Deepika Padukone – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 16 Jun 2021 14:50:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Deepika Padukone – Runner Bangla https://runnerbangla.com 32 32 নতুন ছবির জন্য সর্বকালের সর্বোচ্চ দর হাঁকলেন শাহরুখ খান https://runnerbangla.com/shah-rukh-khan-all-time-highest-charge-bollywood-pathan-movie/ Wed, 16 Jun 2021 07:00:00 +0000 https://runnerbangla.com/?p=2535 রানার ডেস্ক : কথায় বলে মড়া হাতির দামও লক্ষ টাকা। কথাটা আবার প্রমাণিত হল। সাম্প্রতিক অতীতে কিং খানের কোনও হিট ছবি নেই। সর্বশেষ ‘জিরো’ ছবিটি ( Zero Film ) মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। এরপর আর তাঁর কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু সেই ছবি বাজারে একেবারেই চলেনি, শাহরুখের ( Shah Rukh Khan ) অভিনয়ও কারো মনে দাগ কাটেনি। কিন্তু তাতে যে তাঁর দাম কমেনি সাম্প্রতিক একটি ঘটনায় তা বোঝা গেল।

শুনলে অবাক হতে হয়, তবে সত্য যে, এই সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক হাঁকিয়েছেন ১০০ কোটি রুপি। যা ভারতীয় সিনেমার ইতিহাসে আনুষ্ঠানিকভাবেই সর্বোচ্চ। মজার ব্যাপার হল, এত টাকা চাইলেও প্রযোজক গররাজি হননি। ১০০ কোটি দিতেই রাজি যশরাজ ফিল্মস ( Yash Raj Films )। এই প্রযোজক সংস্থার ব্যানারে ‘পাঠান’ ( Pathan ) ছবি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার কিং খান।

পর্দায় তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা আর তিনিও কামিয়ে নিতে চলেছেন ১০০ কোটি টাকা। ‘পাঠান’ সিনেমার জন্য এই পারিশ্রমিক ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক।এ ক্ষেত্রে সলমন খান, আমির খান, অক্ষয় কুমারকে ছাড়িয়ে গেলেন শাহরুখ খান। উল্লেখ্য, এই ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে ( Deepika Padukone ) গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সলমন খান ( Salman Khan ) রয়েছেন অতিথি চরিত্রে।

তাঁর চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার ( Tiger )। বহুদিন পর খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে ( John Abraham )। এই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কিন্তু করোনাজনিত লকডাউনের জন্য সব গুবলেট হয়ে যায়। ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু সেটা মনে হয় আর সম্ভব হবে না। ২০২৩ সালের আগে কিছুতেই এই ছবির মুক্তি পাওয়া সম্ভব নয়।

]]>
সীতা সাজতে এত টাকা? করিনার দাবি শুনে পালিয়ে গেলেন বাহুবলীর প্রযোজক https://runnerbangla.com/kareena-kapoor-money-demand-for-sita-role-baahubali-producer-shocked/ https://runnerbangla.com/kareena-kapoor-money-demand-for-sita-role-baahubali-producer-shocked/#respond Fri, 11 Jun 2021 05:18:56 +0000 https://runnerbangla.com/?p=2274 রানার ডেস্ক : যুগান্তর সৃষ্টিকারী ‘বাহুবলী’ ( Baahubali ) মুভির চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ( K. V. Vijayendra Prasad )। এখন তিনি বুঁদ হয়ে আছেন তাঁর নতুন চিত্রনাট্য নিয়ে। এবার তিনি ‘রামায়ণ’ ( Ramayana ) এর ঘটনাকে আশ্রয় করে নতুন মুভি পর্দায় তুলে ধরতে চলেছেন। প্রসাদ জানিয়েছেন, মূলত সীতার দৃষ্টিভঙ্গিতে এই রামায়ণী গল্প পরিবেশন করা হবে। তাই সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘সীতা’ ( Sita )। পরিচালনা করবেন অলৌকিক দেশাই।

বোঝাই যায় এই সিনেমার কেন্দ্রীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র সীতা। এই চরিত্রের জন্য বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান ( Kareena Kapoor Khan ), দীপিকা পাড়ুকোন ( Deepika Padukone ) ও আলিয়া ভাটের ( Alia Bhatt ) নাম শোনা গিয়েছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু এখনো চূড়ান্তভাবে কারও নামই প্রকাশ পায়নি। তবে করিনাই রয়েছেন সবার চেয়ে এগিয়ে। মুশকিল হল সিনেমাটির জন্য করিনা নাকি পারিশ্রমিক দাবি করেছেন ১২ কোটি টাকা!

এই দাবি শুনেই চক্ষু চড়কগাছ হয়ে গেছে প্রযোজকদের। করিনা প্রথম শ্রেণির নায়িকা, তাতে সন্দেহ নেই, কিন্তু তাই বলে ১২ কোটি? কয়েক মাস আগেই বেবোকে ‘সীতা’র জন্য প্রস্তাব দিয়েছিলেন অলৌকিক দেশাই। করিনাও প্রসাদের চিত্রনাট্যটি খুবই পছন্দ করেছেন। কিন্তু সিদ্ধান্ত জানানোর জন্য মাসখানেক সময় নিয়েছিলেন। সব কিছু ঠিকঠাক, করিনাও রাজি, কিন্তু দিতে হবে ১২ কোটি টাকা।

সাধারণত তিনি সিনেমাপ্রতি ৬ থেকে ৮ কোটি টাকাই পেয়ে থাকেন, এটা অলৌকিকরা জানেন। করিনার এহেন দাবিকে তাই অন্যায্যই মনে করছেন নির্মাতা। এই অস্বাভাবিক দাবির পর বিষয়টি নিয়ে পুনরায় ভাবতে শুরু করেছেন প্রযোজনা কর্তৃপক্ষ। তাঁরা তো এখন অন্য কোনও নবাগতা অভিনেত্রীকে নেওয়ার কথাও ভাবছেন। তবে টাকার পরিমাণ কমালে করিনাকেই তাঁরা নেবেন, নির্মাতাদের পছন্দের তালিকায় প্রথম দিকেই আছেন করিনা।

কিন্তু করিনার আকাশচুম্বী দাবি মানা তাঁদের পক্ষে সম্ভব নয়। এদিকে লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক হলেই ‘ভিরে দি ওয়েডিং টু’র শুটিং শুরু করার কথা রয়েছে করিনার। হনসল মেহতা পরিচালিত নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমাও রয়েছে তাঁর হাতে। এই দুটি সিনেমার কাজ শেষ করতে এক মাস করে সময় লাগবে করিনার। কিন্তু ‘সীতা’ একটি মেগা প্রোজেক্ট, এর জন্য লাগবে অন্তত ৮ থেকে ১০ মাস।

তাই ‘সীতা’ বেশ চ্যালেঞ্জিং। করিনাও বুঝতে পারছেন, এই সিনেমাটি তাঁর ক্যারিয়ারের সেরা সিনেমা হতে চলেছে। কিন্তু অস্বাভাবিক পারিশ্রমিক চেয়ে সব গুবলেট করে দিয়েছেন তিনি। হয়তো বেবো ভেবেছিলেন তিনি যা চাইবেন তা-ই পাবেন। বিষয়টি যে তেমন নয় টা নিশ্চয় এখন বুঝতে পারছেন তিনি।

]]>
https://runnerbangla.com/kareena-kapoor-money-demand-for-sita-role-baahubali-producer-shocked/feed/ 0