Babul Supriyo – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 12 Jul 2021 14:17:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Babul Supriyo – Runner Bangla https://runnerbangla.com 32 32 বাবুল যাচ্ছেন তৃনমূলে? জল্পনায় মুখ খুললেন তথাগত https://runnerbangla.com/babul-supriyo-join-trinamool-tathagata-roy-speculation/ Mon, 12 Jul 2021 13:54:13 +0000 https://runnerbangla.com/?p=3800 রানার ডেস্ক : মন্ত্রীপদ কেড়ে নেবার পর ক্ষুব্ধ বাবুল সুপ্রিয় ( Babul Supriyo ) এখন শিবির বদলের প্রস্তুতি নিচ্ছেন। এই জল্পনায় ঘি ঢাললেন বাবুল নিজেই। চারদিকে হৈচৈ পরে যায়, বাবুল এখন টুইটারে মুকুল রায়কে ( Mukul Roy ) ফলো করেন। ব্যস, দুইয়ে দুইয়ে চার হতেই জল্পনার ডানা মেলতে শুরু করেছে চারদিকে।

হটাৎ খবর রটেছিল বাবুল রাজনীতি থেকে সন্যাস নেবেন। ফিরে যাবেন তার গানের জগতে। এরপরই টুইটার কান্ড চলে আসে সামনে। দাবানলের মতো খবর ছড়িয়ে যায়, বাবুল গেরুয়া ত্যাগ করে নীল-সাদায় ভিড়ে যাবার প্রস্তুতি নিচ্ছেন। এই জল্পনার মধ্যেই বাবুলের হয়ে ব্যাট ধরলেন তথাগত রায়।

টুইটারে তিনি লিখেছেন, এসব জল্পনা নিছক ভিত্তিহীন এবং আক্ষরিক অর্থেই বোকা বোকা কথা। তথাগতর দাবি, তিনি নিজে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এবং তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জির টুইটার ফলো করেন। তাঁর মানে কি এই, যে তিনি তৃনমূল বা সিপিএম-এ যোগ দেবেন?

তথাগত রায়ের টুইটকে হাতিয়ার করে সমালোচকদের জবাব দিয়েছেন বাবুল। তার কথায় আমাকে গুজবে নয় কাজের ওপর বিচার করুন। মুকুল রায় বিজেপিতে থাকাকালীন, দিলীপ ঘোষের সঙ্গে খুব একটা বনিবনা ছিল না। এমনকি দলে যাদের সঙ্গেই দিলীপের সম্পর্ক মসৃন ছিল না, তাদেরকেই নিজের দিকে টেনে নিয়েছিলেন মুকুল।

দিলীপের সঙ্গে বাবুলের সম্পর্ক চিরদিনই তিক্ততায় ভরা। বাবুলের সঙ্গে মুকুলের সম্পর্ক ছিল অনেকটাই ভালো। সেই রসায়নের ওপর ভর করেই হয়ত ক্রমশ ছড়াচ্ছে গুজবের ডানা।

]]>
দিলীপকে তলব দিল্লির, বড়সড় সাংগঠনিক পরিবর্তনের ইঙ্গিত https://runnerbangla.com/dilip-ghosh-summon-delhi-indication-major-organizational-change/ Sat, 10 Jul 2021 11:37:00 +0000 https://runnerbangla.com/?p=3722 রানার ডেস্ক : বড়োসড়ো সাংগঠনিক রদবদল হতে পারে রাজ্য বিজেপিতে। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ( Babul Supriyo ) এবং দেবশ্রী চৌধুরীকে ( Debasree Chaudhuri ) মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, দু’জনকেই এবার রাজ্য বিজেপিতে সংগঠনের কাজে নিয়োগ করা হবে। এখনো পর্যন্ত নিশ্চিত নয় বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী কোন পদে কাজ করবেন। তবে এটা নিশ্চিত রাজ্য বিজেপির সাংগঠনিক কাজে বড় ভূমিকা নেবেন তারা।

বিজেপির অন্দরমহলের খবর দেবশ্রী চৌধুরীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসার কথা ভাবা হয়েছে। তবে সেটা এখনই না পরবর্তীকালে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি । বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) দায়িত্ব নিয়েছেন ২০১৫ ডিসেম্বরে। ২০১৮তে দিলীপ ঘোষের সভাপতির মেয়াদ শেষ হলেও তাকে এক বছরের জন্য অন্তর্বর্তী রাজ্য সভাপতির দায়িত্বে রাখা হয়েছিল।

লোকসভা ভোট মিটে যাওয়ার পর ২০১৯ শে দ্বিতীয়বারের জন্য দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদে নির্বাচিত করা হয়। দ্বিতীয় দফার মেয়াদ অনুযায়ী তার রাজ্য সভাপতির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছর আগস্ট মাসে। কিন্তু তার আগেই কি তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে অন্য কোন দায়িত্বে নিয়ে আসা হবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য বিজেপির অন্দরে।

আগামীকালের আলোচনায় অবশ্যই উঠে আসবে রাজীব বন্দ্যোপাধ্যায় , সৌমিত্র খাঁর বিষয়টি। রাজীব বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূলের হয়ে ব্যাটিং করছেন, প্রকাশের সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে কথা বলছেন, সৌমিত্র খাঁ যেভাবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে রাজ্য শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কামান দাগছেন, তাতে দলের শৃঙ্খলা, অনুশাসন এখন রীতিমত প্রশ্নচিহ্নের মুখে।

দলীয় নেতৃত্ব বলছেন দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দলকে এর গুনাগার দিতে হবে। রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে একটা হেস্তনেস্ত করতে চায়। আগামীকালের বৈঠকে এই বিষয়গুলো গুরুত্ব পাবে। আরো একটি আলোচনা হবে সেটি হচ্ছে ভোটের পরে আক্রান্ত,ভীতসন্ত্রস্ত ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়ানো, মুষড়ে পড়া দলকে আবার চাঙ্গা করা এবং এই চাঙ্গা করার জন্য তাদেরকে রাস্তায় নামানোর বিষয়টি নিয়ে।

আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়েও আলোচনার সম্ভাবনা। আলোচনা হবে দলীয় অনুশাসন নিয়ে।এইসব বিষয় গুলি নিয়ে জেপি নাড্ডা আগামীকাল কথা বলবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে এমনটাই মনে করা হচ্ছে।

]]>
BREAKING : মন্ত্রীপদ থেকে সরিয়ে দেয়া হলো বাবুল ও দেবশ্রীকে https://runnerbangla.com/babul-supriyo-debashree-central-minister-post-removed/ Wed, 07 Jul 2021 11:50:26 +0000 https://runnerbangla.com/?p=3473 রানার ডেস্ক : শেষ পর্যন্ত বাবুল সুপ্রিয় ( Babul Supriyo ) এবং দেবশ্রী চৌধুরী কে সরিয়ে দেওয়া হলো প্রতিমন্ত্রীর পদ থেকে। দুজনই আজ ইস্তফা দিয়েছেন। আজ সকাল থেকেই গুঞ্জন ছিল দেবশ্রী চৌধুরী ( Debasree Chaudhuri ) এবং বাবুল সুপ্রিয় কে সরিয়ে দেওয়া হবে তাদের দায়িত্ব থেকে। দেবশ্রী চৌধুরীকে সাংগঠনিক কাজে ব্যবহার করা হবে দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে।

বাবুলকে মন্ত্রী পদ থেকে সরিয়ে সংগঠনের কোনো দায়িত্ব দেয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এতদিন দুজন প্রতিমন্ত্রী ছিলেন, তার পরিবর্তে বাংলা থেকে চারজন কে মন্ত্রী করা হচ্ছে। চারজনের মধ্যে চারজনই প্রতিমন্ত্রী হবেন নাকি একজন বা দুজন পূর্ণমন্ত্রী মর্যাদা পাবেন তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন পদত্যাগ ( Health Minister Harshvardhan resigns ) করায় তার শূন্যস্থানে দায়িত্ব দেয়া হতে পারে সুভাষ সরকারকে।

সুভাষ সরকার ( Subhas Sarkar ) পেতে পারেন ক্যাবিনেট মন্ত্রীর ( Cabinet Minister ) মর্যাদা। বাবুলের বিরুদ্ধে রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশের যথেষ্ট ক্ষোভ ছিল। দীর্ঘদিন ধরেই নানা ইস্যুতে তিনি প্রকাশ্যে মুখ খুলে বারবার বিরম্বনায় ফেলেছেন রাজ্য নেতৃত্বকে। বারবার তার সঙ্গে বৈঠক করতে হয়েছে সমস্যার সমাধান করতে।

বাবুলকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তাকে নতুন কোনো দায়িত্ব দেয়া হবে কিনা সে ব্যাপারে দল কোন ইঙ্গিত দেয় নি। দেবশ্রী চৌধুরী ব্যাপারে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা হলো তাকে দলের রাজ্য সংগঠনের বড় কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হবে।

]]>
আগামীদিনে বঙ্গ বিজেপিতে বড় ভূমিকায় দেখা যেতে পারে দেবশ্রীকে https://runnerbangla.com/debasree-chaudhuri-big-role-west-bengal-bjp-coming-days/ Wed, 07 Jul 2021 08:22:01 +0000 https://runnerbangla.com/?p=3455 রানার ডেস্ক : আগামী দিনে বঙ্গ বিজেপিতে বড় ভূমিকায় দেখা যেতে পারে দেবশ্রী চৌধুরীকে ( Debasree Chaudhuri )। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র ( Raiganj Lok Sabha constituency ) থেকে ২০১৯ এ বিজেপির টিকিটে সাংসদ হয়েছেন তিনি। দেবশ্রী চৌধুরী বর্তমানে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী। বিজেপি সূত্রের খবর তাকে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদ ( Union Minister Of State ) থেকে ইস্তফা দিতে। বাংলা থেকে বর্তমান মন্ত্রী রয়েছেন দুজন। দুজনই প্রতিমন্ত্রী।

একজন দেবশ্রী চৌধুরী অন্যজন বাবুল সুপ্রিয় ( Babul Supriyo )। নতুন করে বাংলা থেকে দু’জনকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হবে এমনটাই খবর। একজন শান্তনু ঠাকুর অন্যজন সুভাষ সরকার।এই অবস্থায় দেবশ্রী চৌধুরী কে পদত্যাগ করতে বলার পরই জল্পনা-কল্পনা ডানা মেলতে শুরু করেছে রাজ্য বিজেপির অন্দরে। রাজ্য বিজেপির সূত্র অনুযায়ী, আগামী দিনে দেবশ্রী চৌধুরী কে রাজ্যের সংগঠনের ভূমিকায় দেখা যেতে পারে।

এমনকি এটাও দাবি করা হচ্ছে, রাজ্য বিজেপির সভাপতি পদে দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) এর জায়গায় দেবশ্রী চৌধুরীকে দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি হতে পারেন রাজ্য বিজেপির সভানেত্রী। তবে এখনো পর্যন্ত এধরনের কোন সংবাদের নিশ্চয়তা না পাওয়া গেলেও, এটা পরিষ্কার বাংলা বিজেপি কে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে একজন মহিলাকে সামনে রাখতে আগ্রহ দেখাচ্ছে দিল্লি নেতৃত্ব।

এব্যাপারে প্রথমদিকে লকেট চট্টোপাধ্যায়ের নাম শোনা গেলেও বিধানসভা ভোটের পর লকেটের নাম আর শোনা যায়নি। দলের অন্দরে এখন উঠে আসছে দেবশ্রী চৌধুরীর নাম। দিলীপ ঘোষ এর পরিবর্তে দলের রাজ্য শাখার দায়িত্ব দেবশ্রীকে দেওয়া হলে, দিলীপ ঘোষকে কোন ভূমিকায় রাখবে দিল্লি? এই প্রশ্নও উঠছে গেরুয়া অন্দরে।

সূত্রের খবর অনুযায়ী রাজ্য থেকে যারাই মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারা প্রত্যেকেই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কিন্তু দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে কেন্দ্রে পূর্ণমন্ত্রী করা হতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়ায় যাচ্ছে না।

]]>