Dilip Ghosh – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 07 Aug 2021 09:26:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Dilip Ghosh – Runner Bangla https://runnerbangla.com 32 32 মমতাকে নজিরবিহীন আক্রমণ দিলীপের,’মানুষের দুর্দশায় ওনার ছবি হয়’ https://runnerbangla.com/dilip-ghosh-unprecedented-attack-mamata-banerjee-west-bengal-flood/ Sat, 07 Aug 2021 09:25:57 +0000 https://runnerbangla.com/?p=4616 রানার প্রতিবেদন : মানুষের দুর্দশা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় তৃণমূল সরকার। প্রতিবছর বন্যা আসে বিপর্যয়ের কবলে পড়ে রাজ্যের সাধারণ মানুষ। সরকার ১০ বছর ধরেই সমস্যা নিয়ে উদাসীন। এই অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের । আজ দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি বলেন, প্রতিবছর বন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জলে দাঁড়িয়ে ছবি তুলবেন, তার ছবি তোলা হয়ে গেলে তিনি ফিরে চলে যান।

মানুষের দুর্দশা হলে উনি ছবি তোলার সুযোগ পান। এই তীর্যক মন্তব্য করে, দিলীপ ঘোষ আরও বলেন, কপালেশ্বর নদী সংস্কারের জন্য মানস ভুঁইয়া নিজে সেচ মন্ত্রী থাকাকালীন কেন্দ্রের কাছ থেকে টাকা নিয়ে এসেছিলেন। সেই টাকা কোথায় গেল? কেন কপালেশ্বরি নদীর সংস্কার হলো না? তার জবাব মানুষ ভূঁইয়াকে দিতে হবে। তিনি বলেন, কেন্দ্র থেকে হাজার হাজার কোটি টাকা আসছে, কোথায় খরচ হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, কোন হিসেব নেই।

শুধু বন্যায় মানুষ তলিয়ে যাওয়ার পর রাজ্য সরকারের হাহুতাশ সামনে আসে। অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয়। অথচ ডিভিসি কোনওদিন একতরফা সিদ্ধান্ত নিয়ে জল ছাড়ে না। তারা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়, কত কিউসেক জল ছাড়া হবে , কখন ছাড়া হবে। সুতরাং যখন বিপর্যয় নেমে এলো তখন নিজেদের ঘাড় থেকে দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ফিকির খুঁজতে গিয়ে টেনে আনলো ডিভিসি কে।

দিলীপ ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস ১০ বছর ধরে ক্ষমতায়। তারা এখনো পর্যন্ত কোনো কাজই করেনি বন্যা পরিস্থিতি সামাল দিতে। এখন দেব বলছে তিনি করবেন । সাত বছর পেরিয়ে গেল তিনি দেখেননি কি পরিস্থিতি চলছে বাংলায়। তার পর দিলীপ ঘোষের বক্তব্য তৃণমূল কংগ্রেস এখন বলছে, মমতা ব্যানার্জি মমতা মুখমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। দিলীপ ঘোষের কটাক্ষ, “সাত মন তেলও পুড়বে না, রাধাও কোনদিনও নাচবে না।”

]]>
স্বৈরাচারী সৌমিত্র শুধু নতুন নতুন মেয়েদের নিয়েই ভাবছে, যুব মোর্চায় তুঙ্গে কলহ https://runnerbangla.com/saumitra-khan-only-thinking-new-girl-bjp-youth-front-allegation/ Fri, 30 Jul 2021 13:41:17 +0000 https://runnerbangla.com/?p=4585 রানার ডেস্ক : সৌমিত্রের বিরুদ্ধে এবার প্রকাশ্যে মুখ খুলল যুব মোর্চার ( Yuva Morcha ) একাধিক সদস্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে গত পরশু সৌমিত্রর কাজের প্রতিবাদ করে লিখেছিলেন তারা। তাদের মধ্যে অনেককেই গ্রুপ থেকে বার করে দেন সৌমিত্র ( saumitra Khan )। সেই গ্রুপ থেকে বহিস্কৃত সদস্যদের সঙ্গে আরও কয়েকজন সদস্য মিলিতভাবে আজ ই-মেল পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) কাছে। তাদের মূল অভিযোগ সৌমিত্র যুব সংগঠনকে যেভাবে চালাচ্ছেন তার মধ্যে গণতন্ত্রের লেশমাত্র নেই।

দলের পুরনো কর্মীদের গুরুত্ব দিচ্ছেন না। তার সমস্ত মাথাব্যথা দলের কয়েকজন নতুন আসা মেয়েকে নিয়ে। তাদেরকে তিনি প্রমোশন দিচ্ছেন। তাদেরকেই তিনি সামনে এগিয়ে দিচ্ছেন। দলের কোনও কর্মসূচি সম্পর্কে তিনি গ্রুপের সকলকে অনেক সময় জানাচ্ছেন না। নিজের কাছের মানুষদের দিয়ে অনেক কর্মসূচি তিনি সংগঠিত করেছেন। ফলে সব মিলিয়ে যুব মোর্চার মধ্যে একটা নৈরাজ্য ও বিশৃঙ্খলা এবং চূড়ান্ত অগণতান্ত্রিক পরিবেশ কায়েম হয়েছে।

দিলীপ ঘোষের কাছে ই-মেলে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে কয়েকজন সৌমিত্রর একটি সিদ্ধান্ত নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবাদ জানিয়েছিলেন। সোমবার যুব মোর্চার বৈঠকে প্রকাশ্যেই সৌমিত্র ঘোষণা করে দেন, মৌমিতা সাহা নামে মানিকতলা মণ্ডলের নেত্রীকে রাজ্যস্তরের সাধারণ সম্পাদক পদে নিয়ে আসা হচ্ছে। ঘোষণা শুনে অনেকের চোখ কপালে উঠে যায়। আচমকা এভাবে একেবারে মন্ডল স্তর থেকে রাজ্যস্তরে কাউকে তুলে নিয়ে আসা নজির কার্যত নেই বললেই চলে।

saumitra-khan-only-thinking-new-girl-bjp-youth-front-allegation-1

এ ঘটনার পরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ কয়েকজন প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সৌমিত্র। তিনি প্রতিবাদীদের গ্রুপ থেকে বহিস্কার করে দেন। বহিস্কৃতদের বাইরে আরও বেশ কয়েকজন দিলীপ ঘোষের কাছে অভিযোগ করলেন। অভিযোগকারীদের মূল বক্তব্য, যুব মোর্চাকে এখন একজন স্বৈরাচারী শাসকের মত চালাচ্ছেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। দলের নিয়ম-নীতি,সংবিধান, শৃঙ্খলা কিছুই তিনি মানছেন না। তিনি তার মর্জি মতো দলটাকে শাসন করতে শুরু করেছেন। এখন দেখার এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে দিলীপ ঘোষ কী পদক্ষেপ নেন।

]]>
বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন সৌমিত্র https://runnerbangla.com/bjp-youth-morcha-president-saumitra-khan-apologized-publicly-controversial-facebook-post/ Sun, 25 Jul 2021 12:42:01 +0000 https://runnerbangla.com/?p=4457 রানার ডেস্ক : বিতর্কিত ফেসবুক পোস্ট করে শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইলেন যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ ( Soumitra Khan )। আজ যুব মোর্চার বৈঠক চলাকালিন তিনি বলেন, প্রকাশ্যে ওই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বলে এবং পোস্ট করে আমি ঠিক কাজ করিনি। যেটা করেছি সেটা ভুল হয়েছে, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি । যুব মোর্চার হয়ে এখন থেকে জান দিয়ে কাজ করব, মন্তব্য সৌমিত্রর। তিনি বলেন, পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালন করা হবে।

সমস্ত কর্মীরা পথে নামবে, যুব মোর্চা তখন দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি ( BJP ) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। তিনি দলের বিদ্রোহী নেতাদের কটাক্ষ করে বলেন, অনেকেই চলে আসেন পাওয়ার আশায়। না পেলেই অধৈর্য হয়ে ওঠেন। বলেন, ক্ষোভ-বিক্ষোভ সকলের থাকতে পারে, তাই বলে সে ক্ষোভ-বিক্ষোভ প্রকাশেরও একটা সীমা থাকা উচিত। সীমা লংঘন করলেই বরদাস্ত করা যায় না।

এই প্রসঙ্গে তিনি বলেন, বাইরে থেকে বহু নেতা কর্মী আসেন। দু’চারটে দাগওয়ালা আসিদ্ধ আলুও ঢুকে পড়ে। কিন্তু সেগুলোকে ফেলে না দিয়ে অন্যান্য সবজির সাথে মিশিয়ে কিভাবে সুস্বাদু তরকারি রান্না করতে হয় সেটাও বিজেপি জানে। পরে অবশ্য সাংবাদিকদের সামনে এসে সৌমিত্র সম্পর্কে তিনি বলেন, সৌমিত্র আগেই তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছে। ও একটু আবেগপ্রবণ।

আবেগ ধরে রাখতে পারেনি বলেই ওইসব ফেলেছিল। ভুল বুঝেছে, আজ স্বীকার করে নিল। ক্ষমাও চেয়ে নিল। আগামী ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত টানা পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। এই কর্মসূচি সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে যুব মোর্চার কাঁধে।

]]>
২১শে মমতার পাল্টা দিল্লিতে দিলীপ-কলকাতায় শুভেন্দু https://runnerbangla.com/21-july-mamata-banerjee-virtual-meeting-dilip-ghosh-delhi-suvendu-adhikari-kolkata/ Tue, 20 Jul 2021 15:41:42 +0000 https://runnerbangla.com/?p=4234 রানার ডেস্ক : একুশে জুলাই ( 21 July ) নিয়েও এবার রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হল বিজেপি এবং তৃণমূলের মধ্যে। ১৩ জন তৃণমূল কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন মহাকরণ অভিযানকে ( Mahakaran campaign ) ঘিরে। তাদের স্মরণে সেই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস ( TMC )। বুধবার ২১ শে জুলাই একইভাবে পালিত হবে। এবার একটু অন্যভাবে কর্মসূচি নেওয়া হয়েছে। এবার ধর্মতলায় মঞ্চ বেঁধে অনুষ্ঠান হচ্ছে না। এবার যা কিছু হবে সব ভার্চুয়াল।

এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি নতুন বিষয়, গোটা দেশজুড়ে বড় স্ক্রিনের মাধ্যমে শোনানো হবে তৃণমূল নেত্রীর বক্তব্য। তৃণমূল নেত্রীকে গোটা দেশের নেত্রী হিসেবে তুলে ধরতে চেষ্টা করছে তৃনমূল। সেই সময়ে একই দিনে পাল্টা কর্মসূচি নিল প্রধান বিরোধী দল বিজেপি ( BJP )। একইসঙ্গে দিল্লি এবং কলকাতায় অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে তারা। দিল্লীর অবস্থান-বিক্ষোভ এর নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )।

সংসদ অধিবেশন চলায় বর্তমানে তিনি দিল্লিতে। অন্যদিকে কলকাতায় হেস্টিংসে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ অবস্থানে বসবেন বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। বিজেপির বক্তব্য, সিপিএমের হিংসা সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়ে মহাকরণ অভিযান হয়েছিল, ১৩ জন শহীদ হয়েছিলেন। সেই দিনটিত পালন করা হয় শহীদ দিবস হিসাবে।

বিজেপির অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে হিংসা সন্ত্রাস কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরে ২০০ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। তৃণমূলই এখন হিংসা সন্ত্রাসের নায়ক, সুতরাং তৃণমূলের অত্যাচার এবং সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে এ বিক্ষোভ অবস্থানের ডাক দেয়া হয়েছে, বলে জানিয়েছে বিজেপি।

]]>
“সূর্য অস্ত গেলেই নতুন ভোর আসে”, রাজনীতির আকাশে হটাৎ দার্শনিক দিলীপ https://runnerbangla.com/bjp-state-president-dilip-ghosh-taking-picture-durgapur-express-way-asansol-organizational-meeting/ Tue, 13 Jul 2021 15:49:50 +0000 https://runnerbangla.com/?p=3888 রানার ডেস্ক : আসানসোলে ( Asansol ) সাংগঠনিক বৈঠক শেষে ফিরছিলেন কলকাতায়। রাস্তায় হঠাৎই দাঁড়িয়ে পড়ল তার গাড়ি। দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ( Durgapur Expressway ) উপর দাঁড়িয়ে একের পর এক ছবি তুলতে লাগলেন বিজেপি রাজ্য সভাপতি। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিমাকাশে যেন আগুন ঝরে পড়ছে। পাটে বসছে সূর্য। রাস্তায় দাঁড়িয়ে সেই দৃশ্য নিজের মোবাইল ফোনে বন্দি করলেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh )।

শুধু তাই নয় ছবিটা নিজের সংগ্রহে রেখে দেননি, দলের অফিসিয়াল গ্রূপে শেয়ার করে লিখেছেন, সূর্য যখন অস্ত যায়, তখনই আসে নতুন ভোর। নির্ভেজাল নান্দনিক বিষয় হতে পারতো এটা, কিন্তু নামটা যেহেতু দিলীপ ঘোষ, তাই রাজনীতি আসবে না, তাও আবার হয় নাকি। স্বভাবতই দিলীপের ছবির ক্যাপশন নিয়ে চলছে কাটাচেরা।

Durgapur Express Way

কেন লিখলেন, কোন মানসিক অবস্থার প্রতিফলন ঘটলো তার এই ক্যাপশনে? একুশের নির্বাচনের পরাজয়কে কি প্রতিফলিত হতে দেখছেন পাটে বসা সূর্যের গায়ে। যে সূর্য হাতছানি দিচ্ছে নতুন ভোরের। কর্মীদের কাছে বার্তা? হতাশ না হয়ে নতুন ভোরের জন্য প্রস্তুত হও? নাকি রাজনীতির আকাশে ব্যক্তি দিলীপ ঘোষকে প্রতিফলিত হতে দেখছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি?

ভোটে হারের পর মাত্র দুমাস কেটেছে, এরই মধ্যে শোনা যাচ্ছে সভাপতি পদে পরিবর্তন হতে পারে। সাংবাদিকরা সেই গুঞ্জন নিয়ে প্রশ্ন করেছিলেন দিলীপ ঘোষকে। তার উত্তর ছিল, “দল যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করছি, নতুন দায়িত্ব দিলে সেটাও করবো।” তাহলে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত হচ্ছেন দিলীপ ঘোষ? সেটা কি তার জীবনে নতুন ভোর নিয়ে আসবে? হাজারো প্রশ্নের মুখে অস্তমিত সূর্যের ক্যাপশন।

]]>
অন্য দল থেকে এসেই নেতা, নিয়মের বদল চাইলেন দিলীপ https://runnerbangla.com/bengal-bjp-president-dilip-ghosh-want-change-new-member-rule/ Mon, 12 Jul 2021 16:59:28 +0000 https://runnerbangla.com/?p=3850 রানার ডেস্ক : দলের অন্দরে বেসুরো নেতাদের নিয়ে এই মুহূর্তে নাকাল বিজেপি। তৃণমূল দল থেকে যারা বিজেপিতে এসেছেন, তাদের মধ্যে একটা অংশ বিজেপিতে নাম লিখিয়েই সঙ্গে সঙ্গে বিজেপির নেতৃত্ব পদে আসীন হয়েছেন। এদের একটা অংশ আবার নির্বাচনে পরাজয়ের পর বেসুরো গাইতে শুরু করেছেন।

যার জেরে জোর বিরম্বনা তৈরি হয়েছে বিজেপির অন্দরে। কেউ দলীয় নেতৃত্বকে আক্রমণ করে প্রকাশ্যে কথা বলছেন। কেউ তৃণমূলের সুরে সুর মিলিয়ে বিজেপিকে অস্বস্তিতে ফেলছেন। এই পরিস্থিতিতে দলীয় নেতৃত্বের একাংশের অভিযোগ, তৃণমূল থেকে আসা নেতারা যদি আগামী দিনেও একই রকম আচরণ করতে থাকেন, তাহলে দলের অনুশাসন এবং শৃঙ্খলার সামনে বড়োসড়ো প্রশ্ন চিহ্ন দেখা দেবে।

দলীয় নিয়মরীতি বিরোধী আচরণ ইতিমধ্যেই সংক্রমিত হতে শুরু করেছে দলের নিচুতলায়। শাখা সংগঠনের নেতারাও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে রাজ্য নেতৃত্ব ব্যবস্থা নিলেও তৃণমূল থেকে আসা বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজ্য নেতৃত্তের সীমাবদ্ধতা আছে।

এ কারণে বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চেয়েছিল রাজ্য নেতৃত্ব। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার ( J. P. Nadda ) সঙ্গে সোমবার বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ), সেই সময়ই এই প্রসঙ্গ উঠে আসে। সূত্রের খবর, দিলীপ ঘোষ প্রস্তাব দেন, আগামী দিনে অন্য দল থেকে যেই আসুক না কেন, তাকে যেন তৎক্ষণাৎ নেতৃত্বে পদে দায়িত্ব দেওয়া না হয়।

তাকে বিভিন্ন কর্মসূচির দায়িত্ব দেয়া যেতে পারে। যে কর্মসূচি পালনের মধ্যে দিয়ে দলকে জানা-বোঝা এবং নিয়ম শৃঙ্খলা সম্পর্কে তিনি অবগত হতে পারবেন। এভাবে নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে, বিজেপিকে জেনে বুঝেই সে নেতৃত্বে আসতে পারবে। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতির পুনরাবৃত্তির সম্ভাবনা কম থাকবে।

]]>
দিলীপকে তলব দিল্লির, বড়সড় সাংগঠনিক পরিবর্তনের ইঙ্গিত https://runnerbangla.com/dilip-ghosh-summon-delhi-indication-major-organizational-change/ Sat, 10 Jul 2021 11:37:00 +0000 https://runnerbangla.com/?p=3722 রানার ডেস্ক : বড়োসড়ো সাংগঠনিক রদবদল হতে পারে রাজ্য বিজেপিতে। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ( Babul Supriyo ) এবং দেবশ্রী চৌধুরীকে ( Debasree Chaudhuri ) মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, দু’জনকেই এবার রাজ্য বিজেপিতে সংগঠনের কাজে নিয়োগ করা হবে। এখনো পর্যন্ত নিশ্চিত নয় বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী কোন পদে কাজ করবেন। তবে এটা নিশ্চিত রাজ্য বিজেপির সাংগঠনিক কাজে বড় ভূমিকা নেবেন তারা।

বিজেপির অন্দরমহলের খবর দেবশ্রী চৌধুরীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসার কথা ভাবা হয়েছে। তবে সেটা এখনই না পরবর্তীকালে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি । বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) দায়িত্ব নিয়েছেন ২০১৫ ডিসেম্বরে। ২০১৮তে দিলীপ ঘোষের সভাপতির মেয়াদ শেষ হলেও তাকে এক বছরের জন্য অন্তর্বর্তী রাজ্য সভাপতির দায়িত্বে রাখা হয়েছিল।

লোকসভা ভোট মিটে যাওয়ার পর ২০১৯ শে দ্বিতীয়বারের জন্য দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদে নির্বাচিত করা হয়। দ্বিতীয় দফার মেয়াদ অনুযায়ী তার রাজ্য সভাপতির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছর আগস্ট মাসে। কিন্তু তার আগেই কি তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে অন্য কোন দায়িত্বে নিয়ে আসা হবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য বিজেপির অন্দরে।

আগামীকালের আলোচনায় অবশ্যই উঠে আসবে রাজীব বন্দ্যোপাধ্যায় , সৌমিত্র খাঁর বিষয়টি। রাজীব বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূলের হয়ে ব্যাটিং করছেন, প্রকাশের সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে কথা বলছেন, সৌমিত্র খাঁ যেভাবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে রাজ্য শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কামান দাগছেন, তাতে দলের শৃঙ্খলা, অনুশাসন এখন রীতিমত প্রশ্নচিহ্নের মুখে।

দলীয় নেতৃত্ব বলছেন দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দলকে এর গুনাগার দিতে হবে। রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে একটা হেস্তনেস্ত করতে চায়। আগামীকালের বৈঠকে এই বিষয়গুলো গুরুত্ব পাবে। আরো একটি আলোচনা হবে সেটি হচ্ছে ভোটের পরে আক্রান্ত,ভীতসন্ত্রস্ত ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়ানো, মুষড়ে পড়া দলকে আবার চাঙ্গা করা এবং এই চাঙ্গা করার জন্য তাদেরকে রাস্তায় নামানোর বিষয়টি নিয়ে।

আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়েও আলোচনার সম্ভাবনা। আলোচনা হবে দলীয় অনুশাসন নিয়ে।এইসব বিষয় গুলি নিয়ে জেপি নাড্ডা আগামীকাল কথা বলবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে এমনটাই মনে করা হচ্ছে।

]]>
BREAKING : শুভেন্দুর বিরুদ্ধে প্রকাশ্যে সরব সৌমিত্র, অনাস্থা দিলীপেও https://runnerbangla.com/soumitra-khan-against-suvendu-adhikari-dilip-ghosh/ Wed, 07 Jul 2021 11:15:58 +0000 https://runnerbangla.com/?p=3466 রানার ডেস্ক : রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে আচমকা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) বিরুদ্ধে তোপ দাগলেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। নিজের ফেসবুক পেজে লাইভে আসেন কিছুক্ষণ আগেই । সেখানেই তিনি বলেন, দিল্লির নেতৃত্বকে ক্রমাগত ভুল বুঝিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী। এমনকি শুভেন্দু অধিকারী দলকে পরিচালনা করতে চাইছে। তার অভিযোগ এমনভাবে শুভেন্দু অধিকারী দলকে পরিচালনা করতে চাইছে, যাতে দল নয়, সমস্ত গুরুত্ব এখন শুভেন্দুকে ঘিরেই।

একইসঙ্গে তিনি অনাস্থা প্রকাশ করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) উপরেও। তিনি বলেছেন, সবই বলেছি কিন্তু উনি কিছুটা বোঝেন কিছু বোঝেন না। এই অবস্থায় রাজ্য সভাপতির কাছে কিছু বলাটা যে ফলপ্রসূ হবে বলে মনে করছেন না সৌমিত্র। ফলে যুব মোর্চার সভাপতি পদ ( Youth Front President Position ) থেকে ইস্তফা দিয়েছেন ফেসবুকে। দলের নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন ফেসবুকে। সৌমিত্র যা কিছু করছেন সবই সামাজিক মাধ্যমে।

দলীয় নেতৃত্ব বিষয়টিকে ভালো ভাবে নিচ্ছেন না। দিলীপ ঘোষ এর কাছে এখনও পর্যন্ত তার ইস্তফাপত্র পৌঁছয়নি। দলের গঠনতন্ত্র মেনে, দলীয় শৃঙ্খলা মেনে কোন আচরণ সৌমিত্র করেননি। আজ শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবে। কিন্তু যেভাবে শুভেন্দুর বিরুদ্ধে তিনি প্রকাশ্যে সরব হয়েছেন তা দলের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং গঠনতন্ত্রবিরোধী বলে দলের শীর্ষ নেতাদের একাংশের অভিযোগ।

তাদের দাবি এই জিনিস ক্রমাগত চলতে দেওয়া হলে বিজেপি দলের শৃঙ্খলা শিকেয় উঠবে। যারা বাইরে থেকে মূলত তৃণমূল থেকে এসেছেন তারা যাতে বিজেপির শৃঙ্খলা এবং গঠনতন্ত্র মেনে চলেন, তার উপরে দলীয় নেতৃত্বের জোর দিতে হবে। ক্রমাগত এর অভাব স্পষ্ট হচ্ছে বলে মনে করেন রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ।

]]>
আগামীদিনে বঙ্গ বিজেপিতে বড় ভূমিকায় দেখা যেতে পারে দেবশ্রীকে https://runnerbangla.com/debasree-chaudhuri-big-role-west-bengal-bjp-coming-days/ Wed, 07 Jul 2021 08:22:01 +0000 https://runnerbangla.com/?p=3455 রানার ডেস্ক : আগামী দিনে বঙ্গ বিজেপিতে বড় ভূমিকায় দেখা যেতে পারে দেবশ্রী চৌধুরীকে ( Debasree Chaudhuri )। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র ( Raiganj Lok Sabha constituency ) থেকে ২০১৯ এ বিজেপির টিকিটে সাংসদ হয়েছেন তিনি। দেবশ্রী চৌধুরী বর্তমানে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী। বিজেপি সূত্রের খবর তাকে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদ ( Union Minister Of State ) থেকে ইস্তফা দিতে। বাংলা থেকে বর্তমান মন্ত্রী রয়েছেন দুজন। দুজনই প্রতিমন্ত্রী।

একজন দেবশ্রী চৌধুরী অন্যজন বাবুল সুপ্রিয় ( Babul Supriyo )। নতুন করে বাংলা থেকে দু’জনকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হবে এমনটাই খবর। একজন শান্তনু ঠাকুর অন্যজন সুভাষ সরকার।এই অবস্থায় দেবশ্রী চৌধুরী কে পদত্যাগ করতে বলার পরই জল্পনা-কল্পনা ডানা মেলতে শুরু করেছে রাজ্য বিজেপির অন্দরে। রাজ্য বিজেপির সূত্র অনুযায়ী, আগামী দিনে দেবশ্রী চৌধুরী কে রাজ্যের সংগঠনের ভূমিকায় দেখা যেতে পারে।

এমনকি এটাও দাবি করা হচ্ছে, রাজ্য বিজেপির সভাপতি পদে দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) এর জায়গায় দেবশ্রী চৌধুরীকে দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি হতে পারেন রাজ্য বিজেপির সভানেত্রী। তবে এখনো পর্যন্ত এধরনের কোন সংবাদের নিশ্চয়তা না পাওয়া গেলেও, এটা পরিষ্কার বাংলা বিজেপি কে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে একজন মহিলাকে সামনে রাখতে আগ্রহ দেখাচ্ছে দিল্লি নেতৃত্ব।

এব্যাপারে প্রথমদিকে লকেট চট্টোপাধ্যায়ের নাম শোনা গেলেও বিধানসভা ভোটের পর লকেটের নাম আর শোনা যায়নি। দলের অন্দরে এখন উঠে আসছে দেবশ্রী চৌধুরীর নাম। দিলীপ ঘোষ এর পরিবর্তে দলের রাজ্য শাখার দায়িত্ব দেবশ্রীকে দেওয়া হলে, দিলীপ ঘোষকে কোন ভূমিকায় রাখবে দিল্লি? এই প্রশ্নও উঠছে গেরুয়া অন্দরে।

সূত্রের খবর অনুযায়ী রাজ্য থেকে যারাই মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারা প্রত্যেকেই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কিন্তু দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে কেন্দ্রে পূর্ণমন্ত্রী করা হতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়ায় যাচ্ছে না।

]]>
“আরে হিরো যে”, রসিক মদনকে নিয়ে মজা দিলীপের https://runnerbangla.com/dilip-ghosh-raillery-madan-mitra-hero/ Tue, 06 Jul 2021 12:36:44 +0000 https://runnerbangla.com/?p=3421 রানার ডেস্ক : দুজন দু’দলের। দুই রাজনীতির মানুষ। দুজনই আজ মেতে উঠলেন রসিকতায়। শ্যামাপ্রসাদ মুখার্জির ( Syama Prasad Mukherjee ) জন্মদিন উপলক্ষে বিধানসভায় ( Assembly ) প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। মাল্যদান করে বিধানসভার লবিতে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিলেন দিলীপ ( Dilip Ghosh )। এমন সময় দেখা যায় কালো পাঞ্জাবি পরে সামনে দিয়ে হেটে যাচ্ছেন মদন মিত্র ( Madan Mitra )। সকলের চোখ তখন মদনের দিকে।

একজন জিজ্ঞাসা করলেন, কি মদন দা, হটাৎ নতুন পোশাক পরে এলেন? সকালে তো অন্য পোশাক ছিল। দুপুরে পোশাক পাল্টে এলেন? মদন বলেন, একটু বেরিয়েই ভিজে গিয়েছিলাম, তাই পাল্টাতে হলো। দিলীপের চোখ তখনই ঘুরে গেল মদনের দিকে। মুচকি হেসে তিনি বলেন, আরে হিরো যে, অসাধারন পাঞ্জাবি তো, এরকম কপিস আছে আপনার। সোনালী কাজ করা নিজের পাঞ্জাবির দিকে তাকিয়ে মদন বলেন , “এই এক পিসই আছে।

একগাল হেসে দিলীপ বলেন, হিরোও একপিসই আছে। তৃণমূলের হিরো বলতে তো মদন মিত্র।” হাসতে হাসতে মদন মিত্র চলে যান বিধানসভার ভেতরে। একটু পরেই শুরু হবে দিনের দ্বিতীয় পর্যায়ের অধিবেশন। যাবার পথে এক জন সাংবাদিক জিজ্ঞাসা করলেন, কি হলো মদন দা? মদনের উত্তর, “কিছু না, পাঞ্জাবি নিয়ে বলছিল, আসলে আমাকে সবাই ভালোবাসে।” দিলীপও আড্ডার আসর ছেড়ে তখন হাটা দিয়েছেন গাড়ি বারান্দার দিকে।

দুদিন আগেই কুনাল ঘোষের সঙ্গে দিলীপের ছবি ছড়িয়েছে হাতে হাতে। দুজনই হাজির ছিলেন এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে। আজ বিয়েবাড়ি নয়, বিধানসভা , তবু স্মার্ট ফোনের জঙ্গলে বন্দি হয়ে গেলেন মদন-দিলীপ, কারন এই দুঃসময়ে এই ছবি আক্ষরিক অর্থেই বিরল।

]]>