BJP West Bengal – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 30 Jul 2021 14:02:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png BJP West Bengal – Runner Bangla https://runnerbangla.com 32 32 স্বৈরাচারী সৌমিত্র শুধু নতুন নতুন মেয়েদের নিয়েই ভাবছে, যুব মোর্চায় তুঙ্গে কলহ https://runnerbangla.com/saumitra-khan-only-thinking-new-girl-bjp-youth-front-allegation/ Fri, 30 Jul 2021 13:41:17 +0000 https://runnerbangla.com/?p=4585 রানার ডেস্ক : সৌমিত্রের বিরুদ্ধে এবার প্রকাশ্যে মুখ খুলল যুব মোর্চার ( Yuva Morcha ) একাধিক সদস্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে গত পরশু সৌমিত্রর কাজের প্রতিবাদ করে লিখেছিলেন তারা। তাদের মধ্যে অনেককেই গ্রুপ থেকে বার করে দেন সৌমিত্র ( saumitra Khan )। সেই গ্রুপ থেকে বহিস্কৃত সদস্যদের সঙ্গে আরও কয়েকজন সদস্য মিলিতভাবে আজ ই-মেল পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) কাছে। তাদের মূল অভিযোগ সৌমিত্র যুব সংগঠনকে যেভাবে চালাচ্ছেন তার মধ্যে গণতন্ত্রের লেশমাত্র নেই।

দলের পুরনো কর্মীদের গুরুত্ব দিচ্ছেন না। তার সমস্ত মাথাব্যথা দলের কয়েকজন নতুন আসা মেয়েকে নিয়ে। তাদেরকে তিনি প্রমোশন দিচ্ছেন। তাদেরকেই তিনি সামনে এগিয়ে দিচ্ছেন। দলের কোনও কর্মসূচি সম্পর্কে তিনি গ্রুপের সকলকে অনেক সময় জানাচ্ছেন না। নিজের কাছের মানুষদের দিয়ে অনেক কর্মসূচি তিনি সংগঠিত করেছেন। ফলে সব মিলিয়ে যুব মোর্চার মধ্যে একটা নৈরাজ্য ও বিশৃঙ্খলা এবং চূড়ান্ত অগণতান্ত্রিক পরিবেশ কায়েম হয়েছে।

দিলীপ ঘোষের কাছে ই-মেলে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে কয়েকজন সৌমিত্রর একটি সিদ্ধান্ত নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবাদ জানিয়েছিলেন। সোমবার যুব মোর্চার বৈঠকে প্রকাশ্যেই সৌমিত্র ঘোষণা করে দেন, মৌমিতা সাহা নামে মানিকতলা মণ্ডলের নেত্রীকে রাজ্যস্তরের সাধারণ সম্পাদক পদে নিয়ে আসা হচ্ছে। ঘোষণা শুনে অনেকের চোখ কপালে উঠে যায়। আচমকা এভাবে একেবারে মন্ডল স্তর থেকে রাজ্যস্তরে কাউকে তুলে নিয়ে আসা নজির কার্যত নেই বললেই চলে।

saumitra-khan-only-thinking-new-girl-bjp-youth-front-allegation-1

এ ঘটনার পরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ কয়েকজন প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সৌমিত্র। তিনি প্রতিবাদীদের গ্রুপ থেকে বহিস্কার করে দেন। বহিস্কৃতদের বাইরে আরও বেশ কয়েকজন দিলীপ ঘোষের কাছে অভিযোগ করলেন। অভিযোগকারীদের মূল বক্তব্য, যুব মোর্চাকে এখন একজন স্বৈরাচারী শাসকের মত চালাচ্ছেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। দলের নিয়ম-নীতি,সংবিধান, শৃঙ্খলা কিছুই তিনি মানছেন না। তিনি তার মর্জি মতো দলটাকে শাসন করতে শুরু করেছেন। এখন দেখার এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে দিলীপ ঘোষ কী পদক্ষেপ নেন।

]]>
আন্দোলন কাকে বলে আগস্টে দেখাবো, ঘোষণা বিজেপি যুব মোর্চার https://runnerbangla.com/bjp-youth-morcha-save-west-bengal-movement-august-9-to-16/ Sun, 25 Jul 2021 14:12:24 +0000 https://runnerbangla.com/?p=4462 রানার ডেস্ক : আগামী ১৬ই আগস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। এর পাল্টা কর্মসূচি নিল রাজ্য বিজেপি ( BJP )। আগামী ৯ আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত টানা সাতদিন ধরে পশ্চিমবঙ্গ বাচাও সপ্তাহ পালন করবে বিজেপি। একই সঙ্গে ২০ আগস্ট কলকাতায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সারা রাজ্য থেকে যুব মোর্চার ( Youth Morcha ) কর্মীরা জমায়েত হবে। তাদের দাবি খেলা নয় কাজ চাই।

এছাড়া ১৬ই আগস্ট পালিত হবে কালা দিবস। ১৯৪৬ সালে ওই দিন ডাইরেক্ট একশন ডাক দিয়েছিল মুসলিম লিগ ( Muslim League )। তারপর শুরু হয় হিন্দু হত্যা। যা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে কুখ্যাত। কুখ্যাত ১৬ ই আগস্ট খেলা হবে দিবসের ( Khela Hobe Day ) ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। সেদিন খেলা হবে পরিবর্তে পাল্টা স্লোগান দেওয়া হবে খেলা হবে নয়, কর্মসংস্থান চাই , খেলা হবে নয় শিল্প চাই, খেলা হবে নয় শান্তি-শৃঙ্খলা চাই, এই দাবিতে ডিএম অফিস ঘেরাও এর ডাক দেওয়া হয়েছে।

যুব মোর্চার ( Youth Morcha ) তরফ থেকে একই সঙ্গে ৯ থেকে ১৬ আজিস্ট, পশ্চিমবঙ্গ বাচাও ( Save West Bengal ) সপ্তাহ পালন করা হবে। মোর্চার সভাপতি বলেন আগস্ট মাসেই আমরা দেখিয়ে দেব আন্দোলন কাকে বলে। কলকাতা চলো স্লোগান দিয়ে গোটা রাজ্য থেকে মোর্চার কর্মীরা হাজির হবেন কলকাতায়। তার কথায় মানুষ প্রত্যক্ষ করবে আগস্ট আন্দোলন কাকে বলে। যুব মোর্চার নেতৃত্বে ব্যাপক আকারে আন্দোলন হবে বলে ঘোষণা করেন এদিন।

আজ বিজেপির হেস্টিংস পার্টি অফিসে যুব মোর্চার বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেএখানেই বক্তৃতা দেন বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। সেই সময়ই তিনি বলেন অতীতে সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী কথা বলে তিনি ভুল করেছেন তার জন্য ক্ষমা চাইছেন। আগামীতে তিনি দেখিয়ে দেবেন আন্দোলন কাকে বলে।

]]>
বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন সৌমিত্র https://runnerbangla.com/bjp-youth-morcha-president-saumitra-khan-apologized-publicly-controversial-facebook-post/ Sun, 25 Jul 2021 12:42:01 +0000 https://runnerbangla.com/?p=4457 রানার ডেস্ক : বিতর্কিত ফেসবুক পোস্ট করে শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইলেন যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ ( Soumitra Khan )। আজ যুব মোর্চার বৈঠক চলাকালিন তিনি বলেন, প্রকাশ্যে ওই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বলে এবং পোস্ট করে আমি ঠিক কাজ করিনি। যেটা করেছি সেটা ভুল হয়েছে, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি । যুব মোর্চার হয়ে এখন থেকে জান দিয়ে কাজ করব, মন্তব্য সৌমিত্রর। তিনি বলেন, পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালন করা হবে।

সমস্ত কর্মীরা পথে নামবে, যুব মোর্চা তখন দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি ( BJP ) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। তিনি দলের বিদ্রোহী নেতাদের কটাক্ষ করে বলেন, অনেকেই চলে আসেন পাওয়ার আশায়। না পেলেই অধৈর্য হয়ে ওঠেন। বলেন, ক্ষোভ-বিক্ষোভ সকলের থাকতে পারে, তাই বলে সে ক্ষোভ-বিক্ষোভ প্রকাশেরও একটা সীমা থাকা উচিত। সীমা লংঘন করলেই বরদাস্ত করা যায় না।

এই প্রসঙ্গে তিনি বলেন, বাইরে থেকে বহু নেতা কর্মী আসেন। দু’চারটে দাগওয়ালা আসিদ্ধ আলুও ঢুকে পড়ে। কিন্তু সেগুলোকে ফেলে না দিয়ে অন্যান্য সবজির সাথে মিশিয়ে কিভাবে সুস্বাদু তরকারি রান্না করতে হয় সেটাও বিজেপি জানে। পরে অবশ্য সাংবাদিকদের সামনে এসে সৌমিত্র সম্পর্কে তিনি বলেন, সৌমিত্র আগেই তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছে। ও একটু আবেগপ্রবণ।

আবেগ ধরে রাখতে পারেনি বলেই ওইসব ফেলেছিল। ভুল বুঝেছে, আজ স্বীকার করে নিল। ক্ষমাও চেয়ে নিল। আগামী ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত টানা পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। এই কর্মসূচি সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে যুব মোর্চার কাঁধে।

]]>
পেট্রোপন্য নিয়ে আন্দোলনে তৃণমূল, পাল্টা চাপ তৈরির কৌশল নিল রাজ্য বিজেপি https://runnerbangla.com/petroleum-price-hike-tmc-movement-wb-bjp-adopts-counter-plan/ Sat, 17 Jul 2021 09:38:24 +0000 https://runnerbangla.com/?p=4102 রানার ডেস্ক : লাগাতার বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে ক্ষোভ বাড়ছে মানুষের, যাকে হাতিয়ার করে বিজেপি ( BJP ) বিরোধী আন্দোলন ক্রমশ শক্তিশালী করতে চাইছে তৃণমূল কংগ্রেস ( TMC )। গোটা রাজ্যে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে শাসক দল। বিজেপিকে কোণঠাসা করতে এই মুহূর্তে তৃণমূলের হাতে সবচেয়ে বড় হাতিয়ার পেট্রোপণ্য ( Petroleum Products )। এই ইস্যুতে আক্ষরিক অর্থেই কোণঠাসা গেরুয়া শিবির।

বিজেপি যতই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির স্বপক্ষে যুক্তি দেন না কেন, নিজেরাই স্বীকার করছেন এই ইস্যুতে দল অস্বস্তিতে। বিধানসভা নির্বাচনেও পেট্রোলের মূল্যবৃদ্ধি বিজেপির বিরুদ্ধে গেছে বলেও মনে করেন দলের একাংশ। শেষ পর্যন্ত এই ইস্যুতে তৃণমূলকে ব্যাকফুটে ঠেলতে পাল্টা কৌশল নিল রাজ্য বিজেপি। ঠিক হয়েছে ৩০ শে জুলাই পর্যন্ত করোনা সংক্রান্ত যে বিধিনিষেধ রয়েছে, সেটা কেটে গেলেই এবার পাল্টা রাস্তায় নামবে তারা।

গেরুয়া হাতিয়ার বিদ্যুতের মাসল বৃদ্ধি। সিইএসসি’র বিদ্যুৎ মাশুল গোটা দেশের মধ্যে সবচেয়ে চড়া, এই অভিযোগ তুলে এবার ব্যাপক আকারে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। কলকাতা ও পার্শবর্তী যে সব এলাকায় সিইএসসি ( CESC ) বিদ্যুৎ সরবরাহ করে, সেই সমস্ত জায়গাতেই লাগাতার আন্দোলন সংগঠিত করবে তারা। সিইএসসির বিদ্যুৎ মাশুল নির্ধারণের ক্ষেত্রে সরকারের ভূমিকা রয়েছে।

সিইএসসি একটি বেসরকারি সংস্থা হলেও তারা বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রস্তাব পাস করিয়ে নেয় রাজ্য সরকারের কাছ থেকেই। সুতরাং রাজ্য সরকারের ভূমিকাকে কাঠ গড়ায় তুলে সরকারকে চাপে ফেলতে চাইছে। মূল লক্ষ্য পেট্রো পণ্যের আন্দোলনের পাল্টা বিদ্যুতের মাশুল বৃদ্ধির আন্দোলন শুরু করা। দলীয় সূত্রে খবর, অগাস্টের শুরু থেকেই বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে বিজেপি।

]]>
পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন আসন্ন? শুভেন্দুর কথায় পর্যাপ্ত ইঙ্গিত https://runnerbangla.com/west-bengal-presidential-rule-imminent-suvendu-adhikari-words/ Fri, 16 Jul 2021 15:46:58 +0000 https://runnerbangla.com/?p=4080 রানার ডেস্ক : পশ্চিমবঙ্গ কি রাষ্ট্রপতি শাসনের ( Presidential Rule ) দিকে এগোচ্ছে? কিংবা বলা যায় পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন আসন্ন? এই প্রশ্নগুলোর জন্ম দিলেন বিজেপি নেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন সরকার গঠন হওয়ার আড়াই মাসের মধ্যেই এই সরকারের যা কাজকর্ম, সরকারের অন্তর্বর্তী বাজেট, সরকারের আট মাসের বাজেট এবং তারপর জাতীয় মানবাধিকার কমিশনের ( NHRC ) রিপোর্ট, সব মিলিয়ে তার মনে হচ্ছে এই সরকারটা আগামী ভোট পর্যন্ত হয়তো আর টিকবে না।

অর্থাৎ তার স্পষ্ট ইঙ্গিত রাষ্ট্রপতি শাসনের দিকেই। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন তাদের রিপোর্টে দিয়ে বলেছে ,এই রাজ্যে আইনের শাসন নয় শাসকের আইন কায়েম হয়েছে। অর্থাৎ যেখানে আইনের শাসন নেই সেখানে কেন্দ্রীয় হস্তক্ষেপের যুক্তিযুক্ত কারণ রয়েছে বলেই তার ইঙ্গিত। শুভেন্দু বললেন, জাতীয় মানবাধিকার কমিশনের ওই একটা কথাই সরকারটাকে শেষ করে দিয়েছে। একই সঙ্গে তিনি যোগ করেন, তার দল বিজেপি চায় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেই ক্ষমতায় আসতে।

তিনি এটাই বোঝাতে চাইলেন, দল হিসেবে বিজেপি রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাইছে না কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দলই পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে রাষ্ট্রপতি শাসন অবশ্যম্ভাবী হয়ে পড়ছে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট কে হাতিয়ার করে বিজেপি এখন সরকারের সমালোচনায় কার্যত ঝাঁপিয়ে পড়েছে। রিপোর্টে বলা হয়েছে পুলিশ-আমলা – শাসকদল তিন শক্তি হাতে হাত মিলিয়ে সরকারকে ক্ষমতায় রাখতে কাজ করে যাচ্ছে।

এখানে আইনের কোনও শাসন নেই। পুলিশ এক পক্ষের হয়ে কাজ করছে। আক্রান্ত,অত্যাচারিত মানুষ পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো সহায়তা পায়নি। ভোটের পর যে বল্গাহীন সন্ত্রাস নেমে এসেছিল রাজ্য জুড়ে তার কোনো সুরাহা পাননি আক্রান্ত মানুষেরা। এমনকি পুলিশ অনেক ক্ষেত্রে থানায় এফআইআর পর্যন্ত নেয়নি, এই অভিযোগ করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, এ রাজ্যের পুলিশের প্রশাসনিক সংস্থার অত্যন্ত জরুরী।

সেইসঙ্গে পশ্চিমবঙ্গের আমলাতন্ত্রের আমূল পরিবর্তনের সুপারিশ করেছেন তারা। একই সঙ্গে বলেছেন, ভোটের পর পশ্চিমবঙ্গের নারকীয় ঘটনা ঘটেছে। কোন গণতান্ত্রিক ব্যবস্থায় এ জিনিস কখনোই কাম্য নয়। যদি পশ্চিমবঙ্গের উদাহরণ অন্যান্য রাজ্যের দলগুলিও গ্রহণ করতে শুরু করে, যদি এটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ে তাহলে ভারতবর্ষের গণতন্ত্র অস্তমিত হবে, এই আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

]]>
হরিচাঁদ ঠাকুরের প্রতিকৃতি নিয়েই মন্ত্রণালয়ে ঢুকলেন শান্তনু ( ভিডিও ) https://runnerbangla.com/shantanu-thakur-shipping-and-sports-ministry-harichand-tagore-portrait/ Wed, 14 Jul 2021 10:22:57 +0000 https://runnerbangla.com/?p=3955 রানার ডেস্ক : দিল্লির মন্ত্রণালয়ে হরিচাঁদ ঠাকুরের প্রতিকৃতি বসালেন শান্তনু ঠাকুর ( Shantanu Thakur )। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শান্তনু। তাঁকে দেয়া হয়েছে জাহাজ চলাচল এবং ক্রীড়া মন্ত্রকের ( Ministry Of Shipping And Sports ) প্রতিমন্ত্রীর পদ। দিল্লিতে এবার মন্ত্রণালয়ে নিজস্ব চেম্বার হলো মন্ত্রী শান্তনুর। আজ সেই চেম্বারে পা রাখলেন, হাতে করে নিয়ে ঢুকলেন হরিচাঁদ ঠাকুরের ( Harichand Tagore ) ছবি, ঠাকুরের পাশে তাঁর স্ত্রী জগৎ মাতা শান্তি মাতার ছবি।

তারপর দেয়ালের প্রতিষ্ঠা করে প্রণাম জানিয়ে নিজের চেয়ারে বসলেন তিনি। নতুন চেম্বারের আজ থেকে শুরু হল মন্ত্রী হিসেবে তাঁর কর্ম যাত্রা। মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে থেকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এই সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। দীর্ঘ বছর ধরে যারা নাগরিক মর্যাদার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন, সেই সম্প্রদায়ের মানুষের একজন প্রতিনিধি আজ কেন্দ্রীয় মন্ত্রণালয়ের ঢুকলেন ঠাকুরের ছবি বুকে চেপে।

এই পরিবারের একাধিক সদস্য জড়িত হয়েছেন রাজনীতিতে। প্রথমে বাম তারপর তৃণমূল এখন নতুন সংযোজন বিজেপি। গত লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন শান্তনু। বিজেপির জয়জয়কার তিনি অব্যাহত রাখতে পেরেছেন বিধানসভা ভোটেও। বনগা লোকসভার অন্তগত সাতটি বিধানসভার মধ্যে ছটি বিধানসভা কেন্দ্র জিতে নিয়েছে বিজেপি। যদিও নাগরিকত্ব ইস্যুতে ক্ষোভ তৈরি হয়েছে তাদের মধ্যে।

বিজেপি কথা দিয়েছিল, তারা দ্রুত নাগরিকত্বের শংসাপত্র তুলে দেবেন মতুয়াদের হাতে। বিজেপির সেই আশ্বাস বা প্রতিশ্রুতি এখনো পূরণ করা সম্ভব হয়নি। তাহলে কি প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিজেপি? এই প্রশ্ন উঠেছে মতুয়া সমাজের মধ্যে। শান্তনু কে মন্ত্রী করার মধ্যে দিয়ে সেই সমাজকেই বার্তা দিলো বিজেপি। মতুয়া সম্প্রদায়কে ভোলেনি গেরুয়া শিবির, বরং যথাযোগ্য সম্মান দিতে যে প্রস্তুত, শান্তনুকে মন্ত্রী করে সেই বার্তাই দিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

]]>
“সূর্য অস্ত গেলেই নতুন ভোর আসে”, রাজনীতির আকাশে হটাৎ দার্শনিক দিলীপ https://runnerbangla.com/bjp-state-president-dilip-ghosh-taking-picture-durgapur-express-way-asansol-organizational-meeting/ Tue, 13 Jul 2021 15:49:50 +0000 https://runnerbangla.com/?p=3888 রানার ডেস্ক : আসানসোলে ( Asansol ) সাংগঠনিক বৈঠক শেষে ফিরছিলেন কলকাতায়। রাস্তায় হঠাৎই দাঁড়িয়ে পড়ল তার গাড়ি। দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ( Durgapur Expressway ) উপর দাঁড়িয়ে একের পর এক ছবি তুলতে লাগলেন বিজেপি রাজ্য সভাপতি। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিমাকাশে যেন আগুন ঝরে পড়ছে। পাটে বসছে সূর্য। রাস্তায় দাঁড়িয়ে সেই দৃশ্য নিজের মোবাইল ফোনে বন্দি করলেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh )।

শুধু তাই নয় ছবিটা নিজের সংগ্রহে রেখে দেননি, দলের অফিসিয়াল গ্রূপে শেয়ার করে লিখেছেন, সূর্য যখন অস্ত যায়, তখনই আসে নতুন ভোর। নির্ভেজাল নান্দনিক বিষয় হতে পারতো এটা, কিন্তু নামটা যেহেতু দিলীপ ঘোষ, তাই রাজনীতি আসবে না, তাও আবার হয় নাকি। স্বভাবতই দিলীপের ছবির ক্যাপশন নিয়ে চলছে কাটাচেরা।

Durgapur Express Way

কেন লিখলেন, কোন মানসিক অবস্থার প্রতিফলন ঘটলো তার এই ক্যাপশনে? একুশের নির্বাচনের পরাজয়কে কি প্রতিফলিত হতে দেখছেন পাটে বসা সূর্যের গায়ে। যে সূর্য হাতছানি দিচ্ছে নতুন ভোরের। কর্মীদের কাছে বার্তা? হতাশ না হয়ে নতুন ভোরের জন্য প্রস্তুত হও? নাকি রাজনীতির আকাশে ব্যক্তি দিলীপ ঘোষকে প্রতিফলিত হতে দেখছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি?

ভোটে হারের পর মাত্র দুমাস কেটেছে, এরই মধ্যে শোনা যাচ্ছে সভাপতি পদে পরিবর্তন হতে পারে। সাংবাদিকরা সেই গুঞ্জন নিয়ে প্রশ্ন করেছিলেন দিলীপ ঘোষকে। তার উত্তর ছিল, “দল যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করছি, নতুন দায়িত্ব দিলে সেটাও করবো।” তাহলে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত হচ্ছেন দিলীপ ঘোষ? সেটা কি তার জীবনে নতুন ভোর নিয়ে আসবে? হাজারো প্রশ্নের মুখে অস্তমিত সূর্যের ক্যাপশন।

]]>
অন্য দল থেকে এসেই নেতা, নিয়মের বদল চাইলেন দিলীপ https://runnerbangla.com/bengal-bjp-president-dilip-ghosh-want-change-new-member-rule/ Mon, 12 Jul 2021 16:59:28 +0000 https://runnerbangla.com/?p=3850 রানার ডেস্ক : দলের অন্দরে বেসুরো নেতাদের নিয়ে এই মুহূর্তে নাকাল বিজেপি। তৃণমূল দল থেকে যারা বিজেপিতে এসেছেন, তাদের মধ্যে একটা অংশ বিজেপিতে নাম লিখিয়েই সঙ্গে সঙ্গে বিজেপির নেতৃত্ব পদে আসীন হয়েছেন। এদের একটা অংশ আবার নির্বাচনে পরাজয়ের পর বেসুরো গাইতে শুরু করেছেন।

যার জেরে জোর বিরম্বনা তৈরি হয়েছে বিজেপির অন্দরে। কেউ দলীয় নেতৃত্বকে আক্রমণ করে প্রকাশ্যে কথা বলছেন। কেউ তৃণমূলের সুরে সুর মিলিয়ে বিজেপিকে অস্বস্তিতে ফেলছেন। এই পরিস্থিতিতে দলীয় নেতৃত্বের একাংশের অভিযোগ, তৃণমূল থেকে আসা নেতারা যদি আগামী দিনেও একই রকম আচরণ করতে থাকেন, তাহলে দলের অনুশাসন এবং শৃঙ্খলার সামনে বড়োসড়ো প্রশ্ন চিহ্ন দেখা দেবে।

দলীয় নিয়মরীতি বিরোধী আচরণ ইতিমধ্যেই সংক্রমিত হতে শুরু করেছে দলের নিচুতলায়। শাখা সংগঠনের নেতারাও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে রাজ্য নেতৃত্ব ব্যবস্থা নিলেও তৃণমূল থেকে আসা বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজ্য নেতৃত্তের সীমাবদ্ধতা আছে।

এ কারণে বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চেয়েছিল রাজ্য নেতৃত্ব। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার ( J. P. Nadda ) সঙ্গে সোমবার বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ), সেই সময়ই এই প্রসঙ্গ উঠে আসে। সূত্রের খবর, দিলীপ ঘোষ প্রস্তাব দেন, আগামী দিনে অন্য দল থেকে যেই আসুক না কেন, তাকে যেন তৎক্ষণাৎ নেতৃত্বে পদে দায়িত্ব দেওয়া না হয়।

তাকে বিভিন্ন কর্মসূচির দায়িত্ব দেয়া যেতে পারে। যে কর্মসূচি পালনের মধ্যে দিয়ে দলকে জানা-বোঝা এবং নিয়ম শৃঙ্খলা সম্পর্কে তিনি অবগত হতে পারবেন। এভাবে নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে, বিজেপিকে জেনে বুঝেই সে নেতৃত্বে আসতে পারবে। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতির পুনরাবৃত্তির সম্ভাবনা কম থাকবে।

]]>
দিল্লি চলো অভিযান বিজেপির, নবান্নকে চাপে রাখতে নয়া কৌশল https://runnerbangla.com/bengal-bjp-new-strategy-delhi-campaign-against-bengal-government/ Mon, 12 Jul 2021 15:26:23 +0000 https://runnerbangla.com/?p=3819 রানার ডেস্ক : রাজ্যের পরিস্থিতি কেন্দ্রের সামনে তুলে ধরতে দিল্লি যাবার সিধান্ত বিজেপি পরিষদীয় দলের। নির্বাচন পরবর্তী ‘হিংসা’ – র অভিযোগ বার বার তুলছে বিজেপি। সেই অভিযোগ কেন্দ্রীয় সরকারের সামনে বিশদে তুলে ধরবে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ( Amit Shah ) সঙ্গে দেখা করে একটি বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে। বিজেপির অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলি নিজেদের নামে চালাচ্ছে। সেই সব প্রকল্প সম্পর্কে কেন্দ্রকে তথ্য দেবে তারা।

প্রকল্পগুলি যেসব মন্ত্রকের সেই সব মন্ত্রীর সঙ্গে দেখা করে এনিয়ে বিশদে অবগত করবে পরিষদীয় দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi ) সঙ্গেও দেখা করতে পারেন তাঁরা। পরিষদীয় দলের নেতৃত্বে দেবেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। বিজেপি সূত্রের খবর, এই বিষয়গুলি নিয়ে বিধায়কদের মধ্যে আলোচনা হয়েছে। দিন কয়েকের মধ্যে বিস্তারিত আলোচনা হবে এবং দিল্লির সঙ্গে কথা বলে কর্মসূচি চূড়ান্ত করা হবে।

তৃনমূল সরকারের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের সিধান্ত নিয়েছে বিজেপি। পরিষদীয় দলের আলোচনায় ঠিক হয়েছে, একদিকে মানুষের সঙ্গে সারা বছর নিবিড় যোগাযোগ রাখতে হবে, অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। দিল্লির হাত ধরেও এই সরকারের ওপর চাপ তৈরি করতে চান শুভেন্দু। সেই উদ্দেশ্যেই তারা এবারের দিল্লি চলো অভিযান।

]]>
বাবুল যাচ্ছেন তৃনমূলে? জল্পনায় মুখ খুললেন তথাগত https://runnerbangla.com/babul-supriyo-join-trinamool-tathagata-roy-speculation/ Mon, 12 Jul 2021 13:54:13 +0000 https://runnerbangla.com/?p=3800 রানার ডেস্ক : মন্ত্রীপদ কেড়ে নেবার পর ক্ষুব্ধ বাবুল সুপ্রিয় ( Babul Supriyo ) এখন শিবির বদলের প্রস্তুতি নিচ্ছেন। এই জল্পনায় ঘি ঢাললেন বাবুল নিজেই। চারদিকে হৈচৈ পরে যায়, বাবুল এখন টুইটারে মুকুল রায়কে ( Mukul Roy ) ফলো করেন। ব্যস, দুইয়ে দুইয়ে চার হতেই জল্পনার ডানা মেলতে শুরু করেছে চারদিকে।

হটাৎ খবর রটেছিল বাবুল রাজনীতি থেকে সন্যাস নেবেন। ফিরে যাবেন তার গানের জগতে। এরপরই টুইটার কান্ড চলে আসে সামনে। দাবানলের মতো খবর ছড়িয়ে যায়, বাবুল গেরুয়া ত্যাগ করে নীল-সাদায় ভিড়ে যাবার প্রস্তুতি নিচ্ছেন। এই জল্পনার মধ্যেই বাবুলের হয়ে ব্যাট ধরলেন তথাগত রায়।

টুইটারে তিনি লিখেছেন, এসব জল্পনা নিছক ভিত্তিহীন এবং আক্ষরিক অর্থেই বোকা বোকা কথা। তথাগতর দাবি, তিনি নিজে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এবং তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জির টুইটার ফলো করেন। তাঁর মানে কি এই, যে তিনি তৃনমূল বা সিপিএম-এ যোগ দেবেন?

তথাগত রায়ের টুইটকে হাতিয়ার করে সমালোচকদের জবাব দিয়েছেন বাবুল। তার কথায় আমাকে গুজবে নয় কাজের ওপর বিচার করুন। মুকুল রায় বিজেপিতে থাকাকালীন, দিলীপ ঘোষের সঙ্গে খুব একটা বনিবনা ছিল না। এমনকি দলে যাদের সঙ্গেই দিলীপের সম্পর্ক মসৃন ছিল না, তাদেরকেই নিজের দিকে টেনে নিয়েছিলেন মুকুল।

দিলীপের সঙ্গে বাবুলের সম্পর্ক চিরদিনই তিক্ততায় ভরা। বাবুলের সঙ্গে মুকুলের সম্পর্ক ছিল অনেকটাই ভালো। সেই রসায়নের ওপর ভর করেই হয়ত ক্রমশ ছড়াচ্ছে গুজবের ডানা।

]]>