Aishwarya Rai Bachchan – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 16 Jul 2021 07:50:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Aishwarya Rai Bachchan – Runner Bangla https://runnerbangla.com 32 32 এক পুরুষকে নিয়ে মনীষা – ঐশ্বর্যের ঝগড়া আজও আলোচনার বিষয় বলিউডে https://runnerbangla.com/bollywood-actrees-manisha-kairala-aishwarya-quarrel-issue-rajiv-mulchandani/ Fri, 16 Jul 2021 05:30:00 +0000 https://runnerbangla.com/?p=4025 #Bollywood : বলিউডে একটি চর্চিত বিষয় হল মনীষা কৈরালা ( Manisha Koirala ) আর ঐশ্বর্য রাইয়ের ঝগড়া। দুজনেই বলিউডের প্রথমসারির অভিনেত্রী। তাঁরা দুজনেই ইতোমধ্যে সোনার আখরে নিজেদের নাম লিখিয়ে নিয়েছেন। বয়সও বেড়েছে। কিন্তু ঝগড়া থামেনি। অথচ যাকে নিয়ে তাঁদের কাজিয়া তাঁর কোনও খবরই নেই। তাঁর নাম রাজীব মুলচন্দানি। ঐশ্বর্য ( Aishwarya Rai Bachchan )সবসময়ই বিতর্ক এড়িয়ে চলেন। কিন্তু তাঁকে নিয়ে অনেক বিতর্ক।

সলমন খানের সঙ্গে প্রেম নিয়ে নানা বিতর্কের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সলমনের ( Salman Khan ) সঙ্গে বড় ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ঐশ্বর্য।এরপর বিবেক ওবেরয়ের সঙ্গে তাঁর প্রেমও বিখ্যাত। তাই সংবাদমাধ্যমের সামনে ভেবেচিন্তে কথা বলেন ঐশ্বর্য। আর মনীষার সঙ্গে ঝগড়া বেধে গিয়েছিল সেই মডেলকে নিয়ে। সূত্রপাত ১৯৯৪ সালে। একটি প্রথম সারির ম্যাগাজিনে উল্লেখ করা হয়েছিল, মনীষার জন্য ঐশ্বর্যর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রাজীব।

রাজীব ছিলেন সুপারমডেল। ঐশ্বর্যও তখন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জিতে বিশ্ববিখ্যাত। মডেলিংয়ের সূত্রেই রাজীবের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তখন ঐশ্বর্য রুপালি পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রকাশিত খবরে হতবাক হয়ে যান তিনি। খবরটি পড়েই রাজীবের সঙ্গে কথা বলেন এবং পরে এক সাক্ষাৎকারে মনীষার যাবতীয় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পালটা মনীষা সম্বন্ধেই বিস্ফোরক সব মন্তব্য করেন।

ঐশ্বর্য জানিয়েছিলেন, রাজীব তাঁর বন্ধু ছাড়া কিছুই নন। রাজীব এবং মনীষার প্রেমকাহিনির মধ্যে তিনি নেই। থাকতেও চান না। এর পরই মনীষাকে ব্যক্তিগত আক্রমণ করে তিনি বলেন মণীষা নাকি প্রতি দু’মাস অন্তর অন্তর প্রেমিক বদলান। এই মন্তব্য আগুনে ঘি ঢালে। মনীষাও ‘নীচ মানসিকতার মেয়ে’ বলে আক্রমণ করেন ঐশ্বর্যকে। ১৯৯৫ সালে মনীষার ‘বম্বে’ ছবি মুক্তি পায়। পুরনো বিবাদ ভুলে মনীষাকে শুভেচ্ছা জানাবেন মনে স্থির করেন ঐশ্বর্য।

কিন্তু তিনি ফের মনীষাকে পুরনো প্রসঙ্গ তুলতে দেখেন। মনীষা জানান, ঐশ্বর্যর লেখা প্রেমপত্র রাজীব তাঁকে দেখিয়েছিলেন। আসলে মনীষা বোঝাতে চেয়েছিলেন ঐশ্বর্য তাঁর কাছ থেকে রাজীবকে ‘কেড়ে নিয়েছিলেন’। পুরো ঘটনাটিকে অবশ্য মিথ্যা বলে দাবি করেন ঐশ্বর্য। তবে রহস্যজনক ঘটনা হল, যাকে নিয়ে এত কাণ্ড সেই রাজীব প্রথম থেকেই বিষয়টি নিয়ে চুপ ছিলেন। ঐশ্বর্য বা মনীষা, কারও সমর্থনে বা বিপক্ষেই একটিও কথা বলেননি। তাই সেই ঝগড়াও রয়ে গেছে, রহস্যও রয়ে গেছে।

]]>
ভাঙা হতে পারে অমিতাভের বাড়ি https://runnerbangla.com/amitabh-bachchan-house-notics-brihanmumbai-municipal-corporation/ Mon, 05 Jul 2021 05:30:00 +0000 https://runnerbangla.com/?p=3315 রানার প্রতিবেদন : অমিতাভ বচ্চনের ( Amitabh Bachchan ) বাড়ির নাম যে ‘প্রতীক্ষা’ তা সকলেই জানেন। ভাঙা হতে পারে বচ্চনের সেই বিশালায়তন বাড়িটি। ২০১৭ সালের পুরনো একটি নোটিসকে কেন্দ্র করে নতুন করে সক্রিয় হয়েছে বৃহণ্মুম্বাই পুর নিগম বা বিএমসি ( Brihanmumbai Municipal Corporation )। অমিতাভের বাড়িটি ৯০ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের মিউনিসিপ্যাল কাউন্সিলর টিউলিপ মিরান্ডা বলেছেন, ‘রাস্তা চওড়া করার নিয়ম অনুযায়ী ২০১৭ সালেই অমিতাভ বচ্চনকে নোটিস দিয়েছিল বিএমসি।

সেই সময় কেন যে বৃহণ্মুম্বই পুর নিগম কোনও ব্যবস্থা নেয়নি তা এক রহস্য। নোটিস সার্ভ করার পর তো আর কোনও অনুনয়-বিনয়ের প্রয়োজন হয় না।’ অর্থাৎ টিউলিপ বিষয়টি নিয়ে বিরক্ত। গত বছর করোনাকালে যখন ‘প্রতীক্ষা’র একটি ৪৩ বছরের পুরনো গুলমোহর গাছ ভেঙে পড়েছিল, তখন নিজের বাড়ি সম্পর্কে নিজের ব্লগে অনেক অজানা কথা লিখেছিলেন বিগ বি ( Big B )।

তিনি জানিয়েছিলেন, ১৯৭৬ সাল থেকে ‘প্রতীক্ষা’য় থাকতে শুরু করেছিলেন তিনি ও তাঁর পরিবারের লোকজন। বাড়ির নামটি রেখেছিলেন অমিতাভ বচ্চনের মা তেজি। এই বাড়ি থেকেই ঘোড়ায় চড়ে ঐশ্বর্য রাইকে ( Aishwarya Rai Bachchan ) বিয়ে করতে গিয়েছিলেন অভিষেক বচ্চন ( Abhishek Bachchan )। এখনও পত্নী জয়া, ছেলে অভিষেক, ছেলেবউ ঐশ্বর্য ও নাতনি আরাধ্যার সঙ্গে ‘প্রতীক্ষা’য় থাকেন বলিউডের শাহেনশা।

শুধু অমিতাভ নয়, সন্ত ধ্যানেশ্বর মার্গ বাড়ানোর জন্য সেই এলাকার অনেক বাড়ির মালিককেই এই একই নোটিস পাঠানো হয়েছিল। এর মধ্যে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত পরিচালক রাজকুমার হিরানির বাড়িও আছে। যদি বিএমসি তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে প্রিয় বাড়িটি নিয়ে বিপাকে পড়তে পারেন অমিতাভ। সেক্ষেত্রে একটা অংশ ভেঙে ফেলা হবে।

]]>