Bangladesh – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 02 Sep 2026 09:34:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Bangladesh – Runner Bangla https://runnerbangla.com 32 32 ভারত – বাংলাদেশ ক্রিকেট সিরিজ ঘিরে অনিশ্চয়তা https://runnerbangla.com/india-bangladesh-cricket-series-august-2026/ Tue, 11 Aug 2026 09:30:00 +0000 https://runnerbangla.com/?p=4858 ভারত – বাংলাদেশ ক্রিকেট সিরিজ ঘিরে ফের অনিশ্চয়তার কালো মেঘ। আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশের মাটিতে শুরু হবার কথা দ্বিপাক্ষিক সিরিজ। প্রথমে তিনটি ওয়ানডে এবং পরে তিনটি টি-20 হবার কথা। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২৮ আগষ্ট ঢাকায় পৌঁছবে ভারতীয় দল। কিন্তু সবকিছু আদৌ ঠিকঠাক চলবে কিনা, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির অবনতি না হলেও উন্নতি হয়েছে এটা বলা যাচ্ছে না। বরং শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন ঘিরে সামান্য উত্তাপ তৈরি হয়েছে। এই আবহে দ্বিপাক্ষিক সিরিজ হবেই সেটা হলফ করে বলতে পারছেন না বিসিসিআই কর্তারা। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, গোটা বিষয়টি এখন দিল্লির কোর্টে। বিসিসিআই সরকারকে এই মর্মে অবগত করেছে এবং এখন তারা সরকারের সংকেতের অপেক্ষায়।

ইউনূস সরকারের সময় , আইপিএল শুরু হবার মুখে নিরাপত্তার কারণ দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় কেকেআর। মনে করা হয়, দিল্লির নির্দেশ মোতাবেক বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছিল। এরপরই প্রকাশ্যে নিজদের ক্ষোভের কথা বলেন সরকারের প্রতিনিধিরা। এমনকি একারণেই ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ।

তদারকি সরকারকে সরিয়ে তারেক রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়েছিল, অতীত ভুলে তারা দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক মজবুত করতে আগ্রহী। কিন্তু সাম্প্রতিক ঘটনায় ফের অস্থিরতা তৈরি হবার ফলে নতুন করে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এখন সকারের মনোভাব জানতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে অসংখ্য ক্রিকেট প্রেমী মনে করেন, দু’দেশের রাজনীতির মধ্যে ক্রিকেটকে জড়িয়ে ফেলা উচিত হবে না। অনেকে উল্টো মতও পোষণ করেন।

]]>
শ্যাম বেনেগালের ছবিতে নায়কের ভূমিকায়, পারিশ্রমিক মাত্র এক টাকা https://runnerbangla.com/shyam-benegal-bangabandhu-film-arifin-shuvoo-remuneration-one-rupee/ Fri, 02 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=3180 রানার প্রতিবেদন : বরেণ্য চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল ( Shyam Benegal ) অনেকদিন নতুন মুভি পরিচালনা করছেন। তাঁর এই নতুন মুভিতে ১ টাকায় কাজ করছেন বাংলাদেশের ( Bangladesh ) সুপারস্টার আরিফিন শুভ ( Arifin Shuvoo  )। ব্যাপারটা বেশ মজার বৈকি। একে বেনেগাল, তায় বাংলাদেশ, এর ওপর শুভ। অনেক প্রশ্নই মনে আসা স্বাভাবিক। তাহলে সব খুলেই বলা যাক।

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীন বাংলাদেশের রূপকার শেখ মুজিবুর রহমানের ( Sheikh Mujibur Rahman ) জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাঁর বায়োপিক নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে বলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালকে। কিন্তু করোনা মহামারি এবং পরপর দুটি ঘূর্ণিঝড়ে পরিকল্পিত সিনেমাটি তৈরির কাজ ৮০ ভাগ সম্পন্ন হয়েও থমকে রয়েছে।

‘বঙ্গবন্ধু’ সিনেমাটি ( Bangabandhu Film ) নির্মিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে এটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা এবং আবহাওয়া সংক্রান্ত জটিলতার কারণে তা সম্ভব হয়নি। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের এই সিনেমাকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন মনে করছেন শুভ।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ১ টাকার চেকের ছবি প্রকাশ করে ক্যাপশনে শুভ জানান, ‘পারিশ্রমিক নেব এক টাকা। অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যায়, কিন্তু আত্মার তৃপ্তি মেলে না।’ আরিফিন আরও বলেন, ‘‘বঙ্গবন্ধু’তে অভিনয় করতে পারা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বলে মনে করি। অর্থ দিয়ে এই কাজকে আমি মাপতে চাই না।

সে কারণেই এমন ভাবনা মাথায় আসে। কিন্তু শুরুতে তাঁরা আমার শর্তে রাজি হতে চাননি। এ জন্য ফাইট করতে হয়েছে। এক টাকার চেকটা ফাইনালি হাতে পেয়ে খুব আনন্দ লাগছে।’ মুম্বাইয়ে ছবির শুটিঙে অংশ নিয়েছেন আরিফিন । দাদাসাহেব ফিল্ম সিটি, গোঁরেগাও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে শুটিংকরা হয়েছে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বছরের শেষভাগে বাংলাদেশে ছবিটির শেষদিকের শুটিং হবে।এ প্রসঙ্গে শ্যাম বেনেগাল জানিয়েছেন, ‘দুটি বড়সড় ঘূর্ণিঝড় এবং করোনার সমস্যা ছিল। তবে আমি ভারত ও বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে এসব নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য আশ্বস্ত করেছেন।

যদি কোনো সমস্যা না আসত, তবে আমি দেড় বছর আগেই ছবিটি শেষ করতে পারতাম। ফিল্ম সিটির মধ্যেই বেশিরভাগ অংশের শুটিং করা গেছে। আশা করছি বাকি থাকা মাত্র ২০ শতাংশের শুটিং এ বছরই শেষ করতে পারব।’

]]>