Germany – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 06 Jul 2021 10:19:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Germany – Runner Bangla https://runnerbangla.com 32 32 উন্নত রাস্তা নির্মাণে এবার আসছে অত্যাধুনিক প্রযুক্তি https://runnerbangla.com/kolkata-municipal-corporation-improved-road-construction-coming-latest-technology/ Tue, 06 Jul 2021 09:43:55 +0000 https://runnerbangla.com/?p=3410 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : দীর্ঘদিন ধরেই মেস্টিক অ্যাসফল্ট রাস্তা ( Mastic Asphalt Road ) বানানো বন্ধ কলকাতায়। দূষণের অভিযোগ তুলে হাইকোর্ট এবং পরিবেশ আদালতে মামলার জেরে শহরের বুকে এই ধরনের রাস্তার বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। যার জন্য পরিবেশ বান্ধব মেস্টিক অ্যাসফল্ট প্লান্ট তৈরি পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু তার খরচ এতটাই বেশি যা নিয়ে কলকাতা পুরসভার একার পক্ষে এগোনো সম্ভব নয়।

সোমবার কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্লান্ট তৈরীর কাজকর্ম প্রদর্শিত করেন একটি জার্মান সংস্থার ( German Agency ) প্রতিনিধি দল। কলকাতা পুরসভার রাস্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক মন্ডলীর সদস্য রতন দে এবং পুর কমিশনার বিনোদ কুমার সেই বৈঠকে উপস্থিত ছিলেন। রাস্তা বিভাগের আধিকারিকদের পাশাপাশি আলো এবং জল সরবরাহ বিভাগের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

তাঁদের সামনে সব দেখায় নির্মাণকারী সংস্থা আধিকারিকরা। একটি একটি জার্মান সংস্থান। কিভাবে এই নতুন পরিবেশবান্ধব মেট্রিক অ্যাসফল্ট প্লান্ট তৈরি করা হবে, কী ধরনের যন্ত্রাংশ ব্যবহার হবে এবং তা কিভাবে কাজ করবে সবটাই বিস্তারিতভাবে দেখানো হয়। যদিও কলকাতা পুরসভা সূত্রে খবর, অত্যাধুনিক এই ব্যবস্থায় খরচ প্রচুর। ন্যূনতম প্রয়োজন ৬০ কোটি টাকা। যা কলকাতা পুরসভার একার পক্ষে বহন করা সম্ভব নয়।

দীর্ঘদিন ধরেই কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এই ধরনের প্লান্ট তৈরির উদ্যোগ নিয়ে আসছেন।। তিনি ভাবনা চিন্তা করেছিলেন প্রয়োজনে কেএমডিএ পূর্ত এবং কলকাতা পুরসভা যৌথ উদ্যোগে এই ধরনের একটি প্লান্ট বানানো যেতে পারে। ইতিমধ্যে তিন-চারটি জায়গায় জমিও দেখেছে কলকাতা পুরসভা। অন্তত ছয় বিঘা জমির প্রয়োজন হবে।

রতন দে জানিয়েছেন, আমাদের পরিকল্পনা রয়েছে। ওই সংস্থা আমাদের ডেমোস্ট্রেশন দিয়েছে। অত্যন্ত আধুনিক মেশিন দিয়ে তৈরি এই প্লান্ট পরিবেশ বান্ধব। এবং পিচ ঢালা থেকে শুরু করে তার ওপর স্টোন চিপস পাতা, সমস্ত তাই করবে মেশিন যুক্ত গাড়ি। তবে আর পুর বিষয়টি অনেক খরচা আছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের উপর নির্ভর করছে।

এই প্লান্ট তৈরি হয়ে গেলে আর রাস্তার ওপর পিচ গলিয়ে মেস্টিক অ্যাসফল্ট দিয়ে তৈরি রাস্তার কাজ করতে হবে না। একদম রেডিমেড জিনিস গাড়ি করে নিয়ে আসে রাস্তার ওপর বিছিয়ে দেওয়া যাবে। সে ক্ষেত্রে খাটনি কমবে। সময় বাঁচবে। পরিবেশ দূষণও কম হবে বলেই মানছেন কলকাতা পুরসভার আধিকারিকরা।

]]>
নিজের দেহেই টিকার পরীক্ষা করলেন জার্মান রাষ্ট্রপ্রধান https://runnerbangla.com/germany-chancellor-angela-merkel-tested-cocktail-vaccine-own-body/ Sun, 27 Jun 2021 06:33:32 +0000 https://runnerbangla.com/?p=2976 রানার প্রতিবেদন : করোনা প্রতিরোধে ‘ককটেল’ ভ্যাকসিন ( Cocktail Vaccine ) কতটা কার্যকরী তা নিয়ে চর্চা চলছে।অনেকেই ভয় পান, কিন্তু দুধরনের করোনার ভ্যাকসিন দিয়ে ককটেল চিকিৎসার কথা গবেষকরা আগেই বলেছেন। এবারে জাৰ্মানির চ্যান্সেলর ( Germany Chancellor ) অ্যাঞ্জেলা মারকেলের ( Angela Merkel ) শরীরে তা প্রয়োগ করা হল। প্রবীণ এই চ্যান্সেলর প্রথমে অক্সফোৰ্ড- অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন ( Oxford – AstraZeneca Vaccine ) নেন। আর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ হিসাবে তিনি মডার্নার ভ্যাকসিন ( Moderna Vaccine ) নিয়েছেন।

জার্মান সরকারের তরফ থেকে খবরটি কনফাৰ্ম করার পরে অ্যাঞ্জেলা নিজের টুইটে তা ঘোষণা করেছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্ৰে জানা গেছে ৬৬ বছরের অ্যাঞ্জেলা মারকেল প্রথমে গত এপ্রিল মাসে অ্যাস্ট্রেজেনেকারের ভ্যাকসিন নেন। কয়েকদিন আগে তাঁর করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি নেওয়ার সময় আসে। তখন তিনি মডার্নার ভ্যাকসিন নিয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, দুরকম ভ্যাকসিনের ডোজ মেশানোর ধারণাটা নিঃসন্দেহে অভিনব।

তবে এর কাৰ্যকারিতা কতটা হবে, সেই বিষয়ে বলার সময় এখনও আসেনি। এ সম্পৰ্কে আরও বিস্তারিত স্তরে গবেষণা চালাতে হবে। ওদিকে প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকার পর এবারে চ্যান্সেলরের পদ ছাড়তে চলেছেন অ্যাঞ্জেলা মারকেল ( Angela Merkel )। প্রসঙ্গত উল্লেখ্য, দুমাস আগে জার্মানিসহ ইউরোপের দেশগুলো অ্যা স্ট্রেজেনেকার ভ্যাকসিন বন্ধ করে দেয়। কেননা তখন বলা হয়েছিল অ্যা স্ট্রেজেনেকার ভ্যাকসিন নিলে রক্ত জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে।

বিষয়টা নিয়ে গবেষক-চিকিৎসকদের মধ্যে জোরদার আলোচনাও শুরু হয়। জার্মানি এর আগে ৬০ বছরের বেশি বয়সিদের মধ্যে এই ভ্যাকসিনের ব্যবহার সীমিত করেছিল। তবে এখন এটি সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য দেওয়ার সুযোগ সেদেশের সরকার করে দিয়েছে বলে জার্মান মিডিয়া জানিয়েছে। শুরুতে অবশ্য জাৰ্মানির ভ্যাকসিনেশন কৰ্মসূচি বেশ ধীর গতিতে এগোলেও এখন টিকাদানে গতি এসছে।
জার্মানিতে মোট জনসংখ্যার অৰ্ধেকেরই ইতিমধ্যে প্রথম ডোজ নেওয়া হয়ে গেছে।

গত এপ্রিল মাসে মারকেল ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরেই তাঁর অফিস থেকে তা টু্ইট করে জানানো হয়। বিভিন্ন ভ্যাকসিনের ককটেল ডোজ নিয়ে অনেক দেশেই গবেষণা হচ্ছে। ব্ৰিটেনে একটি গবেষণায় দেখা গেছে অ্যা স্ট্রেজেনেকা ও ফাইজারের ভ্যাকসিন মেশালে প্রাপ্তবয়স্কদের মধ্যে মৃদু থেকে মাঝারি মাত্ৰার প্রতিক্ৰিয়া হয়। বেশ কিছু দেশে ইতিমধ্যেই ভ্যাকসিনের অভাবে ও কোভিডের বিরুদ্ধে আরও উন্নত সুরক্ষা পেতে এই ককটেল ভ্যাকসিন দেওয়ার বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে।

]]>
গোরুরও রূপযৌবন আছে, তারই প্ৰতিযোগিতা জার্মানির হলস্টেইনে https://runnerbangla.com/cow-beauty-contest-holstein-show-germany/ Wed, 23 Jun 2021 05:00:00 +0000 https://runnerbangla.com/?p=2832 রানার প্রতিবেদন : সাধারণত সৌন্দৰ্য প্ৰতিযোগিতা মনুষ্যপ্রজাতির মহিলাদের নিয়েই হয়ে থাকে এবং এটাই বেশি প্ৰচলিত। তবে মেয়েদের পাশাপাশি বিভিন্ন প্ৰাণীরও সৌন্দৰ্য প্ৰতিযোগিতার কথা শোনা যায়। সম্প্ৰতি অনুষ্ঠিত হয়ে গেল গোরুর সৌন্দৰ্য প্ৰতিযোগিতার ( Cow Beauty Contest ) একটি অভিনব ও মজার আয়োজন। প্ৰতিযোগিতাটির নাম হলস্টেইন শো ( Holstein show )। এই প্রতিযোগিতা জার্মানির আকর্ষণীয় প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম।

জাৰ্মানির ( Germany ) লোয়ার স্যাক্সনি রাজ্যে গোরুর রূপগুণ বিচার করার জন্য পরম্পরাগতভাবেই অভিনব এই প্ৰতিযোগিতার সারম্বড়ে আয়োজন করা হয়। মূল প্ৰতিযোগিতার পাশাপাশি ছিল আরও অনেক কাৰ্যকলাপ। যেমন গোরুর মুভির শুটিং। এতে আফ্ৰিকা নামের একটি গোরুর মুখচ্ছবিতে কৌতূহলের অভিব্যক্তি আনতে একটি বল ব্যবহার করা হয়। স্টিভ ম্যাকলাউলিন নামের একজন আছেন, যিনি মঞ্চের আড়ালেই থাকেন।

গোরুর সৌন্দৰ্য বাড়ানোজ কাজেই ব্যস্ত থাকেন তিনি। মেয়েদের সৌন্দৰ্য প্ৰতিযোগিতার মতো এক্ষেত্ৰেও বিশেষজ্ঞদের আমন্ত্রণ করে আনা হয়। আয়ারল্যান্ড থেকে স্টিভ ম্যাকলাউলিনকে প্ৰতিযোগিতায় আনা হয়েছিল। তিনি বিশ্বের সেরা গোসৌন্দর্যবিদদের ( World Best Cow Aesthetics ) একজন। গোসুন্দরীদের সাজগোজের জন্য ছিল ব্যাপক আয়োজন। শীতপ্ৰধান দেশ বলে গোরুগুলোর গায়ের রোম অনেক বড় বড় হয়। মাথার পাশে অনেক গোরুর এমন ঘন ও দীৰ্ঘ রোম থাকে যে, তাদের সুকেশী বলা যায় নিৰ্দ্বিধায়।

তাদের চুল কাটার জন্য ছিল বিশেষ সেলুন। ছিল বিশেষভাবে প্রশিক্ষিত নাপিতের দল। পাঁজর আর দুধের বাটে মাখানোর জন্য ছিল বেবি অয়েল। চুল রং করানোর জন্যও ছিল বিশেষ ব্যবস্থা। বিশ্ববিখ্যাত মনুষ্যমডেলদের মতো ক্যাটওয়াকেও অংশ নিয়েছে গোসুন্দরীরা। কান খাড়া করে, নিতম্বটা একটু যৌন আবেদনময়ীর ভঙ্গিতে তুলে সামনের দিকে সতৰ্ক দৃষ্টি রেখে আত্মবিশ্বাসী পদক্ষেপে যারা এগিয়ে যেতে পারবে, তাদেরই ফুল মাৰ্কস দিয়েছেন বিচারকরা।

বিচারকদের কাছে জরুরি বিষয় হল শারীরিক গঠন, দীৰ্ঘ আয়ু, স্তনের আয়তন এবং দুধ দেওয়ার ক্ষমতা। বয়স্ক ও কমবয়সি গোরুর জন্য ছিল আলাদা আলাদা পয়েন্ট। প্ৰতিযোগিতায় জয়ী হওয়ার জন্য গোরুর শারীরিক গঠন ভালো হতে হবে। তাছাড়া অনেক খাদ্য খাওয়ার জন্য পেট যথেষ্ট গভীর হওয়া চাই, পাঁজর শক্ত হতে হবে। স্তন হবে ভরাট, বাঁট মজবুত হতে হবে এবং তা গোড়ালি থেকে অনেক ওপরে থাকতে হবে। যতটা সম্ভব দীৰ্ঘ সময় ধরে গোরুকে অনেক দুধ উৎপাদন করতে হবে।

অবিশ্বাস্য মনে হলেও সত্য, এমন কিছু গোরু প্ৰতিযোগিতায় ছিল যারা দিনে প্ৰায় ৪০ লিটার দুধ দিতে সক্ষম। তারা যাতে নিজেদের বাঁটের ভারে কাবু না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে প্ৰজননকারীদের গোরুর শারীরিক গঠনের প্ৰতিও মনোযোগ দিতে হয়। শুধু তাই নয়, প্ৰতিযোগিতায় অংশ নেওয়ার জন্য গোরুর দীৰ্ঘ আয়ুও নিশ্চিত করতে হবে। এই অভিনব সৌন্দৰ্য প্ৰতিযোগিতায় জাৰ্মানি আর লুক্সেমবাৰ্গের অন্তত ২০ লক্ষ সুন্দরী ও স্বাস্থ্যবতী গোরুঅংশ নেয়।

২০ লক্ষ থেকে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে ফাইনালে ২০০ গোসুন্দরী প্ৰদৰ্শিত হয়। এতে অনেক গোরুই উল্লেখ্য, অংশগ্ৰহণকারী গোরুদের প্ৰশিক্ষকরা প্ৰতিযোগীদের বুঝিয়ে দিয়েছিলেন, পরিমিত খেতে এবং ঘুমোতে। শরীর কখনও নোংরা করা যাবে না। প্ৰতিদিন শাওয়ারের নীচে দাঁড়াতে হতো প্ৰতিযোগীদের। চার পায়ের খুরও পরিষ্কার করা হতো রোজ, বিশ্ৰাম নিতে হতো বাঁধা সময় মেনে। আর এই প্ৰতিযোগিতায় যে স্বেচ্ছাসেবী তরুণীরা ছিলেন, তাঁরাও কিন্তু একেকজন পরমাসুন্দরী।

]]>