Central Government – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 26 Jul 2021 09:29:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Central Government – Runner Bangla https://runnerbangla.com 32 32 পেগাসাস কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন মমতা https://runnerbangla.com/west-bengal-cabinet-mamata-banerjee-order-judicial-inquiry-pegasus-case/ Mon, 26 Jul 2021 07:59:23 +0000 https://runnerbangla.com/?p=4478 রানার ডেস্ক : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিধান্ত নেওয়া হলো, পেগাসাস ( Pegasus ) কাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। আজ ক্যাবিনেট বৈঠক শেষে, মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, দুই অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে তদন্ত কমিশন গঠনের সিধান্ত হয়েছে। দুজনের একজন হলেন সুপ্রিমকোর্টের প্রাক্তণ বিচারপতি এম বি লকুর ( M b Lokur ) এবং অন্যজন হলেন ক্যালকাটা হাইকোর্টের প্রাক্তণ প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ( Jyotirmay Bhattacharya )। দুই বিচারপতিকেই অনুরোধ করা হয়েছে দ্রুত কমিশনের কাজ শুরু করার জন্য।

মুখ্যমন্ত্রী আজ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার তাঁর ফোন যেমন ট্যাপ করছে তেমনি এই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ন নেতা মন্ত্রী সহ, দেশের অসংখ্য নেতা, আমলা, সাংবাদিকের ফোন হ্যাক করে চলেছে। মমতা ( Mamata Banerjee ) বলেন, তিনি আশা করেছিলেন, সংসদ অধিবেশন চলাকালীন বিরোধীদের দাবি মেনে অভিযোগের কিনারা করতে তদন্তের নির্দেশ দেবে। কেন্দ্র সরকারের ( Central Govt ) কোনও হেলদোল নেই দেখে বাধ্য হয়ে তিনি তদন্তের সিধান্ত নিলেন।

আজ রাতেই দিল্লি ( Delhi ) যাচ্ছেন মমতা ব্যানার্জি। তার আগে পেগাসাস ( Pegasus ) নিয়ে তার এই তদন্তের সিধান্ত রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারন, রাজ্যের তৈরি প্রাক্তন বিচারপতিদের নিয়ে গঠিত কমিশনের তদন্তের হাত দিল্লি পর্যন্ত পৌঁছনোর ক্ষমতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। এছাড়াও এই কমিশনের সঙ্গে দিল্লি সহযোগিতা করতে বাধ্য কিনা তাও এখন আলোচনার বিষয়।

তবে এবিষয়ে সকলেই একমত, রাজনৈতিক তাৎপর্য তৈরি করবে এই সিদ্ধান্ত। বিজেপি নেতৃত্বের দাবি, মমতা নিজের রাজ্যে ফোন ট্যাপিংয়ের যে বিস্তৃত জাল তৈরি করেছেন, যার ভয়ে নেতা-মন্ত্রী-আমলারা ভয়ে তথষ্ঠ হয়ে থাকেন, তার প্রকৃত চিত্রটা আগে সামনে আসা জরুরি।

]]>
ইমরানের ফোনেও আড়ি? ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুমকি পাকিস্তানের https://runnerbangla.com/imran-khan-phone-pegasus-pakistan-threatens-india/ Mon, 26 Jul 2021 04:48:56 +0000 https://runnerbangla.com/?p=4475 রানার প্রতিবেদন : পেগাসাস ( Pegasus ) কাণ্ডে ক্রমশ সুর চড়াচ্ছে ইসলামাবাদ ( Islamabad )। তাদের অভিযোগ স্পাইওয়্যার ( Spyware ) ব্যবহার করে তাদের দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের ( Imran Khan ) ফোনেও আড়ি পেতেছে মোদি সরকার। এমনকি পাকিস্তানের সামরিক বাহিনীর অফিসার এবং অন্যান্য আমলাদের ফোনেও আড়িপাতা হয়েছে বলে অভিযোগ তাদের। রবিবার এক সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শদাতা শাহজাদ আকবর।

সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফাহাদ চৌধুরী। তাদের অভিযোগ, পাকিস্তানের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার ( Indian Govt )। বেশকিছু এনজিওর মাধ্যমে সেই কাজ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা বলেন, এবার সামনে এলো ফোনে আড়ি পাতার মতো ভয়ঙ্কর ঘটনা।

পাক মন্ত্রীর দাবি,পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির মাধ্যমে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। তারপর সেই তদন্ত রিপোর্ট নিয়ে তারা দ্বারস্থ হবেন আন্তর্জাতিক মঞ্চে। ভারত সরকারের পাকিস্তানবিরোধী এই আচরণ তুলে ধরা হবে রাষ্ট্রসঙ্ঘে ( United Nations ) এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের মঞ্চেও। নয়া দিল্লির উদ্দেশ্যে তারা হুমকি দিয়ে বলেন, এর একটা হেস্তনেস্ত তারা করেই ছাড়বেন।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারত সরকার বেশকিছু আমলা, সাংবাদিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীর ফোনে আড়ি পেতেছে। শুধু তাই নয় সেই তালিকায় ইমরান খানের নামও যুক্ত করা হয়েছে। বলা হয়েছে, ইমরান খানের একটি ফোনে স্পাইওয়ারের মাধ্যমে আড়ি পাতার চেষ্টা হয়েছে।

কিন্তু সেই চেষ্টা সফল হয়েছে কিনা ওয়াশিংটন পোস্টের রিপোর্টে তা স্পষ্ট করে বলা হয়নি। সেই রিপোর্ট নিয়েই এখন জলঘোলা করতে চাইছে ইসলামাবাদ। সাংবাদিক সম্মেলন থেকে বলা হয়, খুব দ্রুত এর যথাযথ তদন্ত শুরু হবে এবং সেই রিপোর্ট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে সরব হবে ইসলামাবাদ।

]]>
দিল্লি চলো অভিযান বিজেপির, নবান্নকে চাপে রাখতে নয়া কৌশল https://runnerbangla.com/bengal-bjp-new-strategy-delhi-campaign-against-bengal-government/ Mon, 12 Jul 2021 15:26:23 +0000 https://runnerbangla.com/?p=3819 রানার ডেস্ক : রাজ্যের পরিস্থিতি কেন্দ্রের সামনে তুলে ধরতে দিল্লি যাবার সিধান্ত বিজেপি পরিষদীয় দলের। নির্বাচন পরবর্তী ‘হিংসা’ – র অভিযোগ বার বার তুলছে বিজেপি। সেই অভিযোগ কেন্দ্রীয় সরকারের সামনে বিশদে তুলে ধরবে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ( Amit Shah ) সঙ্গে দেখা করে একটি বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে। বিজেপির অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলি নিজেদের নামে চালাচ্ছে। সেই সব প্রকল্প সম্পর্কে কেন্দ্রকে তথ্য দেবে তারা।

প্রকল্পগুলি যেসব মন্ত্রকের সেই সব মন্ত্রীর সঙ্গে দেখা করে এনিয়ে বিশদে অবগত করবে পরিষদীয় দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi ) সঙ্গেও দেখা করতে পারেন তাঁরা। পরিষদীয় দলের নেতৃত্বে দেবেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। বিজেপি সূত্রের খবর, এই বিষয়গুলি নিয়ে বিধায়কদের মধ্যে আলোচনা হয়েছে। দিন কয়েকের মধ্যে বিস্তারিত আলোচনা হবে এবং দিল্লির সঙ্গে কথা বলে কর্মসূচি চূড়ান্ত করা হবে।

তৃনমূল সরকারের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের সিধান্ত নিয়েছে বিজেপি। পরিষদীয় দলের আলোচনায় ঠিক হয়েছে, একদিকে মানুষের সঙ্গে সারা বছর নিবিড় যোগাযোগ রাখতে হবে, অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। দিল্লির হাত ধরেও এই সরকারের ওপর চাপ তৈরি করতে চান শুভেন্দু। সেই উদ্দেশ্যেই তারা এবারের দিল্লি চলো অভিযান।

]]>
Yaas Cyclone Update : রাজ্যের হিসেবে বিশ্বাস নেই ? আসছে কেন্দ্রের দল https://runnerbangla.com/central-government-team-coming-after-west-bengal-state-government-yaas-cyclone-destruction-report/ https://runnerbangla.com/central-government-team-coming-after-west-bengal-state-government-yaas-cyclone-destruction-report/#respond Sat, 05 Jun 2021 14:18:50 +0000 https://runnerbangla.com/?p=2015 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : যশ ( Yaas Cyclone ) পরবর্তী ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন সাত সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব এস কে সাহি-র নেতৃত্বে এই দল ৬ জুন অর্থাৎ আগামীকাল রবিবার রাতে কলকাতায় আসছে। ৯ তারিখ পর্যন্ত রাজ্যে থাকবেন তাঁরা। ইতিমধ্যেই রাজ্য সরকার ক্ষয়ক্ষতির হিসেব কেন্দ্রের কাছে জমা দিয়েছে। তাহলে কি রাজ্যের দেওয়া হিসেবে বিশ্বাস নেই?

সেই কারণেই কেন্দ্রীয় প্রতিনিধি দল ( Central Government Team ) নিজেরা সরেজমিনে খতিয়ে দেখে হিসেব করবেন বলেই রাজ্যে আসছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ৭ জুন সকালে দুটি দলে ভাগ হবেন তাঁরা। একটি দল যাবে দক্ষিণ ২৪ পরগনায় ও অন্য দলটি যাবে পূর্ব মেদিনীপুরে। প্রথম দলটি সকাল সাড়ে দশটায় ডুমুরজলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে যাবেন দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমায়।

সেখানে সাইক্লোন বিদ্ধস্ত এলাকা পরিদর্শন করার পর সরকারি আধিকারিকদের সাথে বৈঠক করবেন। তারপর বেলা দেড়টা নাগাদ পাথরপ্রতিমা থেকে হেলিকপ্টারে গোসবা ব্লকের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। সেখানেও সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। এরপর ফিরে আসবেন কলকাতায়। অপর দলটি ওইদিন সকাল আটটার সময় গাড়ি পথে যাবেন পূর্ব মেদিনীপুরের দীঘা ( Digha )। সেখানে যশ সরেজমিনে এলাকা খতিয়ে দেখে দীঘা, মন্দারমনি ( Mandarmani ) বিভিন্ন জায়গা ঘুরবেন তাঁরা।

এরপর সরকারি আধিকারিকদের সাথে বৈঠক করে বেলা দুটো পনেরো নাগাদ কলকাতার পথ ধরবেন তাঁরা। পরের দিন অর্থাৎ ৮ জুন মঙ্গলবার সকাল ১০টায় নবান্নে ( Nabanna ) অর্থ দফতর ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ৯ জুন দিল্লি ফিরবেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর আম্ফান এর পরেও রাজ্য সরকার হিসেবে জমা করেছিল।

কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে কেন্দ্রীয় টিম এসেছিল। তাঁদের কাছেও ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেছিল রাজ্য। পরে কেন্দ্র এবং রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেবের ফারাক শোনা যায়। কিন্তু তারপর সেই সংক্রান্ত কোনও অর্থ সাহায্য কেন্দ্রের থেকে পায়নি রাজ্য সরকার। এবছর ঘূর্ণিঝড়ের পরেও তেমনভাবেই আসছে কেন্দ্রীয় টিম। এবার কি পশ্চিমবঙ্গের অর্থপ্রাপ্তি হবে? উত্তর অজানা।

]]>
https://runnerbangla.com/central-government-team-coming-after-west-bengal-state-government-yaas-cyclone-destruction-report/feed/ 0