Australia – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Thu, 15 Jul 2021 15:50:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Australia – Runner Bangla https://runnerbangla.com 32 32 ছিলেন বিশ্বকাপ জয়ী দলের স্টার ক্রিকেটার, আজ তিনি কাঠমিস্ত্রি https://runnerbangla.com/australian-former-world-cup-winning-cricketer-xavier-doherty-turn-carpenter/ Fri, 16 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=4011 রানার প্রতিবেদন : ২০১৫ সালে মাইকেল ক্লার্কের ( Michael Clarke ) নেতৃত্বে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া ( Australia )। বিশ্বকাপজয়ী সেই দলের সাবেক তারকা ক্রিকেটার এখন কাঠমিস্ত্রির কাজ করছেন। এই খবরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্বকাপের ২০১৫ সালের সেই আসরে অস্ট্রেলিয়ার ট্রফিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাঁহাতি স্পিনার জেভিয়ার ডোহার্টি ( Xavier Doherty )।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কাঠমিস্ত্রি হয়ে গেছেন তিনি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সহযোগিতাতেই এই পেশায় চলে আসেন ডোহার্টি। ৩৮ বছর বয়সি সাবেক এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘তিনটি ধাপ পার করে আমি এখানে এসেছি। আমি এখনও এই ছুতোরের কাজ মন দিয়ে শিখছি এবং সবচেয়ে বড় কথা কাজটা উপভোগ করছি।

অস্ট্রেলিয়ার হয়ে ৬০টি ওয়ানডে, ১১টি টি-টোয়েন্টি আর ৪টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে সবমিলে ৭২ উইকেট শিকার করেন ডোহার্টি। তিনি আরও বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর প্রথমে বুঝতেই পারছিলাম না কী করব। এক বছর যা যা মনে হয়েছে তাই তাই করেছি। এরপর হঠাৎ করেই এই কাজে চলে আসা। এবং এই ছুতোরের কাজেই আমি থিতু হয়েছি।’ডোহার্টি কাজটি নিয়ে অসন্তুষ্ট নন। তিনি বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আমার মতো অনেকেরই মানসিক অবস্থা ঠিক থাকে না। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া আমার খেয়াল রেখেছে। আমাকে কাঠমিস্ত্রি হতে সাহায্য করেছে।’

]]>
গায়ে হলুদ না শুকাতেই গর্ভবতী বলিউড সুন্দরী https://runnerbangla.com/bollywood-beauty-evelyn-sharma-pregnant-marriage-two-month/ Tue, 13 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=3833 রানার প্রতিবেদন : বিয়ের দুই মাস পরই অন্তঃসত্ত্বা হলেন বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা ( Evelyn Sharma )। অস্ট্রেলিয়ায় বসবাসকারী চিকিৎসক তুষাণ ভিন্দির ( Tushaan Bhindi ) সঙ্গে গত ১৫ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইভলিন। করোনাকালেই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েক জন বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। আর বিয়ের প্রায় এক মাস পর ৭ জুন বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন তিনি। আর কী কাণ্ড! মাস ঘুরতে না ঘুরতেই এবার নিজের সন্তানসম্ভবা হওয়ার কথা জানালেন তিনি।

সত্যি, বলিউডে সবি সম্ভব! সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার সকালে এক পোস্টে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই বলিসুন্দরী। সন্তানসম্ভবা হওয়ার ছবি পোস্ট করেন তিনি। জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ায় খুব খুশি তিনি। আনন্দে উদবেল তাঁর স্বামীও। সাদা-হলুদ প্রিন্টেড মনোকিনিতে নিজের বেবি বাম্পে ছবির ক্যাপশনে লেখেন, ‘তোমাকে নিজের হাতে আগলে ধরবার জন্য আর অপেক্ষা করতে পারছি না…।’

মা হওয়ার খবর জানার পর থেকেই দারুণ উচ্ছ্বসিত ইভলিন ও তুষাণ ভিন্দি। আপতত অস্ট্রেলিয়ার ব্রিসব্রনে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন ইভলিন। সেখানেই নিজের ভাবী সন্তানের জন্ম দেবেন তিনি। তবে করোনাকাল কেটে গিয়ে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই সন্তানকে নিয়ে বিশ্বে ঘুরে বেড়ানোর ইচ্ছে তাঁর। ২০১৮ সালে পরিচয় হয় ইভলিন এবং তুষাণের। এক বন্ধুর পরিকল্পনামাফিক ব্লাইন্ড ডেটে যান দুজনে।

২০১৯ সালে সিডনি হারবার ব্রিজের ( Sydney Harbour Bridge ) ওপর হাঁটু গেড়ে বসে ইভিলিনকে বিয়ের বিয়ের প্রস্তাব দেন তুষাণ। বিয়ের পর মনের মতো মানুষকে বিয়ে করাটাই জীবনের সেরা সিদ্ধান্ত বিয়ের পর জানিয়েছিলেন ইভিলিন। আপতত জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানাতে ব্যস্ত পতিপত্নী।
উল্লেখ্য, ইভলিন বলিউডের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘কুছ কুছ লোচা হ্যাঁয়’, ‘জব হ্যারি মেট সেজাল’, ‘ম্যায় তেরা হিরো, ‘ইয়ারিয়া’সহ বহু ছবিতে কাজ করেছেন।

]]>
নৈশভোজ করতে গিয়ে দল থেকে বাদ ভারতের পাঁচ তারকা ক্রিকেটার https://runnerbangla.com/five-indian-cricketer-dismissed-dinner-restaurant-australia/ https://runnerbangla.com/five-indian-cricketer-dismissed-dinner-restaurant-australia/#respond Sun, 03 Jan 2021 05:49:00 +0000 https://runnerbangla.com/?p=303 রানার ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ সিডনিতে শুরু হতে চলেছে আগামী ৭ জানুয়ারি। তার আগে নতুন বছরের শুরুতেই সমস্যায় পড়ে গেল টিম ইন্ডিয়া। কোভিড বিধি ভাঙার দায়ে নিভৃতবাসে পাঠিয়ে দেওয়া হল সহ-অধিনায়ক রোহিত শর্মা-সহ পাঁচ ভারতীয় ক্রিকেটারকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার শুভমন গিল, ঋষভ পন্থ-সহ পাঁচ ক্রিকেটার কোভিড-১৯ বায়ো সিকিউরিটি প্রটোকল ভেঙেছেন বলে মনে করা হচ্ছে।

বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের ফল এখনও পর্যন্ত ১-১। ফলে সিডনির তৃতীয় টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তার আগে দলের পাঁচ ক্রিকেটারকে নিভৃতবাসে পাঠিয়ে দেওয়ায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ঝামেলার মূলে টুইটারে পোস্ট করা একটি ভিডিও।

এক ক্রিকেট ফ্যানের পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, শুক্রবার বর্ষবরণের রাতে ভারতীয় দলের পাঁচ ক্রিকেটার এক ইন্ডোর রেস্তোরাঁয় খাবার খাচ্ছেন। ওই ফ্যানের দাবি, ওই রেস্তোরাঁতে তিনি রোহিতদের কাছের টেবিলেই বসেছিলেন এবং এমনকী তাঁদের রেস্তোরাঁর বিল মিটিয়ে দেওয়ার পর পন্থ এগিয়ে এসে তাঁকে জড়িয়েও ধরেন। পরে অবশ্য কোভিড বিধি ভঙ্গের বিষয়টি সামনে আসার পর এই দাবি থেকে সরে যান তিনি।

কিন্তু ততক্ষণে ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। বিসিসিআই প্রথমে ব্যাপারটা এড়িয়ে গেলেও আস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের বিলম্বিত বিবৃতিতে জানা যায়, রোহিতদের পাঠানো হয়েছে নিভৃতবাসে। ওই বিবৃতিতে বলা হয়, বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি যৌথভাবে তদন্ত করে দেখছে। ওই রেস্তোরাঁতে ছিলেন পৃথ্বী শাহ ও নবদীপ সাইনিও। সূত্রের খবর, বিসিসিআই রোহিতদের পক্ষেই সওয়াল করেছে।

বোর্ডের বক্তব্য, বিধিভঙ্গ হলেও তা ইচ্ছাকৃতভাবে করা হয়নি। অনেকেই মনে করছেন, এই ঘটনা ২০০৭-০৮ সালের ‘মাঙ্কি গেট’ বিতর্কের মতোই দুই ক্রিকেট বোর্ডের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি করতে পারে। হরভজন সিংয়ের বিরুদ্ধে অ্যান্ড্রু সাইমন্ডের বিতর্কিত জাতিগত মন্তব্য করার অভিযোগ ঘিরে শুরু হয়েছিল ওই তিক্ততার। কোভিড প্রটোকল অনুযায়ী, খেলোয়াড়রা আউটডোর রেস্তোরাঁয় বসে লাঞ্চ-ডিনার সারতে পারেন, কিন্তু চার দেওয়ালের মধ্যে ইন্ডোর সেটিংয়ে বসে খাওয়া দাওয়া নৈব নৈব চ।

]]>
https://runnerbangla.com/five-indian-cricketer-dismissed-dinner-restaurant-australia/feed/ 0