Argentina – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Thu, 15 Jul 2021 14:36:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Argentina – Runner Bangla https://runnerbangla.com 32 32 কে সেরা, কোপা না ইউরো? মহাযুদ্ধে মুখোমুখি ইতালি – আর্জেন্টিনা https://runnerbangla.com/euro-cup-champions-italy-copa-cup-champions-argentina-face-off/ Wed, 14 Jul 2021 14:20:57 +0000 https://runnerbangla.com/?p=3974 রানার প্রতিবেদন : আজ পর্যন্ত ফুটবলের যত বিশ্বকাপ হয়েছে তার প্রায় সবগুলোই দুটো মহাদেশের মধ্যে ভাগবাটোয়ারা হয়েছে, ল্যাটিন আমেরিকা কিংবা ইউরোপ ( Europe )। বিশ্বের দুই প্রান্তের ফুটবল যথেষ্ট জনপ্রিয় হলেও এই বিতর্কের অবসান হয়নি, কারা সেরা? ইউরোপ নাকি লাতিন আমেরিকা। লাতিন আমেরিকা চাম্পিয়নশিপ সম্প্রতি শেষ হয়েছে। কোপা কাপে চ্যাম্পিয়ন ( Copa Cup Champions) হয়েছে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।

অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ইউরো কাপ ( Euro Cup ) দখলে নিয়েছে ইতালি ( Italy )। দুই চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ২২-এর বিশ্বকাপে ( World Cup 2022 )। কাতারে বিশ্বকাপে এই দুই দেশ মুখমুখি হবে, তেমন কোনও নিশ্চয়তা নেই। তবে দুই ঘরানার লড়াই দেখা যাবে আবার।তার আগেই একটা মহাযুদ্ধ চাইছে গোটা বিশ্বের মানুষ। সম্ভবত সেই স্বপ্নের লড়াই বাস্তবায়িত হতে চলেছে কিছুদিনের মধ্যেই। মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ( Argentina  ) এবং ইতালি।

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা এবং ওয়েফার মধ্যে এ নিয়ে দীর্ঘ বৈঠক হয়েছে। উদ্দেশ্য হলো ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার ( Diego Maradona ) প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। মারাদোনার ফুটবল জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন ইতালিতে। মারাদোনার ফুটবল যাদু আজও ভুলতে পারেনি নেপোলি। বলা হয় মারাদোনার দ্বিতীয় ঘর নেপোলি। নেপোলিতেই আয়োজন করা হতে পারে এই ম্যাচ। ম্যাচের ট্রফির নাম হতে পারে মারাদনা সুপার কাপ।

সূত্রের খবর , আলোচনা শেষে সবকিছু চূড়ান্ত করতে হয় তো কিছুদিন সময় লাগবে। কিন্তু এটা প্রায় নিশ্চিত, বাস্তবায়িত হতে চলেছে মারাদোনার সুপার কাপ। মুখোমুখি হতে চলেছে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি এবং লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মুখোমুখি হবে দুই মহাদেশের ফুটবল প্রতিনিধি। কারা চ্যাম্পিয়ন হবে, এই প্রশ্নে কৌতুহল গোটা বিশ্ব জুড়ে।

]]>
সেলফি তুলতে গিয়ে রক্তারক্তি কান্ড, ভাইরাল সেই নির্মম ছবি https://runnerbangla.com/viral-selfie-cruel-picture-german-shepherd-bites-owner-face/ https://runnerbangla.com/viral-selfie-cruel-picture-german-shepherd-bites-owner-face/#respond Fri, 11 Jun 2021 09:30:00 +0000 https://runnerbangla.com/?p=2285 রানার প্রতিবেদন : সেলফি তোলা একটা সময়ে ছিল আৰ্ট, তারপরে ফ্যাশন আর তারপরে সেটা যেই না প্যাশনে বদলে গেল তা নিয়ে এত বাড়াবাড়ি শুরু হল যে সেলফি থেকে শুরু হয়ে গেল সেলফাইটিস রোগটি ( Selfitis Disease )। দিনে নিজের চল্লিশটির বেশি সেলফি নিলে বলা হয় সেই ব্যক্তি সেলফাইটিস রোগে আক্ৰান্ত। এবং এমন সমস্ত বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে কিংবা হিংস্ৰ পশুর সঙ্গে মানুষ সেলফি তুলতে যান, যার ফলে তাদের হয় মৃত্যু কিংবা প্ৰবলভাবে জখম হওয়া অনিবাৰ্য হয়ে ওঠে বিভিন্ন ক্ষেত্ৰে।

সবচেয়ে আশ্চৰ্যের কথা হল এই ঘটনাগুলো অহরহ ঘটে চলা সত্ত্বেও মানুষের মধ্যে কোনও পরিবৰ্তন নেই। কয়েকদিন আগেই হয়েছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ফেসবুক টাইমলাইনে নিজের অন্যরকমের সেলফি দেওয়ার বহুদিনের ইচ্ছে লরা স্যানসোন নামের এক যুবতীর। আর সেজন্যই তিনি গিয়েছিলেন কুকুরের সঙ্গে সেলফি তুলতে। ঘটনাটি আৰ্জেন্টিনার ( Argentina ) টুকুমানের। কিন্তু কুকুর তাঁকে এমন মারাত্মকভাবে জখম করেছে যে তখন নিজের সারা শরীর থেকে রক্তগঙ্গা বইছে দেখে ওই যুবতীর সেলফি তোলা মাথায় উঠে যায়।

নিজের সুন্দর মুখের তো বারোটা বেজেইছে লরার, কিন্তু তার থেকেও তিনি আশ্চৰ্য হয়েছেন যে কুকুরটি তাঁকে এমনভাবে জখম করেছে সে তার পোষ্য। অ্যালসেশিয়ান নামের একটি জার্মান শেফাৰ্ড অনেকদিন ধরেই তার পোষ্য। তাকে নিয়ে খাওয়া, এক বিছানায় শোওয়া সবকিছুই করে লরা। এরকম একদিন খাটে নিয়ে খেলতে খেলতে ওই যুবতীর ইচ্ছে হল ওই কুকুরের সঙ্গে সেলফি তুলবেন। যেমন ভাবা তেমন কাজ। ক্যামেরা তাক করে পোজ দেওয়ার জন্য রেডি।

কিন্তু কুকুরটি কিছু বুঝে উঠতে না পেরে হিংস্ৰ হয়ে ওঠে। আচমকা ঝাঁপিয়ে পড়ে লরার মুখের উপর, টেনে, কামড়ে ছিঁড়ে দেয় মুখের চামড়া, ততক্ষণে মুখের রক্তে বিছানা-বালিশ সব ভিজে গেছে। আত লওরাকে বাড়ির লোক সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মুখে মোট চল্লিশটি সেলাই পড়ে। তবে এতেই-বা কী এসে যায়।

লরা স্যানসনের ক্ষতবিক্ষত চেহারা আর কুকুরের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন আঘাত খুব গভীর ছিল। সেলাইতে কাজ না হলে মুখে প্লাস্টিক সার্জারি করাতে হতো। তবে নেটিজেনরা সকলেই লরার দ্ৰুত আরোগ্য কামনা করছেন।

]]>
https://runnerbangla.com/viral-selfie-cruel-picture-german-shepherd-bites-owner-face/feed/ 0