Berlin – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 18 Jun 2021 15:20:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Berlin – Runner Bangla https://runnerbangla.com 32 32 House of One : একাধিক ধর্ম, এক উপাসনা স্থল, মহান উদ্যোগের যাত্রা হলো শুরু https://runnerbangla.com/berlin-house-of-one-great-initiative-multiple-religions-one-place-worship/ Fri, 18 Jun 2021 06:00:00 +0000 https://runnerbangla.com/?p=2629 রানার প্রতিবেদন : এ যেন প্রকৃতার্থেই বিবিধের মাঝে দেখো মিলন মহান। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধৰ্মের লোকদের জন্য জার্মানির বাৰ্লিনে ( Berlin ) তৈরি হচ্ছে একক উপাসনালয়। নাম যার হাউস অব ওয়ান ( House of One )। ভবনটির কাজ শুরু হয়েছে।বস্তুত অনেকদিন ধরেই এই অভিনব প্রকল্পটির কাজ চলছে। উপাসনাভবনটি নিয়ে অনেকদিন ধরেই ভাবনাচিন্তা চলছিল, নানা সংশয় ছিল। সরকারও দ্বিধায় ছিল। তারপরেই আসে এটিকে কাৰ্যে রূপান্তরিত করার পালা।

শনিবার তার ভিত্তিপ্রস্তর স্থাপ্ন করেন তিন ধর্মের পুরোহিত। অবশেষে যে তা দিনের আলো দেখতে পেয়েছে তাতে এই ধর্মের সকলেই আপ্লুত। যে দ্ৰুতগতিতে এর নির্মাণকাজ চলছে তা থেকে আশা করা যায় জানুয়ারি মাসেই পুরনো বাৰ্লিনের অভিনব ভবনে উপাসনা শুরু হ্যে যাবে। অনেকদিন আগে থেকেই এর নিমাণকাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনাজনিত পরিস্থিতি ও অন্যান্য নানা সমস্যায় তা সম্ভবপর হয়নি।

এই বছরেও এইসব কারণে বার বার এর নির্মাণকাজ শুরু হওয়ার পথে বাধা পড়ে। জানিয়েছেন হাউস অব ওয়ান-এর পরিচালক রোলা স্কালটে। এই বাড়ি তৈরির জন্য ২০ সদস্যের একটি বোৰ্ড তৈরি করা হয়েছে, যেখানে প্রধান হিসাবে আছেন বাৰ্লিনের মেয়র মিকায়েল মু্য়লার ( Michael Mueller )। তিনটি ধৰ্মের প্রতিনিধি ছাড়াও হামবোল্ডট ফোরামের প্রধান ডিরেক্টর, ইহুদি জাদুঘরের ডিরেক্টর, জার্মান থিয়েটারের পরিচালক, এশিয়ান কালচারাল হেরিটেজ ফাউেনডেশনের প্রেসিডেন্টও রয়েছেন।

সংস্কৃতি ও ধৰ্মের মেলবন্ধনে এই উপাসনাভবনটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে তাঁরা মনে করছেন। যে স্থানে এই ঐতিহাসিক বাড়িটি তৈরি হচ্ছে সেখানকার ইতিহাসও কম গুরুত্বপূৰ্ণ নয়। আজ থেকে ঠিক ৭০০ বছর আগে সেখানে একটি গির্জা ছিল, যার নাম ছিল পেট্ৰিকিৰ্শে, তা ধ্বংস হওয়ার পরে জায়গাটি খালিই পড়ে ছিল।

এবার সেই গির্জার স্থানেই তিনধৰ্মের একক উপাসনালয় নির্মাণের এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি কেন্দ্ৰীয় বৈঠকখানার চারপাশ জুড়ে থাকবে মসজিদ, চার্চ ও সিনাগগ। এই বাড়িটির উচ্চতা হবে ৪০ মিটার এবং তৈরিতে ভারতীয় মুদ্রায় সরকারের ৪৩২ কোটি টাকা খরচ হবে।

]]>
কোনও সন্তানই অবাঞ্ছিত নয়, অবাঞ্ছিত মনে হলে বাক্সে ফেলে দিন https://runnerbangla.com/berlin-hospital-new-scheme-child-unwanted-throw-it-box/ https://runnerbangla.com/berlin-hospital-new-scheme-child-unwanted-throw-it-box/#respond Sat, 05 Sep 2020 16:55:00 +0000 https://runnerbangla.com/?p=280 রানার প্রতিবেদন : বাৰ্লিনের একটি হাসপাতাল। ঢুকতেই চোখে পড়বে একটি লেখা বেবিহ্যাচ। তির চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কোথায় সেই বেবিহ্যাচ বা ইস্পাতের তৈরি বাক্স, যেখানে একজন মা তাঁর অবাঞ্ছিত সন্তানকে রেখে যেতে পারেন। যেসব মা কোনও কারণে তাঁদের সন্তান পালন করতে চান না, তাঁরা চাইলে জন্মের পরপরই বাচ্চাকে বেবিহ্যাচেতে রেখে আসতে পারেন।

এই বাক্সে নবজাতক রেখে আসার সঙ্গে সঙ্গে অ্যালাৰ্ম বেজে ওঠে। তখন সেবিকারা দু-তিন মিনিটের মধ্যেসেখানে উপস্থিত হয়ে বাচ্চার দেখাশোনার দায়িত্ব নিয়ে নেন। আর ওইটুকু সময়ের মধ্যে মা-ও বাচ্চাকে রেখে চোখের আড়ালে চলে যেতে পারেন। জাৰ্মানিতে এমন ১০০টি বেবিহ্যাচ রয়েছে। এরপর হাসপাতাল কতৃপক্ষ আট সপ্তাহ পৰ্যন্ত নবজাতকের দেখভাল করেন।

এই সময়ের মধ্যে কোনও মা তাঁর ইচ্ছা পরিবৰ্তন করে সন্তানকে ফিরিয়ে নিতে না এলে, দত্তক নিতে আগ্রহী কোনও পরিবারের কাছে বাচ্চাকে দিয়ে দেওয়া হয়। বাৰ্লিনের ওই হাসপাতালে এভাবে গত ১৩ বছরে ২০টিরও বেশি শিশু রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। জাৰ্মানিতে এই ব্যবস্থা চালু হওয়ার পর অন্যান্য দেশেও সেটা শুরু হয়েছে। তবে ইতিহাস বলছে, মধ্যযুগেও এমন ব্যবস্থা ছিল।

ঊনবিংশ শতাব্দী পৰ্যন্ত সেটা বলবৎ ছিল। জাৰ্মানির চাৰ্চগুলো এ ব্যবস্থা সমৰ্থন করলেও এর বিরোধী অনেক পক্ষ রয়েছে। টের ডেজম নামক একটি বেসরকারি সংস্থা দীৰ্ঘদিন ধরে বেবিহ্যাচের ঘোর বিরোধী। তাদের মতে, এই ব্যবস্থা নবজাতকের মৃত্যুর সংখ্যা কমাতে পারেনি। তাদের দাবি, যেসব মা নবজাতককে পরিহার করার মতো চিন্তা করতে পারেন, তাঁরা যে মানসিক অবস্থায় ওই চিন্তাটা করতে চান, তখন বেবিহ্যাচ খোঁজার মতো অবস্থা তাঁদের থাকে না।

রাষ্ট্ৰসংঘও এই ব্যবস্থার সমালোচনা করে বলেছিল, এর মাধ্যমে শিশুদের তাদের ইতিহাস জানা থেকে বঞ্চিত করা হচ্ছে। এসব সমালোচনার পরিপ্রেক্ষিতে জাৰ্মান সরকার বেবিহ্যাচের পরিবৰ্তে অন্য আরেকটি ব্যবস্থার প্রস্তাব করে নতুন একটি আইনের খসড়া উপস্থাপন করেছে।

]]>
https://runnerbangla.com/berlin-hospital-new-scheme-child-unwanted-throw-it-box/feed/ 0