Disha Patani – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 12 Jun 2021 08:00:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Disha Patani – Runner Bangla https://runnerbangla.com 32 32 সাক্ষী সুশান্তের আত্মা, ভারতের সেরা কাঙ্খিত নারীর খেতাব রিয়ার https://runnerbangla.com/rhea-chakraborty-won-most-desirable-women-title-in-india-2020/ https://runnerbangla.com/rhea-chakraborty-won-most-desirable-women-title-in-india-2020/#respond Sat, 12 Jun 2021 06:46:48 +0000 https://runnerbangla.com/?p=2335 রানার প্রতিবেদন : ব্রিটেনভিত্তিক দৈনিক ‘দ্য টাইমস’ ( The Times )-এর সমীক্ষায় উঠে আসা ২০২০ সালে ভারতের প্রথম ৫০ কাঙ্ক্ষিত নারীর তালিকা প্রকাশ পেয়েছে। যেখানে সেরার সেরা হয়ে ‘সর্বোচ্চ কাঙ্ক্ষিত নারী’-র শিরোপা পেয়েছেন রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty )। না, চমকে উঠবেন না। ২০২০ সালের সেরা কাঙ্ক্ষিত নারীর ( Most Desirable Women ) মুকুট গিয়েছে রিয়ার মাথাতেই। বিভিন্ন ক্ষেত্র থেকে আসা ৪০ বছরের কম বয়সি ৫০ জন নারীর অপরিসীম সৌন্দর্য, প্রতিভার জেরে নির্ধারণ করা হয় সেরা কাঙ্ক্ষিত নারীদের।

আর তা নির্ধারণ করার দায়িত্ব থাকে সাধারণ মানুষের উপরেই। একটি অনলাইন ভোটের ভিত্তিতেই এই প্রতিযোগিতার র্যা ঙ্কিং স্থির করা হয়। রিয়া সেরার সেরা হয়ে সত্যি চমকে দিয়েছেন। ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলিউড অভিনেতা সুশান্ত সিংকে ( Sushant Singh Rajput )। এই আকস্মিক মৃত্যু বলিউড ইন্ডাস্ট্রিতে জন্ম দিয়েছে একের পর এক বিতর্ক। অনেকেই মনে করেন, তিনি আত্মহত্যা করেননি, তাঁকে হত্যা করা হয়েছে।

সুশান্ত সিঙয়ের মৃত্যুর ঘটনায় যার দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে তিনি সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। প্রায় ২৮ দিন জেলও খেটেছিলেন তিনি। একাধিকবার জেরার সম্মুখীনও হয়েছেন তিনি। বোঝাই যাচ্ছে তাতে তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি।সবচেয়ে বড় কথা, এই ভয়ংকর ওঠাপড়ার মধ্যেও ভেঙে পড়েননি রিয়া। নিজের মর্যাদা তিনি ধরে রেখেছেন। তাঁর নিজের প্রতি অটল বিশ্বাসই তাঁকে আজ এই মুকুটের অধিকারী করেছে।

‘দ্য টাইমস’-এর সমীক্ষায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মডেল ও অভিনেত্রী তথা ‘মিস ইউনিভার্স’ খ্যাত অ্যাডলিন কাস্টেলিনো ( Adline Castelino )। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী দিশা পাটানি ( Disha Patani )। চতুর্থ স্থানে কিয়ারা আদবানি ( Kiara Advani )। পাঁচে আছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন ( Deepika Padukone )। ছয় নম্বরে ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif )। সাত নম্বরে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ( Jacqueline Fernandez )। আটে আছেন তেলুগু সিনেমার নামী অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। নয় নম্বরে অভিনেত্রী রুহি সিংহ। দশ নম্বরে আছেন মডেল ও ‘মিস দিভা সুপ্রান্যাশনাল’ আভৃতি চৌধুরী।

এছাড়াও ৫০ জনের এই তালিকায় রয়েছেন রাশ্মিকা মান্দানা ( Rashmika Mandanna ), শ্রুতি হাসান, ইয়ামি গৌতম, শ্রদ্ধা কাপুর, তারা সুতারিয়া, জাহ্নবী কাপুর, কৃতি শ্যাননসহ অনেকেই। তবে এই তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী, ফাতিমা সানা শেখ, শাহনাজ গিল প্রমুখ। উল্লেখ্য ২০১৯ সালের ৫০ জন ৫০ কাঙ্ক্ষিত নারীর তালিকায় প্রথম স্থানে ছিলেন দিশা পাটানি। দ্বিতীয় স্থানে ছিলেন সুমন রাও। তিন নম্বরে ছিলেন ক্যাটরিনা কাইফ, চার নম্বরে দীপিকা পাড়ুকোন ও পাঁচ নম্বরে বর্তিকা সিং।

]]>
https://runnerbangla.com/rhea-chakraborty-won-most-desirable-women-title-in-india-2020/feed/ 0
‘রাধে’ ফ্লপ, কিন্তু বাজারে হিট খান বনাম খান মামলা https://runnerbangla.com/radhe-movie-flops-khan-vs-khan-case-salman-khan/ https://runnerbangla.com/radhe-movie-flops-khan-vs-khan-case-salman-khan/#respond Sun, 30 May 2021 14:24:33 +0000 https://runnerbangla.com/?p=1632 রানার প্রতিবেদন : সুপারস্টার সলমন খানের সিনেমা মানেই মারকাটারি হিট। কিন্তু বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’কে কেঊ পাতে তোলারই যোগ্য মনে করেননি। এঈ তালিকায় এমনকি সলমন খানের বাবা সেলিমও আছেন। সেলিম স্বয়ং বলেছেন, সিনেমাটা আদৌ ভালো নয়। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ ও জিপ্লেক্সে ঈদে মুক্তি পেয়েছে ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।

যদিও বলা হচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দিয়ে ভিউয়ের রেকর্ড গড়েছেন ভাইজান। মুক্তির প্রথম দিনে নাকি সিনেমাটি দেখেছেন ৪২ লক্ষ দর্শক। তবে ঈদের এই সিনেমা নিয়ে হতাশ দর্শক, চিত্রসমালোচক সকলেই। এই লম্বা তালিকায় আছেন খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক, অভিনেতা ও প্রযোজক কমল রশিদ খানও। ক্মল কেআরকে নামেই নেটদুনিয়ায় পরিচিত। তিনি তাঁর ইউটিউব চ্যানেলে ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি নিয়ে রিভিউ করেছেন।

আর তাতেই নাকি চটেছেন ভাইজান। একাধিক সংবাদমাধ্যমের খবর, মুম্বই আদালতে ‘রাধে’ নিয়ে নেতিবাচক রিভিউয়ের কারণে কমলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সলমন।একটি আইনি নোটিশের কপি দেখিয়ে টুইটারে ক্মল লিখেছেন, ‘প্রিয় সলমন এই মানহানির মামলাই প্রমাণ করে যে, আপনি হতাশ এবং নিরাশ। আমি আমার অনুসারীদের জন্য রিভিউ করেছি। আমি আসলে আামার কাজ করেছি।

আমাকে আপনার সিনেমার পর্যালোচনা করতে বাধা দেওয়ার পরিবর্তে আপনার উচিত আরও ভালো সিনেমায় অভিনয় করা। আমি সত্যের জন্য লড়েই যাব! এই মামলার জন্য আপনাকে ধন্যবাদ।’ আরেকটি টুইটে তিনি মশকরা করে লিখেছেন, ‘আদালতে মামলাটির শিরোনাম খুব ভালো লাগবে, খান বনাম খান!’ তবে কমল জানিয়েছেন, তিনি আর ভবিষ্যতে সলমন খানের সিনেমার রিভিউ করবেন না।

তবে সলমন খান ও সলমন খান ভেঞ্চার্স নিযুক্ত আইনি পরামর্শদাতা প্রতিষ্ঠান ডিএসকে লিগ্যাল বলছে, সিনেমার রিভিউয়ের কারণে নয়, ‘দুর্নীতিবাজ’সহ বিভিন্ন আপত্তিকর বক্তব্য রাখার জন্যই এই মানহানির মামলা দায়ের করা হয়েছে। এক বিবৃতিতে ডিএসকে লিগ্যাল জানিয়েছে, কমল সলমন খানকে ‘দুর্নীতিবাজ’ বলেছেন। তাঁর ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’কে ঘিরে ‘প্রতারণা’ ও ‘অর্থ পাচার’সহ নানা মানহানিকর বক্তব্য পেশ করেছেন কেআরকে।

তাছাড়া সলমন খানের প্রযোজনা প্রতিষ্ঠান সলমন খান ফিল্মসকে ‘ডাকাত’ও বলেছেন। উল্লেখ্য, প্রভু দেবা পরিচালিত ‘রাধে’ বছরের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা। সবশেষ ২০১৯ সালে ‘দাবাং থ্রি’ সিনেমায় দেখা গিয়েছিল সলমন খানকে। ‘রাধে’ সিনেমায় নায়িকা দিশা পাটানি। দেখা যাবে রণদীপ হুদা ও জ্যাকি শ্রফকেও।

]]>
https://runnerbangla.com/radhe-movie-flops-khan-vs-khan-case-salman-khan/feed/ 0