Arjun Singh – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sun, 18 Jul 2021 14:26:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Arjun Singh – Runner Bangla https://runnerbangla.com 32 32 EXCLUSIVE : দিল্লিতে পা দিয়েই বিক্ষোভের মুখে পড়তে পারেন মমতা https://runnerbangla.com/west-bengal-cm-mamata-banerjee-can-face-protests-delhi/ Sun, 18 Jul 2021 12:15:00 +0000 https://runnerbangla.com/?p=4140 রানার প্রতিবেদন : আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন ( Monsoon Session )। এই অধিবেশন চলা কালীন আগামী ২৫ তারিখ দিল্লি ( Delhi ) পৌছচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। এই সময় দিল্লিতে বিরোধী নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার এই সংক্ষিপ্ত সফরের মধ্যেই রাষ্ট্রপতি ( President ) এবং প্রধানমন্ত্রীর ( Prime Minister ) সঙ্গে দেখা করার চেষ্টা করবেন তিনি। মুখ্যমন্ত্রী সফর চলাকালীন তাকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে এবার।

বিজেপি সাংসদ অর্জুন সিং এর ইঙ্গিত, যারা ঘরছাড়া হয়ে আছেন তৃণমূলের অত্যাচারে, তাদের অনেকেই দিল্লি পৌঁছেছেন। বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়ে আছেন। এরকম হাজার সাতেক ঘরছাড়া মানুষ নাকি দিল্লিতে আশ্রয় নিয়েছেন। এই ঘরছাড়ারাই বিক্ষোভ দেখাবে বলে জানিয়েছেন অর্জুন। কবে কার বিরুদ্ধে বিক্ষোভ তা নির্দিষ্ট করে না বলেননি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন বিক্ষোভ সংগঠিত হতে পারে, কোন জায়গায় সেটা স্পষ্ট করে বলা হয়নি।

বিক্ষোভ সংগঠিত করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের ( NHRC ) রিপোর্ট সামনে আসার পর এটাকেই এখন সবচেয়ে বড় হাতিয়ার করছে বিজেপি ( BJP )। গেরুয়া শিবির দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিল, রাজ্যজুড়ে বল্গাহীন সন্ত্রাস নামিয়ে এনেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ( TMC )। খুন-ধর্ষণ আগুন লুট হয়েছে রাজ্যজুড়ে, কিন্তু শাসক দল এবং সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপির দাবি, বাস্তবটা প্রতিফলিত হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে। এই রিপোর্টকে হাতিয়ার করেই রাজ্য সরকারকে কোণঠাসা করতে চায় বিজেপি। বিষয়টি নিয়ে সংসদেও সরব হতে চাইছে রাজ্য বিজেপি। গেরুয়া শিবির একইসঙ্গে রাজ্য সরকারের ওপর চাপ তৈরি করতে, বিক্ষোভ সংগঠিত করার কথা ভাবছে তারা।

]]>
বিজেপি ভাঙতে মাঠে নামলেন মুকুল, দেখে নিন এই মুহূর্তে কারা তাঁর নিশানায় https://runnerbangla.com/mukul-roy-desperate-to-break-bjp-party-in-west-bengal-after-tmc-jaining/ https://runnerbangla.com/mukul-roy-desperate-to-break-bjp-party-in-west-bengal-after-tmc-jaining/#respond Sat, 12 Jun 2021 14:41:58 +0000 https://runnerbangla.com/?p=2370 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বিজেপি ভাঙ্গানোর খেলা শুরু করলেন মুকুল রায়। বাংলার রাজনীতিতে দল ভাঙানোর খেলায় তিনি যে অত্যন্ত দক্ষ তা অনস্বীকার্য। তৃণমূলের হয়ে কংগ্রেসকে কার্যত গিলেই ফেলে ছিলেন মুকুল। বিজেপিতে গিয়ে তৃণমূলকে ভাঙতে একসময় চেষ্টার ত্রুটি রাখেন নি। এখন তৃণমূলে ফিরেই আবার নিজের কাজে নেমে পড়েছেন তিনি।

এবার তার নিশানায় বিজেপি। শনিবার অভিষেকের ক্যামাক স্ট্রীটের অফিসে দীর্ঘক্ষন বৈঠক করেন মুকুল। সূত্রের খবর, বিজেপি মুকুল ঘনিষ্ঠ কিংবা অন্য কারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে, সেই নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আপাতত তিনজন হেভিওয়েট বিজেপি সাংসদের নাম শোনা যাচ্ছে। ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং, বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক।

এই তিনজন আগামী কয়েকদিনের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই মুকুল রায়কে তাঁরা সম্মতি জানিয়েছেন বলে মুকুল ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে। এর পাশাপাশি আরও বড় অংশের বিজেপি বিধায়কের সঙ্গে প্রাথমিক কথা বলেছেন মুকুল রায়। শুক্রবার রাতেই অনে একাধিক বিধায়ককে প্রস্তাব দিয়েছেন মুকুল।

রাতেই উত্তরবঙ্গের এক সাংসদের (নিশীথ প্রামাণিক) কাছে ফোন যায়। বিধায়কদেরকেও মুকুল ফোন করেছিলেন। সেই বিধায়করা হলেন শিখা চট্টোপাধ্যায়, মিহির গোস্বামী, সুদীপ মুখোপাধ্যায়, নরহরি মাহাতো, বিশ্বনাথ কারক, পার্থ চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, সত্যেন রায়। মুকুল রায় রাতেই ফোন করেন বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে।

যদিও এর মধ্যে কয়েকজন বিধায়ক সঙ্গে সঙ্গে দলকে ফোন করে জানিয়ে দেয় মুকুল রায় দল ভাঙ্গানোর চেষ্টা করছেন। চার পাঁচ-জন। বিধায়ক (শিখা, সুদীপ, নরহরি, বিশ্বনাথ) বিজেপি নেতৃত্বকে জানিয়ে দেন মুকুল রায় ফোন করে মোটা অর্থের প্রলোভন দিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব সেভাবে মুখ খোলেনি।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে তোড়জোড় শুরু করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। হাওড়া ডোমজুড় এর এই প্রাক্তন বিধায়ক শনিবার তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন। তাহলে কি তৃণমূলের ফিরতে চলেছেন রাজিব? প্রশ্নের উত্তরে অবশ্য পুরো বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে আখ্যা দিয়েছেন তিনি।

যদিও বিষয়টি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা প্রমান করে দিয়েছি রাজিব একটা শূন্য। মুখ্যমন্ত্রী বলেছেন বিশ্বাসঘাতকদের দলে ফেরানো হবে না। কিন্তু বিশ্বাসঘাতকের মাপকাঠি কোনটা সেটা বলতে পারবো না। আমি দলের একজন কর্মী। আমার আপত্তি দলকে জানাবো।

তারপর পুরো বিষয়টি মমতা বন্দোপাধ্যায়ের বিবেচনাধীন। একই বক্তব্য শোনা গিয়েছে দমকল মন্ত্রী সুজিত বসুর গলাতেও। মুকুল ঘনিষ্ঠ সব্যসাচী দত্ত বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে পারেন। এই জল্পনা মাথাচাড়া দিতে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন সুজিত।

বলেছেন, অশুভ লোকের হাত থেকে সাধারণ মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে। আপত্তির কথা দলকে জানাব। দিদি তো কালকে বলেই দিয়েছে যারা দলের ক্ষতি করেছে তাঁদের নেওয়া হবে না। আমার দলের উপর ভরসা আছে, বিশ্বাস আছে।

]]>
https://runnerbangla.com/mukul-roy-desperate-to-break-bjp-party-in-west-bengal-after-tmc-jaining/feed/ 0
‘তৃণমূলের হিংসা’ ঠেকাতে পাল্টা মারের নিদান দিলেন অর্জুন https://runnerbangla.com/arjun-singh-new-strategy-stop-trinamool-violence/ https://runnerbangla.com/arjun-singh-new-strategy-stop-trinamool-violence/#respond Tue, 08 Jun 2021 12:25:54 +0000 https://runnerbangla.com/?p=2140 রানার ডেস্ক : পাল্টা মার না দিলে তৃণমূলকে ( TMC ) আটকানো যাবে না। বক্তা বিজেপি সাংসদ অর্জুন সিং ( Arjun Singh )। আজ দলের পদাধিকারীদের বৈঠক শেষে তিনি বলেন, তৃনমূল-পুলিশ আর জিহাদিরা মিলে তান্ডব চালাচ্ছে। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে আত্মরক্ষার পথে যেতেই হবে। সংবিধানেই আত্মরক্ষার অধিকার দেওয়া আছে। সুতরাং পাল্টা মার না দিতে পারলে তৃণমূলকে ঠেকানো যাবে না।

সেইসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে এই রাজ্য। আমরা চাই ৩৫৬ ধারা জারি করা হোক এরাজ্যে। বৈঠক শেষে বিজেপি ( BJP ) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) বলেন, আগামী ২৩ তারিখ থেকে জেলায় জেলায় তৃণমূলী সন্ত্রাসের বিরুদ্ধে ধর্ণায় বসবে বিজেপি। করোনা ( Corona ) পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে এলে বিজেপির রাজ্য প্রতিনিধিদল দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাংলার প্রকৃত চিত্র তুলে ধরবে।

অর্জুন সিংয়ের ইঙ্গিত, রাষ্ট্রপতির কাছে গিয়ে তাঁর হস্তক্ষেপ চাইবে বিজেপি প্রতিনিধি দল।।সেই সঙ্গে তিনি বারবার জোর দিয়েছেন, পাল্টা মারের ওপর। বলেন, কয়েকদিন ধরে ওরা ভাটপাড়ায় বিনা বাধায় বাজারের ওপর হামলা চালাচ্ছিল। গতকাল সাধারণ মানুষ রাস্তায় নেমে আসার পর এখন হাত জোড় করে সকলকে দোকান খোলার অনুরোধ করছে। অর্জুনের বক্তব্য, ধর্ণা হলো রাজনৈতিক কর্মসূচি।

কিন্তু যখন খুন-ধর্ষণের ঘটনা ঘটে তখন তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা সম্ভব নয়, এর মোকাবিলা করতে হলে আত্মরক্ষার পথে যেতেই হবে, সাফ দাওয়াই অর্জুনের।

]]>
https://runnerbangla.com/arjun-singh-new-strategy-stop-trinamool-violence/feed/ 0