Amit Shah – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 12 Jul 2021 15:41:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Amit Shah – Runner Bangla https://runnerbangla.com 32 32 দিল্লি চলো অভিযান বিজেপির, নবান্নকে চাপে রাখতে নয়া কৌশল https://runnerbangla.com/bengal-bjp-new-strategy-delhi-campaign-against-bengal-government/ Mon, 12 Jul 2021 15:26:23 +0000 https://runnerbangla.com/?p=3819 রানার ডেস্ক : রাজ্যের পরিস্থিতি কেন্দ্রের সামনে তুলে ধরতে দিল্লি যাবার সিধান্ত বিজেপি পরিষদীয় দলের। নির্বাচন পরবর্তী ‘হিংসা’ – র অভিযোগ বার বার তুলছে বিজেপি। সেই অভিযোগ কেন্দ্রীয় সরকারের সামনে বিশদে তুলে ধরবে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ( Amit Shah ) সঙ্গে দেখা করে একটি বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে। বিজেপির অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলি নিজেদের নামে চালাচ্ছে। সেই সব প্রকল্প সম্পর্কে কেন্দ্রকে তথ্য দেবে তারা।

প্রকল্পগুলি যেসব মন্ত্রকের সেই সব মন্ত্রীর সঙ্গে দেখা করে এনিয়ে বিশদে অবগত করবে পরিষদীয় দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi ) সঙ্গেও দেখা করতে পারেন তাঁরা। পরিষদীয় দলের নেতৃত্বে দেবেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। বিজেপি সূত্রের খবর, এই বিষয়গুলি নিয়ে বিধায়কদের মধ্যে আলোচনা হয়েছে। দিন কয়েকের মধ্যে বিস্তারিত আলোচনা হবে এবং দিল্লির সঙ্গে কথা বলে কর্মসূচি চূড়ান্ত করা হবে।

তৃনমূল সরকারের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের সিধান্ত নিয়েছে বিজেপি। পরিষদীয় দলের আলোচনায় ঠিক হয়েছে, একদিকে মানুষের সঙ্গে সারা বছর নিবিড় যোগাযোগ রাখতে হবে, অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। দিল্লির হাত ধরেও এই সরকারের ওপর চাপ তৈরি করতে চান শুভেন্দু। সেই উদ্দেশ্যেই তারা এবারের দিল্লি চলো অভিযান।

]]>
ভাইজানের দায় সিপিএম-এর ঘাড়ে চাপিয়ে দিলেন অধীর চৌধুরী https://runnerbangla.com/adhir-chowdhury-impose-all-responsibilities-related-abbas-siddiqui-on-shoulders-cpm/ Sat, 19 Jun 2021 15:15:41 +0000 https://runnerbangla.com/?p=2702 রানার ডেস্ক : আইএসএফ-এর সঙ্গে জোট হয়নি কংগ্রেসের। ভাইজান আব্বাস সিদ্দিকী (Abbas Siddiqui )সংক্রান্ত যাবতীয় দায় সিপিএমের ( CPM ) ঘাড়ে চাপিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস ( Indian National Congress ) সভাপতি অধীর চৌধুরী ( Adhir Ranjan Chowdhury )। আজ প্রদেশ কংগ্রেস দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন তিনি। অধীর বাবু বলেন , কংগ্রেস এবং সিপিএম একটি আসনও না পাওয়ার কারণ বিজেপির প্রচার। বিজেপির প্রচারের ফায়দা তুলেছে তৃণমূল কংগ্রেস ( TMC )। এ প্রসঙ্গে স্পষ্ট করে তিনি বলেন, ভোটের আগে যেভাবে এনআরসি ( NRC ) নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি তার ফায়দা তুলতে পেরেছে তৃণমূল কংগ্রেস।

তিনি বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shah ) পর্যন্ত এনআরসি নিয়ে বারবার সরব হয়েছেন এ রাজ্যে। স্বভাবতই সংখ্যালঘু মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তারা জানেন যে বাম এবং কংগ্রেস এই দুই দলই ধর্মনিরপেক্ষ কিন্তু তাদের উদ্দেশ্য ছিল বিজেপিকে ঠেকানো। বিজেপিকে হারানোর এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে।

এনআরসি নিয়ে প্রচারের ফলে সংখ্যালঘুদের মনে ভীতির সঞ্চার হয়েছিল, তার ফায়দা পুরোপুরি ঘরে তুলতে পেরেছে তৃণমূল কংগ্রেস একই সঙ্গে তিনি এদিন আইএসএফ ( ISF )-এর সঙ্গে জোট সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে সরাসরি বলেন, আই এস এফ এর সঙ্গে কংগ্রেসের কোন ধরনের কোনো সমঝোতা বা জোট হয়নি আর হয়নি বলেই মুর্শিদাবাদে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছিল আইএসএফ। অধীর চৌধুরী বলেন, জোট সংক্রান্ত আলোচনা এবং সমঝোতা কংগ্রেস করেছিল শুধুমাত্র সিপিএমের সংগে।

এই জোট আগামী দিনে থাকবে কিনা সেই প্রসঙ্গে অধীর বাবু জানান, জোট ভোটের আগে তৈরি হয়েছিল সেই জোট এখনো রয়েছে। জোট ভাঙার ব্যাপারে কোনো দলই কোন দলকে কোন বার্তা দেয় নি।রাজনৈতিক মহলের একাংশের দাবি, আব্বাস সিদ্দিকীর সঙ্গে নির্বাচনী গাঁটছড়া বাঁধার জন্য অসংখ্য শিক্ষিত শহুরে মানুষ এবারের ভোটে তৃণমূলকেই বেছে নিয়েছেন। পর্যবেক্ষক মহলের দাবি যে সমস্ত শহুরে শিক্ষিত মানুষ এবার তৃণমূলকে ভোট দিয়েছেন,তাদের মূল লক্ষ্য ছিল যে কোনো মূল্যে ভোটে বিজেপিকে পরাস্ত করা।

অনেকের মধ্যে এই ধারণাটাও ছিল, আব্বাস সিদ্দিকীর মত মৌলবাদী কথাবার্তা বলা একজন ধর্মীয় নেতা রাতারাতি কি করে ধর্মনিরপেক্ষ হয়ে যান। কি করে বামেদের সঙ্গে নির্বাচনী গাঁটছড়া বাঁধতে পারেন? এই প্রশ্নে দ্বিধা দ্বন্দ্ব ছিল শহুরে শিক্ষিত মানুষের মনে।তাই রাজনৈতিক পর্যবেক্ষক মহলের বক্তব্য, শহুরে শিক্ষিত মানুষের ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের দখলে চলে যাওয়ায় বিপর্যয় হয়েছে বামেদের সেই সঙ্গে বামেদের বিপর্যয়ের আরও একটি কারণ সংখ্যালঘু ভোট পুরোপুরি মুখ ফিরিয়ে নেওয়া।

]]>
BREAKING : আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, রিপোর্ট দিতে যাচ্ছেন দিল্লিতে https://runnerbangla.com/west-bengal-governor-jagdeep-dhankhar-going-to-report-to-delhi-concerned-about-law-and-order-in-state/ Tue, 15 Jun 2021 08:34:18 +0000 https://runnerbangla.com/?p=2496 রানার প্রতিবেদন : আজ দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জাগদীপ ধনকর ( Jagdeep Dhankhar )। সূত্রের খবর দু’দিনের সফরে তিনি দেখা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ( Home Minister ) এবং প্রধানমন্ত্রীর ( Prime Minister ) সঙ্গে। আজ রাতেই তার দিল্লি পৌঁছে যাওয়ার কথা আগামীকাল এবং পরশু এই দুদিন দিল্লি থাকবেন তিনি। শুক্রবার তার ফিরে আসার কথা। এই দুদিনের মধ্যে একদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit shah ) এবং পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Narendra Modi ) সঙ্গেও তিনি দেখা করতে পারেন, তেমন সম্ভাবনা রয়েছে।

মনে করা হচ্ছে, রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা ( Law And Order ) পরিস্থিতি নিয়ে তিনি রিপোর্ট দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এছাড়া ভোট পরবর্তী হিংসা হানাহানি বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikary ) নেতৃত্বে ৫১ জন বিধায়ক তার সঙ্গে দেখা করেন রাজভবনে। ভোট পরবর্তী হিংসা হানাহানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে বিধায়কদের অভিযোগ তিনি শোনেন। বৈঠক শেষে, সাংবাদিকদের সামনে এসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার নিজের উদ্বেগ প্রকাশ করতে থাকেন রাজ্যপাল।

রাজ্যের প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করে বারবার সেই পরামর্শও দেন তিনি। কাল বিরোধী বিধায়কদের সঙ্গে কথা বলার পর আজই বিকেলে তিনি দিল্লি যাচ্ছেন, স্বভাবতই, জল্পনা তুঙ্গে। বারবার করে বিজেপির নেতারাও ইঙ্গিত দিচ্ছেন যে রাজ্যে কেন্দ্রীয় শাসন তারা চান। তারা চান বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি গতকাল বিরোধীদলের পক্ষ থেকে রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয়, গত ১০ বছর ধরে এ রাজ্যের দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হচ্ছে না।

তাদের দাবি ছিল ,যাতে এই আইন সঠিকভাবে প্রয়োগ করা হয় সেটা যেন রাজ্যপাল নিশ্চিত করেন। তাদের। লক্ষ্য মুকুল রায়। বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসের ( TMC ) ফিরে গেছেন। মুকুল রায় ( Mukul Roy ) বিজেপি টিকিটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক। তিনি বিধায়ক পদে ইস্তফা না দিয়েই তৃণমূল কংগ্রেসে যোগদান করায়, বিজেপি ( BJP ) দাবি তুলেছে তার বিধায়ক পদ খারিজ করতে হবে। এই দাবি নিয়ে তারা রাজ্যপালের কাছে সরব হয়েছে।

বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার এর মধ্যে মুকুল রায় পদত্যাগ না করেন, তাহলে বুধবার তারা লিখিতভাবে তার বিধায়ক পদ খারিজের জন্য স্পিকারের কাছে আবেদন জানাবেন। তারপর ১৫ দিন তারা অপেক্ষা করবেন, সেই সময়ের মধ্যে স্পিকার যদি কোন ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে তারা আইনের দ্বারস্থ হবেন জানিয়েছে বিজেপি।

]]>