Government of India – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 19 May 2021 08:03:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Government of India – Runner Bangla https://runnerbangla.com 32 32 সুইস ব্যংকে ৫০ টি জাল আক্যাউন্টে টাকার পাহাড়ের খোঁজ পেল ভারত https://runnerbangla.com/switzerland-swiss-bank-corporation-india-found-50-fake-accounts/ https://runnerbangla.com/switzerland-swiss-bank-corporation-india-found-50-fake-accounts/#respond Sat, 06 Jun 2020 13:27:00 +0000 https://runnerbangla.com/?p=219 রানার ডেস্ক : ২০১৪ সালের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিদেশ থেকে কালো টাকা দেশে ফেরেনো হবে। পাঁচ বছর কেটে গেলেও সেই লক্ষ্যে এখনও সফল হয়নি মোদি সরকার। সরকারি সূত্রে বলা হচ্ছে, সরকার এখনও সফল হয়নি মানে এই নয়, সরকার হাতে হাত রেখে বসেছিল। এই পাঁচ বছর ধরে সরকার সুইস ব্যংক থেকে কালো টাকা ফেরাবার লক্ষ্যে নিরন্তর কাজ করে গেছে।

দীর্ঘ প্রক্রিয়ার পর এখন বিষয়টা ক্রমশ দিনের আলোর মুখ দেখতে চলেছে মনে করছেন তারা। প্রায় ৫০ জন ধনকুবেরের ব্যংক আক্যাউন্টের বিশদ তথ্য খুব দ্রুত হাতে পেতে চলেছে কেন্দ্রীয় সরকার। ভবিষ্যতে এই আক্যাউন্টগুলির যাবতীয় অর্থ কেন্দ্রের কব্জায় চলে আসতে পারে, এমন সম্ভাবনা উজ্জ্বল। অসংখ্য ভারতীয়র ধনী ব্যক্তির ব্যংক আক্যাউন্ট আছে সুজারল্যান্ডে। এখানে অর্থ রাখলে সুইস সরকার সেই আক্যাউন্টের গোপনীয়তা রক্ষার গ্যারান্টি দিয়ে থাকে।

একারণেই সারা বিশ্বের অসংখ্য ধনকুবের এখানে আক্যাউন্ট খুলে রেখেছেন। অনেকে দুর্নীতি করে পাওয়া কিংবা জমানো কালো টাকা নিরাপদে রাখার জন্যও এই সুইস ব্যংক আক্যাউন্ট ব্যবহার করে থাকেন। এমন বহু উদাহরণ আছে, ঘুষ বা অন্যান্য দুর্নীতির সাহায্যে উপার্জন করা কিংবা সরকারকে ফাঁকি দিয়ে কালো টাকার মালিক হওয়া এমন বহু ব্যক্তি স্বেচ্ছায় দেশ ত্যাগ করে কিংবা দেশ ছাড়তে বাধ্য হলে, বিদেশে গিয়ে সেই আক্যান্টের টাকায় বিলাসবহুল জীবন কাটান।

২০১৪ সালে বিজেপি দাবি করেছিল, বিদেশে গচ্ছিত থাকা কালো টাকার পরিমান এতটাই যে সেই টাকা ফেরত এনে যদি ভারতবাসীর মধ্যে ভাগ করে দেওয়া যায় ,তবে এক একজন ভারতীয় ১৫ লক্ষ টাকা করে পেতে পারেন। শেষপর্য্ন্ত কালো টাকা ফেরৎ না আসায় বিরোধীদের প্রবল কটাক্ষের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। এবার ক্ষমতায় এসে কার্যত কোমর বেঁধেই মাঠে নেমেছে সরকার , যাতে কালো টাকার দ্রুত নাগাল পেতে যাবতীয় প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়।

সূত্রের খবর, এমন ৫০ টি ধনকুবেরের আক্যাউন্ট-এর সন্ধান পাওয়া গেছে, যাদের নাম পরিচয় রীতিমতো সন্দেহজনক। এদের উপার্জনের উৎসও রীতিমতো সন্দেহজনক। এই সন্দেহ আরও দৃঢ় হয়েছে, যখন সুইস সরকার যখন নোটিস দিয়ে জানতে চেয়েছে, তাদের আক্যাউন্টের বিবরণ সরকার ভারতের হাতে তুলে দিতে চায়, চাইলে তারা একমাসের মধ্যে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারবে।

এরকম ৫০ জন আক্যাউন্টধারীর হদিস পাওয়া গেছে,যারা একমাসের মধ্যে চ্যালেঞ্জ করেননি। মনে করা চ্যালেঞ্জ করলে পাছে প্রকাশ হয়ে পড়ে এই ভয়ে তারা চুপ করে আছেন। অর্থাৎ তাদের উপার্জন যে সন্দেহজনক তা স্পষ্ট। আপাতত এই আক্যাউন্টগুলি কব্জা করতে চাইছে ভারত সরকার।

]]>
https://runnerbangla.com/switzerland-swiss-bank-corporation-india-found-50-fake-accounts/feed/ 0
কোহিনুর নিয়েও এবার গোল বাধাঁতে চাইছে পাকিস্তান https://runnerbangla.com/pakistan-want-kohinoor-diamond-which-belong-india/ https://runnerbangla.com/pakistan-want-kohinoor-diamond-which-belong-india/#respond Tue, 26 May 2020 13:28:00 +0000 https://runnerbangla.com/?p=258 রানার ডেস্ক : এতদিন ভারত সরকার দাবি জানিয়ে এসেছে বিশ্ব বিখ্যাত কোহিনুর হিরের আসল মালিক ভারত এবং ওই মহার্ঘ বস্তুটি ভারতের হাতেই তুলে দেওয়া উচিত। যদিও এনিয়ে এখনো ভারতের দাবিকে আমল দেয়নি ব্রিটেন, এরই মধ্যে হাজির হলো নতুন দাবিদার। পাকিস্তানের বক্তব্য কোহিনুর পাকিস্তানের প্রাপ্য এবং ওটা লাহোর সংগ্রহশালায় ফিরিয়ে দেওয়া উচিত ব্রিটিশ সরকারের।

হটাৎ এই দাবিতে হতচকিত ভারত। দিল্লি চিরকাল দাবি করে এসেছে যেটা নিয়ে সেটার ওপর নতুন দাবিদার চলে আসায় রসিকতাও করছেন দিল্লির আমলারা। তারা বলছেন, পাকিস্তান যে যুক্তিতে কোহিনুর চাইছে, সেই একই যুক্তিতে আবার বাংলাদেশ না দাবি করে বসে। পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী ফুয়াদ চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের সেই কালো অধ্যায়ের শতবর্ষ এই বছর।

ব্রিটিশ সরকারের উচিত এই ঘটনার জন্য ভারত ও পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়া। তাদের উচিত অবিলম্বে কোহিনুর হিরের যারা আসল মালিক সেই পাকিস্তানকে তার জিনিস ফিরিয়ে দেওয়া। কোহিনুর থাকবে লাহোর মিউজিয়ামে, দাবি ফুয়াদের। যদিও কোহিনুর নিয়ে এখনো ব্রিটিশ সরকার কোনও সাড়াশব্দ করেনি। এখনও ব্রিটিশদের হাতেই আছে বিশ্বের সবচেয়ে বড় হিরের টুকরো।

ইতিহাস অনুযায়ী, কোহিনুর পাওয়া গিয়েছিল ১৪০০ সাল নাগাদ গোলকুন্ডার খনিতে। ১০৮ ক্যারেটের এই বিশাল হিরে ছিল মালোয়ার রাজ বংশের হাতে। তারপর সেটার দখল নেয় মুঘলরা। মুঘল সাম্রাজ্যের শেষদিকে নাদির শাহ লুট করে নিয়ে যায় ইরানে। পরে সেটা হস্তগত হয় আফগানিস্তানের। মহার্ঘ হিরের দিকে নজর ছিল অনেকেরই।

যুদ্ধে হারিয়ে আফগানদের কাছ থেকে হিরে ছিনিয়ে আনেন শিখ সম্রাট রঞ্জিত সিং। কিন্তু ১৮৫০ সালে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে হেরে কোহিনুর তাদের হাতে তুলে দিতে বাধ্য হন শিখ রাজা দলীপ সিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই কোহিনুর উপঢৌকন হিসাবে তুলে দেয় রানী ভিক্টরিয়ার হাতে। সেই থেকে কোহিনুর ব্রিটিশদের কব্জায়।

]]>
https://runnerbangla.com/pakistan-want-kohinoor-diamond-which-belong-india/feed/ 0