Delhi – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 24 Jul 2021 14:46:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Delhi – Runner Bangla https://runnerbangla.com 32 32 দিল্লিতে মোদি বিরোধী মঞ্চের যাত্রারম্ভ বুধবার, মধ্যমনি মমতা, কটাক্ষ বিজেপির https://runnerbangla.com/anti-narendra-modi-alliance-journey-delhi-july-26-led-mamata-banerjee/ Sat, 24 Jul 2021 14:20:31 +0000 https://runnerbangla.com/?p=4428 #দিল্লি : আগামী বুধবার অর্থাৎ ২৮ জুলাই দিল্লিতে মোদি বিরোধী জোটের যাত্রা শুরু হতে চলেছে। সম্ভবত বঙ্গভবনেই এই বৈঠক হতে পারে। আগামী সোমবার অর্থাৎ ২৬ শে জুলাই থেকে ৩০ শে জুলাই পর্যন্ত দিল্লিতে থাকবেন মমতা ( Mamata Banerjee )। গত ২১ শে জুলাই শহীদ দিবসের ভাষণে তিনি প্রথম জানিয়েছিলেন, দিল্লিতে থাকাকালীন বিরোধীদলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বৃহত্তর জোট গঠনের উদ্দেশ্যে বৈঠকের ডাক দিয়েছিলেন তিনি।

তৃণমূল সূত্রের খবর, ২৮ তারিখ বুধবার বঙ্গভবনে সমস্ত তৃনমূল সাংসদকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। সেদিনই চেষ্টা হচ্ছে বিরোধী নেতৃত্বকে বঙ্গভবনে নিয়ে আসার। যাদের ডাকা হতে পারে , তাদের মধ্যে আছেন শারদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, জয়া বচ্চন, পি চিদাম্বরম। অর্থাৎ কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোকে এ বৈঠকে নিয়ে আসার প্রয়াস শুরু হয়েছে তৃণমূলের ( TMC ) তরফ থেকে। একুশে জুলাই মমতার সভা দিল্লিতে দেখানোর ব্যবস্থা করেছিল তৃণমূল ।

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত সেই ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন জয়া বচ্চন, চিদাম্বরম , শারদ পাওয়ার সহ বিরোধী দলের একাধিক ব্যক্তিত্ব। যারা এসেছিলেন মমতার ভাষণ শুনতে তাদের বাইরেও, বিভিন্ন আঞ্চলিক দল এবং জাতীয় স্তরে কংগ্রেসকে একমঞ্চে আনা যায় কিনা সেই চেষ্টা চলছে। তৃণমূল সূত্রের দাবি, এখনো চূড়ান্ত হয়নি কারা বৈঠকে থাকবেন, কারা থাকবেন না। নির্দেশ এসেছে ২৮ তারিখ বৈঠকের জন্য, সেই অনুযায়ী ময়দানে ঝাপিয়েছেন তৃনমূল সাংসদরা।

সেই লক্ষেই অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা। ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন বিজেপি বিরোধী দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ব্রিগেডে সভাও হয়েছিল । সেই সভায় কংগ্রেসের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন একাধিক প্রথম সারির বিজেপি বিরোধী আঞ্চলিক দলের নেতা। লড়াইয়ের চেষ্টা করলেও উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী শক্তি কার্যত মুখ থুবরে পড়ে।

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরেন নরেন্দ্র মোদী ( Narendra Modi )। বিজেপি সেই ১৯ এর উদাহরণ টেনে এবারের উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়ছে না। তাদের কথায় ভোট এলেই জোটের নাটক শুরু হয়। উনিশেও সবাই হাতে হাত ধরে এক সঙ্গে ভোটে ভেসে গিয়েছিলেন খড়কুটোর মতো। এবারও তারই পুনরাবৃত্তি হবে, দাবি বিজেপি নেতৃত্বের।

]]>
EXCLUSIVE : দিল্লিতে পা দিয়েই বিক্ষোভের মুখে পড়তে পারেন মমতা https://runnerbangla.com/west-bengal-cm-mamata-banerjee-can-face-protests-delhi/ Sun, 18 Jul 2021 12:15:00 +0000 https://runnerbangla.com/?p=4140 রানার প্রতিবেদন : আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন ( Monsoon Session )। এই অধিবেশন চলা কালীন আগামী ২৫ তারিখ দিল্লি ( Delhi ) পৌছচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। এই সময় দিল্লিতে বিরোধী নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার এই সংক্ষিপ্ত সফরের মধ্যেই রাষ্ট্রপতি ( President ) এবং প্রধানমন্ত্রীর ( Prime Minister ) সঙ্গে দেখা করার চেষ্টা করবেন তিনি। মুখ্যমন্ত্রী সফর চলাকালীন তাকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে এবার।

বিজেপি সাংসদ অর্জুন সিং এর ইঙ্গিত, যারা ঘরছাড়া হয়ে আছেন তৃণমূলের অত্যাচারে, তাদের অনেকেই দিল্লি পৌঁছেছেন। বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়ে আছেন। এরকম হাজার সাতেক ঘরছাড়া মানুষ নাকি দিল্লিতে আশ্রয় নিয়েছেন। এই ঘরছাড়ারাই বিক্ষোভ দেখাবে বলে জানিয়েছেন অর্জুন। কবে কার বিরুদ্ধে বিক্ষোভ তা নির্দিষ্ট করে না বলেননি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন বিক্ষোভ সংগঠিত হতে পারে, কোন জায়গায় সেটা স্পষ্ট করে বলা হয়নি।

বিক্ষোভ সংগঠিত করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের ( NHRC ) রিপোর্ট সামনে আসার পর এটাকেই এখন সবচেয়ে বড় হাতিয়ার করছে বিজেপি ( BJP )। গেরুয়া শিবির দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিল, রাজ্যজুড়ে বল্গাহীন সন্ত্রাস নামিয়ে এনেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ( TMC )। খুন-ধর্ষণ আগুন লুট হয়েছে রাজ্যজুড়ে, কিন্তু শাসক দল এবং সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপির দাবি, বাস্তবটা প্রতিফলিত হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে। এই রিপোর্টকে হাতিয়ার করেই রাজ্য সরকারকে কোণঠাসা করতে চায় বিজেপি। বিষয়টি নিয়ে সংসদেও সরব হতে চাইছে রাজ্য বিজেপি। গেরুয়া শিবির একইসঙ্গে রাজ্য সরকারের ওপর চাপ তৈরি করতে, বিক্ষোভ সংগঠিত করার কথা ভাবছে তারা।

]]>
মুসলিম মেয়েদের নিলামে বিক্রি করছে কারা? তদন্তে পুলিশ https://runnerbangla.com/github-app-auction-muslim-women-sale-investigation-delhi-police/ Sun, 11 Jul 2021 03:30:00 +0000 https://runnerbangla.com/?p=3747 রানার বাংলা প্রতিবেদন : অনলাইনে একজন-দু’জন নয়, ৮০ জন মুসলিম মহিলার ছবি ( Muslim Women Picture ) দিয়ে নিলামে বিক্রির ঘোষণায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ( Delhi Police )। কারা এই ঘটনা ঘটালো তা চিহ্নিত করা যায়নি বলে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। GitHub নামে একটি সফ্টওয়ার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, এটি একটি ওপেন প্ল্যাটফর্ম, এখানেই এই কুকর্ম ঘটেছে।

GitHub এর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্ল্যাটফর্ম ব্যবহারের রীতি-নীতি লঙ্ঘন করা হয়েছে এই এই ঘটনায়। ফলে যে সমস্ত একাউন্ট থেকে এই কাজ হয়েছে সব আক্যাউন্ট গুলিকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়েছে সামাজিক মাধ্যমেও। এই নিলামের ডাক দিয়ে লেখা হয়েছে সুল্লি ডিল অফ দা ডে ( Sulli Deal of the Day ), এই শব্দটি মুসলিম মেয়েদের সম্পর্কে অশ্লীল ভাষা প্রয়োগের সময় ব্যবহার করা হয়।

Fatema Khan Twitter

যাদের ছবি আপলোড করা হয়েছে, তারা কেউ সাধারণ নন, এরা বেশির ভাগই সমাজের পরিচিত মানুষ। আছেন সমাজকর্মী, সংবাদিক, বৈমানিক সহ বিভিন্ন পেশার মানুষ। বিমান চালক হানা মহসিন খান আজ সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকারে বলেছেন, গতকাল তার এক বন্ধু তাকে প্রথম বিষয়টি জানায়। একটি লিঙ্কও পাঠিয়ে দেয় সে। হানা বলেন, লিংক খুলে তিনি হতবাক হয়ে যান। চার নম্বর ছবিটি তার।

হানার কথায়, তিনি এখনো আতঙ্কগ্রস্থ হয়ে আছেন। মুখ খুলেছেন সাংবাদিক ফাতিমা খানও। তারও ছবি আছে ওই নিলামের তালিকায়। তিনি বলেন, এই জিনিস ভাবতেও কষ্ট হয়। বলেন,”যারা এই কাজ করলো তারা কি আদৌ শাস্তি পাবে? এই প্রশ্নটাই তাকে ভাবিয়ে তুলেছে। কারন, এরা ছাড় পেয়ে গেলে এই নোংরামি আরও উৎসাহিত হবে।

]]>