Behala – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Thu, 22 Jul 2021 09:35:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Behala – Runner Bangla https://runnerbangla.com 32 32 ময়লার পাহাড়ে জীবন অতীষ্ঠ বেহালাবাসীর, নীরব দর্শক পুরসভা https://runnerbangla.com/kmc-diamond-harbour-road-side-garbage-dump-behala-residents-irritated/ Thu, 22 Jul 2021 09:21:19 +0000 https://runnerbangla.com/?p=4315 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বেহালায় ডায়মন্ড হারবার রোডের ধারে তৈরি হয়েছে অস্থায়ী ভ্যাট। নিয়মিত ময়লা পরছে। সেখানেই চলছে মূত্রত্যাগ। গজিয়ে উঠেছে গাছপালা। নিশ্চুপ কলকাতা পুরসভা Kolkata Municipal Corporation )। বেহালা স্বামী বিবেকানন্দ মহিলা কলেজের ঠিক উল্টোদিকের ফুটপাত। ডায়মন্ডহারবার রোডের উপরে ডাই করে পড়ে আছে লোহার সামগ্রী। তৈরি হয়েছে কার্যত অস্থায়ী প্রস্রাবখানা। গজিয়ে উঠেছে গাছপালা। নিয়মিত করছে ময়লা আবর্জনা। ছড়াচ্ছে দুর্গন্ধ। চলছে জোকা-বিবাদীবাগ মেট্রোর কাজ।

যার জেরে ফুটপাতের ওই অংশের কার্যত দখল নিয়েছে নির্মাণকারী সংস্থা। সেখানে ফেলে রাখা হয়েছে লোহার পরিত্যক্ত জিনিসপত্র। গত কয়েক বছর ধরে এই অবস্থা। পথ চলতি এবং স্থানীয় দোকানদারদের সৌজন্যে সেই জায়গাটি হয়ে উঠেছে কার্যত প্রস্রাবখানা। ফেলা হচ্ছে নিত্যদিনের জঞ্জাল। সংশ্লিষ্ট এলাকায় রাস্তার ধারে চা পান বিড়ি সিগারেটের দোকান রাধেশ্যাম সর্দারের। তিনি বলেন, বহু বছর ধরে এখানেই মেট্রোর পরিত্যক্ত সামগ্রী পড়ে রয়েছে। এখানে একটি কম্প্যাক্টর ভ্যাট থাকায় আশেপাশে এলাকায় ময়লাও ছড়িয়ে থাকে।

ফলে বর্ষার জল জমে এলাকায় মশার উৎপাত বেড়েছে। দুর্গন্ধে রীতিমতো টেকা দায়। পথচলতি লোকজন যখন তখন প্রস্রাব করে চলে যায়। প্রায় ৫০-৬০ মিটার লম্বা রাস্তার উপরেই মেট্রোর বিভিন্ন জিনিস পড়ে রয়েছে। প্লাস্টিক, শোলার টুকরোতে জল জমে থাকতে দেখা গিয়েছে। এছাড়াও পচা খাবার এবং অন্যান্য আবর্জনাও পড়ছে নিয়মিত। এই প্রসঙ্গে কলকাতা পুরসভা অঞ্চলের স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর রত্না রায় মজুমদার জানিয়েছেন, বহু বছর ধরেই পরিস্থিতি। কলকাতা পুরসভাকে জানিয়ে কোনও লাভ হয়নি। যদিও পুরসভারও কিছু করার নেই।

সংশ্লিষ্ট মেট্রো প্রকল্পের ( Metro Project ) নির্মাণকারী সংস্থাকে পুরসভার তরফ থেকে বারবার বলা হয়েছে বলে শুনেছি। কিন্তু তার পরেও কোনও হেলদোল নেই। যদিও এ বিষয়ে নিশ্চুপ জোকা-বিবাদীবাগ মেট্রো নির্মাণকারী সংস্থার কর্তৃপক্ষ। মৃত্যুর কাজের জন্য এমনিতেই ডায়মন্ডহারবার রোডের যানজট হয়। রাস্তা সরু। এই অবস্থায় রাস্তার ধারে কার্যত অস্থায়ী ভ্যাট। পথচলতি মানুষ বা বাসে করে যেতে সকলকেই নাকে রুমাল দিতে হয়। পেভার ব্লক দিয়ে সাজানো ফুটপাতে কার্যত দৃষ্টিকটু অবস্থা। যদিও বিষয়টি নিয়ে কিছুই করার নেই কলকাতা পুরসভার।

]]>
তীব্র জল সংকটে নাকাল বেহালা, কাঠগড়ায় পুরসভা https://runnerbangla.com/kolkata-municipal-corporation-behala-ward-water-crisis/ Mon, 12 Jul 2021 10:07:47 +0000 https://runnerbangla.com/?p=3795 #কলকাতা : তিন বছর হয়ে গেল। এখনও শেষ হল না বেহালা শকুন্তলা পার্কে ( Shakuntala Park ) নতুন জলাধারের কাজ। যার জেরে জল সমস্যা ( Water Crisis ) বিস্তীর্ণ অঞ্চলে। রোজ দুবেলা করে জলের গাড়ি পাঠিয়ে পরিস্থিতি সাম্লানর ব্যবস্থা করে কলকাতা পুরসভা ( KMC )। দুর্ভোগ নিবে কবে, উত্তর অজানা। যদিও কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ জানাচ্ছে আগামী বছর থেকেই চালু করে দেওয়া হবে এই বুস্টার পাম্পিং স্টেশন। একটি-দুটি এলাকা নয়। বলা ভালো দুই ওয়ার্ডের বড় অংশের বাসিন্দারা বছরের পর বছর ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন।

ডায়মন্ডহারবার রোড সংলগ্ন এই দুই ওয়ার্ডের এলাকায় খুব একটা সমস্যা নেই। কিন্তু একটু ভেতরের দিকে গেলেই একাধিক অঞ্চলে পানীয় জলের সমস্যা প্রবল। বেহালার ১২৭ এবং ১২৮ নম্বর ওয়ার্ড। মূলত গার্ডেনরিচ জল প্রকল্প থেকে সরাসরি জল আসে এই দুই ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলে। কিন্তু একাধিক জায়গায় জলের চাপ কম থাকায় ঠিকমতো পানীয় জল পাওয়া যায় না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।স্মরণিকা, কাস্টডাঙ্গা, হাউসিং, মুচিপাড়া, ১৬ ফুট, ১২ ফুট, শ্যামসুন্দর পল্লী, বেনি মাস্টার লেন, পল্লীশ্রী, বকুলতলা, বাসুদেবপুর সহ একাধিক এলাকায় থেকেই নাগরিক অভিযোগ বহাল।

১২৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা কলকাতা পুরসভার বাম দল নেত্রী রত্না রায় মজুমদার বলেন, বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম কে জানিয়েছি। পুর কমিশনার বিনোদ কুমারের কাছেও ডেপুটেশন জমা দিয়েছি। তিন বছর ধরেও শকুন্তলা পার্ক পাম্পিং স্টেশনের কাজ চলছে। দৃশ্যত দেখা যাচ্ছে সব কাজ সম্পন্ন। কিন্তু কী কারণে চালু হচ্ছে না সেই ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চুপ। প্রতিদিন মানুষ পানীয় জলের সমস্যা ভোগ করছেন।

বাড়তি অর্থ খরচ করে কিনে খেতে হচ্ছে জল। কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে খবর, ওই পাম্প স্টেশন এর কিছু কাজ বাকি থাকায় চালু করা যায়নি। চলতি বছরের মধ্যে কাজ শেষ করে আগামী বছর থেকে চালু করার চেষ্টা চলছে। বাসুদেবপুর এর বাসিন্দা শ্যামলী কর্মকার বলেন, দিনে দু বেলা করে পুরসভার জলের গাড়ি আসে। ওটা কিছুটা ভরসা দেয়। কিন্তু তাও এত লাইন যে দীর্ঘক্ষন দাঁড়াতে হয়। কল দিয়ে শুরু সুতোর মতো জল পড়ে। কবে পরিস্থিতি ভালো হবে জানা নেই।

]]>