ফুটবল – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 16 Aug 2021 17:44:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png ফুটবল – Runner Bangla https://runnerbangla.com 32 32 ১৬ অগাস্ট খেলা হয়েছিল, প্রাণ গেছিল ১৬ জনের, অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ইডেন https://runnerbangla.com/16-august-mohun-bagan-east-bengal-match-eden-gardens-16-people-died/ Mon, 16 Aug 2021 17:41:24 +0000 https://runnerbangla.com/?p=4654 রানার প্রতিবেদন : ৪০ বছর অতিক্রান্ত। ১৯৮০ সালের ১৬ অগাস্ট, কলকাতা ফুটবলের অভিশপ্ত দিন। ওইদিনই ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ ঘিরে দর্শক গোলমালে পদপিষ্ট হয়ে মারা যায় ১৬ জন দর্শক।

কেন অগ্নিগর্ভ হলো ইডেন?

ভারতে নয় গোটা বিশ্ব স্বীকার করে নিয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ। এমনকি ফিফার ক্লাসিক দ্বৈরথের তালিকায় স্থান পেয়েছে ইস্টবেঙ্গল-মোহন বাগান লড়াই। ১৯৮০ সালের ১৬ আগস্ট ইডেনে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। দিন কয়েক ধরেই বাড়ছিল উত্তেজনা। ইস্টবেঙ্গলের কোচ পিকে ব্যানার্জি আর মোহনবাগানের কোচ অমল দত্ত। দু’দলেই ভরপুর স্টার প্লেয়ার।

ইস্টবেঙ্গল হাবিব, মজিদ বাসকর, জামসেদ নাসিরি, মনোরঞ্জন ভট্টাচার্য, সুধীর কর্মকার। অন্যদিকে মোহনবাগানে সুব্রত ভট্টাচার্য, শিবাজী ব্যানার্জি, জেভিয়ার পায়াস, কম্পটন দত্ত ও প্রসূন ব্যানার্জির মতো স্টার প্লেয়ার। শুরু হলো ম্যাচ। খেলা শুরুর মাত্র ১১ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের দিলীপ পালিত বাজেভাবে ফাউল করে বসলেন। মাঠের ধার ঘেষে বিদেশের বিখ্যাত দৌড় তখন শুরু হয়ে গেছে।

বিদেশকে ঠেকাতে দৃষ্টিকটু ফাউল করে বসলেন দিলীপ। সবাই অবাক, এমন বাজে ফাউল অথচ রেফারি বিষয়টাকে গুরুত্বই দিলেন না? ফুঁসছে তখন মোহনবাগান গ্যালারি। হাফ টাইম হলো, খেলা শূন্য-শূন্য। শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা। ঠিক ৫৭ মিনিটের মাথায় আবার বিদেশকে বাজেভাবে আটকাতে গেলেন দিলীপ পালিত। এবার মাথা গরম করে ফেললেন বিদেশ। পত্রপাঠ তিনিও পাল্টা পা চালিয়ে দিলেন।

এবার রুদ্রমূর্তি নিলেন রেফারি। বিদেশকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দিলেন কিন্তু দিলীপ পালিতকে কিছুই বললেন না। এবার বিপুল গর্জন শুরু হলো মোহনবাগান গ্যালারিতে। একই অপরাধে বিদেশের শাস্তি হলো কিন্তু দিলীপ পালিতের ভুল রেফারির চোখেই পড়ল না? ক্রমশ অশান্ত হচ্ছে মোহনবাগান দর্শকরা। এবার হয়ত নিজের ভুল বুঝতে পারলেন রেফারি।

বিদেশকে মাঠ থেকে বের করে দেবার কিছুক্ষন পরেই কার্যত বিনা কারণে দিলীপ পালিতকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দিলেন। নিজের সিদ্ধান্তে ভারসাম্য আনতেই হয়ত রেফারি এটা করেছিলেন, কিন্তু মাঠের ভারসাম্য তখন পুরোপুরি নষ্ট হয়ে গেল। গ্যালারির উত্তেজনা হাতাহাতি থেকে দাঙ্গা-হাঙ্গামায় পরিণত হলো। মানুষ প্রাণভয়ে পালাতে চেষ্টা করলেন।

উঁচু ফেন্সিং টপকে টপকে সব গেটের দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করলো। এই হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে মারা গেলেন ১৬ জন দর্শক। ঘটনার পর মাঠ খালি হলে খেলা আবার শুরু হয়, খেলা ৭০ মিনিট গড়াতেই মৃত্যুর খবর আসতে শুরু করে। খেলা বন্ধ করে দেওয়া হয়। গোল শূন্যভাবে ম্যাচ শেষ হয় সেদিন।

অপর্যাপ্ত পুলিশি ব্যবস্থার বলি হলো ১৬ জন

ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ হলেই দু’দলের দর্শকদের বসার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়। যাতে একদলের দর্শক অন্য দলের নাগালের মধ্যে না আসে। সেই সঙ্গে থাকে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। বিস্ময়করভাবে ১৬ আগস্টের ম্যাচের দিন না ছিল পর্যাপ্ত পুলিশ না ছিল দু’দলের সমর্থকদের আলাদা বসার ব্যবস্থা। দু’দল সেদিন মিলেমিশে গিয়েছিল গ্যালারিতে। ফলে সহজেই মারামারিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। যার পরিণতি হয় দুঃখজনক মৃত্যুর মধ্যে দিয়ে।

উত্তেজনার সলতে পাকছিল কয়েক বছর ধরে

৭০ এর দশক। উত্তাল বাংলার রাজনীতি। বাতাসে শুধু বারুদের গন্ধ। সমাজে চরম অস্থিরতা। সেই সময় পরিত্রাতা হয়ে উঠেছিল ফুটবল। বাঙ্গালদের প্রানের ক্লাব তখন দাপিয়ে বেড়াচ্ছে মাঠ। ১৯৭০ থেকে ১৯৭৫ সাল প্রায় সমস্ত ট্রফির দখল নিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। কোণঠাসা অবস্থায় মোহনবাগান। এই অবস্থা থেকে ১৯৭৮ সালে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ালো মোহনবাগান।

তিন তিনটে মর্যাদাপূর্ণ ট্রফি চলে এলো বাগানের ঘরে। তুঙ্গে পৌঁছল বাঙাল-ঘটি আকচা আকচি। ১৯৮০ সেই লড়াই তুঙ্গে। যুদ্ধ সমানে সমানে। সেই বছর ফেডারেশন কাপে তুল্যমূল্য লড়াই করে যুগ্ম বিজয়ী হলো দু’দল। খেলা শেষ হলো ১-১ গোলে। সেই উত্তেজনা আগ্নেয়গিরির উদ্গীরন ঘটলো ১৬ আগস্ট ইডেনের ডার্বি ম্যাচে।

স্মরণে ১৬

এই ঘটনার পর থেকে প্রতিবছর দিনটি ফুটবল দিবস হিসেবে পালন করা হয়। খেলোয়াড় থেকে খেলাপ্রেমী মানুষ রক্তদান করেন এদিন। গত ৪০ বছর ধরে পালিত হচ্ছে এই দিনটি। এবছরই এনিয়ে তৈরি হলো রাজনৈতিক বিতর্ক। তৃনমূল এই দিনটাকে খেলা হবে দিবস হিসেবে পালনের ডাক দিয়েছে। যার বিরোধীতা করেছে বিজেপি। তাদের বক্তব্য, ১৯৪৬ সালে এই দিনে হিন্দু নিধনজ্ঞের ডাক দিয়েছিল মুসলিম লিগ।

রক্তে ভেসে গিয়েছিল কলকাতা। সেই অভিশপ্ত দুঃখের দিনটিকে উদযাপন করবে ত্রিনমুল, তা কখনোই গ্ৰহণযোগ্য নয়। খেলোয়াড়রা প্রকাশ্যে না বললেও, অনেকেই তৃণমূলের সিদ্ধান্তে অসন্তুষ্ট। তাদের বক্তব্য, ১৯৮০ সালের ঘটনার প্রেক্ষিতে ১৬ জন ফুটবল শহীদকে স্মরণ করা হয়। এটা দুঃখের দিন। সেই দিনটাকেই খেলাহবে স্লোগান দিয়ে রাজনীতির ময়দান গরম করার কৌশল, আর যাই হোক, শহীদের প্রতি সম্মান প্রদর্শন হয় না।

]]>
কে সেরা, কোপা না ইউরো? মহাযুদ্ধে মুখোমুখি ইতালি – আর্জেন্টিনা https://runnerbangla.com/euro-cup-champions-italy-copa-cup-champions-argentina-face-off/ Wed, 14 Jul 2021 14:20:57 +0000 https://runnerbangla.com/?p=3974 রানার প্রতিবেদন : আজ পর্যন্ত ফুটবলের যত বিশ্বকাপ হয়েছে তার প্রায় সবগুলোই দুটো মহাদেশের মধ্যে ভাগবাটোয়ারা হয়েছে, ল্যাটিন আমেরিকা কিংবা ইউরোপ ( Europe )। বিশ্বের দুই প্রান্তের ফুটবল যথেষ্ট জনপ্রিয় হলেও এই বিতর্কের অবসান হয়নি, কারা সেরা? ইউরোপ নাকি লাতিন আমেরিকা। লাতিন আমেরিকা চাম্পিয়নশিপ সম্প্রতি শেষ হয়েছে। কোপা কাপে চ্যাম্পিয়ন ( Copa Cup Champions) হয়েছে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।

অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ইউরো কাপ ( Euro Cup ) দখলে নিয়েছে ইতালি ( Italy )। দুই চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ২২-এর বিশ্বকাপে ( World Cup 2022 )। কাতারে বিশ্বকাপে এই দুই দেশ মুখমুখি হবে, তেমন কোনও নিশ্চয়তা নেই। তবে দুই ঘরানার লড়াই দেখা যাবে আবার।তার আগেই একটা মহাযুদ্ধ চাইছে গোটা বিশ্বের মানুষ। সম্ভবত সেই স্বপ্নের লড়াই বাস্তবায়িত হতে চলেছে কিছুদিনের মধ্যেই। মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ( Argentina  ) এবং ইতালি।

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা এবং ওয়েফার মধ্যে এ নিয়ে দীর্ঘ বৈঠক হয়েছে। উদ্দেশ্য হলো ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার ( Diego Maradona ) প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। মারাদোনার ফুটবল জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন ইতালিতে। মারাদোনার ফুটবল যাদু আজও ভুলতে পারেনি নেপোলি। বলা হয় মারাদোনার দ্বিতীয় ঘর নেপোলি। নেপোলিতেই আয়োজন করা হতে পারে এই ম্যাচ। ম্যাচের ট্রফির নাম হতে পারে মারাদনা সুপার কাপ।

সূত্রের খবর , আলোচনা শেষে সবকিছু চূড়ান্ত করতে হয় তো কিছুদিন সময় লাগবে। কিন্তু এটা প্রায় নিশ্চিত, বাস্তবায়িত হতে চলেছে মারাদোনার সুপার কাপ। মুখোমুখি হতে চলেছে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি এবং লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মুখোমুখি হবে দুই মহাদেশের ফুটবল প্রতিনিধি। কারা চ্যাম্পিয়ন হবে, এই প্রশ্নে কৌতুহল গোটা বিশ্ব জুড়ে।

]]>
নিন্দিত খলনায়ক থেকে বন্দিত নায়ক ছিলেন জেলে, ফিরেই জয় করেন বিশ্বকাপ https://runnerbangla.com/paolo-rossi-italian-footballer-conquer-1982-world-cup-after-prisoned/ https://runnerbangla.com/paolo-rossi-italian-footballer-conquer-1982-world-cup-after-prisoned/#respond Thu, 10 Dec 2020 13:41:00 +0000 https://runnerbangla.com/?p=312 রানার ডেস্ক : চলে গেলেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি ইতালিয়ান তারকা পাওলো রোসি। বৃহস্পতিবার রোসির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী তারকা ইয়ুর্গেন ক্লিন্সমান টুইটে লেখেন,‘প্রিয় পাবলিতো, আমরা তোমাকে সবসময় মনে রাখব।’ কদিন আগেই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা ও আলেহান্দ্রো সাবেয়া।

তাঁদের সঙ্গী হলেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো। সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন বলে খ্যাত রোসি জেল থেকে ফিরেই হয়েছিলেন ইতালির ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক, ৬৪ বছর বয়সে মারা গেলেন তিনি। মৃত্যুর আগে ইতালিয়ান টিভি চ্যানেল আরএআই স্পোর্টে ফুটবল বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন রোসি। রোসির স্ত্রী ফেদেরিকা কেপেলেতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রয়াত স্বামীর সঙ্গে একটি ছবি দিয়ে ইতালিয়ান ভাষায় লিখেছেন, ‘বিদায় চিরতরে।’

রোসির মৃত্যুর কারণ জানা না গেলেও আরএআই জানায় ‘দুরারোগ্য রোগ’ কেড়ে নিয়েছে তাঁকে। বিশ্বকাপ জয়ের পাশাপাশি জুভেন্টাসের হয়ে দু’টি সিরি এ এবং একটি করে ইউরোপিয়ান কাপ, কোপা ইতালিয়া ও উয়েফা সুপার কাপ জয় করেন রসি। তবে ফুটবলে তিনি অমর হয়ে আছেন ১৯৮২ স্পেন বিশ্বকাপে অভাবনীয় পারফরম্যান্সের কারণে। স্পেন বিশ্বকাপে রোসির আসলে খেলারই কথা ছিল না।

কিন্ত কোচ এনজো বেয়ারজোত জোর করেই দলে রাখেন। ১৯৮০ সালে পেরুজিয়ায় থাকাকালীন সিরি এ-তে ১৩ গোল করেছিলেন রোসি। জড়িয়ে পড়েছিলেন ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে। এই অভিযোগে ১৯৮০ সালেই ৩ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পাশাপাশি জেলও হয়েছিল রোসির। রোসি অবশ্য বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে বলেছেন, অবিচারের শিকার হয়েছিলেন তিনি।

পুরো সময় জেলে কাটালে ৮২ বিশ্বকাপে খেলা হতো না রোসির। বেয়ারজোতের হস্তক্ষেপে শাস্তি এক বছর কমানো হলে স্পেন বিশ্বকাপে যাওয়ার সুযোগ মেলে তাঁর। বেয়ারজোত ১৯৭৮ সালের বিশ্বকাপেও ইতালির কোচ ছিলেন। বিরাশিতেও তাঁকে দেওয়া হয় দায়িত্ব। ইতালিয়ান মিডিয়ার তা পছন্দ হয়নি। পছন্দ না হওয়ার কারণ তিনি জুভেন্টাস কেন্দ্রিক দল গড়েছিলেন বিশ্বকাপের জন্য।

তার চেয়েও বড় কথা জেল থেকে মুক্ত করে রোসিকে বিশ্বকাপ দলে নেওয়ার দুঃসাহস দেখিয়েছিলেন। এতে খেপে যায় ইতালির মিডিয়া। জেল থেকে বেরিয়ে বিশ্বকাপ শুরুর আগে তিনটি ম্যাচ খেলেন রোসি। গ্রুপ লিগের প্রথম তিন ম্যাচে রোসি গোল না পাওয়ায় আরও ক্ষিপ্ত হয় ইতালির মিডিয়া। রেগেমেগে বেয়ারজোত ইতালিয় প্রেসই বয়কট করেন। বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই ড্র করেছিল ইতালি।

দুই গোল আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ওঠে নকআউটে। তারপর মুখোমুখি হয় ব্রাজিলের। যারা ছিল হট ফেভারিট। সবাই ধরেই নিয়েছিল বিশ্বকাপ ব্রাজিলই জিতবে। তাদের সামনে পড়ে ইতালি। কিন্তু বার্সেলোনার সারি স্টেডিয়ামে ১৯৮২ সালের ৫ জুলাই জিকো-সক্রেটিস নয়, ইতিহাস লিখেছিলেন রোসি। তখন পর্যন্ত বিশ্বকাপে একটিও গোল না পাওয়া ইতালিয়ান রোসি হ্যাটট্রিক করে অভিশাপমুক্ত হন, নিন্দিত খলনায়ক থেকে হয়ে ওঠেন বন্দিত নায়ক।

৩-২ হেরে বিশ্বকাপ থেকেই বিদায় নেয় ব্রাজিল। রোসি পরে বলেছিলেন, ‘ব্রাজিলের বিপক্ষে ওটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে অবিস্মরণীয় ম্যাচ।’ সবমিলিয়ে ইতালির হয়ে ৪৮ ম্যাচে ২০ গোল করেছেন রোসি।রোসিরই দুই গোলে সেমিফাইনালে পোল্যান্ডকে হারায় ইতালি। আর ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ইতালির ৩-১ ব্যবধানের জয়ে প্রথম গোল করেন সদ্য প্রয়াত পাওলো রোসিই।

জিতে নেন গোল্ডেন বুট ও বল। রোসির কৃতিত্বেই ১৯৩৮ বিশ্বকাপের পর ১৯৮২ সালে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইতালি। ওই বছর রোসি জিতে নেন ব্যালন ডি’অর এবং ওয়ার্ল্ড সকারের বর্ষসেরা ফুটবলারের সম্মানও। জাতীয় দলের জার্সিতে তিনি শেষ ম্যাচ খেলেন ১৯৮৬ সালে। ক্লাব ফুটবল ক্যারিয়ারের পুরোটাই কাটিয়েছেন ইতালিতে। জুভেন্টাসের হয়ে শিরোপা জিতলেও তার সেরা গোল স্কোরিং ফর্স দেখা গেছে ভিসেনজায়।

ক্লাব ফুটবলে প্রয়াত এই স্ট্রাইকার সবচেয়ে বেশি খেলেছেন ভিসেনজার হয়ে। সিরিআর দল জুভেন্টাস আর এসি মিলানের হয়েও মাঠ মাতিয়েছেন রোসি। ক্লাবে ২৫১ ম্যাচে করেছেন ১০৩ গোল, জাতীয় দলে ৪৮ ম্যাচে ২০টি। আশির দশকে অবসরে যাওয়ার পর ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করেছেন স্কাই, মিডিয়াসেট এবং রাইয়ের মতো টিভি চ্যানেলে।

]]>
https://runnerbangla.com/paolo-rossi-italian-footballer-conquer-1982-world-cup-after-prisoned/feed/ 0
করোনার ধাক্কা, কমে গেল ১১০০ কোটি টাকা বেতন https://runnerbangla.com/corona-time-world-richest-barcelona-football-club-reduced-salary-1100-crore/ https://runnerbangla.com/corona-time-world-richest-barcelona-football-club-reduced-salary-1100-crore/#respond Tue, 21 Jul 2020 15:54:00 +0000 https://runnerbangla.com/?p=325 রানার ডেস্ক : করোনার গ্রাসে বিশ্বজুড়ে যে আর্থিক সংকট দেখা দিয়েছে, তাতে কাজ হারিয়েছেন কয়েক কোটি মানুষ। আবার অনেকের বেতন কমে গেছে। আর্থিক সংকট এড়াতে খেলোয়াড়দেরও পারিশ্রমিকে কাটছাঁট চলছে। ব্যাতিক্রম নয় বার্সেলোনাও। দুনিয়ার অন্যতম ধনী ক্লাব হওয়া সত্ত্বেও তাদের অবস্থা নাকি খারাপ। করোনায় আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে বার্সেলোনা।

ঘাটতি পোষাতে খেলোয়াড়দের বেতন ব্যাপক আকারে কমানো ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না তাদের হাতে। নইলে আগামী জানুয়ারিতে দেউলিয়াও হয়ে যেতে পারত ক্লাবটি! সবমিলিয়ে বিশাল অঙ্কের অর্থ বাঁচাতে হতো বার্সাকে। আর এই লক্ষ্য অর্জনে দলটির সব খেলোয়াড়কে বেতনের ন্যূনতম ৩০ শতাংশ ছাড় দিতে হতো। তাই আরেক দফা বেতন কমানোর প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা।

শুরুতে আপত্তি জানালেও অবশেষে প্রস্তাব মেনে নিয়েছেন লিওনেল মেসিরা। ১২ কোটি ২০ লাখ ইউরো বেতন কমাচ্ছেন তারা। ভারতীয় মুদ্রায় যা ১১০০ কোটি টাকা। বার্সার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্লাব ও খেলোয়াড়রা বেতন কমানোর বিষয়ে নীতিগতভাবে সমঝোতায় পৌঁছেছে। তবে লিওনেল মেসিদের বেতন এক দফাতেই এত পরিমাণ কমানো হচ্ছে না।

ধাপে ধাপে বেতন কাটা হবে। আগামী তিন বছরের মধ্যে ধাপে ধাপে এই ১২২ মিলিয়ন পারিশ্রমিক কাটা হবে খেলোয়াড় এবং কর্মকর্তাদের কাছ থেকে। বেতনে ছাড় দেওয়ার বিষয়ে গত কিছুদিনে ফুটবলারদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে বার্সার অন্তর্বর্তীকালীন বোর্ডের কর্তাদের। সেসব আলোচনায় মেসি, আতোঁয়ান গ্রিজমান ও কোচ রোনাল্ড কোম্যানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

শেষ পর্যন্ত এসেছে শান্তিপূর্ণ সমাধান। এ সিদ্ধান্তের ফলে সব মিলিয়ে বার্সার কোষাগারে যোগ হবে মোট ১৯০ মিলিয়ন ইউরো তথা প্রায় ১৭০০ কোটি টাকা। বার্সার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যানেজিং কমিশন ফুটবলার, কোচ এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছে যে, তারা পারিশ্রমিক কর্তনের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা বাস্তবায়ন করেছে।

এতে করে ক্লাবের অর্থনৈতিক স্থিতাবস্থার ক্ষেত্রে একটা নিশ্চয়তা তৈরি হলো।’ একই সঙ্গে বার্সার বর্তমান কার্যনির্বাহী কমিটি জানিয়ে দিয়েছে, ক্লাবের আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সময়সীমা। আগামী বছর জানুয়ারির ২৪ তারিখে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্টসহ বার্সার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। হোসে মারিয়া বার্তেম্যু এবং তার নেতৃত্বাধীন পরিষদ পদত্যাগ করার পর একটা শূন্যতা চলছিল বার্সার কার্যনির্বাহী কমিটিতে।

যদিও একটি অন্তর্বর্তিকালীন কমিটি কার্যক্রম পরিচালনা করছে। তারাই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ২৪ জানুয়ারি নির্বাচন হওয়ার অর্থ, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর মাত্র এক সপ্তাহ সময় পাবেন নতুন নির্বাচিত সভাপতি।

]]>
https://runnerbangla.com/corona-time-world-richest-barcelona-football-club-reduced-salary-1100-crore/feed/ 0