Donald Trump – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 29 May 2021 13:44:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Donald Trump – Runner Bangla https://runnerbangla.com 32 32 ট্রাম্প বিছানায় বড্ড বিরক্তিকর, আদালতে যাচ্ছেন পর্নস্টার https://runnerbangla.com/pornstar-stormy-daniels-lawsuit-against-donald-trump/ https://runnerbangla.com/pornstar-stormy-daniels-lawsuit-against-donald-trump/#respond Sat, 29 May 2021 06:19:27 +0000 https://runnerbangla.com/?p=1554 রানার ডেস্ক : বহু কুকীর্তির নায়ক সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে বহুবার অবৈধ যৌনসংসর্গের বহু অভিযোগ উঠেছে। অনেক যুবতীই ট্রাম্পের সঙ্গে প্রেম ও যৌনসম্পর্ক নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেছেন। কুসঙ্গের এই লম্বা তালিকায় আছে বিখ্যাত পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের নামও।

সেসব নিয়ে বিশ্ব মিডিয়ায় কম তোলপাড় হয়নি, কিন্তু সবকিছুকে থোড়াই কেয়ার করে ট্রাম্প বরাবরই তাঁর কুকর্মের ভাঁড়ার স্ফীত করেছেন। আগেও করেছেন, সম্প্রতি আবারও ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করেছেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। ট্রাম্পের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সাফ জানিয়েছেন এই পর্নো তারকা।

এর আগে নিজেকে ট্রাম্পের শয্যাসঙ্গী বলে দাবি করেন স্টর্মি। ডোনাল্ড ট্রাম্পের সাবেক অ্যাটর্নি মাইকেল কোহেন আয়োজিত একটি পডকাস্টে এসে ট্রাম্পের বিরুদ্ধে ফের একবার মুখ খোলেন তিনি। স্টর্মি বলেন, ‘২০০৬ সালে ট্রাম্পের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা আমার কাছে ভীষণই তিক্ত একটি ঘটনা। ট্রাম্প আমাকে কোনও সুখই দিতে পারেনি।

আমার জীবনে ওই ৯০ সেকেন্ড সব থেকে খারাপ সময়। এজন্য আমার নিজের প্রতিই এখন ঘৃণা হয়।‘ ২০১৬ সালে এই অভিযোগ প্রথম করেন স্টর্মি, এবার ফের একবার সে বিষয়ে কথা বলে ঝড় তুলেছেন স্টর্মি।’ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় প্রথম মুখ খুলেছিলেন স্টর্মি ড্যানিয়েলস। ওই সময় নিজের আত্মজীবনী ‘ফুল ডিসক্লোসার’-এ স্টর্মি লিখেছেন মার্কিন ব্যবসায়ী ট্রাম্প নাকি কখনই দেশের রাষ্ট্রপতি হতে চাননি।

বইতে তিনি স্পষ্ট লিখেছেন, ট্রাম্পের সঙ্গে সেক্স করে কোনো সুখই হয়নি তাঁর, ৯০ মিনিটেই সব শেষ হয়ে যায়। ভবিষ্যতে তিনি আর ট্রাম্পের সঙ্গে বিছানা ভাগ করতে চান না বলেও জানিয়েছিলেন স্টর্মি। এর আগে ‘ফুল ডিসক্লোসার’-এ স্টর্মি জানিয়েছেন, এক গল্ফ প্রতিযোগিতায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম দেখেছিলেন তিনি। এবং সেখানেই তার সঙ্গে আলাপ হয়।

সেদিন লাল রঙের টুপি পরেছিলেন ট্রাম্প, সে কথাও বইতে উল্লেখ করেছেন তিনি। ওই গল্ফ প্রতিযোগিতার পর ট্রাম্পের পেন্টহাউসে নৈশভোজের আমন্ত্রণ পেয়েছিলেন স্টর্মি। সেখানেই তিনি ট্রাম্পের সঙ্গে যৌনমিলনে লিপ্ত হন। শোনা যাচ্ছে, ভোটের কিছু দিন আগেই ১ লক্ষ ৩০ হাজার ডলার দেওয়া হয়েছিল তাঁকে যাতে মূখ বন্ধ রাখা হয়। তবে লাভ যে হয়নি তা স্টর্মি ড্যানিয়েলসের বর্তমান পদক্ষেপ থেকেই বোঝা যাচ্ছে।

]]>
https://runnerbangla.com/pornstar-stormy-daniels-lawsuit-against-donald-trump/feed/ 0
ট্রাম্পের রাজপ্রাসাদকে ছাপিয়ে, লোকমুখে এখন বাইডেন গণ শৌচালয় https://runnerbangla.com/now-joe-biden-public-toilets-overwhelm-trump-palace-impressing-popularity/ https://runnerbangla.com/now-joe-biden-public-toilets-overwhelm-trump-palace-impressing-popularity/#respond Sat, 22 May 2021 04:13:24 +0000 https://runnerbangla.com/?p=1261 রানার ডেস্ক : পৃথিবীর অন্যতম প্ৰধান শক্তিধর দেশের প্ৰেসিডেন্ট পদে যখন কেউ আসীন হন তখন সারা পৃথিবীর নজর থাকে হোয়াইট হাউসের দিকে। আর তার সঙ্গে আরও একটি বিষয় আলোচনার কেন্দ্ৰবিন্দুতে উঠে আসে, তিনি কোথা থেকে রাষ্ট্ৰপতির সরকারি বাসভবন হোয়াইট হাউসে আসছেন, সেখানে তাঁর নামে কোনও বাড়ি, পাৰ্ক আছে কি না ইত্যাদি।

আগে আলোচনার কেন্দ্ৰবিন্দুতে ছিল ট্ৰাম্প টাওয়ার। আসলে ট্ৰাম্পের নিজের যে বাড়ি সেটা হোয়াইট হাউসের থেকে অনেকটাই বড়, তাকে বাড়ি না বলে রাজপ্ৰাসাদ বলাই ভালো। তাই ট্ৰাম্প হোয়াইট হাউসে আসতে চাননি। কিন্তু নিরাপত্তার খাতিরে তাঁকে আসতে হয়। নিউ ইয়ৰ্কের চোখধাঁধানো ট্ৰাম্প টাওয়ার সকলেরই দ্ৰষ্টব্য। তাই ট্ৰাম্পের সময়ে ট্ৰাম্প টাওয়ার নিয়ে অনেক আলোচনা হয়েছে।

শুধু ট্ৰাম্প টাওয়ারই নয়, নিউ ইয়ৰ্ক জুড়ে ট্ৰাম্প হোটেল, ট্ৰাম্প ওয়াৰ্ল্ড বিল্ডিং, ট্ৰাম্প প্লাজা, ট্ৰাম্প ইন্টারন্যাশনাল, ট্ৰাম্প পাৰ্ক অ্যাভিনিউ–সবকিছু মিলিয়ে নিউ ইয়ৰ্ক ছিল ট্ৰাম্পময়। শুধু ট্ৰাম্প টাওয়ার যে নিউ ইয়ৰ্কে আছে এমনটা নয়, বিশ্বের বিভিন্ন দেশে আছে, হোটেলও আছে, সেখানে সোনার রংয়ে খোদিত আছে ডোনাল্ড ট্ৰাম্পের নাম।

নিউ ইয়ৰ্কে ট্ৰাম্প টাওয়ার এমনই এক বিলাসবহুল অ্যাপাৰ্টমেন্ট যে সেটা ছেড়ে মেলানিয়া ট্ৰাম্প প্ৰথমদিকে হোয়াইট হাউসে আসতে চাননি। ট্ৰাম্প আসার অনেক পরে মেলানিয়া এসেছেন। সুতরাং এতদিন মানুষের মুখে মুখে ট্ৰাম্প টাওয়ার ঘুরবে সেটাই তো স্বাভাবিক। ট্ৰাম্পের তুলনায় এবারের পরিস্থিতি একেবারেই আলাদা।

মফসসল শহর ডেলাওয়ারের উইলমিংটন থেকে হোয়াইট হাউসে পা রেখেছেন নতুন প্ৰেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি। ট্ৰাম্পের সঙ্গে তাঁদের তুলনাও চলছে। ট্ৰাম্প-মেলানিয়ার মতো বাইডেন ও তাঁর স্ত্ৰীর সম্পৰ্ক কিন্তু খারাপ নয়; যথেষ্ট প্ৰগাঢ় তাঁদের ভালোবাসা।

উইলমিংটনে বাইডেনের সঙ্গে আলোচনায় উঠে আসবে তিনটি জিনিস–জোসেফ আর বাইডেন জুনিয়র অ্যাকু্য়াটিক সেন্টার, জোসেফ আর বাইডেন রেল রোডস্টেশন এবং উইলমিংটনের একটি সুইমিং পুল। একেই বাইডেন সুইমিং পুল বলা হচ্ছে। যে সুইমিং পুলের সঙ্গে জড়িয়ে আছে বাইডেনের অনেক স্মৃতি। এই পুলে সাঁতার কাটার ছবিও ওণেক বেরিয়েছে।

তাই বাইডেন রাষ্ট্রপতি হবার পরেও সেখানে গিয়ে সাঁতার কেটে এসেছেন। এখন মানুষ বাইডেন সুইমিং পুল আর বাইডেন রেল রোডস্টেশন নিয়ে আলোচনা করছেন। ওয়াশিংটন থেকে বাড়ি যাওয়ার পথে এই রেল রোডস্টেশন ধরেই বাইডেনকে যেতে হয়। এছাড়াও আছে বাইডেন ওয়েলকাম সেন্টার। এটি যাত্ৰীদের জন্য রাস্তার পাশে টয়লেট।

এছাড়া জো বাইডেনের নামে আর কোনও স্থাপত্য নেই। অবশ্য শেষ কামড় দিতে ডোনাল্ড ট্ৰাম্প নতুন প্ৰেসিডেন্টের বিরুদ্ধে কাজকৰ্ম শুরু করেছিলেন। প্ৰায় চল্লিশ বছর সিনেটর হিসাবে কাজ করা এবং ওবামা প্ৰশাসনের ভাইস প্ৰেসিডেন্ট জো বাইডেনের ছেলের বিরুদ্ধে ট্ৰাম্প সরকার আৰ্থিক কেলেংকারির অভিযোগ এনেছিল। তবে তা ধোপে টেকেনি।

]]>
https://runnerbangla.com/now-joe-biden-public-toilets-overwhelm-trump-palace-impressing-popularity/feed/ 0
ট্রাম্প আসলে পাগল, প্রমান করলেন বিজ্ঞানীরা https://runnerbangla.com/former-us-president-donald-trump-mad-scientists-proved/ https://runnerbangla.com/former-us-president-donald-trump-mad-scientists-proved/#respond Fri, 21 May 2021 04:21:01 +0000 https://runnerbangla.com/?p=1225 রানার প্রতিবেদন : সম্প্ৰতি এক গবেষণায় প্ৰমাণিত হয়েছে যে, প্রাক্তন মাৰ্কিন প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্প আসলে মানসিক ভারসাম্যহীন। তাঁদের গবেষণা চালানো হয় কুইন্সল্যান্ড ইউনিভাৰ্সিটি অব টেকনোলজি বিভাগে। তথ্যসূত্ৰ অনুযায়ী, বিশ্ব নেতা এবং সফল শিল্প প্ৰতিষ্ঠানগুলোর টুইট বিশ্লেষণের মাধ্যমে গবেষণায় যুক্ত গবেষকরা ট্ৰাম্পকে ভারসাম্যহীন পান।

জানা গেছে, মেশিন লাৰ্নিং ও কম্পিউটারাউজড বৈজ্ঞানিক মেথড ব্যবহার করে ১০৬ জন ব্যবসায়িক ও নেতার প্ৰোফাইল ডিক্ৰিপ্ট করেন গবেষকরা। আর এর মধ্যে আছেন ইলন মাস্ক, বিল গেটস, ডোনাল্ড ট্ৰাম্প এবং ওপরাহ উইনফ্ৰে। দলের প্ৰধান গবেষক অধ্যাপক মাৰ্টিন অবচংকা বলেন, তাঁরা টু্ইটইগুলি পুঙ্খানুপুঙ্খ দেখেন এবং ভাষার ধরন বিশ্লেষণ করেন।

তারপর গবেষকরা এই ধরনগুলো দেখে একসঙ্গে ব্যক্তির ব্যক্তিত্ব নিয়ে উল্লেখযোগ্য সঠিক তথ্য দিতে সক্ষম হন। তিনি আরও বলেন যে, নিউরোটিসিজমে ট্ৰাম্প অনেক ভালো স্কোর করেন। তবে এই খাতে বেশি স্কোর করার মানে হচ্ছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন এবং সমালোচনা নিয়ন্ত্ৰণে তাঁর সমস্যা হয়, মোদ্দা কথায় পাগল।

উল্লেখ্য, ফোর্বস ম্যাগাজিনের ৪০০ এবং ফরচুনের ৫০০ জনের তালিকা থেকে গবেষকরা তাঁদের লক্ষ্য ঠিক করেন। পরবৰ্তীতে মাইক্ৰোব্লগিং সাইট টু্ইটারে এসব ব্যক্তির পোস্ট করা ২১,৫০০-এর বেশি শব্দ বিশ্লেষণ করে তাঁদের ব্যাক্তিত্ব সম্পৰ্কে ধারণা লাভ করতে সক্ষম হন গবেষকরা।

গবেষক অবচংকা বলেন, শেষমেষ ধারণা করা হচ্ছে গবেষকরা ট্ৰাম্পের ব্যক্তিত্বের একটি ধরন শনাক্ত করতে পেরেছেন, যা অন্যান্য জনপ্ৰিয় উদ্যোক্তা ও প্ৰধান কৰ্মকৰ্তাদের থেকে তাঁকে পৃথক করেছে, যার থেকে মনে হয় তিনি আসলে মানসিকভাবে ভারসাম্যহীন একজন মানুষ।

]]>
https://runnerbangla.com/former-us-president-donald-trump-mad-scientists-proved/feed/ 0
যথেষ্ট হয়েছে-আর নয়, ট্রাম্পে এখন চরম অরুচি, বিছানা আলাদা করছেন মেলানিয়া https://runnerbangla.com/american-ex-president-donald-trump-wife-melania-upset-against-him/ https://runnerbangla.com/american-ex-president-donald-trump-wife-melania-upset-against-him/#respond Mon, 14 Dec 2020 06:52:00 +0000 https://runnerbangla.com/?p=395 রানার ডেস্ক : মার্কিন নির্বাচনকে স্বীকৃতি দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা নাটক করছেন তিনি। গত নভেম্বরের মাঝামাঝি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও তাঁর স্বামীর দাবির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু এখন তিনি স্বামীর নাটকে তিতিবিরক্ত, প্রকাশ্যেই উগড়ে দিচ্ছেন ক্ষোভ। ব্যক্তিগতভাবে তিনি নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার পক্ষে।

এমনকি ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছে। ট্রাম্প ফলাফল নিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে হোয়াইট হাউসে আরো চার বছর থাকতে চাইলেও মেলানিয়া পরিষ্কার জানিয়েছেন তিনি এখন বাড়ি ফিরতেই বেশি আগ্রহী। রাজ্যগুলো চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে শুরু করেছে। এরই মধ্যে হোয়াইট হাউস পরবর্তী জীবনের জন্য বাজেট ও কর্মচারী বরাদ্দ নিয়ে আলাপ করেছেন তিনি।

একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের আইনি লড়াই নিয়ে অত্যন্ত বিরক্ত মেলানিয়া। তাঁর মানসিক অবস্থা সম্পর্কে জানেন এমন একজন ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, মেলানিয়া এখন বাড়ি যেতে চান। ২০২৪ সালে প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় প্রার্থী হতে পারেন। এই বিষয়টিকেও ভালোভাবে নেননি মেলানিয়া। ফ্লোরিডার পাম বিচে অবস্থিত মার-এ-লাগোর বাসভবনে রাজনীতিহীন জীবন কাটাতে চান মেলানিয়া।

সেখানে ছেলে ব্যারনকে পড়াশোনা করানোর ব্যাপারেও খোঁজ নিচ্ছেন তিনি। এরই মধ্যে শোনা গেছে তাঁর বৈবাহিক জীবন নিয়ে চরম হতাশাজনক এক খবর। ব্রিটিশ সংবাদমাধ্যম অনুযায়ী, ট্রাম্পকে বিচ্ছেদ দেওয়ার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন মেলানিয়া। ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ স্টেফানি ওয়ালকফের দাবি, এখন শুধু সময়ের অপেক্ষা। কাউন্টডাউন শুরু করে দিয়েছেন মেলানিয়া।

হোয়াইট হাউস থেকে ট্রাম্প বিদায় নিলেই তাঁর সঙ্গে সম্পর্ক ছেদ করবেন মেলানিয়া। প্রসঙ্গত, স্টেফানিকে মেলানিয়ার পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন ট্রাম্প। ট্রাম্প নির্বাচনে জিততে পারেন, এটা মেলানিয়া একেবারেই বিশ্বাস করতেন না। ট্রাম্পের হেরে যাওয়ার পর মার্কিন ফার্স্টলেডি বলেছেন, এই পরাজয় মেনে নেওয়া উচিত। বিরক্তিতে ট্রাম্পের সঙ্গে ঘুমোতেও চান না তিনি।

স্টেফানি ওয়ালকফের দাবি, হোয়াইট হাউসে ইতিমধ্যেই শয়নকক্ষ আলাদা করে ফেলেছেন মেলানিয়া। দুজনের সম্পর্ক এখন এক ঠুনকো অবস্থায় মধ্যে দিয়ে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের আরও এক প্রাক্তন সহযোগী ও রাজনৈতিক পরামর্শদাতাও দাবি করেছেন, ডোনাল্ড ও মেলানিয়ার ১৫ বছরের সম্পর্ক শেষ। মেলানিয়া এখন সময় গুনছেন কখন ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন।

তাই ব্যক্তিগতভাবে তিনি হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানা গেছে। মেলানিয়া ট্রাম্পের সাম্প্রতিক জীবনযাপন নিয়ে চিফ অব স্টাফ স্টাফানি গ্রিশাম বলেছেন, ‘মেলানিয়া ট্রাম্প ফার্স্ট লেডি হিসেবে বর্তমানে তাঁর শেষ দায়িত্ব পালনে ব্যস্ত। সম্প্রতি সংস্কারের পর রোজ গার্ডেনে একটি নতুন শিল্পকর্মের উন্মোচন করেছেন তিনি।

তাঁর অফিস কিছুদিন আগেই এই বছরের বড়দিনের সাজসজ্জা প্রকাশ করেছে। তিনি একজন মা হিসেবে, স্ত্রী হিসেবে ও ফার্স্ট লেডি হিসেবে তাঁর দায়িত্ব পালনেই ব্যস্ত সময় পার করছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর দেখা প্রায় হয়ই না।’

]]>
https://runnerbangla.com/american-ex-president-donald-trump-wife-melania-upset-against-him/feed/ 0