Flood – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 19 Jun 2021 13:42:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Flood – Runner Bangla https://runnerbangla.com 32 32 বর্ষার শুরুতেই বিপর্যয়, খাল সংস্কারের কথা মনে পড়লো সরকারের, বরাদ্ধ হলো অর্থ https://runnerbangla.com/state-government-decided-to-repair-kolkata-canals-beginning-monsoon/ Sat, 19 Jun 2021 08:04:03 +0000 https://runnerbangla.com/?p=2683 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বর্ষা নামতেই জলবন্দি কলকাতা ( Kolkata )। ৪৮ ঘণ্টা কেটে গেলেও একাধিক জায়গা থেকে নামেনি জল। সরকার এখন মনে করছে খাল সংস্কার ( Canal Reform ) দরকার। আজ শনিবার ইএম বাইপাস ( EM Bypass ) সংলগ্ন কেপিটি খাল ও সন্তোষপুর মনি খাল পরিদর্শন করবেন সেচ দপ্তর ও পুরসভার আধিকারিকরা। এই দুটি খাল সংস্কার করতে ১০-১২ কোটি টাকা খরচ হতে পারে বলে কলকাতা পুরসভা ( kolkata Municipal Corporation ) সূত্রে খবর।

শুক্রবার নবান্নে ( Nabanna ) রাজ্য সরকারের সেচ দপ্তরের ( Irrigation Department ) প্রধান সচিব, পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব, কলকাতা পুরসভার কমিশনারকে নিয়ে শহরের খালগুলির বিষয়ে বৈঠক করেন কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম ( Firhad Hakim )। সেখানে সিদ্ধান্ত হয়েছে কলকাতায় দুদিনের বৃষ্টিতে যেভাবে দীর্ঘ সময় জল দাঁড়িয়ে ছিল তার জন্য শহরের খালগুলি সবথেকে বেশি দায়ী। সে কারণে শহরের গুরুত্বপূর্ণ খালগুলি সংস্কারের কাজ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

রাজ্য সরকার এই সংস্কারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় আর্থিক অনুমোদন দেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাল গুলির সংস্কারের কাজ এই বছরের মধ্যে শেষ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে।কলকাতার মানুষের জল যন্ত্রণার দায় কৌশলে প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের ( Rajib Banerjee ) ঘারে চাপিয়ে সরকারকে আড়াল করতে চেয়েছেন, কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

প্রাক্তন এই দুই সেচমন্ত্রী তৃনমূল ( TMC ) ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে ( BJP ) যদিও তারা মন্ত্রী ছিলেন তৃনমূল সরকারেরই। বর্তমান সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ( Soumen Mohapatra ) আবার আশ্বাস দিয়েছেন, তিনি এবার উপযুক্ত পদক্ষেপ নেবেন তবে বর্ষা শেষ হবার পর। বলেছেন, সেচ দপ্তর শহরকে জল যন্ত্রণার হাত থেকে মুক্ত করতে খাল সংস্কারের কাজ বর্ষা শেষ হলেই শুরু করবে।

আপাতত কলকাতার খালগুলি সংস্কার করা হবে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে শহরের গুরুত্বপূর্ণ খালগুলির নাব্যতা বাড়াতে আগে পদক্ষেপ নেওয়া হবে। তারপর রাজ্যের অন্যান্য জেলার খালগুলি সংস্কার করা হবে।

]]>
রেকর্ড বৃষ্টির শহরে, বানভাসি কলকাতায় প্রশ্নের মুখে প্রশাসন https://runnerbangla.com/kolkata-citywide-water-freezing-for-record-rains-kolkata-municipal-corporation-administration-questionable/ Thu, 17 Jun 2021 08:09:01 +0000 https://runnerbangla.com/?p=2600 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গত ২৪ ঘণ্টায় তুমুল বৃষ্টি ( Record Rain )। আর তাতেই কার্যত বানভাসি শহর কলকাতা ( Kolkata )। রেকর্ড পরিমাণ পলি তুলে ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার কর্মক্ষমতা বাড়ানোর দাবি করেছে কলকাতা পুরসভা। কিন্তু বাস্তবে সেই দাবী যে কতটা ভঙ্গুর তা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল বুধবার মধ্যরাত থেকে হওয়া ভারী বর্ষণ। শহরের উত্তর থেকে দক্ষিণ থৈ থৈ জল। উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিট, কলেজ স্ট্রিট, রাজা রামমোহন রায় সরণি ( Raja Ram Mohan Roy Road ), চিত্তরঞ্জন এভিনিউ, ঠনঠনিয়া অঞ্চলে একটু ভারী বৃষ্টি হলেই জল জমার সমস্যা দেখা দেয়।

অন্যদিকে দক্ষিণ কলকাতার গড়িয়া ( Goria ), যাদবপুর ( Jadavpur ) , খিদিরপুর ( Khidirpur ), গার্ডেনরিচ ( Garden Reach ) ) সহ বেহালার বিস্তীর্ণ অঞ্চলে বিশেষত সংযুক্ত কলকাতায় জল জমে। গত দিন দশেক আগে শেষ বর্ষনেও এই সব জায়গায় জল জমে ছিল। কিন্তু সেই জল কয়েক ঘণ্টার মধ্যে দ্রুত নেমেও যায়। তবে বুধবার রাত থেকে যে বৃষ্টি শহরে হয়েছে তাতে এখনও পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে জল দাঁড়িয়ে আছে। কলকাতা পুরসভার দাবি, অতি ভারী বর্ষণ হয়েছে। সেই সঙ্গে গঙ্গায় জোয়ার ছিল।

ফলের লক গেট খোলা যায়নি। সকালের দিকে লক গেট খোলা হয়েছে। বিকেলের মধ্যেই শহরের বিভিন্ন অঞ্চল থেকে বেশির ভাগ জল নেমে যাবে। কিন্তু আদতে সেটাই কি বাস্তব চিত্র? যোধপুর পার্ক, গড়িয়াহাট, প্রিন্স আনোয়ার শাহ সরণি, ঢাকুরিয়া, কুদঘাট, সন্তোষপুর, টালিগঞ্জের ( Taliganj ) মত এলাকাতেও যথেষ্ট জল জমে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জল খুব ধীরগতিতে নামছে। অন্যদিকে, খিদিরপুরে খোলা ম্যানহোলে একটি ছোট গাড়ির সামনের অংশ ঢুকে গিয়ে বিপত্তি ঘটেছে।

যদিও কেউ আহত হয়নি। অন্যদিকে যোধপুর পার্ক ( Jodhpur Park ) প্রথম লেনে গাড়ির উপর গাছ পড়ে বিপত্তি। কোনওরকমে প্রাণ বাঁচিয়েছেন গাড়ির চালক। সব মিলিয়ে শহরজুড়ে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে জল এবং অন্যদিকে যানজট। ভোগান্তি চরমে কর্মসূত্রে পথে বেরোনো মানুষের। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের ( Sewerage department ) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত তারক সিং জানিয়েছেন, রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে।

গতকাল রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত গড়ে ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। সেইসঙ্গে রাতে জোয়ার থাকায় লকগেট খোলা যায়নি। সকালের দিকে খুলে দেওয়া। কলকাতা পুরসভার স্থায়ী ৪০২টি পাম্প চলছে জোড় কদমে। এর বাইরে ও বিভিন্ন জায়গায় অন্তত ৩০টি হ্যান্ডপাম্প লাগিয়ে জমা জল নিষ্কাশনের কাজ চলছে। তবে বিকেলের মধ্যে সার্বিকভাবে জল কতটা নামানো সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। কারণ এখনও অনবরত অল্পবিস্তর বৃষ্টি চলছে।

শহরে কোথায় কত বৃষ্টিপাত
(রাত 12 টা থেকে সকাল ছয়টা পর্যন্ত) মিলিমিটারে
মানিকতলা 77
বীরপাড়া 63
বেলগাছিয়া 82
ধাপা 102
তপসিয়া 153
উল্টোডাঙ্গা 84
পামারব্রীজ 115
ঠনঠনিয়া 96
বালিগঞ্জ 148
মোমিনপুর 179
চেতলা 150
কালীঘাট 168
কামডহড়ি 147
দত্ত বাগান 58
জিন্জিরা বাজার 117
বেহালা 163

]]>