Bill Gates – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 12 Jun 2021 08:25:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Bill Gates – Runner Bangla https://runnerbangla.com 32 32 চিন্তা নেই, ২০২২-এর শেষেই শান্ত হবে আমাদের পৃথিবী https://runnerbangla.com/corona-pandemic-will-be-calm-by-end-of-2022-in-world/ https://runnerbangla.com/corona-pandemic-will-be-calm-by-end-of-2022-in-world/#respond Sat, 12 Jun 2021 06:31:28 +0000 https://runnerbangla.com/?p=2323 রানার ডেস্ক : কোটি কোটি মানুষের আক্ৰান্ত হওয়া, মৃত্যুমিছিল, সবদেশের আৰ্থ-সামাজিক, শিক্ষাকাঠামো ভেঙে পড়া, বেকার সংখ্যা বৃদ্ধি, অৰ্থনীতিতে ধস, একটা ক্ষুদ্ৰ ভাইরাস বদলে দিয়েছে পৃথিবীর চালচিত্ৰটাই। বিগত এক বছরের বেশ সময় ধরে করোনা ( Corona ) অতিমারি মানবজাতির অস্তিত্বের পক্ষে কীভাবে ও কত বড় সংকট নিয়ে এসছে তা আমরা সকলেই প্ৰত্যক্ষ করেছি। তবে আশার কথা হল তার আকার আর ভয়াবহ হবে না।

সম্প্ৰতি বিল গেটস ( Bill Gates ) পোল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভ্যাকসিন আসার ফলে করোনার বিরুদ্ধে লড়াইয়ের আশাটা জোরদার হয়েছে। ২০২২ সালের শেষদিক থেকে সারা পৃথিবী কোভিড ( Covid-19 ) থেকে মুক্ত হবে। প্ৰসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে নিজের তৈরি করা প্ৰতিষ্ঠান বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্ৰযুক্তি সংস্থা মাইক্ৰোসফটের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন গেটস। পরে তিনি তৈরি করেন বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ( Bill & Melinda Gates Foundation ), যেখানে কোভিডের সময় ১৭৫ কোটি ডলার দিয়েছিলেন তিনি ত্ৰাণকাৰ্যে।

ভারতীয় মুদ্ৰায় যা প্ৰায় ১৪ হাজার কোটি টাকার সমান।ওই অৰ্থ কোভিডের ভ্যাকসিন নিয়ে গবেষণার কাজে ব্যবহৃত হয়েছে বলে ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হয়েছে। বিশ্বজুড়ে এখনও করোনায় আক্ৰান্ত প্ৰায় ১৩ কোটি মানুষ, মারা গেছে প্ৰায় ২৮ লক্ষ ও সুস্থ হয়েছে প্ৰায় ১১ কোটি। যখনই কোনও দেশে করোনার প্ৰকোপ একটু কমেছে বলে মনে করা হচ্ছে লকডাউন শিথিল করা হচ্ছে হোটেল, রেস্তোরাঁ খুলে দেওয়া হচ্ছে জনসমাগমের ফলে হু হু করে বাড়ছে আক্রমণ।

আক্ৰান্ত ব্যাক্তির সংখ্যার নিরিখে মাৰ্কিন যুক্তরাষ্ট্ৰ ( USA ) ও ব্ৰাজিলের ( Brazil ) পরেই তৃতীয় স্থানে রয়েছে ভারত ( India )। হোয়াইট হাউসের ( White House ) মুখ্য স্বাস্থ্যউপদেষ্টা অ্যান্থনি ফসি জানিয়েছিলেন সোয়াইন ফ্লু ( Swine flu )-এর থেকেও করোনা ভয়ংকর খারাপ। বিল গেটস আবারও তা মনে করিয়ে দিয়ে বলেন, ভ্যাকসিন এসে গেছে বলে উল্লাসে মেতে গেলে চলবে না। এখনও সকলকেই করোনার স্বাস্থ্যসুরক্ষাবিধি মানতে হবে। অসতৰ্ক হলেই সমস্যা। বিল জানান, শীতকালে ফের এর প্ৰকোপ বাড়তে পারে। ঠিক একই কথা বলেছেন বিজ্ঞানীরা।

কেননা ঠাণ্ডার সময়ে শুষ্ক বাতাসে ভাইরাসের জলকণা বেশিদিন পৰ্যন্ত বেঁচে থাকতে পারে। এর মধ্যে অনেক দেশেই শীতের বড় সমস্যা হল ফ্লু। বিশেষত বিগত কয়েক বছরের ধারায় দেখা গেছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উৎপাত বেড়েছে। এই ফ্লু আর করোনার উপসৰ্গও অনেকটাই একরকমের। বিজ্ঞানীরা এবছর আশংকা করছেন করোনা ভাইরাস ( Corona Virus ) আর ইনফ্লুয়েঞ্জা ( Influenza ) একসঙ্গে বেড়ে গিয়ে টুইনডেমিক এফেক্ট হতে পারে আমেরিকায়।

গেটস আরও জানান, ভ্যাকসিন এলেই যে সংক্ৰমণ থেমে যাবে, এতটা নিশ্চিত হওয়ার কোনও কারণ নেই। কোভিড ভ্যাকসিন ভাইরাসের প্ৰাবল্য কমায়, তাকে পুরোপুরি থামাতে পারে না। গেটস আরও আশঙ্কা করছেন মাৰ্কিন যুক্তরাষ্ট্ৰ সহ বিভিন্ন দেশে যে হারে মেলামেশা বাড়ছে, তাতে সংক্ৰমণের তৃতীয় ধাক্কা দ্ৰুতই আসবে। বিশেষত আগামী বড়দিনের উৎসবের সময়ে সংক্ৰমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোভিড ভ্যাকসিন নিয়ে অনেক সংস্থাকে অৰ্থ সাহায্য দিয়েছেন বিল গেটস।

পেনসিলভেনিয়ায় বায়োটেক ফাৰ্মনোভিও ফামাসিউটিক্যালসের ( Pennsylvania Biotechnology Center of Bucks County ) ভ্যাকসিন গবেষণার কাজে নিজেও সামিল হয়েছেন গেটস। তিনি জানান, তাঁর লক্ষ্য, শুধু আৰ্থিক সাহায্য নয়, বিশ্বের প্ৰতিটি কোণায় যাতে ভ্যাকসিন পৌঁছে যায় সেদিকে দেখভাল করা। ইতিমধ্যেই গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইমিউনাইজেশন ( Global Alliance for Vaccines and Immunization – GAVI )-এর সঙ্গে যৌথ উদ্যোগ নিয়ে পিছিয়ে পড়া দেশগুলিতে কোটি কোটি ভ্যাকসিনের ডোজ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

]]>
https://runnerbangla.com/corona-pandemic-will-be-calm-by-end-of-2022-in-world/feed/ 0
ম্যাজিক! ছিলেন বিশ্বসেরা প্রযুক্তিবিদ, হয়ে গেলেন বিশ্বের সর্ববৃহৎ কৃষক https://runnerbangla.com/world-top-business-tycoon-bill-gates-now-become-large-scale-farmer/ https://runnerbangla.com/world-top-business-tycoon-bill-gates-now-become-large-scale-farmer/#respond Mon, 07 Jun 2021 07:59:10 +0000 https://runnerbangla.com/?p=2075 রানার প্রতিবেদন : মাইক্ৰোসফটের ( Microsoft ) প্ৰতিষ্ঠাতা বিল গেটস ( Bill Gates ) একদা ছিলেন বিশ্বের ১ নম্বর ধনকুবের। এখন আর শীর্ষে নেই, তবুও আজও তিনি দুনিয়ার চতুৰ্থ ধনী ব্যক্তি। নিজের প্ৰোগ্ৰামিং দক্ষতার জন্য সমগ্ৰ বিশ্বের পরিচিত মুখ বিল। এখন তিনি কৃষিতেও নিজের দক্ষতা দর্শাতে চাইছেন। আমেরিকার বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোবৰ্সের ( Forbes American Business Magazine ) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ( USA ) বেসরকারি খাতে সবচেয়ে বেশি কৃষিজমির মালিক এখন বিল গেটস। এরই মধ্যে তিনি দেশটির প্ৰায় আড়াই লাখ একর কৃষিজমি কিনে নিয়েছেন।

মাৰ্কিন সাময়িকী ল্যান্ড রিপোৰ্টের তথ্য অনুযায়ী, বিল গেটস ২ লাখ ৪২ হাজার একর কৃষিজমি কিনেছেন। এসব জমির বেশিরভাগই ফ্লোরিডা ও ওয়াশিংটন অঞ্চলে। দ্য ল্যান্ড রিপোৰ্টের গবেষণা অনুসারে, গেটসের ব্যক্তিগত বিনিয়োগ সংস্থা ‘ক্যাসকেড’ এবং তিনি নিজেই ব্যক্তিগতভাবে এসব জমিতে বিনিয়োগ করছেন। এছাড়া খাদ্য-সুরক্ষা সংস্থা ‘ইকোল্যাব’, ব্যবহৃত-গাড়ি খুচরা বিক্ৰেতা ‘ভুম’ এবং কানাডিয়ান জাতীয় রেলওয়ে এই খাতে বিনিয়োগ করেছে।

তিনি দক্ষিণ এশিয়ায় কৃষি রূপান্তরে সহায়তা নিয়ে কাজ করছেন। একই সাথে আমেরিকায় কৃষি জমি কেনা চালিয়ে যাচ্ছেন। বিল গেটস একজন প্ৰযুক্তিবিদ হিসাবেই গোটা বিশ্বে পরিচিত। হঠাৎ করে বিশ্বের একজন ধনী প্ৰযুক্তিবিদের এত বড় কৃষিজমির মালিক হয়ে ওঠাটা অনেককেই বিস্মিত করেছে। তবে কৃষির প্ৰতি গেটসের আগ্ৰহ এবারই প্ৰথমবার নয়।

এর আগে ২০০৮ সালে বিল ও তাঁর স্ত্ৰী মেলিন্ডার ফাউন্ডেশন আফ্ৰিকা ও দক্ষিণ এশিয়ায় উচ্চ ফলন, টেকসই ক্ষুদ্ৰ কৃষি উন্নয়নে ৩০ কোটি ৬০ লাখ ডলার অনুদান ঘোষণা করে। পরবৰ্তীতে এই সংস্থার পক্ষ থেকে জলবায়ু পরিবৰ্তন এবং অধিক দুধ উৎপাদন নিয়ে সুপার ফসলের বিকাশ ও সম্প্ৰসারণেও বিনিয়োগ করা হয়। ল্যান্ড রিপোর্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যক্তিগত সম্পদ বহুমুখী খাতে বিনিয়োগের জন্য বিল গেটস ও তাঁর স্ত্রী ১৯৯৪ সালে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পুটনাম ইনভেস্টমেন্টসের বন্ড তহবিল ব্যবস্থাপক মাইকেল লারসনকে নিয়োগ দেন।

এরপর গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান অটোন্যাশন, ম্যাসাচুসেটসের চার্লস হোটেল, স্যান ফ্রান্সিসকোর ফোর সিজনস হোটেল এবং বিভিন্ন অঙ্গরাজ্যে এক লাখ একরের কিছু বেশি কৃষিজমি কেনা হয় তাঁদের নামে। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, গেটসদের সেই কৃষিজমির পরিমাণ এখন দ্বিগুণের বেশি বেড়েছে।
বিল গেটস এত কৃষি জমিতে কী করবেন, তা এখনও পৰ্যন্ত পরিষ্কার জানা যায়নি। তবে গেটস দম্পতির যে দাতব্য সংস্থা আছে, সেটার কাজে লাগবে এমন উদ্দেশ্যেই সেখানে কিছু করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ফোবৰ্সের তথ্য অনুযায়ী, ১৮টি অঙ্গরাজ্যে প্ৰায় ১১ হাজার ২০০ কোটি ডলারের জমি কিনেছেন বিল গেটস। এর মধ্যে সবচেয়ে বেশি জমি রয়েছে লুইসিইয়ানায় (৬৯,০৭১ একর), আরকানসাস (৪৭,৯২৭ একর) এবং নেব্ৰাস্কাতে (২০,৫৮৮ একর)। এছাড়া ফিনিকস, অ্যারিজোনার পশ্চিম পাশে ২৫ হাজার ৭৫০ একর ট্ৰানজিশনাল জমিতেও তাঁর অংশ রয়েছে, যেটি একটি নতুন শহরতলি হিসাবে গড়ে উঠছে।

]]>
https://runnerbangla.com/world-top-business-tycoon-bill-gates-now-become-large-scale-farmer/feed/ 0
ট্রাম্প আসলে পাগল, প্রমান করলেন বিজ্ঞানীরা https://runnerbangla.com/former-us-president-donald-trump-mad-scientists-proved/ https://runnerbangla.com/former-us-president-donald-trump-mad-scientists-proved/#respond Fri, 21 May 2021 04:21:01 +0000 https://runnerbangla.com/?p=1225 রানার প্রতিবেদন : সম্প্ৰতি এক গবেষণায় প্ৰমাণিত হয়েছে যে, প্রাক্তন মাৰ্কিন প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্প আসলে মানসিক ভারসাম্যহীন। তাঁদের গবেষণা চালানো হয় কুইন্সল্যান্ড ইউনিভাৰ্সিটি অব টেকনোলজি বিভাগে। তথ্যসূত্ৰ অনুযায়ী, বিশ্ব নেতা এবং সফল শিল্প প্ৰতিষ্ঠানগুলোর টুইট বিশ্লেষণের মাধ্যমে গবেষণায় যুক্ত গবেষকরা ট্ৰাম্পকে ভারসাম্যহীন পান।

জানা গেছে, মেশিন লাৰ্নিং ও কম্পিউটারাউজড বৈজ্ঞানিক মেথড ব্যবহার করে ১০৬ জন ব্যবসায়িক ও নেতার প্ৰোফাইল ডিক্ৰিপ্ট করেন গবেষকরা। আর এর মধ্যে আছেন ইলন মাস্ক, বিল গেটস, ডোনাল্ড ট্ৰাম্প এবং ওপরাহ উইনফ্ৰে। দলের প্ৰধান গবেষক অধ্যাপক মাৰ্টিন অবচংকা বলেন, তাঁরা টু্ইটইগুলি পুঙ্খানুপুঙ্খ দেখেন এবং ভাষার ধরন বিশ্লেষণ করেন।

তারপর গবেষকরা এই ধরনগুলো দেখে একসঙ্গে ব্যক্তির ব্যক্তিত্ব নিয়ে উল্লেখযোগ্য সঠিক তথ্য দিতে সক্ষম হন। তিনি আরও বলেন যে, নিউরোটিসিজমে ট্ৰাম্প অনেক ভালো স্কোর করেন। তবে এই খাতে বেশি স্কোর করার মানে হচ্ছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন এবং সমালোচনা নিয়ন্ত্ৰণে তাঁর সমস্যা হয়, মোদ্দা কথায় পাগল।

উল্লেখ্য, ফোর্বস ম্যাগাজিনের ৪০০ এবং ফরচুনের ৫০০ জনের তালিকা থেকে গবেষকরা তাঁদের লক্ষ্য ঠিক করেন। পরবৰ্তীতে মাইক্ৰোব্লগিং সাইট টু্ইটারে এসব ব্যক্তির পোস্ট করা ২১,৫০০-এর বেশি শব্দ বিশ্লেষণ করে তাঁদের ব্যাক্তিত্ব সম্পৰ্কে ধারণা লাভ করতে সক্ষম হন গবেষকরা।

গবেষক অবচংকা বলেন, শেষমেষ ধারণা করা হচ্ছে গবেষকরা ট্ৰাম্পের ব্যক্তিত্বের একটি ধরন শনাক্ত করতে পেরেছেন, যা অন্যান্য জনপ্ৰিয় উদ্যোক্তা ও প্ৰধান কৰ্মকৰ্তাদের থেকে তাঁকে পৃথক করেছে, যার থেকে মনে হয় তিনি আসলে মানসিকভাবে ভারসাম্যহীন একজন মানুষ।

]]>
https://runnerbangla.com/former-us-president-donald-trump-mad-scientists-proved/feed/ 0