China – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 24 Jul 2021 10:15:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png China – Runner Bangla https://runnerbangla.com 32 32 বেইজিংয়ের নয়া ষড়যন্ত্র? গোপনে ভারত সীমান্তে চিনা প্রেসিডেন্ট https://runnerbangla.com/beijing-conspiracy-chinese-president-xi-jinping-secretly-visits-nyingchi-arunachal-pradesh-border/ Sat, 24 Jul 2021 09:54:25 +0000 https://runnerbangla.com/?p=4420 রানার প্রতিবেদন : অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অরুণাচল প্রদেশ ( Arunachal Pradesh ) সীমান্ত লাগোয়া নিংচি ঘুরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ( Xi Jinping )। গত ২১ তারিখে তিব্বতের এই এলাকায় এসেছিলেন চিনা প্রেসিডেন্ট, কিন্তু সেই সফর নিয়ে টুঁশব্দটিও করেনি চিনের সরকারি সংবাদমাধ্যম। তার সফর শেষ হওয়ার তিন দিন পরে সরকারি টেলিভিশন সিসিটিভিতে আজই প্রথম এই খবর সামনে আনা হলো। এর আগে ১৯৯০ সালে সেসময়কার চিনা প্রেসিডেন্ট জিয়াং জেমিন এসেছিলেন তিব্বতে।

তারপর দীর্ঘ এতগুলো বছর কেটে গেলেও কোন প্রেসিডেন্ট ভারত-চিন সীমান্ত এলাকায় আসেননি। হঠাৎ করে অত্যন্ত গোপনে কেন অরুণাচল লাগোয়া নিংচি ঘুরে গেলেন চিনা প্রেসিডেন্ট তা নিয়ে এখন জোর চর্চা চলছে দিল্লির কূটনৈতিক মহলে। বর্তমান চীনা প্রেসিডেন্ট এর আগে দু’বার তিব্বতে এসেছিলেন। একবার ১৯৯৮ এবং দ্বিতীয় বার আসেন ২০১১ সালে। সেই সময় তিনি ছিলেন দলের অন্য দায়িত্বে, তখনও তিনি প্রেসিডেন্ট হননি।

তিব্বত ( Tibet ) এলাকাটি জোর করেই দখলে রেখেছে চিন ( China )। তিব্বতের মুক্তির জন্য এখনো আন্দোলন চলছে। যে আন্দোলনের প্রাণ পুরুষ দলাই লামা। ভারত-চীন সীমান্ত লাগোয়া তিব্বত সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই তিব্বতে চিনা প্রেসিডেন্টের গোপন সফর চিন্তার ভাঁজ ফেলেছে দিল্লির কপালে। আজ চিনা সরকারি টেলিভিশনে দেখানো হয়েছে, লাল কার্পেটে চিনা প্রেসিডেন্ট কে স্বাগত জানানো হচ্ছে। অভ্যর্থনা গ্রহণ করার পর চীনা প্রেসিডেন্ট নিয়াং নদীর সেতু দেখতে যান।

তিনি নিংচি স্টেশনও পরিদর্শন করেন। তারপর ঘুরে দেখেন সিটি প্যালেস মিউজিয়াম। ভারতবর্ষে করোনা আছড়ে পড়ার পর ,দেশ যখন করোনা মোকাবেলায় ব্যতিব্যস্ত, ঠিক সেই সময়ে সীমান্তে আক্রমণ চালায় চীনা সেনাবাহিনী। দু’দেশের চুক্তি অনুযায়ী সীমান্তে কোনও পক্ষের সেনাই অস্ত্র বহন করে না। কিন্তু ভোতা দেশীয় অস্ত্র ব্যবহার করেই ভারতীয় সেনাদের ওপর ব্যাপক হামলা চালিয়েছিল চীনা সেনারা। ভারতীয় জওয়ানের মৃত্যুর প্রতিশোধ নিতে পাল্টা জবাব দিয়েছিল ভারতীয় সেনা।

ভারতীয় সেনার ( Indian Army ) আক্রমণে বেশ কয়েকজন চিনা সেনা সেনার মৃত্যু হয়। যদিও সেই তথ্য গোপন রাখার জন্য সব রকম চেষ্টা করেছে চিন। এখনও ভারত-চীন সীমান্তে প্রচুর পরিমাণ সেনা মোতায়েন করে রেখেছে চিন। লাদাখের একটি অংশ দখলে নিয়ে, তার ওপর নজরদারি চালাচ্ছে তারা। দফায় দফায় আলোচনা হলেও সীমান্ত জটিলতাকে বজায় রাখতে বেইজিং যে আগ্রহী, তাদের আচরণ থেকে সেটাই বারবার স্পষ্ট হচ্ছে। এই আবহের মধ্যে গোপনে চীনা প্রেসিডেন্টের তিব্বত সফর নতুন জল্পনার জন্ম দিল।

]]>
মাতৃভক্তিতে বেজোড়, হাত নেই, মুখ দিয়েই মাকে খাওয়ান চেন https://runnerbangla.com/china-chongqing-resident-chen-feed-paralysed-mother-with-mouth/ Thu, 24 Jun 2021 07:30:00 +0000 https://runnerbangla.com/?p=2868 রানার প্রতিবেদন : মা-বাবা যেমন সন্তানকে ছোট থেকে বড় করে তোলেন, ঠিক তেমনই বৃদ্ধ বয়সে মা-বাবার দায়িত্ব পালন করাও সন্তানদের পরম কৰ্তব্য। মায়ের কাছে সন্তানই তাঁর শেষ আশ্ৰয়। মা যে প্ৰত্যেকের কাছে পরম আদরের আবারও তার প্ৰমাণ পাওয়া গেল চিনের ( China ) দক্ষিণ-পশ্চিমের চংকিংয়ে ( Chongqing )। পাওয়া গেল জীবনযুদ্ধে তীব্ৰ লড়াই করে চলা এক মাতৃভক্ত ছেলের সন্ধান। নাম তাঁর চেন ( Chen )। যাঁরা মা-বাবাকে বৃদ্ধাশ্ৰমে ( Old Age Home ) রেখে আসতে দুবারও ভাবেন না, তাঁদের মাথা নত করে দেওয়ার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত এই চেন।

চেনের মা ২০১৫ সালে প্যারালাইজড ( paralysis ) হয়ে যান। বৰ্তমানে ৯৭ বছর বয়সি মা ক্ৰমশ অসুস্থ হয়ে পড়ছেন। হাতটিও নাড়াতে পারেন না তিনি। পুরোই পঙ্গু তিনি। প্যারালাইজড হওয়ার পর থেকেই বিছানায় এই অসহায় মায়ের জীবন কাটছে। অন্যদিকে ছেলে চেনের দুটি হাতই নেই, তবুও মায়ের প্ৰতি কৰ্তব্যের খামতি রাখছেন না তিনি। গত ৩৪ বছর ধরে প্ৰতিদিন মুখ দিয়ে চামচের মাধ্যমে বৃদ্ধা মায়ের মুখে খাবার তুলে দেন চেন। তাহলে রান্না করেন কে?

হাতহীন এই ছেলেই মায়ের জন্য তিন বেলার খাবার রান্না করেন। শারীরিক বাধা অতিক্ৰম করে চেন আজও জীবনযুদ্ধে সব প্ৰতিকূলতা জয় করতে ব্যস্ত। স্থানীয় বাসিন্দারা চেনকে বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আবেদন করার জন্য বলেন, কিন্তু চেন তা মানতে নারাজ। তাঁর মতে, ‘আমার হাত দুটি নেই সত্য, কিন্তু তাতে কী? আমার সুন্দর দুটি পা তো রয়েছে।’ চেনের বয়স যখন ১৪ বছর, ঠিক তখন থেকেই কৃষিকাজ শুরু করেন তিনি। সঙ্গে ছাগল ও মহিষ পালন করতে থাকেন।

২০ বছর বয়সে তাঁর বাবা মারা যান। সংসারের হাল টেনে ধরেন তাঁর মা। দারিদ্ৰের যন্ত্ৰণায় জৰ্জরিত হতে থাকে পরিবার। মা-কে দেখাশোনা না করে অন্য ভাই-বোনেরা পরিবার থেকে সরে যান।তবে মায়ের প্ৰতি তীব্ৰ ভালোবাসায় তাঁকে ছেড়ে কোথাও যাননি চেন। তিনি মা-কে সাহায্য করার জন্য রান্না করা শেখেন। পা দিয়েই ঘরের সব কাজ করার অভ্যাস গড়ে তোলেন। এখন তিনি পা দিয়েই সবজি কাটা, রান্না করা, উনুন জ্বালানো সহ সবকিছুই করতে পারেন।

এমনকী কৃষিক্ষেত্ৰ থেকে ভুট্টা এনে সেগুলো থেকে বীজ সংরক্ষণও করেন এই সাহসী যোদ্ধা। নিজের খেতে চাষাবাদও করেন তিনি একা। তাঁর রয়েছে ২৪টি ছাগল, দুটি মহিষ ও চারটি মুরগি। প্ৰতিবছর লাভের অঙ্কটাও বেশ বাড়িয়ে চলেছেন চেন। কিন্তু শীতকালে দুই পা দিয়ে কাজকৰ্ম করতে তাঁর বেশ কষ্ট হয়। মাত্ৰ সাত বছর বয়সে বিদু্যৎস্পৃষ্টের শিকার হয়ে দুই হাত হারাতে হয়েছিল চেনের। সেই তখন থেকেই দুই হাত ছাড়াই জীবনযাত্ৰার লড়াই শুরু। জীবনযুদ্ধে এই অসমসাহসী যোদ্ধাকে সত্যিই কুৰ্নিশ জানাতে হয়। তাঁর এই কাজকৰ্মের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই চেন এখন হয়ে পড়েছেন হিরো।

]]>
কাশ্মীরের জন্যই পাকিস্তানের পরমাণু বোমা দরকার, মন্তব্য ইমরানের https://runnerbangla.com/pm-imran-khan-said-pakistan-need-atomic-bomb-for-kashmir/ Tue, 22 Jun 2021 07:32:11 +0000 https://runnerbangla.com/?p=2806 রানার প্রতিবেদন : কাশ্মীর ( Kashmir ) বিবাদ আছে বলেই পরমাণু অস্ত্রের ( Atomic Bomb ) প্রয়োজনীয়তা আছে। এক আন্তর্জাতিক টেলিভিশন সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই মন্তব্য করেন ইমরান খান ( Imran Khan )। তিনি বলেন, এমন একটা দেশের সঙ্গে পাকিস্তানের ( Pakistan ) সীমানা বিবাদ চলছে, সেই দেশটা পাকিস্তানের থেকে সাতগুন বড়। এই অবস্থায় দেশের নিরাপত্তার স্বার্থেই পরমাণু অস্ত্র রক্ষাকবচ হিসাবে কাজ করে।

শুধু এখানেই শেষ নয়, ইমরান ( Imran Khan ) বলেছেন, “এমন একটা দেশ আমাদের প্রতিবেশি যাদের সঙ্গে সীমানা বিবাদ নিয়ে তিনবার সামরিক সংঘাত হয়েছে। ইমরান বলেন, তিনি ব্যক্তিগতভাবে পরমাণু বোমার ( Atomic Bomb ) ঘোর বিরোধী কিন্তু বাস্তব পরিস্থিতিতে পাকিস্তানের পরমাণু বোমা কাজ করছে শুধু রক্ষাকবচ হিসাবে। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু বোমা আক্রমণের জন্য নয়, আত্মরক্ষার জন্য।

আন্তর্জাতিক টেলিভিশন সংস্থার সাক্ষাৎকার উদ্ধৃত করে পাকিস্তানের দৈনিক পত্রিকা “দ্য ডন” লিখেছে, ভারত-পাক সীমানা বিবাদ নিয়ে কথা বলতে গিয়ে ইমরান বলেন, সমস্ত বিবাদের একমাত্র কারণ ভারতের হাতে থাকা কাশ্মীর ( Indian Occupied Kashmir ) সমস্যার অমীমাংসিত সমাধান। ইমরানকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তান মুসলিমদের স্বার্থ নিয়ে সোচ্চার। উল্টোদিকে চিনে মুসলিমদের ওপর অত্যাচার নিয়ে কেন নীরব ইসলামাবাদ?

এর উত্তরে ইমরান বলেন, “চিনের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে পাকিস্তানের আলোচনা হয়। দ্বিপাক্ষিক এই আলোচনা বন্ধ দরজার পেছনেই হয়। কারন চিন আমাদের ঘনিষ্ঠ বন্ধু। পাকিস্তান যখন চরম বিপদে পড়েছে তখনই উদ্ধার করতে এগিয়ে এসেছে চিন ( China )।” এই মন্তব্য করে ইমরান বলেন, “পাকিস্তান চিন নিয়ে নয়, ভারতের অধীনে থাকা কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন, যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি প্রায় এক লক্ষ মানুষ।” এই মন্তব্য করে আসলে চিনের সঙ্গে বন্ধুত্ব নয়, চিনের কাছে পাকিস্তানের দাসত্বই গুরুত্ব দিয়ে তুলে ধরলেন পাক প্রধানমন্ত্রী।

]]>