ঝড় তুলেছে ভারতে। এবার সেই ঝড় আছড়ে পড়ল প্রতিবেশী পাকিস্তানেও ( Pakistan )। আমেরিকার বিখ্যাত সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে লেখা হয়েছে, শুধুমাত্র ভারতের রাজনীতিবিদ, আমলা, বিচারক,এবং সাংবাদিক শুধু নয়, প্রতিবেশী দেশেও থাবা বসিয়েছে স্পাইওয়্যার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ( Imran Khan ) একটি ফোনেও আড়ি পাতার চেষ্টা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওয়াশিংটন পোস্টে।

যদিও এই খবর নিশ্চিত করে বলা হয়নি ইমরানের ফোনে আড়িপাতার প্রচেষ্টা সফল হয়েছিল কিনা। যদিও ওয়াশিংটন পোস্টের খবরে উদ্বেগ ছড়িয়েছে পাকিস্তানে। পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ইমরানের সঙ্গে। কিন্তু তিনি ধরা দেননি। পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন এটা আরও স্পষ্ট করে দিল, মোদি সরকারের অনৈতিক কর্মকাণ্ড শেষ পর্যন্ত কতদূর গিয়ে পৌঁছতে পারে।

আজ সারাদিন সংসদ তোলপাড় হয়েছে স্পাইওয়্যার এর ঘটনা ঘিরে। “দা ওয়ার” ( The Wire ) নামে একটি ওয়েবসাইট, যারা তদন্তমূলক সাংবাদিকতার জন্য বিখ্যাত, তারা গোটা দিন ধরে একের পর এক ব্রেকিং নিউজ চালিয়ে জানিয়েছে ভারতবর্ষের কোন শীর্ষ আমলা, নেতা এবং সাংবাদিকের ফোন ট্যাপ করা হয়েছে। এদের মধ্যে যেমন আছেন রাহুল গান্ধী ( Rahul Gandhi ) তেমনি রয়েছে প্রশান্ত কিশোর ( Prashant Kishor )। ফোন ট্যাপ করা হয়েছে বিচারপতির এমনকি নির্বাচন কমিশনারের।

রাফাল যুদ্ধবিমান ( Rafal Fighter Jet ) কেনা নিয়ে দুর্নীতির ঘটনা ঘটেছে এই সংক্রান্ত রিপোর্ট লিখে যিনি হইচই ফেলে দিয়েছিলেন সেই সাংবাদিক সুশান্ত সিংয়ের ফোন ট্যাপ করা হয়েছে বলে লিখেছে পোস্ট। ওয়াশিংটন পোস্টে লেখা হয়েছে, ফ্রান্সের একটি অলাভজনক সংস্থা এবং এমেনেস্টি ইন্টারন্যাশনাল এর কাছে এসে পৌঁছেছে স্পাইয়ের কর্মকাণ্ডের খুঁটিনাটি তথ্য। কিন্তু সবচেয়ে অবাক করেছে বিষয়টি শুধু ভারতবর্ষে সীমাবদ্ধ না থেকে থাবা বসিয়েছে প্রতিবেশী পাকিস্তানেও।

আদৌ ইমরানের ফোন হ্যাক হয়েছে কিনা হ্যাক হলেও ভারতের কাছে কোন তথ্য এসে পৌঁছেছে, তা নিয়ে এখন উদ্বিগ্ন পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। বলা হচ্ছে সন্ত্রাসবাদ দমনের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে চেয়েছিল ভারত সেই অনুযায়ী ইজরায়েলি ( Isreal ) সংস্থার কাছ থেকে এই প্রযুক্তি আমদানি করেছিল তারা। কিন্তু ওয়াশিংটন পোস্ট লিখেছেন সেই প্রযুক্তি এখন ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য।

]]>
কাশ্মীরের জন্যই পাকিস্তানের পরমাণু বোমা দরকার, মন্তব্য ইমরানের https://runnerbangla.com/pm-imran-khan-said-pakistan-need-atomic-bomb-for-kashmir/ Tue, 22 Jun 2021 07:32:11 +0000 https://runnerbangla.com/?p=2806 রানার প্রতিবেদন : কাশ্মীর ( Kashmir ) বিবাদ আছে বলেই পরমাণু অস্ত্রের ( Atomic Bomb ) প্রয়োজনীয়তা আছে। এক আন্তর্জাতিক টেলিভিশন সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই মন্তব্য করেন ইমরান খান ( Imran Khan )। তিনি বলেন, এমন একটা দেশের সঙ্গে পাকিস্তানের ( Pakistan ) সীমানা বিবাদ চলছে, সেই দেশটা পাকিস্তানের থেকে সাতগুন বড়। এই অবস্থায় দেশের নিরাপত্তার স্বার্থেই পরমাণু অস্ত্র রক্ষাকবচ হিসাবে কাজ করে।

শুধু এখানেই শেষ নয়, ইমরান ( Imran Khan ) বলেছেন, “এমন একটা দেশ আমাদের প্রতিবেশি যাদের সঙ্গে সীমানা বিবাদ নিয়ে তিনবার সামরিক সংঘাত হয়েছে। ইমরান বলেন, তিনি ব্যক্তিগতভাবে পরমাণু বোমার ( Atomic Bomb ) ঘোর বিরোধী কিন্তু বাস্তব পরিস্থিতিতে পাকিস্তানের পরমাণু বোমা কাজ করছে শুধু রক্ষাকবচ হিসাবে। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু বোমা আক্রমণের জন্য নয়, আত্মরক্ষার জন্য।

আন্তর্জাতিক টেলিভিশন সংস্থার সাক্ষাৎকার উদ্ধৃত করে পাকিস্তানের দৈনিক পত্রিকা “দ্য ডন” লিখেছে, ভারত-পাক সীমানা বিবাদ নিয়ে কথা বলতে গিয়ে ইমরান বলেন, সমস্ত বিবাদের একমাত্র কারণ ভারতের হাতে থাকা কাশ্মীর ( Indian Occupied Kashmir ) সমস্যার অমীমাংসিত সমাধান। ইমরানকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তান মুসলিমদের স্বার্থ নিয়ে সোচ্চার। উল্টোদিকে চিনে মুসলিমদের ওপর অত্যাচার নিয়ে কেন নীরব ইসলামাবাদ?

এর উত্তরে ইমরান বলেন, “চিনের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে পাকিস্তানের আলোচনা হয়। দ্বিপাক্ষিক এই আলোচনা বন্ধ দরজার পেছনেই হয়। কারন চিন আমাদের ঘনিষ্ঠ বন্ধু। পাকিস্তান যখন চরম বিপদে পড়েছে তখনই উদ্ধার করতে এগিয়ে এসেছে চিন ( China )।” এই মন্তব্য করে ইমরান বলেন, “পাকিস্তান চিন নিয়ে নয়, ভারতের অধীনে থাকা কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন, যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি প্রায় এক লক্ষ মানুষ।” এই মন্তব্য করে আসলে চিনের সঙ্গে বন্ধুত্ব নয়, চিনের কাছে পাকিস্তানের দাসত্বই গুরুত্ব দিয়ে তুলে ধরলেন পাক প্রধানমন্ত্রী।

]]>