France – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sun, 04 Jul 2021 03:17:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png France – Runner Bangla https://runnerbangla.com 32 32 BIG BREAKING: প্রকাশ্যে এলো রাফাল দুর্নীতি, তদন্তের নির্দেশ দিল ফ্রান্স https://runnerbangla.com/rafale-scam-france-order-investigation/ Sun, 04 Jul 2021 02:30:00 +0000 https://runnerbangla.com/?p=3268 রানার প্রতিবেদন : ফ্রান্সের সংবাদপত্র প্রকাশ্যে নিয়ে এলো রাফাল দুর্নীতি ( Rafale Scam )। ৫৯ হাজার কোটি টাকা দিয়ে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান ( Rafale Fighter Jet ) ফ্রান্সের সংস্থা ডেসল্টের কাছ থেকে কিনেছে ভারত। এই যুদ্ধবিমান কেনা নিয়ে এর আগেও একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। বিরোধী দল কংগ্রেস ( Indian National Congress ) এ নিয়ে বারবার সরব হয়েছে। ফ্রান্সেও ( France ) একাংশ সংবাদমাধ্যম বারবার ইঙ্গিত দিয়েছে রাফাল কেনাবেচায় দুর্নীতির দিকে।

ফ্রান্সের বিখ্যাত সংবাদপত্র মিডিয়াপার্ট তাদের ওয়েবদাইট সংস্করণের এক প্রতিবেদনে রাফাল চুক্তি সংক্রান্ত কিছু কাগজপত্র সামনে এনে দাবি করেছে, এই চুক্তিতে দুর্নীতি হয়েছে। এই প্রতিবেদন সামনে আসার পর ফরাসি সরকারের ( French Government ) পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এক সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন তদন্ত করে তাদের রিপোর্ট জমা দেবে ফরাসি সরকারের কাছে। প্যারিসের এই পদক্ষেপের পরই দিল্লিতে মুখ খুলেছে বিরোধীদল কংগ্রেস।

দলের মুখপাত্র রণবীর সূর্যবালা দাবি করেন, রাফাল চুক্তির তদন্তের ( Rafale Contract Investigation ) জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা উচিত কেন্দ্রীয় সরকারের। যদিও রাফাল সংক্রান্ত বিষয়ে আজ সরকার কিংবা শাসক দলের পক্ষ থেকে টু শব্দ করা হয়নি। কংগ্রেসের অভিযোগ, ইউপিএ সরকারের সময়ে ফ্রান্সের এই সংস্থার সঙ্গেই চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী একেকটি যুদ্ধবিমান কেনার মূল্য স্থির হয়েছিল ৫৬০ কোটি টাকা।

পরবর্তীকালে মোদি সরকার ক্ষমতায় এসে এই চুক্তি বাতিল করে দেয়। কংগ্রেসের অভিযোগ মোদি সরকার এক একটি রাফাল বিমান দ্বিগুণ দামে ক্রয় করেছে। হয়েছে নতুন চুক্তি। ফলে এই চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রথম থেকে সরব ছিল কংগ্রেস। যদিও বারবার করে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি সরকার। সরকার সমস্ত ধরনের তদন্তের দাবিও খারিজ করে দিয়েছে।

মিডিয়াপার্ট দাবি করেছে, রাফাল চুক্তিতে ভারতীয় দালাল এর ভূমিকা ছিল। জনৈক দালাল এই চুক্তির হাত ধরে পকেটস্থ করেছে অন্তত ৯ কোটি টাকা। এরকম আরও কিছু লুকোনো মুখ আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। মিডিয়াপার্টের এই রিপোর্টের পর যাবতীয় কৌতুহল এখন ফরাসি তদন্তের দিকে।

]]>
সরীসৃপের সঙ্গে সহাবস্থান, দুনিয়ার আশ্চর্য মানুষ ফিলিপ জিলেট https://runnerbangla.com/world-wonder-man-philip-gillette-coexisting-with-reptile/ Sun, 20 Jun 2021 04:00:00 +0000 https://runnerbangla.com/?p=2708 রানার প্রতিবেদন : সম্প্ৰতি ফ্ৰান্সের ( France ) পশ্চিমভাগে নঁতে প্ৰদেশে একটি অদ্ভুত বাড়ির সন্ধান পাওয়া গেছে। বাড়িটি বাইরে থেকে দেখতে যেমন অদ্ভুত তেমনি বিস্ময়কর এখানকার বাসিন্দাদের কাণ্ডকারখানা। বাড়িটি লোয়া নদীর তীরে অবস্থিত। এই বাড়ির আনাচেকানাচে মানুষের সঙ্গে জীবজন্তুদের সহাবস্থান। যেমন ধরুন সকালে উঠেই দেখতে পাবেন কফির টেবিলে আয়েশ করছে কোবরা সাপ, ৫০ কেজি ওজনের একটি কচ্ছপ মনের সুখে বাগানের এ-প্ৰান্ত থেকে ও-প্ৰান্তে ঘুরে বেড়াচ্ছে।

আর শোওয়ার ঘর? সেখানে গেলে বিস্ময়ের অন্ত থাকে না। প্ৰায় সাত ফুট লম্বা কুমির মালিকের সঙ্গে একই খাটে শুয়ে আছে, ঘরময় ঘুরে বেড়াচ্ছে। এই প্ৰাণীগুলির বেশিরভাগই সরীসৃপ, যা দেখলে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এই বাড়ির মালিকের নাম ফিলিপ জিলেট ( Philip Gillette ), তিনি প্ৰায় ৪০০-র বেশি সরীসৃপ প্ৰাণী ( Reptile ) নিয়ে এই বাড়িতে বসবাস করেন। এটা শুধুমাত্ৰ তাঁর শখ নয়, জীবনের অঙ্গ হয়ে গেছে বলা যায়। এক বা দুবছরের গল্প নয়, একটানা দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সাপ-কুমিরের সঙ্গে সহাবস্থান করছেন।

জিলেট জানান, আলি আর গেটর নামে তাঁর অ্যালিগেটর প্ৰজাতির দুটি কুমির আছে। সেগুলিকে তিনি পেয়েছিলেন চামড়ার খামার থেকে। আর জিলেটের বাড়িতে যেসব পোষ্য আছে তারা কোনও না কোনও সময়ে অন্য কারও পোষ্য ছিল, মালিকরা তাদের ছেড়ে চলে গেছে, এখন জিলেটই তাদের দেখভাল করেন। মুরগিও আছে জিলেটের বাড়িতে। তবে জিলেট এইসব প্ৰাণীগুলিকে অন্য ভূমিকা থেকে দেখেন।

কেননা তিনি জানিয়েছেন, ‘আসলে আমরা মনে করি প্ৰাণী মাত্ৰেই ভয়ংকর, কেননা তাদের চালচলন, হাব-ভাব সম্পৰ্কে আমাদের কোনও ধারণা নেই, আমরা তাদের ঘৃণার চোখে দেখি। তবে তাদের সম্পৰ্কে সবকিছু জানতে পারলে দেখব আমাদের ভাবনা অনেকটাই বদলে গেছে। তখন তারা কাছে আসতে বললে আসবে, খাবার নিয়ে যেতে বললে খাবারও নিয়ে যাবে।‘ তবে প্ৰশ্ন হল, বাড়িতে এসব প্ৰাণী রাখার অনুমতি তো চট করে পাওয়া যায় না, কিন্তু জিলেট কীভাবে পেলেন?

উত্তরে তিনি জানান, স্থানীয় কৰ্তৃপক্ষের কাছ থেকে প্ৰথম থেকেই তাঁর অনুমতি আদায় করা হয়ে গিয়েছিল। এই প্ৰাণীগুলিকে তিনি শুধু পোষার জন্য পোষেন না, সরীসৃপ সম্পৰ্কে সচেতনতা বাড়ানোও তাঁর উদ্দেশ্য, তাই তিনি মাঝে মাঝে এদের নিয়ে ঘুরতে বের হন, নানারকমের সচেতনতামূলক কৰ্মসূচিতে অংশ নেন। তবে জিলেটের প্ৰতিবেশীরাও এইসব কাণ্ড দেখে ভীত নন।

কেননা জিলেটের পোষ্যর মধ্যে বিষধর সাপও আছে আর সকলেই জানেন, তাদের এমন ঘরে রাখা হয় যেখান থেকে বের হতে গেলে দুটো শক্ত দরজা পেরিয়ে বেরোতে হবে। তবে এখানে একটাই নিষেধাজ্ঞা এবং তা হল স্থানীয় ফায়ার সাৰ্ভিসের কৰ্মকতাদের প্ৰতি। কোনও ইমারজেন্সি পরিস্থিতিতে ফায়ার সাৰ্ভিসের কমীদের এই বাড়ির ভিতরে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে।

]]>