Cricket – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 02 Sep 2026 09:34:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Cricket – Runner Bangla https://runnerbangla.com 32 32 ভারত – বাংলাদেশ ক্রিকেট সিরিজ ঘিরে অনিশ্চয়তা https://runnerbangla.com/india-bangladesh-cricket-series-august-2026/ Tue, 11 Aug 2026 09:30:00 +0000 https://runnerbangla.com/?p=4858 ভারত – বাংলাদেশ ক্রিকেট সিরিজ ঘিরে ফের অনিশ্চয়তার কালো মেঘ। আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশের মাটিতে শুরু হবার কথা দ্বিপাক্ষিক সিরিজ। প্রথমে তিনটি ওয়ানডে এবং পরে তিনটি টি-20 হবার কথা। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২৮ আগষ্ট ঢাকায় পৌঁছবে ভারতীয় দল। কিন্তু সবকিছু আদৌ ঠিকঠাক চলবে কিনা, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির অবনতি না হলেও উন্নতি হয়েছে এটা বলা যাচ্ছে না। বরং শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন ঘিরে সামান্য উত্তাপ তৈরি হয়েছে। এই আবহে দ্বিপাক্ষিক সিরিজ হবেই সেটা হলফ করে বলতে পারছেন না বিসিসিআই কর্তারা। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, গোটা বিষয়টি এখন দিল্লির কোর্টে। বিসিসিআই সরকারকে এই মর্মে অবগত করেছে এবং এখন তারা সরকারের সংকেতের অপেক্ষায়।

ইউনূস সরকারের সময় , আইপিএল শুরু হবার মুখে নিরাপত্তার কারণ দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় কেকেআর। মনে করা হয়, দিল্লির নির্দেশ মোতাবেক বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছিল। এরপরই প্রকাশ্যে নিজদের ক্ষোভের কথা বলেন সরকারের প্রতিনিধিরা। এমনকি একারণেই ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ।

তদারকি সরকারকে সরিয়ে তারেক রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়েছিল, অতীত ভুলে তারা দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক মজবুত করতে আগ্রহী। কিন্তু সাম্প্রতিক ঘটনায় ফের অস্থিরতা তৈরি হবার ফলে নতুন করে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এখন সকারের মনোভাব জানতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে অসংখ্য ক্রিকেট প্রেমী মনে করেন, দু’দেশের রাজনীতির মধ্যে ক্রিকেটকে জড়িয়ে ফেলা উচিত হবে না। অনেকে উল্টো মতও পোষণ করেন।

]]>
ছিলেন বিশ্বকাপ জয়ী দলের স্টার ক্রিকেটার, আজ তিনি কাঠমিস্ত্রি https://runnerbangla.com/australian-former-world-cup-winning-cricketer-xavier-doherty-turn-carpenter/ Fri, 16 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=4011 রানার প্রতিবেদন : ২০১৫ সালে মাইকেল ক্লার্কের ( Michael Clarke ) নেতৃত্বে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া ( Australia )। বিশ্বকাপজয়ী সেই দলের সাবেক তারকা ক্রিকেটার এখন কাঠমিস্ত্রির কাজ করছেন। এই খবরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্বকাপের ২০১৫ সালের সেই আসরে অস্ট্রেলিয়ার ট্রফিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাঁহাতি স্পিনার জেভিয়ার ডোহার্টি ( Xavier Doherty )।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কাঠমিস্ত্রি হয়ে গেছেন তিনি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সহযোগিতাতেই এই পেশায় চলে আসেন ডোহার্টি। ৩৮ বছর বয়সি সাবেক এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘তিনটি ধাপ পার করে আমি এখানে এসেছি। আমি এখনও এই ছুতোরের কাজ মন দিয়ে শিখছি এবং সবচেয়ে বড় কথা কাজটা উপভোগ করছি।

অস্ট্রেলিয়ার হয়ে ৬০টি ওয়ানডে, ১১টি টি-টোয়েন্টি আর ৪টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে সবমিলে ৭২ উইকেট শিকার করেন ডোহার্টি। তিনি আরও বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর প্রথমে বুঝতেই পারছিলাম না কী করব। এক বছর যা যা মনে হয়েছে তাই তাই করেছি। এরপর হঠাৎ করেই এই কাজে চলে আসা। এবং এই ছুতোরের কাজেই আমি থিতু হয়েছি।’ডোহার্টি কাজটি নিয়ে অসন্তুষ্ট নন। তিনি বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আমার মতো অনেকেরই মানসিক অবস্থা ঠিক থাকে না। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া আমার খেয়াল রেখেছে। আমাকে কাঠমিস্ত্রি হতে সাহায্য করেছে।’

]]>