Covishield Vaccine – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 27 Jul 2021 07:18:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Covishield Vaccine – Runner Bangla https://runnerbangla.com 32 32 দ্বিতীয় ডোজের অপেক্ষায় ৫০ দিন অতিক্রান্ত, কোভ্যাক্সিন নিয়ে হাহাকার https://runnerbangla.com/kmc-covaxin-vaccine-second-dose-crisis-people-waiting-50-days/ Tue, 27 Jul 2021 07:02:13 +0000 https://runnerbangla.com/?p=4513 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহরের বাজারগুলিতে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ৫০ দিন পেরিয়ে গেলেও এখনও দেওয়া হয়নি দ্বিতীয় ডোজ ( Second Dose )। কলকাতার বাজারে দোকান কর্মচারী বা মালিক করোনা টিকার ( Corona Vaccine ) প্রথম ডোজ পেয়েছেন এমন সংখ্যা ১৮৩০০। এঁদের অনেককেই কোভ্যাকসিন ( Covaxin ) দেওয়া হয়েছে আবার অনেককে কোভিশিল্ড ( Covishield )। তাঁদের মধ্যে কোভ্যাকসিন প্রাপকদের বড় অংশের ন্যূনতম ২৮ দিন পেরিয়েছে। এমনকি ৫০ দিন পার হতে চললেও এখনও পর্যন্ত জানেন না তাঁরা কবে পাবেন দ্বিতীয় ডোজের টিকা?

যদিও পুরো কর্তাদের আশা, চলতি সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু করে দেওয়া যাবে। কেন্দ্রীয় সরকার টিকা না পাঠালেও আজ মঙ্গলবার এর মধ্যে বিভিন্ন জেলায় পড়ে থাকা ভ্যাকসিনের কিছু দোষ কলকাতায় নিয়ে আসার কথা হয়েছে বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর। সম্প্রতি ব্যবসায়ী সংগঠনগুলি কলকাতা কর্পোরেশনকে চিঠি দিয়ে জানিয়েছিল দ্বিতীয় ডোজ তাঁদের বাজার এলাকায় এসেই দিয়ে যাক। তবে কলকাতা কর্পোরেশন জানিয়েছিল বাস পাঠানো আর সম্ভব নয়।

তাঁদের সুবিধা মতো কোনও কোভ্যাকসিন বা কোভিশিল্ড সেন্টারে এসেই নিতে হবে। এর ফলে প্রথম ডোজ নেওয়া দোকানকর্মী থেকে মালিকরা চরম সমস্যায় পড়েন। কারণ টিকাকেন্দ্রগুলিতে এমনই ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘ লাইন থাকে। প্রতিদিন যে পরিমাণ লাইন থাকে সেই লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনকেই ফিরে যেতে হয় টিকা না পেয়ে। এর উপরে গত শুক্রবার থেকে কলকাতারয় ৩৯টি কোভ্যাকসিন টিকাকরণ কেন্দ্র সোমবার পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে টিকা না থাকায়।

ফলে যাঁরা লাইন দিয়ে দ্বিতীয় ডোজ নিতে গেছিলেন তাঁদেরও ফিরতে হয়েছে। তবে সম্প্রতি ব্যবসায়ীদের দাবি মেনে পৌর কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছেন, প্রথম বারের মতো বাস গিয়ে তাঁদের দ্বিতীয় ডোজ দেবে। পাশাপাশি জানিয়েছেন, কবে যাবে তা নির্দিষ্ট নয়। তবে যেমন যেমনভাবে কোভ্যাকসিন দেওয়া হয়েছিল সেই তালিকা অনুসারে প্রাপকদের দ্বিতীয় ডোজ নিতে আমরা জানিয়ে দেব। তবে কোভ্যাকসিন হাতে এলে তারপর এসব হবে।

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গেছে, কলকাতার বাজারগুলিতে ৩ জুন থেকে টিকাকারণ শুরু হয়। ৪৫টি শিবিরে কোভ্যাকসিন দেওয়া হয়। ৩৪টি শিবিরে কোভিশিল্ড দেওয়া হয়। ১৮ উর্ধ্ব এমন ১২৮১১ জন টিকা পেয়েছেন। ৪৫ উর্ধ্ব ৫৪৮৫ জন পেয়েছেন। যাঁরা কোভিশিল্ড পেয়েছেন তাঁদের হাতে যথেষ্ট সময় আছে। তবে কোভ্যাকসিন নিয়েছেন এমন অনেকের ৫০ দিন পার হতে চলায় দ্বিতীয় ডোজ কবে মিলবে! এই চিন্তা ক্রমশ চেপে বসছে।

কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিতে হবে এমন দোকানদারদের সংখ্যা প্রায় ১০ হাজার। এই প্রসঙ্গে এফটিও’র তরফে শুভেন্দু ঘোষ জানান, আমরা যে দাবি করেছিলাম তা পৌর কর্তৃপক্ষ মেনেছেন। তবে এদিকে সময় অতিক্রান্ত হয়ে চলেছে। বাস কবে পাঠানো হবে? এটা তাঁরা নির্দিষ্টভাবে কিছু জানাননি। যত দিন যাচ্ছে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা কর্মচারী থেকে মালিকদের চিন্তা বাড়ছে। তাঁরা ভয় পাচ্ছেন সময় না পেলে কোনও ক্ষতি হবে কি না।

তাই পরিস্থিতি বিবেচনা করেই হাতে টিকা আসা মাত্র সেন্টারগুলির সঙ্গেই আমাদের বাজারে প্রথম বারের মতো বাস পাঠিয়ে শিবিরের মাধ্যমে দ্বিতীয় ডোজ দ্রুত দেওয়া হোক। কলকাতা কর্পোরেশনের জানিয়েছে, মঙ্গলবার থেকে ফের কোভ্যাকসিন সেন্টারগুলিতে টিকা দেওয়া শুরু হবে। তবে শুধুমাত্র দ্বিতীয় ডোজ। কারণ কলকাতায় এই মহূর্তে কোভ্যাকসিন দ্বিতীয় ডোজের দাবিদার প্রায় ৭৫ হাজার নাগরিক। পাশাপাশি বাজার এলাকায় শিবির করে দ্বিতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

]]>
ভিড়ের চাপে হিমশিম পুরসভা, টিকাকেন্দ্রে এবার কুপন https://runnerbangla.com/kolkata-municipal-corporation-applicable-coupon-corona-vaccination-center/ Mon, 26 Jul 2021 09:10:21 +0000 https://runnerbangla.com/?p=4488 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : টিকাকরণ কেন্দ্রে মাত্রাতিরিক্ত ভিড় এবং গন্ডগোল এড়াতে এবার কলকাতায় চালু হল কুপন ( Coupon )। আজ সোমবার থেকে শহরের মেগা টিকা সেন্টারে কুপন দেওয়া শুরু করেছে কলকাতা পুরসভা। সেইসঙ্গে কুপন যাচাইয়ের জন্য থাকবে পুলিশি পাহারা। কলকাতা পুরসভা বিভিন্ন থানার সঙ্গে কথা বলে পুলিশ পাহারা দেওয়ার ব্যবস্থা করেছে। বর্তমানে কলকাতা পুরসভার ( KMC ) বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণের পাশাপাশি ১৮টি মেগা সেন্টারে ( Mega Center) টিকা দেওয়া হচ্ছে।

সেই মেগা সেন্টারের ( Mega Center ) ভিড় সামলাতে কুপন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সেখানে চালু করা হবে। এরপর আগামী দিনে অন্যান্য পুরো স্বাস্থ্যকেন্দ্রে ( Health Center ) ও টিকা দেওয়ার ক্ষেত্রে কুপন চালুর ইচ্ছা রয়েছে পুরো কর্তৃপক্ষের। তবে সেটা শুধুমাত্র প্রথম ডোজের টিকার ক্ষেত্রেই। দ্বিতীয় রোগের টিকা এমনি পাওয়া যাবে বলে জানিয়েছে পুরসভা। বর্তমানে পুরসভার হাতে ভ্যাকসিন নেই।

সেই কারণে ৩৯টি কোভাক্সিন টিকাকরণ ( Covaxin Vaccination ) কেন্দ্রে টিকা দেওয়া বন্ধ রয়েছে। কোভিশিল্ড ( Covishield ) রয়েছে নামমাত্র। সোমবার নতুন টিকা আসার কথা। সেক্ষেত্রে টিকা আসলে দ্বিতীয় ডোজ প্রাধান্য দিয়ে দেওয়া হবে। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত টিকা মিলবে। পরের দিনের জন্য কুপন দিয়ে দেওয়া হবে। কুপন মিলবে শুধুমাত্র প্রথম রোজার জন্য। এক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ডের আসল এবং ফটোকপি নিয়ে আসতে হবে।

তার ওপর স্টাম্প দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে কুপন জালিয়াতির উঠতেও ব্যবস্থা নিয়েছে পুরসভা। ব্যবহার করা হচ্ছে স্থানীয় থানা কে। মেগা সেন্টারের বাড়ি থাকবে পুলিশ। ভীর সামলানো থেকে শুরু করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা রাখা হচ্ছে বলে জানিয়েছে পুরসভা। সে ক্ষেত্রে কুপন যাচাই করে সেন্টারে ঢোকাবে পুলিশ। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, সোমবারের মধ্যে কোভ্যাকসিন এবং আসার কথা।

কিন্তু সেটা আসলেও দেওয়া হবে শুধুমাত্র দ্বিতীয় ডোজ। কারণ পর্যাপ্ত টিকা নেই। কিন্তু কোভিশিল্ড স্বাভাবিক নিয়মেই দেয়া হবে। টিকা না থাকার কারণে ভিড় হচ্ছে সরকারি প্রতিষ্ঠান বাইরে এবং বেসরকারি প্রতিষ্ঠানে। সেই কারণেই কুপন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন। কলকাতায় ইতিমধ্যেই ৬১ শতাংশ মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। কিন্তু দ্বিতীয় টিকা পেয়েছেন মাত্র ২১ শতাংশ মানুষ। কলকাতা পুরসভাকে এখনো পর্যন্ত দু লক্ষ টাকার দ্বিতীয় ডোজ দিতে হবে। যার মধ্যে শুধুমাত্র কোভ্যাকসিন লাগবে ৭৫০০০।

]]>
কোভিশিল্ড নিয়েছেন? তৃতীয় ঢেউয়ে আপনি কার্যত সুরক্ষিত https://runnerbangla.com/corona-vaccine-covishield-third-wave-protection/ Mon, 05 Jul 2021 04:00:00 +0000 https://runnerbangla.com/?p=3304 রানার ডেস্ক : যারা কোভিশিল্ডের টিকা ( Covishield Vaccine ) নিয়েছেন, তারা ডেল্টা প্রজাতির করোনা ( Delta Variant Corona Virus ) আক্রমণের মুখে কার্যত সুরক্ষিত। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ ( Indian Council of Medical Research ) জানিয়েছে, যারা কোভিশিল্ডের টিকা নিয়েছেন, তাদের ওপর সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষার ফলাফল সামনে আসার পর দেখা গেছে, ডেল্টা প্রজাতিকে রুখতে পারে এমন উন্নত অ্যান্টিবডি ( Antibody ) তৈরি হয়েছে ৮৪ শতাংশ মানুষের দেহে। ১৬ শতাংশ মানুষের দেহে সেই এন্টিবডির সন্ধান পাওয়া যায়নি।

অর্থাৎ যারা কোভিশিল্ডের ( Covishield ) দুটো টিকাই নিয়েছেন, তাদের ১০০, জনের মধ্যে ৮৪ জনই সম্পূর্ণ সুরক্ষিত বলে মনে করছেন বিজ্ঞানীরা। তৃতীয় ঢেউয়ের ( Third wave ) আশঙ্কার মধ্যে দাঁড়িয়ে তারা এখন অনেকটাই নিরাপদ। একইসঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ ( Indian Council of Medical Research ) এর পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এখনো পর্যন্ত কোভিশিল্ডের প্রথম টিকা গ্রহণ করেছেন, তাদের মধ্যে ৪২,শতাংশ মানুষের শরীরে ইতিমধ্যে উন্নত অ্যান্টিবডির সন্ধান পাওয়া গেছে।

৫৮ শতাংশ মানুষের দেহে উন্নত অ্যান্টিবডির সন্ধান পাওয়া যায়নি। বিজ্ঞানীরা বলছেন, এরাই যখন দুটো টিকাই নেবেন তখন ছবিটা পাল্টে যাবে। যাদের শরীরে অ্যান্টিবডি সন্ধান পাওয়া গেল না, সেই ১৬ শতাংশ মানুষদের ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন, উন্নত অ্যান্টিবডির সন্ধান পাওয়া যায়নি মানে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি এমনটা নয়। হয়তো অ্যান্টিবডি তৈরি হয়েছে কিন্তু সেই উন্নত মানে পৌঁছতে পারেনি।

এ প্রসঙ্গে তারা বলেছেন যাদের বয়স ৬৫ বছরের উপরে এবং যাদের দেহে কোমর্বিডিটি রয়েছে তাদের ক্ষেত্রে সহজে প্রয়োজনীয় এন্টিবডি তৈরি হয় না। ১৬ শতাংশ এর মধ্যে এদের সংখ্যাটাই বেশি বলে মত চিকিৎসা বিজ্ঞানীদের। তারা বলছেন, ৬৫ ঊর্ধে এবং যাদের নানান শারীরিক সমস্যা আছে ফলে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয়নি, তাদের ক্ষেত্রে তৃতীয় টিকার প্রয়োজন আছে।

]]>
ব্যাপক চাহিদা, যোগান কম, টিকা নিয়ে চরম নৈরাজ্য https://runnerbangla.com/kolkata-municipal-corporation-stopped-new-registration-corona-vaccine-first-dose-above45-year-old/ https://runnerbangla.com/kolkata-municipal-corporation-stopped-new-registration-corona-vaccine-first-dose-above45-year-old/#respond Sun, 30 May 2021 15:39:56 +0000 https://runnerbangla.com/?p=1642 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ৪৫ ঊর্ধ্বদের ফের করোনা টিকার প্রথম ডোজ শনিবার থেকে শুরু হয়েছিল কলকাতায়। কিন্তু চাহিদার বিপুল চাপে আপাতত ৪৫ ঊর্ধ্বদের প্রথম ডোজের জন্য নতুন রেজিস্ট্রেশন বন্ধ করে দিল কলকাতা পুরসভা। যাঁরা শুক্রবার থেকে স্লট বুক করেছেন তাঁরাই শুধু পাবেন টিকার প্রথম ডোজ। এখন আর নতুন করে কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন না, ফের শুরু হবে আগামী সপ্তাহে।

তবে, বয়স্ক অর্থাৎ ৬০ ঊর্ধ্বদের জন্য আবার ফের আগামীকাল সোমবার থেকে লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার কথা ঘোষণা করেছে পুরসভা। হোয়াটসঅ্যাপ নম্বরে ফ্লাট বুকিং করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন অনেকেই। আবার অন্যদিকে এই রোদের মধ্যে ফের লাইনে দাঁড়ানোর চক্কর। স্বাভাবিকভাবেই ক্ষুব্দ নাগরিকেরা। কলকাতা পুরসভা সূত্রে খবর, অনলাইনে ৫০ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছেন।

তাঁদের টিকা দেওয়ার পর ফের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়ার জন্য রেজিস্ট্রেশন চালু হবে। ঠিক ছিল, শুধুমাত্র ৪৫ বা তার বেশি বয়সীরাই শুক্রবার সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সেই হোয়াটসঅ্যাপ নম্বরে (৮৩৩৫৯৯৯০০০) নাম লেখাতে পারবেন। কিন্তু মাত্র তিন ঘণ্টায় ৫০ হাজার নাম নথিভুক্ত হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় সেই ব্যবস্থা। এদিকে স্লট বুকিং শুরু হতেই অনেকেই ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

বয়সের প্রমান দেয়ার পরও কাউকে দেখানো হয়েছে আপনার জন্ম সংক্রান্ত তথ্য সঠিক নয়। আবার কাউকে জানানো হয়েছে আপনার পছন্দের কেন্দ্রে এখন হবে না, আপনি পরের রবিবার ফের বুকিং করুণ। এমনই একাধিক অভিযোগ জমা পড়েছে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে। যদিও ফেসবুক লাইভ করে এই সমস্ত সমস্যার কথা উড়িয়ে দিয়েছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতীন ঘোষ। তাঁর দাবি, অনেক নাগরিক বুঝতে পারেননি তাই তাঁরা স্লট বুক করতে পারেনি।

৫০ হাজার নাগরিকের টিকাকরণ সম্পন্ন করতে কম পক্ষে দিন দশ সময় লাগবে। তাই, আপাতত নতুন করে নাম নেওয়া হবে না। অতীন ঘোষ জানান, টিকাকরণ আমরা বন্ধ রাখছি না। প্রচুর মানুষ নাম লিখিয়েছেন একসঙ্গে। আগামী এক সপ্তাহের স্লট বুকিং হয়ে গিয়েছে। স্লট আর ফাঁকা নেই। আবার ফাঁকা হলে নতুন করে রেজিস্ট্রেশন চালু হবে। আগামী সপ্তাহে নম্বর খুলে দেওয়া হবে।

তবে কোন দিন থেকে পুনরায় রেজিস্ট্রেশন চালু হবে তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। এদিকে ঠিক হয়েছে, ৬০ বছর বা তার বেশি বয়সীরা সোমবার থেকে ১১৩টি কোভিশিল্ড টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত লাইন দিয়ে প্রথম ডোজ নিতে পারবেন। তারপর দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন হওয়া ৪৫ ঊর্ধ্বদের প্রথম ডোজ।

কিন্তু, আবার ওই একই সময় চলছে দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ। একইসঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে জমবে ভিড়। মানা যাবে না বিধি নিষেধ। কলকাতা পুরসভার এমন পরিকল্পনাহীন এক এক রকমের এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। ধোঁয়াশার মধ্যে রয়েছেন নাগরিকরা।

]]>
https://runnerbangla.com/kolkata-municipal-corporation-stopped-new-registration-corona-vaccine-first-dose-above45-year-old/feed/ 0