Youth : Find latest যৌবন news in Bengali, Youth Life news in Bangla - Runner Bangla https://runnerbangla.com/life-youth/ Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 12 Jul 2021 15:11:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Youth : Find latest যৌবন news in Bengali, Youth Life news in Bangla - Runner Bangla https://runnerbangla.com/life-youth/ 32 32 সুস্থ-দীর্ঘায়ু জীবনের গোপন চাবি লুকিয়ে আছে যৌন সুখের অন্তরালে https://runnerbangla.com/sexual-activities-longevity-life-good-health-happiness/ Sat, 26 Jun 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=2937 রানার প্রতিবেদন : “দ্য সান” পত্রিকার ( The Sun Magazine ) একটি প্রতিবেদন হৈচৈ ফেলছে পাঠক মহলে। এই প্রতিবেদনটি তৈরি হয়েছে একটি সমীক্ষা রিপোর্টের ওপর ভিত্তি করে। সমীক্ষা করা হয়েছে, যারা অনেক বছর ধরে অসুখ বিসুখের মুখে ঝামা ঘষে দিব্যি বেঁচে আছেন বয়স্ক অবস্থাতেও। বিশেষ জোর দেওয়া হয়েছিল, কারা শুধু সুস্থ নন, সেই সঙ্গে কাদের মানসিক অবসাদ তেমনভাবে গ্রাস করতে পারে না।

এই অমূল্য সম্পদ তিনি কি করে অর্জন করলেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সমীক্ষকরাও অবাক। প্রায় নিরানব্বই ভাগ ক্ষেত্রে দেখা গেছে ওই ব্যক্তির এক নিরবিচ্ছিন্ন সাবলীল যৌন জীবন রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সঙ্গিনীর দেহ সৌন্দর্য যিনি উপভোগ করতে পারেন তিনি সৌভাগ্যবান। মানসিক ক্লেদ ও জীর্ণতা তার মগজে সহজে বাসা বাঁধতে পারেনা।

বলা হয়েছে, সঙ্গিনীর স্তনের দিকে তাকিয়ে যিনি আনন্দ পাচ্ছেন তিনি তখন একই সঙ্গে দেহে গুড হরমোন নিঃসরণ করে চলেছেন। এই হরমোন তাকে সতেজ রাখতে সাহায্য করছে, মানসিক ভাবে তাকে ক্লান্ত হতে দিচ্ছে না। নিয়ম করে প্রতিদিন অনেকেই যৌন মিলন করেন। কিন্তু গুরুত্বপূর্ন হলো তার যৌন মিলনের এই ইচ্ছা বা খিদে কতদিন সে নিজের মধ্যে বাঁচিয়ে রাখতে পারছে এবং সেটাকে উপভোগ করতে পারছে।

একটা বয়সের পর অনেকেই এই ইচ্ছে হারিয়ে ফেলেন। প্রতিবেদনে বলা হয়েছে, নিজের মধ্যে এই ইচ্ছেটাকে লালন করতে হয়, ওকে হারিয়ে ফেলতে নেই। এই ব্যাপারে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন নিজের সঙ্গিনী। তার সঙ্গে কথা বলে তাকেও এব্যাপারে কাউন্সিলিং করতে হবে। তারপর যৌন মিলনের আনন্দ উপভোগের মধ্যে দিয়ে শরীরে গুড হরমোনের স্লুইস গেটটা খুলে দিতে হবে।

সমীক্ষায় বলা হয়েছে, সুস্থ-সুন্দর ও দীর্ঘায়ু জীবনের জন্য যেমন ভালো খাদ্যাভ্যাস, সুশৃঙ্খল জীবন ও শরীর চর্চার প্রয়োজন তেমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো শারীরিক মিলন। শুধু দেহ নয় , দেহের সঙ্গে একই তরঙ্গে মনকে সতেজ রাখতে হলে সুন্দর যৌন জীবনের কোনও বিকল্প আবিষ্কার হয়নি। কারন? সমীক্ষরা বলছেন, কারন একটাই, যৌনতাই পারে একই সঙ্গে পাঁচটি ইন্দ্রিয়কে খুশি করতে।

]]>
নীল ছবিতে আসক্তি কিভাবে যৌন জীবনকে ধংস করে, উঠে এলো গবেষণায় https://runnerbangla.com/porn-film-addiction-destroys-sex-life-italy-researcher/ Wed, 23 Jun 2021 06:00:00 +0000 https://runnerbangla.com/?p=2835 বিশেষ প্রতিবেদন : ইন্টারনেট পরিষেবা এখন সকলের হাতের মুঠোয়। একটু গুগল সার্চ, ব্যাস নিল দুনিয়ার দরজা খুলে গেল আপনার সামনে। নারী কিংবা পুরুষ, পর্ণগ্রাফিতে ( Porngraphy ) আসক্ত মানুষের সংখ্যা নেহাত কম নয়। এর পেছনে একাধিক যুক্তি আছে, বিতর্কও আছে প্রচুর। সম্প্রতি ইতালির ( Italy ) একদল গবেষক অসংখ্য মানুষের মধ্যে সমীক্ষা চালিয়ে যে রিপোর্ট তৈরি করেছেন, তাকে এখন গুরুত্ব দিচ্ছে গোটা দুনিয়া। আপনিও একঝলক দেখে নিন।

প্রথমেই বলা হয়েছে, পর্ন দেখা আদৌ কোনও অসুস্থতার লক্ষণ নয়। কিন্তু তারপরই এসেছে সাবধান বাণী। মদ মানেই যেমন খারাপ নয়, পরিমিত মদ্যপান অনেক ক্ষেত্রে উপকারী, তেমনি পর্ন দেখাও আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আসক্তি জন্মালেই মাথাচাড়া দেবে একগুচ্ছ সমস্যা যা আপনার স্বাভাবিক জীবনকে ক্ষতিগ্রস্থ করতে পারে। সবচেয়ে বড় ক্ষতি করে আপনার বাস্তব যৌন জীবনকে। পর্ন ছবিতে ( Porn film ) যে অভিনেতা কিংবা অভিনেত্রী থাকেন তাদের যৌন অভিনয়ের সঙ্গে বাস্তবের মিল নেই বললেই চলে।

ফলে পর্দায় তারা যে সব ভঙ্গিমা, মুদ্রা এবং ফোরপ্লে করে থাকে, আপনার সঙ্গিনী সেটা করতে না পারলেই আপনার যৌন তৃপ্তিতে ব্যাঘাত ঘটবে। ক্রমাগত পর্ন দেখলে নারী বা পুরুষের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায় বেশির ভাগ ক্ষেত্রে। নারী বা পুরুষ যিনি পর্নে আসক্ত তিনি তার অপজিট সেক্সের কাউকে দেখলে তাকে নিছক একজন সেক্স প্রোডাক্ট হিসাবে মনে হতে পারে। মানুষটির একাধিক সত্ত্বা তখন আপনার কাছে গুরুত্বহীন হয়ে উঠতে পারে।

এছাড়া পর্নের প্রতি আসক্তি থাকলে স্বাভাবিক যৌনতার সময়, সহজে যৌন উত্তেজনা তৈরি হতে চায় না। আবার অনেকের ক্ষেত্রে স্বাভাবিক যৌনতা শেষে চরম যৌন তৃপ্তি থেকে বঞ্চিত হতে হয়। এর অন্যতম কারন, পর্ন দেখার পর চরম যৌন তৃপ্তির জন্য অনেকেই হস্ত মৈথুনে অভ্যস্ত হয়ে পরে। যারা হার্ড সেক্স দেখে অভ্যস্ত হয়ে পড়েন, তারা স্বাভাবিক জীবনে যৌনতার সময় সঙ্গীকে যৌন লাঞ্ছনা করতে চান। সেক্ষত্রে সঙ্গীর সঙ্গে তার বৈরিতা তৈরি হয়।

সাংসারিক জীবনে তিক্ততা মাথাচাড়া দেয়। তবে সমীক্ষা রিপোর্ট বলছে, যে সমস্ত নারী বা পুরুষ, বাস্তব জীবনে কোনও কারণে অপজিট সেক্সকে আকর্ষণ করতে ব্যর্থ, তারাই হার্ড সেক্স বেশি পছন্দ করেন। ফলে বাস্তবের যৌনতা তাকে চরম আনন্দ দেয় না। একারনে আসক্তির হাত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু পর্ন মানেই খারাপ এটা আদৌ বলা হয়নি।

উল্টে বলা হয়েছে, বাস্তবে যৌনতার অভাব থাকলে মাঝে মধ্যে পর্ন অনেকটা সেফটি ভালভের মতো কাজ করে। খুব টেনশনে থাকলে হস্ত মৈথুন কিছুটা টেনশন কমাতে সাহায্য করে। আবার কিছুক্ষন পর্ন ও হস্তমৈথুন অনেককেই ভালো ঘুমের পরিবেশ তৈরিতে সাহায্য করে। কিন্তু আসক্তি যেন জীবনের অঙ্গ না হয়। বারবার সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

]]>
দুনিয়ার আজব দেশ, প্রেমের প্রবেশ কার্যত নিষিদ্ধ https://runnerbangla.com/strange-country-entry-of-love-practically-forbidden/ https://runnerbangla.com/strange-country-entry-of-love-practically-forbidden/#respond Tue, 18 May 2021 15:48:38 +0000 https://runnerbangla.com/?p=1091 রানার প্রতিবেদন : প্ৰেমের কোনও বয়স হয় না, স্থান, কাল, পাত্ৰ দেখেও আসে না। কিন্তু জাপানের ছবিটা একটু ভিন্ন। সেখানে প্ৰাপ্তবয়স্ক মহিলাদের প্ৰায় ৬০ শতাংশরই প্ৰেমে প্রবল অনীহা, আর এর কারণটা হল কৰ্মক্ষেত্ৰে এত বেশি চাপ তাঁদের যে, তাঁরা প্ৰেম করতে বা প্ৰেমের জন্য সময়ই বের করতে পারেন না। সম্প্ৰতি হওয়া একটি সমীক্ষার ফলাফল থেকে এই তথ্য সামনে এসেছে।

জাপানে বৰ্তমানে কৰ্মজগতের যা চিত্ৰ, সেখানে মহিলাদেরও পুরুষদের মতো সমান কাজের চাপ। আর সারাদিনের ক্লান্তির পর বাড়িতে এসে গা এলিয়ে দিতে, কিংবা কোনও সোপ অপেরা দেখে একটু বিনোদনের স্বাদ পেতেই পছন্দ করছেন মহিলারা। সে-সময় সেজেগুজে প্রেম করতে যাওয়াতে তাঁদের প্ৰবল আপত্তি। তাহলে তো সৰ্বক্ষণ যেখানে থাকা হয়, সেই অফিসের কলিগের সঙ্গেই প্ৰেম করার সম্ভাবনাটা সবচেয়ে জোরালো হয়ে উঠছে।

তাতেও কারও উৎসাহ নেই, তাঁদের যুক্তি অফিসে যদি প্ৰেম করা হয়, তাহলে কাজের মূল্যবান সময় নষ্ট হবে। আর এসব জাপানি মহিলাদের কাছে যেরকম অশান্তি আর দুশ্চিন্তার কারণ, তেমনি প্ৰচণ্ড বিরক্তিকর আর ক্লান্তিকরও। সেই সমীক্ষার ফলাফল থেকে আরও একটি চমকপ্ৰদ তথ্য উঠে এসেছে; অনেকেই ডেটিংয়ে গিয়ে অপেক্ষা করতে করতে রেস্তোরাঁ, পাৰ্ক ইত্যাদি জায়গায় ঘুমিয়ে পড়েন, আর তার কারণ হল সারাদিনের কাজের ক্লান্তি।

প্ৰতি চারজনের মধ্যে একজন মহিলা এই বিষয়টি সরাসরি স্বীকার করে নিয়েছেন। আবার অনলাইন ডেটিং সাইট লাভলি মিডিয়ার পৰ্যবেক্ষণ জানাচ্ছে যে, ক্ৰমাগত বা ঘন ঘন ডেটিং করাকে এক শ্ৰেণির মহিলা শুধুমাত্ৰ সময় নষ্ট বলে সেখান থেকে সরে আসছেন বেশ কয়েক বছর ধরে। তাঁদের কাছে ডেটিং করে, নিজের সঙ্গে ম্যাচ করিয়ে আদৰ্শ স্বামী খোঁজা আদৌ লক্ষ্য নয়, এজন্য তাঁরা পরিবারের উপর নিৰ্ভরশীল।

তাঁরা মনে করেন, কোনওক্ৰমে একটা বিয়ে করে নিয়ে সন্তানের জন্ম দেওয়াটাই একমাত্ৰ উদ্দেশ্য জীবনের। কিন্তু আশির দশকের দিকে যদি আমরা একবার ফিরে তাকাই, তাহলে পুরো চিত্ৰটাই ছিল বিপরীত। সেখানে কুড়ির কোঠায় বয়স এমন যুবতীদের প্ৰায় ৭০ শতাংশই কোনও না কোনও সম্পৰ্কে জড়িয়েছিলেন। এখন তা কমে তলানিতে এসে ঠেকেছে।

সমীক্ষা বলেছ, কাজের সময় কমিয়ে, মহিলাদের পরিচিতদের সঙ্গে লং ড্ৰাইভে পাঠিয়ে, সন্তানের জন্মের পর মা-বাবাদের একসঙ্গে মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি কাটানোর মধ্যে দিয়েই ধীরে ধীরে তাঁদের মধ্যে প্ৰেমের ইচ্ছা জেগে উঠবে। সেজন্য প্ৰত্যেককেই সৰ্বক্ষণ কাজের চাপ এই বিষয়টা মাথা থেকে সরিয়ে একটু অন্যভাবে জীবনটাকে দেখতে হবে এবং দরকারে মনোবিদেরও সাহায্য নিতে হতে পারে।

]]>
https://runnerbangla.com/strange-country-entry-of-love-practically-forbidden/feed/ 0
বিধস্ত যৌন জীবন? সমস্যা সমাধান করলেন চিকিৎসকরা https://runnerbangla.com/destroyed-sex-life-doctors-solve-problem/ https://runnerbangla.com/destroyed-sex-life-doctors-solve-problem/#respond Tue, 09 Mar 2021 12:14:41 +0000 https://runnerbangla.com/?p=189 রানার প্রতিবেদন : কোনও কারণে পুরুষাঙ্গহানির এবং আকারের যে সমস্যা, তার সমাধান করল আধুনিক চিকিৎসা বিজ্ঞান। দৈহিক এই জটিল বিকৃতি দূর করতে আর কিছু দিনের মধ্যেই বাজারে আসছে কৃত্রিম লিঙ্গ। এমন আশার আলোই দেখাচ্ছেন মার্কিন গবেষকরা। ১৯৯৯ সাল থেকে এই বিষয় নিয়ে কাজ করছেন ড. অ্যান্থোনি আতালা। আর মাত্র পাঁচ বছরের অপেক্ষা।

তার মধ্যেই মানুষের দেহে সফলভাবে পেনিস ট্রান্সপ্লান্ট করা যাবে। জন্মসূত্রে অথবা দুর্ঘটনার জেরে বহু পুরুষেরই লিঙ্গ তার স্বাভাবিক গড়ন ও আকার থেকে বঞ্চিত হয়। আবার আকৃতিগত বিড়ম্বনা না থাকলেও দেখা দেয় উত্থান বা দৃঢ় হওয়ার সমস্যা। লিঙ্গকে শক্তসবল করার জন্য বিষণ্ণ পুরুষ তাই ট্যাবলেট খান, নানা তেল-মলম মালিশ করেন, অনেকে তো তাবিজ-কবচ-ঝাড়ফুঁকেরও শরণাপন্ন হন।

যৌনসংসর্গে অক্ষম হওয়ার জন্য বউ পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে আকছার। এই জটিল গোপন সমস্যার সমাধানে এগিয়ে এসেছে আমেরিকার উত্তর ক্যারোলিনার ওয়েক ফরেস্ট ইনস্টিটিউট ফর রিজেনারেটিভ মেডিসিন। বহু গবেষণার শেষে প্রতিষ্ঠানের চিকিৎসা বিজ্ঞানীরা তৈরি করতে সক্ষম হয়েছেন ৬টি কৃত্রিম পুরুষাঙ্গ। মার্কিন খাদ্য ও ওষুধ দফতরের সবুজ সংকেত পাওয়া গেলে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে।

ওয়েক ফরেস্ট ইনস্টিটিউট ফর রিজেনারেটিভ মেডিসিনের গবেষকদের মতে, জন্মসূত্রে অনেক পুরুষের লিঙ্গের আকার খুবই ছোট হয় যা মহিলাদের যৌনসুখ দিতে অক্ষম । আবার অনেকের সে-ধরনের সমস্যা না থাকলেও সঙ্গমকালে পুরুষাঙ্গের সঠিক দৃঢ়তা ও প্রয়োজনীয় উত্থান হয় না। এসব কারণে তাঁরা যৌনমিলনে সুখকর ভূমিকা পালন করতে অপারগ। লৈঙ্গিক এই অক্ষমতার কারণে মহিলাদের চাহিদা মেটাতে না পেরে হীনম্মন্যতায় ভোগেন তাঁরা।

বউ চলে যাওয়ার পিছনেও এর ভূমিকা অস্বীকার করা যায় না। এই গোপন ও স্পর্শকাতর সমস্যার সমাধান করবে কৃত্রিম পুরুষাঙ্গ। মার্কিন গবেষকরা জানিয়েছেন, প্রধানত হাত বা থাইয়ের পেশি থেকে ল্যাবরেটরিতে কৃত্রিম লিঙ্গ গড়া হয়েছে। এর দৃঢ়তা ও উত্থান স্বাভাবিক করার জন্য ব্যবহার করা হয়েছে পেনাইল প্রস্থেটিক প্রযুক্তি। কৃত্রিম লিঙ্গের বহিরাঙ্গে পেশি সংযোগ গঠনকারী প্রোটিন কোলাজেন থেকে তৈরি এক বিশেষ কোষ তৈরি করা হয়েছে।

ড. আতালা জানিয়েছেন লিঙ্গ যতই ক্ষতিগ্রস্ত হোক না কেন, সেখানে উদ্ধারযোগ্য কিছু কোষ থেকে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ইতোমধ্যে তিনি ৬টি মানুষের লিঙ্গ তৈরিও করে ফেলেছেন। এই কোলাজেন প্রথমে সংগ্রহ করা হয় কোনও স্বাভাবিক পুরুষাঙ্গের কোষ থেকে। এরপর দাতা কোষগুলি থেকে তার ডিএনএ রাসায়নিক উপায়ে ধুয়ে ফেলে দেওয়া হয়েছে।

তারপর রোগীর দেহে অবস্থিত লিঙ্গ অথবা অঙ্গহানির ক্ষেত্রে লিঙ্গের অবশিষ্ট অংশ থেকে সংগ্রহ করা কোষের সঙ্গে সেই কোলাজেন মিশিয়ে তা রোগীর দেহে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। গবেষকদের দাবি, ইতোমধ্যে খরগোশের ক্ষেত্রে কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে দুর্দান্ত সুফল পাওয়া গিয়েছে। মার্কিন খাদ্য ও ওষুধ দফতরের সম্মতি মিললে তা যৌনমিলনে অক্ষম মানুষের উপকারে আশবে বলে মনে করছেন গবেষকরা।

]]>
https://runnerbangla.com/destroyed-sex-life-doctors-solve-problem/feed/ 0
সমকামীদের যৌনতা দেখেন ! দর্শক কারা জানেন? সমীক্ষায় নয়া তথ্য https://runnerbangla.com/homosexual-sexuality-audience-new-survey-report/ https://runnerbangla.com/homosexual-sexuality-audience-new-survey-report/#respond Tue, 09 Mar 2021 11:46:19 +0000 https://runnerbangla.com/?p=188 রানার প্রতিবেদন : পর্নোগ্রাফি নিয়ে যতই অনেকে নাক সিটকান না কেন, কিংবা আইনি নিষেধাজ্ঞার জন্য সোচ্চার আবেদন করুন, পর্নোগ্রাফিকে কোনওভাবেই দমিয়ে রাখতে পারবেন না। সারা বিশ্বে পর্নোগ্রাফির ব্যবসা কয়েক লক্ষ কোটি টাকার৷লাখো মানুষের রুজি-রোজগার হয় এই পর্নোগ্রাফি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৷ ব্লু ফিল্ম দেখা খারাপ না ভালো, তা নিয়ে সারা দুনিয়াতেই বহু যুগ ধরে বিতর্ক আছে ৷

পুরুষের চেয়ে নারীরাই সমকামী পর্নোগ্রাফি ছবি দেখতে বেশি পছন্দ করেন ৷ এই ধরনের নারীরা পুরুষদের চেয়ে বেশি মাত্রায় ব্লু ফিল্ম দেখেন ৷ সম্প্রতি নতুন এক গবেষণায় এই তথ্য প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, মহিলারা সবচেয়ে বেশি পছন্দ করেন লেসবিয়ান পর্নোগ্রাফি, এরপরেই গে পর্নোগ্রাফি এবং সবশেষ তাদের পছন্দ টিন-পর্নোগ্রাফি ৷

কিন্তু ছেলেরা সাধারণত স্বাভাবিক, বাজারচলতি ব্লু ফিল্মই দেখেন ৷ পর্নোগ্রাফি সার্চ ইঞ্জিন ‘পর্নহাব’-এ এক গবেষক লিখেছেন যে তাঁরা লিঙ্গ বৈষম্যের ভিত্তিতে গবেষণা করে তবেই পরিসংখ্যান সংগ্রহ করেছেন ৷ এই পরিসংখ্যানের ভিত্তিতেই তাঁরা নারীদের পছন্দ বুঝতে পেরেছেন ৷ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইন্টারনেট কোম্পানি ‘বাজফিড’-এর সঙ্গে মিলেই এই গবেষণা করা হয় ৷

এর সাহায্যেই পর্নোগ্রাফির দর্শকদের বয়স ও লিঙ্গ সম্পর্কে জানতে পেরেছেন পর্নোগ্রাফি ৷ দেখা গেছে মহিলারাই সমকামী পর্নোগ্রাফি ছবি দেখতে বেশি পছন্দ করেন৷ আই ফোন ব্যবহারকারী পুরুষদের মধ্যে পর্নোগ্রাফি দেখার প্রবণতা ৬৫ শতাংশ, সেখানে অ্যাপেল ব্যবহারকারী প্রায় ৪২ শতাংশ মহিলাই ব্লু ফিল্ম নিয়মিত তাড়িয়ে তাড়িয়ে দেখেন।

আরেকটি সমীক্ষায় বেশিরভাগ মহিলাই জানিয়েছেন, বিয়ের পরই নীল ছবি দেখেছেন বেশি এবং তাঁরা এখন নিয়মিত পর্নোগ্রাফি দেখেন ৷ মার্কিন এক বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় নানা বয়সের মহিলাদের সঙ্গে কথা বলা হয়েছিল ৷ তাঁদের নিজেদের কথা থেকেই জানা গিয়েছে, কলেজ বা স্কুলপড়ুয়া মেয়েদের তুলনায় বিবাহিত মহিলারাই বেশিমাত্রায় পর্নোগ্রাফি দেখেন ৷

]]>
https://runnerbangla.com/homosexual-sexuality-audience-new-survey-report/feed/ 0
এমনভাবে জীবন কাটান যাতে যৌন জীবন লন্ডভন্ড হয়ে না যায় https://runnerbangla.com/live-life-such-way-sex-life-does-not-become-destroyed/ https://runnerbangla.com/live-life-such-way-sex-life-does-not-become-destroyed/#respond Tue, 09 Mar 2021 07:06:40 +0000 https://runnerbangla.com/?p=176 রানার প্রতিবেদন : একটা বয়স পর্যন্ত লোহা খেয়ে হজম করা যায়, কিন্তু তারপর ? জল খেলেও হজম হয় না। কেন জানেন ? যারা ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটবেই। আপনি যেটা করবেন সেটাই সুদে আসলে ফেরত পাবেন। সংযমী জীবন হচ্ছে সুস্থ থাকার মূল চাবি কাঠি। একবার যদি অসময়ে আপনার যৌন ক্ষমতায় টান পরে তাহলে জীবনটাই লন্ডভণ্ড হয়ে যেতে পারে।

জীবন জুড়ে নেমে আসতে পারে বিষাদ। সুতরাং এখন থেকেই সতর্ক হোন যাতে একটা সুন্দর সুস্থ যৌন জীবন কাটাতে পারেন। তাই উদাসীন হবেন না ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যৎ নিয়ে ভাবতেই হবে আপনাকে কিন্তু কখনোই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ হবেন না। যদি দুশ্চিন্তা একবার আপনার মগজে বাসা বাঁধতে পারে তবে সব শেষ। ভাবুন এবং পরিকল্পনা করে চলুন। কিন্তু কখনোই দুশ্চিন্তা নয়।

যেটা আপনার হাতের বাইরে সেটা নিয়ে অন্তত ভাবনা বন্ধ করুন। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, ভারতীয় পুরুষদের যৌন ক্ষমতা ক্রমশ কমছে। আগে ৫০ বছর পার করেও সিংহভাগ মানুষই স্বাভাবিক যৌন জীবন কাটাতে পারতেন। এখন সেটা কার্যত ভাবনারও বাইরে। সমীক্ষা বলছে, ভারতে ৪০ বছর বয়স হলেই পুরুষদের যৌন ক্ষমতা হ্রাস পাচ্ছে। প্রতি তিন জনের মধ্যে একজনের অবস্থা প্রকট হচ্ছে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

ডাক্তাররা বলেন, ৪০ পার হলেই মাথাচাড়া দিচ্ছে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি সিনড্রোম (Testosterone Deficiency Syndrome)। এই উপসর্গ মানে লিবিডো কমতে শুরু করে। এই লিবিডোই পুরুষের যৌন ইচ্ছাকে জাগ্রত করে। ডাক্তাররা বলছেন, পরীক্ষা করে দেখা গেছে, লিবিডো কমার পেছনে বেশ কয়েকটি কারন কাজ করে। এর অন্যতম হলো ভিটামিন ডি’র অভাব। এছাড়া অল্প বয়সে ডায়াবেটিসের শিকার হওয়া এবং ফুসফুস এবং হার্টের সমস্যা মাথাচাড়া দেওয়া।

সমীক্ষা বলছে, এই সমস্যা গুলি দেখা দিচ্ছে বেশ কয়েকটি কারণে। বেশি মদ পান, সিগারেট খাওয়া যেমন ভয়ঙ্কর ভাবে ক্ষতি করে তেমনি গাজা বা ড্রাগসের মত নেশা যৌন ক্ষমতার সলিল সমাধি ঘটিয়ে দেয়। এছাড়া বেশি রাত করে ঘুমোতে যাওয়া এবং বেলা অবধি বিছানায় পরে থাকা জীবনের স্বাভাবিক ছন্দকে নষ্ট করে দেয়। কাজের চাপ এবং উদ্বেগ প্রচন্ড ক্ষতিকারক সুস্থ জীবনের জন্য।

মুখে বললেই যে উদ্বেগহীন জীবন কাটানো যায় তা নয়। পরিস্থিতি অনেককেই বাধ্য করে মানসিক চাপ নিতে। এক্ষেত্রে নিজের সঙ্গে কথা বলুন। ঠিক করুন কোনটা নিয়ে আমি ভাবছি বা দুশ্চিন্তা করছি। সেটা সমাধান করার ক্ষমতা কি আমার আছে? যদি থাকে তবে কিভাবে? কি কি আমি করতে পারি? কি কি আমি করতে পারি না? যা করতে পারবেন, যন্ত্রের মত সেটা করতে লেগে পড়ুন।

আর যেটা পারবে না , সেটা মন থেকে মুছে ফেলুন। আজ থেকেই এর অভ্যাসটা শুরু করুন। মনে রাখবেন প্রতিদিন নিয়ম করে ব্যায়াম আর শরীরকে প্রয়োজনীয় বিশ্রাম, সুস্থ যৌন জীবনের প্রাথমিক শর্ত।

]]>
https://runnerbangla.com/live-life-such-way-sex-life-does-not-become-destroyed/feed/ 0
আর মাত্র ২৫ বছর, পৃথিবীটা পরিণত হবে বৃহৎ বৃদ্ধাবাসে https://runnerbangla.com/world-population-convert-big-old-age-home-near-future-said-united-nation/ https://runnerbangla.com/world-population-convert-big-old-age-home-near-future-said-united-nation/#respond Fri, 04 Sep 2020 11:50:00 +0000 https://runnerbangla.com/?p=183 রানার প্রতিবেদন : রাষ্ট্ৰসংঘের এক রিপোৰ্টে বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ১০০ কোটি মানুষের বয়স ৬০ বা তার বেশি। এই সংখ্যাটি ২০৫০ সালে দাঁড়াবে প্রতি পাঁচজন জনসংখ্যার একজন, অৰ্থাৎ প্রায় ২১০ কোটি। মানুষের গড় আয়ু এভাবে বেড়ে যাওয়ার প্রধান কারণ অবশ্যই আধুনিক চিকিৎসা শাস্ত্ৰের ব্যাপক উন্নতি। বাৰ্ধক্যে মানুষের কাজ করার ক্ষমতা কমে যায়।

দৈহিক ও মানসিক ক্ৰিয়া-প্রতিক্ৰিয়ায় নিয়মিত শিথিলতা আসে। ওদিকে প্রতিদিনের জীবনে বেড়ে যায় হাজাররকম চাপ। কখনও তা অৰ্থনৈতিক, কখনও অসুস্থতা, কখনও একাকিত্ব। চারপাশে ধেয়ে আসে নিরাপত্তাহীনতার কালো মেঘ। বার্ধক্যে যে রোগব্যাধিগুলো সহসাই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের জটিলতা, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, প্যারালাইসিস ইত্যাদি।

দুরারোগ্য ক্যানসার, নিউমোনিয়া, লিভার ও কিডনি রোগের জটিলতা, পারকিনসনস রোগ, আর্থ্রাইটিস, ডিমেনসিয়া বা স্মৃতিভ্রষ্টতা এসবও ঘটা করে আসে। প্রাথমিক অবস্থায় এসব রোগব্যাধি জীবনযাপনে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না বিভিন্ন কারণে। তবে বয়স বাড়লে তথ্য, শব্দ এবং ঘটনাকেন্দ্ৰিক স্মৃতিগুলি হয় হারিয়ে যায়, কিংবা খুব কষ্ট করে খুঁজতে হয় স্মৃতির ভাণ্ডারে।

অনেক সময় খুব দূর অতীতের স্মৃতি বেশ স্পষ্ট মনে পড়ে অথচ একই সঙ্গে আজ কী খেয়েছি, তা ভুলে যান রোগী। এঁদের মধ্যে কেউ কেউ নতুন করে কিছু শেখবার ক্ষমতা হারিয়ে ফেলেন। কেউ ঠিকভাবে কথা বলতে পারেন না। পেশি-ক্ষমতা ঠিক থাকলেও কেউ ঠিকমতো নিৰ্দিষ্ট কোনও পেশি সঞ্চালন করতে পারেন না। কেউ কোনও নিৰ্দিষ্ট মানুষ বা বস্তুকে চিনতে পারেন না।

কারও কৰ্মজীবনে পেশাগত নিৰ্দিষ্ট অভিজ্ঞতা থাকা সত্ত্বেও হঠাৎ দেখা যায় কোনও বিশেষ প্ল্যানিং বা সংগঠিতভাবে চিন্তাভাবনা করতে পারছেন না। অ্যালঝাইমাৰ্স ডিজিজ, সিনাইল ডিমেনশিয়ার মতো স্মৃতিবিদারক অসুখ বৃদ্ধ মানুষের মুখের হাসি কেড়ে নিতে পারে। বেশি বয়সে অবসাদেও ভোগেন অনেকে। সিজোফ্ৰেনিয়ার মতো মানসিক অসুখেও অনেকে আক্ৰান্ত হতে পারেন এই বয়সে।

বেশিরভাগ বয়স্ক মানুষেরই কিছু না কিছু ক্রনিক অসুখ রয়েছে। এ জন্য নিয়মিত চেক-আপ দরকার। কোভিড পরিস্থিতিতে তা ব্যাহত হয়েছে। এই মুহূর্তে ভারতে ১০ কোটি ৪০ লক্ষ বয়স্ক নাগরিক আছেন। যার ৭১ শতাংশ থাকছেন গ্রামীণ এলাকায়। ২০৫০ সালে এই সংখ্যাটা হবে ২৯ কোটি ৬৬ লক্ষ। রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া (আরজিআই) জানিয়েছেন, সমগ্র জনসংখ্যার নিরিখে ২০০১ সালে ৬০ এবং ষাটোর্ধ্ব ব্যক্তিরা ছিলেন ৬.৯ শতাংশ, সেটাই ২০২৬ সালে গিয়ে দাঁড়াবে ১২.৪ শতাংশ।

কলকাতায় জনসংখ্যার অনুপাতে বয়স্ক মানুষের হার অন্য শহরের তুলনায় বেশি। অন্যান্য মেট্রোতে ষাটোর্ধ্ব মানুষের হার যেখানে ৯.৯, শতাংশ, সেখানে কলকাতায় ১১.৭৬ শতাংশ। নিঃসঙ্গ বয়স্কের সংখ্যাও দেশের মধ্যে কলকাতাতেই সর্বাধিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষক জানাচ্ছেন, রাজ্যের ৭.৫ শতাংশ বয়স্ক কোনও না কোনও ভাবে শারীরিক, মানসিক বা অর্থনৈতিক দিক দিয়ে অসম্মান ও অবহেলার শিকার। কোভিড-১৯ পরিস্থিতি সেই নিগ্রহের মাত্রা বাড়িয়েছে বলেই আশঙ্কা।

]]>
https://runnerbangla.com/world-population-convert-big-old-age-home-near-future-said-united-nation/feed/ 0
ইউরোপে হটাৎ জনপ্রিয় হয়ে উঠেছে কিস গেম, বাংলায় “চুমু খেলা” https://runnerbangla.com/europe-kissing-game-suddenly-become-popular/ https://runnerbangla.com/europe-kissing-game-suddenly-become-popular/#respond Sat, 06 Jun 2020 13:01:00 +0000 https://runnerbangla.com/?p=180 রানার প্রতিবেদন : একটা সময় ছিল, নারী-পুরুষের চুমু অশ্লীল হিসাবে দেগে দিত মানুষ। ফলে চুমু দীর্ঘদিন বন্দি ছিল শুধু চার দেয়ালের মধ্যে। এখন পাল্টে যাওয়া সময়ের হাত ধরে সাহসী হয়েছে মন, খোলামেলা ও সহনশীল হয়েছে সমাজ, তাই ঠোঁটও এখন অনেক আগলমুক্ত। বিশ্ব জুড়ে মধুর স্পর্শের এই শাশ্বত অনুভূতির গভীরে পৌঁছতে গবেষণাও হয়েছে প্রচুর।

দুনিয়ার বিজ্ঞানীরা এখন বলছেন, চুমু শুধু দুঅক্ষরের একটা ছোট্ট শব্দ নয়, এটা শব্দ ব্রম্মের এক অত্যাশ্চর্য বিস্ময়। একটা ছোট্ট চুমু, শরীরে অপরিসীম এনার্জির জন্ম দেয়। আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে একটা চুমু ,একগাদা ট্যাবলেটকে দূরে রাখে। এই চুমু নিয়ে পাগলামি ছিল আদিম যুগ থেকেই। এখন এসেছে নতুন পাগলামি। ইউরোপে ছড়িয়ে পড়ছে নতুন মজার খেলা কিস গেম , বাংলায় বললে চুমু খেলা।

ভাবছেন চুমু তো খায়, খেলে কি করে। কেউ এটাও বলতে পারেন, খাওয়ার জিনিস নিয়ে আবার খেলতে আছে নাকি? যাই বলুন , এ এক উত্তেজক ও মজার খেলা। এই খেলা যারা চালু করেছেন তারা বলছেন, এটা শুধু খেলা নয়, এটা এক ধরনের দেহ চর্চা। যারা মিউজিক চালিয়ে নাচের ছন্দে শরীর চর্চা করেন তারা যেমন উপকৃত হন, এই খেলাও একধরনের শরীর চর্চা। নিয়মিত চুম্বন পেটের নানাবিধ গোলমাল দূরে রাখে, পেট ভালো রাখে।

চুমু শরীরে জীবাণু সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদপিন্ডকে সুস্থ রাখতে সাহায্য করে। একটা চুমুর জন্য ছয় ক্যালোরি শক্তি খরচ করতে হয়। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো , চিকিৎসকরা বলছেন, একটা চুমুর জন্য মুখের তিরিশটি পেশির ব্যবহার হয়, পেশী গুলির এক্সসেরসাইজ হয়, ফলে দীর্ঘদিন পর্যন্ত মুখমন্ডলের উজ্জ্বল্য বজায় থাকে , এবং চেহারায় তারুণ্য ধরে রাখে অনেক বয়স পর্যন্ত।

এই খেলায় ছয় জনও হতে পারে, আবার দশ-বার জনও হতে পারে। একটি গোল টেবিল ঘিরে এরা সবাই বসে। মাঝে রাখা হয় একটি বোতল। এবার ঘরে খুব অল্প আলো জ্বালিয়ে একটা স্বপ্নীল পরিবেশ তৈরি করা হয়। এবার বোতল টাকে বনবন করে ঘুরিয়ে দেওয়া হয়। ঘুরতে ঘুরতে বোতল থামবে একসময়। বোতল থামার পর দেখতে হবে, বোতলের মুখ কোনদিকে।

মুখ যার দিকে, এবার তার পালা, তার স্বাধীনতা। সে টেবিলের বসা যে কাউকে চুমু খেতে পারবে। চুমু শুধু খেলেই হবে না, যাকে চুমু দেওয়া হচ্ছে, সে ওই চুমুতে তৃপ্ত হলো কিনা তাও জানাবে। নাহলে ব্যর্থ চুম্বন দাতা গেম থেকে বাদ। এই এলিমিনেশন সিস্টেমে একে একে কমতে থাকে চুমু খেলোয়াড়ের সংখ্যা। যে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই জয়ী।

]]>
https://runnerbangla.com/europe-kissing-game-suddenly-become-popular/feed/ 0
অতিরিক্ত পর্নোগ্রাফি যৌন জীবনকে আদৌ প্রভাবিত করে ? প্রকাশ্যে নতুন গবেষণা পত্র https://runnerbangla.com/excess-pornography-affect-sex-life-new-research-papers-published/ https://runnerbangla.com/excess-pornography-affect-sex-life-new-research-papers-published/#respond Mon, 25 May 2020 20:39:00 +0000 https://runnerbangla.com/?p=173 রানার প্রতিবেদন : ইন্টারনেট পরিষেবা এখন সকলের হাতের মুঠোয়। একটু গুগল সার্চ, ব্যাস নিল দুনিয়ার দরজা খুলে গেল আপনার সামনে। নারী কিংবা পুরুষ, পর্নোগ্রাফিতে আসক্ত মানুষের সংখ্যা নেহাত কম নয়। এর পেছনে একাধিক যুক্তি আছে, বিতর্কও আছে প্রচুর। সম্প্রতি ইতালির একদল গবেষক অসংখ্য মানুষের মধ্যে সমীক্ষা চালিয়ে যে রিপোর্ট তৈরি করেছেন, তাকে এখন গুরুত্ব দিচ্ছে গোটা দুনিয়া। আপনিও একঝলক দেখে নিন।

প্রথমেই বলা হয়েছে, পর্ন দেখা আদৌ কোনও অসুস্থতার লক্ষণ নয়। কিন্তু তারপরই এসেছে সাবধান বাণী। মদ মানেই যেমন খারাপ নয়, পরিমিত মদ্যপান অনেক ক্ষেত্রে উপকারী, তেমনি পর্ন দেখাও আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। পর্নোগ্রাফিতে আসক্তি জন্মালেই মাথাচাড়া দেবে একগুচ্ছ সমস্যা যা আপনার স্বাভাবিক জীবনকে ক্ষতিগ্রস্থ করতে পারে।

যারা হার্ড সেক্স দেখে অভ্যস্ত হয়ে পড়েন, তারা স্বাভাবিক জীবনে যৌনতার সময় সঙ্গীকে যৌন লাঞ্ছনা করতে চান। সেক্ষত্রে সঙ্গীর সঙ্গে তার বৈরিতা তৈরি হয়। সাংসারিক জীবনে তিক্ততা মাথাচাড়া দেয়। তবে সমীক্ষা রিপোর্ট বলছে, যে সমস্ত নারী বা পুরুষ, বাস্তব জীবনে কোনও কারণে অপজিট সেক্সকে আকর্ষণ করতে ব্যর্থ, তারাই হার্ড সেক্স বেশি পছন্দ করেন। ফলে বাস্তবের যৌনতা তাকে চরম আনন্দ দেয় না।

একারনে আসক্তির হাত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু পর্ন মানেই খারাপ এটা আদৌ বলা হয়নি। উল্টে বলা হয়েছে, বাস্তবে যৌনতার অভাব থাকলে মাঝে মধ্যে পর্ন অনেকটা সেফটি ভালভের মতো কাজ করে। খুব টেনশনে থাকলে হস্তমৈথুন কিছুটা টেনশন কমাতে সাহায্য করে। আবার কিছুক্ষন পর্ন ও হস্তমৈথুন অনেককেই ভালো ঘুমের পরিবেশ তৈরিতে সাহায্য করে।

কিন্তু আসক্তি যেন জীবনের অঙ্গ না হয়। বারবার সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সবচেয়ে বড় ক্ষতি করে আপনার বাস্তব যৌন জীবনকে। পর্ন ছবিতে যে অভিনেতা কিংবা অভিনেত্রী থাকেন তাদের যৌন অভিনয়ের সঙ্গে বাস্তবের মিল নেই বললেই চলে। ফলে পর্দায় তারা যে সব ভঙ্গিমা, মুদ্রা এবং ফোরপ্লে করে থাকে, আপনার সঙ্গিনী সেটা করতে না পারলেই আপনার যৌন তৃপ্তিতে ব্যাঘাত ঘটবে।

ক্রমাগত পর্ন দেখলে নারী বা পুরুষের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায় বেশির ভাগ ক্ষেত্রে। নারী বা পুরুষ যিনি পর্নে আসক্ত তিনি তার অপজিট সেক্সের কাউকে দেখলে তাকে নিছক একজন সেক্স প্রোডাক্ট হিসাবে মনে হতে পারে। মানুষটির একাধিক সত্ত্বা তখন আপনার কাছে গুরুত্বহীন হয়ে উঠতে পারে।

এছাড়া পর্নের প্রতি আসক্তি থাকলে স্বাভাবিক যৌনতার সময়, সহজে যৌন উত্তেজনা তৈরি হতে চায় না। আবার অনেকের ক্ষেত্রে স্বাভাবিক যৌনতা শেষে চরম যৌন তৃপ্তি থেকে বঞ্চিত হতে হয়। এর অন্যতম কারন, পর্ন দেখার পর চরম যৌন তৃপ্তির জন্য অনেকেই হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পরে।

]]>
https://runnerbangla.com/excess-pornography-affect-sex-life-new-research-papers-published/feed/ 0