America – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 21 Jul 2021 04:16:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png America – Runner Bangla https://runnerbangla.com 32 32 উপহার এক বোতল মদ, দাম ১৩ লক্ষ টাকা, দেখুন কে কাকে দিলেন https://runnerbangla.com/nick-jonas-13-lakh-rupees-expensive-red-wine-priyanka-chopra-birthday-gift-london/ Wed, 21 Jul 2021 04:00:00 +0000 https://runnerbangla.com/?p=4244 রানার প্রতিবেদন : ভালোবেসে ২০১৮ সালে নিজের থেকে ১০ বছরের ছোট নিক জোনাসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ( Priyanka Chopra )। যোধপুরের ( Jodhpur ) উমেইদ ভবনে হিন্দু ও খ্রিস্টান দুই রীতিতে সম্পন্ন হয়েছিলো বিয়ের আনুষ্ঠানিকতা। ১০ বছরের বলে নানা কথা শুনতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। কেউ কেউ তো বলেছিলেন এই তারকাদম্পতির বিয়ে ছয় মাসের বেশি টেকসই হবে না। কিন্তু সেসব কথাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছেন প্রিয়াঙ্কা।

দেখতে দেখতে দাম্পত্যজীবনের দুই বছর পূর্ণ করে ফেলেছেন এই তারকাদম্পতি। এ-বছর ৩৯তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। তবে বলিউডের এই অভিনেত্রী তাঁর জীবনের এই বিশেষ দিনটিতে অপেক্ষায় ছিলেন একজনের শুভেচ্ছার। আর তিনি হচ্ছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীর স্বামী নিক ( Nick Jonas )। কেননা বিয়ের পর এবারই প্রথম স্বামীকে ছাড়া নিজের জন্মদিন কাটালেন পিগি। নিক আছেন আমেরিকায়।

প্রিয়াঙ্কা আছেন লন্ডনে ( London )। দূরে থেকেও নিক যে এভাবে প্রিয়াঙ্কাকে সারপ্রাইজ দেবেন, তা টেরও পাননি অভিনেত্রী। লন্ডনেই প্রিয়াঙ্কার জন্য নিক পাঠালেন দামী রেড ওয়াইনের ( Red Wine ) বোতল! যার দাম ১৩ লক্ষ টাকা। ১৯৮২ সাল থেকে ভিন্টেজ করা হয়েছিল এই ওয়াইন। লন্ডনে বসে নিকের কাছ থেকে এরকম উপহার পেয়ে আনন্দে আত্মহারা প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে সেই বোতলের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘লাভ ইউ নিক জোনাস!

’এদিকে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিক লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। এই বিশ্বের সমস্ত খুশি তোমার জন্য। আজ এবং আগামী সব দিনই তোমায় ভালোবাসি।’ হলিউড-বলিউডের এই অভিনেত্রী জানিয়েছেন, নিজের কাজের মতোই বৈবাহিক জীবন সম্পর্কেও তিনি ভীষণ সতর্ক। এখনও বিয়েটাকে কাজের সঙ্গে তুলনা করেন না।

]]>
বিশ্বের এই বিরলতম এক ভুখন্ড যেখানে শুধু মৃত মানুষের রাজত্ব https://runnerbangla.com/new-york-hart-island-world-one-of-rarest-island-where-only-dead-people-rule/ https://runnerbangla.com/new-york-hart-island-world-one-of-rarest-island-where-only-dead-people-rule/#respond Tue, 15 Jun 2021 07:00:00 +0000 https://runnerbangla.com/?p=2484 রানার প্রতিবেদন : এক অদ্ভুত দ্বীপ, যে-দ্বীপের মাটিতে ঘুমিয়ে আছেন ঠিকানাবিহীন মানুষ। দ্বীপটি রয়েছে নিউ ইয়ৰ্কে ( New York ), নাম হাৰ্ট আইল্যান্ড ( Hart Island ) এবং এটা যেন মৃত্যুপুরী। সেখানে ১০ লক্ষেরও বেশি মানুষের সমাধি আছে। আছে গণকবর। অৰ্থাৎ এইডস ও যক্ষ্মায় আক্ৰান্ত হয়ে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের সমাধি রয়েছে এখানে। আছে হতদরিদ্ৰ, নাম-পরিচয়বিহীন মানুষের সমাধি। এছাড়াও রয়েছে কারাবন্দিদের সমাধি।পাশাপাশি অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশু ও বেওয়ারিশ মানুষের শেষ আশ্ৰয় জুটেছে সেখানে।

জানা গেছে, হাৰ্ট আইল্যান্ড মৃত মানুষকে সমাহিত করার বিশেষ একটি স্থান। সাধারণ সমাধিস্থলে যাঁদের ঠাঁই মেলে না, এখানেই তাঁদের শেষ আশ্ৰয়। হার্ট আইল্যান্ডের সমাধিস্থলটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সমাধিস্থল ( Burial Ground ) । সমাধিস্থলটি মৃতদেহের দ্বীপ বলে গণ্য। পরিচিত মৃতদের কারাগার নামেও। কারা বিভাগই পরিচালনা করে এই সমাধিস্থল। এখানে প্ৰবেশ খুবই সংরক্ষিত ছিল, তবে এখন এটি সহজ হচ্ছে। মাসে মাত্ৰ নিৰ্দিষ্ট দুটি দিনে মৃতের স্বজনেরা এখানে যেতে পারেন।

এ-বিষয়ে ৬৫ বছরের ইলায়েন জোসেফ বলেছেন, যখন ইচ্ছা তখনই তাঁর সন্তানের সমাধিস্থলে যেতে চান। তিনি চান না এতে কোনও নিয়ম বা বিধিনিষেধ থাকুক। ইলায়েনের মেয়ে টোমিকা ১৯৭৮ সালের জানুয়ারি মাসে মারা যায়। তখন তার বয়স মাত্ৰ কয়েক দিন। অপরিণত অবস্থায় জন্ম নিয়েছিল টোমিক।বাবা হিসাবে জোসেফ ২০১৪ সাল পৰ্যন্ত বিধিনিষেধের কারণে টোমিকার সমাধিস্থলে যেতে পারেননি। বছরে মাত্ৰ একবার সেখানে সংবাদমাধ্যমের প্ৰবেশাধিকার রয়েছে।

সম্প্ৰতি হাৰ্ট আইল্যান্ডের মেয়র বিল দ্য ব্লাসিও ( Mayor de Blasio ) দ্বীপটি সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনায় সই করেছেন। ১৮৬৯ সালে এক ব্যক্তির কাছ থেকে এই দ্বীপের সমাধিস্থলের মাটি কিনে নেওয়া হয়। প্ৰতি বছর প্ৰায় ১,২০০ জনকে সমাহিত করা হয় এখানে। কফিনের বাক্সগুলো নাম নয়, নম্বর দিয়ে চিহ্নিত করা হয়। নিকটবৰ্তী রিকারস আইল্যান্ডে যুক্তরাষ্ট্রের অন্যতম কুখ্যাত কারাগার। এখানকার বন্দিদের হাৰ্ট আইল্যান্ডের সমাধিস্থলে সমাহিত করা হয়। সমাধিস্থদের মধ্যে অনেকেই শিশু।

১৯৮০ সালে এইডস রোগের প্ৰাদুৰ্ভাবের পর থেকে এই রোগে মারা যাওয়া অনেককে এই সমাধিস্থলে আলাদা জায়গায় সমাহিত করা হয়। এইডস রোগে মারা যাওয়া অধিকাংশকে পারিবারিক বা সাধারণ জায়গায় সমাধিস্থ করা হয় না, এতে সংক্ৰমণের ভয় থাকে। তাই আক্ৰান্তদের আলাদা জায়গায় সমাধিস্থ করা হয়। এখানে সমাহিত ব্যক্তিদের মধ্যে চিনা, নেপালি ও নাইজেরীয় নাগরিকও রয়েছেন। সমাধিস্থলটি আনুমানিক ১৫০ বছরের পুরনো।

]]>
https://runnerbangla.com/new-york-hart-island-world-one-of-rarest-island-where-only-dead-people-rule/feed/ 0
ট্রাম্প বিছানায় বড্ড বিরক্তিকর, আদালতে যাচ্ছেন পর্নস্টার https://runnerbangla.com/pornstar-stormy-daniels-lawsuit-against-donald-trump/ https://runnerbangla.com/pornstar-stormy-daniels-lawsuit-against-donald-trump/#respond Sat, 29 May 2021 06:19:27 +0000 https://runnerbangla.com/?p=1554 রানার ডেস্ক : বহু কুকীর্তির নায়ক সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে বহুবার অবৈধ যৌনসংসর্গের বহু অভিযোগ উঠেছে। অনেক যুবতীই ট্রাম্পের সঙ্গে প্রেম ও যৌনসম্পর্ক নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেছেন। কুসঙ্গের এই লম্বা তালিকায় আছে বিখ্যাত পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের নামও।

সেসব নিয়ে বিশ্ব মিডিয়ায় কম তোলপাড় হয়নি, কিন্তু সবকিছুকে থোড়াই কেয়ার করে ট্রাম্প বরাবরই তাঁর কুকর্মের ভাঁড়ার স্ফীত করেছেন। আগেও করেছেন, সম্প্রতি আবারও ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করেছেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। ট্রাম্পের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সাফ জানিয়েছেন এই পর্নো তারকা।

এর আগে নিজেকে ট্রাম্পের শয্যাসঙ্গী বলে দাবি করেন স্টর্মি। ডোনাল্ড ট্রাম্পের সাবেক অ্যাটর্নি মাইকেল কোহেন আয়োজিত একটি পডকাস্টে এসে ট্রাম্পের বিরুদ্ধে ফের একবার মুখ খোলেন তিনি। স্টর্মি বলেন, ‘২০০৬ সালে ট্রাম্পের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা আমার কাছে ভীষণই তিক্ত একটি ঘটনা। ট্রাম্প আমাকে কোনও সুখই দিতে পারেনি।

আমার জীবনে ওই ৯০ সেকেন্ড সব থেকে খারাপ সময়। এজন্য আমার নিজের প্রতিই এখন ঘৃণা হয়।‘ ২০১৬ সালে এই অভিযোগ প্রথম করেন স্টর্মি, এবার ফের একবার সে বিষয়ে কথা বলে ঝড় তুলেছেন স্টর্মি।’ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় প্রথম মুখ খুলেছিলেন স্টর্মি ড্যানিয়েলস। ওই সময় নিজের আত্মজীবনী ‘ফুল ডিসক্লোসার’-এ স্টর্মি লিখেছেন মার্কিন ব্যবসায়ী ট্রাম্প নাকি কখনই দেশের রাষ্ট্রপতি হতে চাননি।

বইতে তিনি স্পষ্ট লিখেছেন, ট্রাম্পের সঙ্গে সেক্স করে কোনো সুখই হয়নি তাঁর, ৯০ মিনিটেই সব শেষ হয়ে যায়। ভবিষ্যতে তিনি আর ট্রাম্পের সঙ্গে বিছানা ভাগ করতে চান না বলেও জানিয়েছিলেন স্টর্মি। এর আগে ‘ফুল ডিসক্লোসার’-এ স্টর্মি জানিয়েছেন, এক গল্ফ প্রতিযোগিতায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম দেখেছিলেন তিনি। এবং সেখানেই তার সঙ্গে আলাপ হয়।

সেদিন লাল রঙের টুপি পরেছিলেন ট্রাম্প, সে কথাও বইতে উল্লেখ করেছেন তিনি। ওই গল্ফ প্রতিযোগিতার পর ট্রাম্পের পেন্টহাউসে নৈশভোজের আমন্ত্রণ পেয়েছিলেন স্টর্মি। সেখানেই তিনি ট্রাম্পের সঙ্গে যৌনমিলনে লিপ্ত হন। শোনা যাচ্ছে, ভোটের কিছু দিন আগেই ১ লক্ষ ৩০ হাজার ডলার দেওয়া হয়েছিল তাঁকে যাতে মূখ বন্ধ রাখা হয়। তবে লাভ যে হয়নি তা স্টর্মি ড্যানিয়েলসের বর্তমান পদক্ষেপ থেকেই বোঝা যাচ্ছে।

]]>
https://runnerbangla.com/pornstar-stormy-daniels-lawsuit-against-donald-trump/feed/ 0
জানেন কি বিশ্বের সবচেয়ে ভয়ংকর হোটেল কোথায়? কী তার নাম? https://runnerbangla.com/know-world-scariest-hotel-name/ https://runnerbangla.com/know-world-scariest-hotel-name/#respond Sat, 22 May 2021 04:44:24 +0000 https://runnerbangla.com/?p=1267 রানার প্রতিবেদন : উত্তর ক্যারোলিনার বল্ডহেড আইল্যান্ডের দক্ষিণে মূল ভূখণ্ড ছাড়িয়ে প্ৰায় ৩২ মাইল দূরে রোমাঞ্চবিলাসী পৰ্যটকদের প্ৰিয় আস্তানা। সমুদ্ৰের মাঝে এমন এক জায়গা, যেখানে একা থাকতে বুক ধুকপুক করে। আবার প্ৰাকৃতিক দৃশ্য খুব কাছে থেকে উপভোগ করা যায়। শিগালের ডাকে ঘুম ভাঙে এই হোটেলে। তবে এটাই বিশ্বের সবচেয়ে ভয়ংকর হোটেল।

উত্তর ক্যারোলিনার বল্ডহেড আইল্যান্ডের দক্ষিণে মাথা উঁচিয়ে দাঁড়ানো হোটেলে আস্তানা গড়তে হলে মূল ভূখণ্ড ছাড়িয়ে ৩২ মাইল দূরে যেতে হবে বা উড়ে যেতে হবে কোনও হেলিকপ্টারে। কারণ স্থলপথের সঙ্গে এই হোটেলের কোনও যোগ নেই। হোটেলটির নাম ‘ফ্ৰাইং প্যান হোটেল’। সমুদ্ৰের মাঝে কীভবে গড়ে তোলা হল এই হোটেল? আসলে এটা আগে একটা লাইট হাউস ছিল।

আমেরিকান কোস্ট গাৰ্ডরা এই লাইট হাউস ব্যবহার করতেন। ১৮৫৪ সালে জাহাজকে দুৰ্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য এই লাইট হাউস গড়ে তোলা হয়েছিল। ১৯৬০ সালে নতুন করে এটি মেরামত করা হয়। লোহার কাঠামো সরিয়ে দিয়ে স্টিলের কাঠামো দেওয়া হয়। কিন্তু ১৯৭০ সাল নাগাদ জিপিএস প্ৰযুক্তি চলে আসে, যার সাহায্যে জাহাজের নাবিক খুব সহজেই সমুদ্ৰের গভীরতার আন্দাজ পেতে শুরু করেন।

সেসময় থেকেই লাইট হাউসটা পরিত্যক্ত হয়ে যায়। এই লাইট হাউস হোটেলকে পাঁচতারা হোটেলের সঙ্গে গুলিয়ে ফেলা যায় না। কারণ পাঁচতারা হোটেলের মতো ব্যবস্থা এখানে পাওয়া পাওয়া যায় না, তবে আকাশে কাচের টুকরোর মতো তারার ছড়িয়ে থাকা, নিৰ্জন পরিবেশে সমুদ্ৰের ডাক যে কোনও রোমাঞ্চপ্ৰিয় পৰ্যটককে মুগ্দ্ধ করে।

হোটেলটিতে পৰ্যটক নিজস্ব বোটে আসতে পারেন বা হোটেল কৰ্তৃপক্ষ নিকটবৰ্তী আইল্যান্ড থেকে পৰ্যটককে নিজস্ব স্পিড বোটে নিয়ে আসতে পারেন। কিংবা কেউ চাইলে হোটেল কৰ্তৃপক্ষের হেলিকপ্টারেও উড়ে আসতে পারেন। তবে তাতে খরচ আরও খানিকটা বেশি পড়বে। হোটেলের মোট আটটি কক্ষ রয়েছে। সেগুলো অবশ্যই ছোট। প্ৰতি রুম থেকে সমুদ্ৰ দেখা যায়, যাতে পাঁচটি টুইন বেড এবং তিনটিতে টুইন বেড রয়েছে।

একজন পৰ্যটকের দুই রাত এবং তিন দিনের জন্য থাকা-খাওয়ার খরচ পড়বে ৫১৮ ডলার। এর মধ্যে হোটেল থেকে বোটে যাতায়াত খরচও আছে । আর হোটেলে হেলিকপ্টারে চেপে যেতে চাইলে একজন পৰ্যটকের দুরাত, তিন দিনের জন্য থাকা-খাওয়া খরচ পড়বে ১,২৯৫ ডলার।

২০১০ সালে উত্তর ক্যারোলিনার রিচাৰ্ড মিল এই লাইটহাউস কিনেছিলেন। সমুদ্ৰ থেকে ৮৫ ফুট উচ্চতায় অবস্থিত লাইটহাউসের মেরামত করিয়ে তিনি তাকে একটা হোটেলের রূপ দেন। বিশালাকার ঢেউ এবং সামুদ্ৰিক ঝোড়ো হাওয়া যাতে পৰ্যটকদের কোনও ক্ষতি না করতে পারে, তার জন্য হোটেলের কাঠামোকে বেশ শক্তপোক্ত বানিয়েছেন তিনি।

]]>
https://runnerbangla.com/know-world-scariest-hotel-name/feed/ 0