Chandrima Bhattacharya – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 07 Jul 2021 16:46:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Chandrima Bhattacharya – Runner Bangla https://runnerbangla.com 32 32 EXCLUSIVE : ফিরছেন না ফিরহাদ, মেয়রের চেয়ারে মহিলা নেত্রীকে আনছেন মমতা https://runnerbangla.com/kolkata-municipal-corporation-mayor-female-leader-firhad-hakim-mamata-banerjee/ Wed, 07 Jul 2021 14:30:00 +0000 https://runnerbangla.com/?p=3482 কলকাতা : কলকাতার মেয়র ( Kolkata Mayor ) পদে এবার বড় চমক। কোনও মহিলা নেত্রীকে মেয়র করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। দৌড়ে রয়েছে রাজ্যের দুই হেভিওয়েট মহিলা মন্ত্রী। শেষমেষ ফিরহাদ হাকিমের ( Firhad Hakim ) হাতে থেকে যাবে শুধুই মন্ত্রিত্ব। অন্তত তেমনটাই তৃণমূল কংগ্রেস ( TMC ) সূত্রে খবর। কলকাতা পুরসভা সহ রাজ্যের অন্যান্য পুরসভা নির্বাচন কবে হবে তা এখনও ঠিক নেই। সেপ্টেম্বরে নির্বাচন হওয়ার একটা আভাস থাকলেও তা বাস্তবায়িত করা সম্ভব নয় বলেই রাজ্য প্রশাসন সূত্রে খবর।

সেক্ষেত্রে আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে। তখনই মেয়র পদে দেখা যেতে পারে নতুন মুখ। সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রথম কলকাতা পেতে চলেছে কোনও মহিলা মেয়র ( Women Meyor )। স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতার পরবর্তী ইতিহাসে নজিরবিহীন। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর দৌড়ে রয়েছে দুই হেভিওয়েট বিধায়কের নাম। একজন রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ( Chandrima Bhattacharya ) এবং অপরজন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ( Shashi Panja )।

সেক্ষেত্রে তাঁদের মধ্যে কেউ মেয়র হলে সম্ভবত মন্ত্রিত্ব খোয়াতে পারেন। চলতি মাস থেকেই তৃনমূল কংগ্রেসের কার্যকর হতে চলেছে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি ( One person one Position )। যার পরিপ্রেক্ষিতে দুটি লাভজনক পদে একসঙ্গে থাকা চলবে না। বিধায়ক কিংবা কাউন্সিলর একসঙ্গে থাকা যেতেই পারে। এমনকি জেলা সভাপতিও বিধায়ক কিংবা কাউন্সিলর হয়ে কেউ থাকতে পারেন। তবে জেলা সভাপতি কিংবা মন্ত্রিত্ব কিংবা মেয়র পদ একসঙ্গে রাখা চলবে না।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপছন্দের লোক হিসাবে চিহ্নিত ফিরহাদ হাকিম। তাছাড়া তিনি যেহেতু পরিবহন মন্ত্রীর পদ সামলাচ্ছেন সেই কারণে মেয়র পদে তাকে রাখা হবে না। যদিও বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে বিতর্ক কম নেই। তাছাড়া তৃণমূল কংগ্রেসের অন্দরে একটা কথা প্রচলিত, তা হল দক্ষিণ কলকাতার সব সময় সুযোগ সুবিধা বেশি পেয়ে থাকে। সেই ধারণা ভাঙতেই সম্ভবত শশী পাঁজাকে মেয়র করা হতে পারে।

চন্দ্রিমা ভট্টাচার্যের তুলনায় শশী পাঁজা দৌড়ে বেশি এগিয়ে রয়েছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত। গত সাত আট বছর ধরে দারুণভাবে দপ্তর সামলেছেন। তাছাড়া কলকাতা পৌরসভার কাউন্সিলর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ছিলেন শিক্ষা বিভাগ এবং সামাজিক সুরক্ষা বিভাগের মেয়র পরিষদ। বিতর্কের ছোঁয়া নেই। সেই কারণেই শশী পাঁজা নেত্রীর বিশেষ পছন্দের। শেষ পর্যন্ত শশী পাঁজা নাকি চন্দ্রিমা ভট্টাচার্য মেয়র পদে বাজিমাত করেন এখন সেটাই দেখার।

]]>
গোটা রাজ্যে টিকার জন্য একটাই নম্বরে যোগাযোগ, জেনে নিন সেই নম্বর https://runnerbangla.com/west-west-bengal-government-introduced-a-uniform-whatsapp-number-across-state-for-vaccination/ Tue, 15 Jun 2021 14:40:42 +0000 https://runnerbangla.com/?p=2512 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এবার টিকাকরণ ( Covid-19 Vaccination ) করতে সারা রাজ্য জুড়ে অভিন্ন হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের ( Health Department ) তরফ থেকে একটি অ্যাপ চালু করা হয়েছে। যার পোশাকি নাম ‘সিভিআর’ ( CVR ) । সেখানেই দেওয়া হয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বর। নম্বরটি হল ৮৩৩৫৯৯৯০০০। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ( Chandrima Bhattacharya ) এই ঘোষণা করে জানিয়েছেন, এখন থেকে ভ্যাকসিন নিতে আর স্বাস্থ্য কেন্দ্রে ( Vaccination Center ) গিয়ে দাঁড়ানোর প্রয়োজন নেই।

চেনা-পরিচিত ধরারও দরকার নেই। রাজ্য সরকারের দাবি, টিকা নিয়ে বিভ্রান্তি এবং জটিলতা দূর করতে এই নতুন অ্যাপ চালু করল রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে যে কেউ ভ্যাকসিনের স্লট বুকিং করতে পারবেন। প্রথম অথবা দ্বিতীয়, যে কোনও ডোজ নেওয়ার আগে অ্যাপে নাম নথিভুক্ত করা যাবে। যে হোয়াটস অ্যাপ নাম্বার দেওয়া হয়েছে তাতে যোগাযোগ করলে ব্যবহারকারীর কাছ থেকে কিছু দরকারি তথ্য জেনে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় তিনি পেতে পারেন ভ্যাকসিন।

মঙ্গলবার এই অ্যাপের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম সহ-দপ্তরের শীর্ষ আধিকারিকরাও। চন্দ্রিমাদেবী জানান, অ্যাপের সাফল্য জানতে ইতিমধ্যেই কলকাতায় পাইলট প্রজেক্ট হয়েছে। কলকাতা পুরসভা ( KMC ) এতদিন অ্যাপটি ব্যবহারও করেছে। এখন রাজ্যের যে কোনও মানুষ এই সিভিআর অ্যাপ ব্যবহার করে ভ্যাকসিন নিতে পারবে। দ্রুত ভ্যাকসিনের স্লট পেতে নয়া অ্যাপ রাজ্যের। তবে সমস্যা রয়েছে অন্য জায়গায়।

কলকাতা পুরসভা ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট শুরু করলেও সেটা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। প্রথম দিন ৫০০০০ লোক নাম নথিভুক্ত করে ফেলায় পড়ে প্রায় ১০ দিন ধরে সেই অ্যাপ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কলকাতা পুরসভা। এর পাশাপাশি বিভিন্ন অঞ্চলের নাগরিকদের থেকে এমন অভিযোগ আসছিল যে টেকনিক্যাল সমস্যা থাকার কারণে সার্ভার ( Server ) মাঝেমধ্যেই ডাউন থাকত। ফলে নির্দিষ্ট তথ্য দিলেও সঠিকভাবে বুকিং করা যেত না।

সারা রাজ্য জুড়ে চালু করার আগে এই সমস্যাগুলো দূর করার প্রয়োজন ছিল বলেই মনে করছে সরকারি মহলের একাংশ। শুধু কলকাতাতেই একদিনে ৫০০০০ নাম নথিভুক্ত হলে সারা রাজ্য জুড়ে সেই সংখ্যাটা কোথায় পৌঁছাবে তা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। সেক্ষেত্রে আবার বেশ কয়েকদিনের জন্য সেই হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধ রাখতে হতে পারে। যদিও তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানায়নি স্বাস্থ্য দপ্তর। ফলে নানা ধোঁয়াশা রয়েই গেল। কার্যকারিতা নিয়েও প্রশ্ন থাকল।

]]>