খেলা – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 21 Sep 2026 07:25:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png খেলা – Runner Bangla https://runnerbangla.com 32 32 ভারতীয় ক্রিকেটের স্বার্থে ব্যতিক্রমী দাওয়াই বাৎলে দিলেন সানি https://runnerbangla.com/sunil-gavaskar-interview-discussing-indian-cricket-board-reforms/ Mon, 21 Sep 2026 07:24:50 +0000 https://runnerbangla.com/?p=4869 ক্রিকেট নিয়ে লোকটা বরাবরই “ঠোঁটকাটা”, ব্যতিক্রম হলো না এবারও। ভারতীয় ক্রিকেটের চলতি পরিস্থিতি নিয়ে তিনি যে খুশি নন, অকপটে উগরে দিলেন সেকথা। “মিড ডে” পত্রিকাতে তিনি লিখেছেন,” দেশের ক্রিকেটের স্বার্থে বোর্ডের ক্ষমতার সম্প্রসারণ দরকার। এখন তো শুধু একটা নির্বাচক কমিটি সব ঠিক করে। আর আছে ছোট্ট একটা ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি।”

নির্বাচক এবং কোচ নিয়ে সাম্প্রতিক বিতর্ক এবং প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানাবিধ অসঙ্গতি ঘিরে ব্যাপক জলঘোলা হয়ে চলেছে। চলছে নিরন্তর বিতর্ক। এই পরিস্থিতিতে এই কমিটির ভূমিকা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বর্তমানে অ্যাডভাইসারি কমিটিতে আছেন মাত্র তিন জন। অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণ নায়েক। আর এটা নিয়েই খোঁচা দিয়েছেন গাভাস্কার। বুঝিয়ে দিয়েছেন মুষ্টিমেয় কিছু লোক যেন সবটাই পরিচালনা করতে চাইছে। আর বাইরে বসে আছে ভারতীয় ক্রিকেটের রথি মহারথীরা।

একেবারে নাম করেই তিনি লিখেছেন,” তিনজনের পরিবর্তে পরামর্শদাতা কমিটি আরও বড় করা হোক। সেই কমিটিতে আনা হোক সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, রবি শাস্ত্রী এবং বীরেন্দ্র সেওয়াগের মতো দক্ষ এবং অভিজ্ঞ প্রাক্তনদের। “

গাভাস্কার তাঁর নিবন্ধে লিখেছেন,”এই কমিটির হাতে বোর্ডের নির্বাচকদের নির্বাচন করার ক্ষমতা দেয়া হোক। শুধু তাই নয়,এদের হাতে থাকুক কোচ বাছাইয়ের ক্ষমতা।” গাভাস্কার লিখেছেন, “একবার ভাবুনতো ভারতীয় ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্রগুলোকে কাজে লাগাতে পারলে শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, দেশের ঘরোয়া ক্রিকেটের চেহারাও এরা কতটা পাল্টে দিতে পারবে!”

]]>
ভারত – বাংলাদেশ ক্রিকেট সিরিজ ঘিরে অনিশ্চয়তা https://runnerbangla.com/india-bangladesh-cricket-series-august-2026/ Tue, 11 Aug 2026 09:30:00 +0000 https://runnerbangla.com/?p=4858 ভারত – বাংলাদেশ ক্রিকেট সিরিজ ঘিরে ফের অনিশ্চয়তার কালো মেঘ। আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশের মাটিতে শুরু হবার কথা দ্বিপাক্ষিক সিরিজ। প্রথমে তিনটি ওয়ানডে এবং পরে তিনটি টি-20 হবার কথা। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২৮ আগষ্ট ঢাকায় পৌঁছবে ভারতীয় দল। কিন্তু সবকিছু আদৌ ঠিকঠাক চলবে কিনা, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির অবনতি না হলেও উন্নতি হয়েছে এটা বলা যাচ্ছে না। বরং শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন ঘিরে সামান্য উত্তাপ তৈরি হয়েছে। এই আবহে দ্বিপাক্ষিক সিরিজ হবেই সেটা হলফ করে বলতে পারছেন না বিসিসিআই কর্তারা। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, গোটা বিষয়টি এখন দিল্লির কোর্টে। বিসিসিআই সরকারকে এই মর্মে অবগত করেছে এবং এখন তারা সরকারের সংকেতের অপেক্ষায়।

ইউনূস সরকারের সময় , আইপিএল শুরু হবার মুখে নিরাপত্তার কারণ দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় কেকেআর। মনে করা হয়, দিল্লির নির্দেশ মোতাবেক বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছিল। এরপরই প্রকাশ্যে নিজদের ক্ষোভের কথা বলেন সরকারের প্রতিনিধিরা। এমনকি একারণেই ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ।

তদারকি সরকারকে সরিয়ে তারেক রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়েছিল, অতীত ভুলে তারা দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক মজবুত করতে আগ্রহী। কিন্তু সাম্প্রতিক ঘটনায় ফের অস্থিরতা তৈরি হবার ফলে নতুন করে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এখন সকারের মনোভাব জানতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে অসংখ্য ক্রিকেট প্রেমী মনে করেন, দু’দেশের রাজনীতির মধ্যে ক্রিকেটকে জড়িয়ে ফেলা উচিত হবে না। অনেকে উল্টো মতও পোষণ করেন।

]]>
১৬ অগাস্ট খেলা হয়েছিল, প্রাণ গেছিল ১৬ জনের, অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ইডেন https://runnerbangla.com/16-august-mohun-bagan-east-bengal-match-eden-gardens-16-people-died/ Mon, 16 Aug 2021 17:41:24 +0000 https://runnerbangla.com/?p=4654 রানার প্রতিবেদন : ৪০ বছর অতিক্রান্ত। ১৯৮০ সালের ১৬ অগাস্ট, কলকাতা ফুটবলের অভিশপ্ত দিন। ওইদিনই ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ ঘিরে দর্শক গোলমালে পদপিষ্ট হয়ে মারা যায় ১৬ জন দর্শক।

কেন অগ্নিগর্ভ হলো ইডেন?

ভারতে নয় গোটা বিশ্ব স্বীকার করে নিয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ। এমনকি ফিফার ক্লাসিক দ্বৈরথের তালিকায় স্থান পেয়েছে ইস্টবেঙ্গল-মোহন বাগান লড়াই। ১৯৮০ সালের ১৬ আগস্ট ইডেনে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। দিন কয়েক ধরেই বাড়ছিল উত্তেজনা। ইস্টবেঙ্গলের কোচ পিকে ব্যানার্জি আর মোহনবাগানের কোচ অমল দত্ত। দু’দলেই ভরপুর স্টার প্লেয়ার।

ইস্টবেঙ্গল হাবিব, মজিদ বাসকর, জামসেদ নাসিরি, মনোরঞ্জন ভট্টাচার্য, সুধীর কর্মকার। অন্যদিকে মোহনবাগানে সুব্রত ভট্টাচার্য, শিবাজী ব্যানার্জি, জেভিয়ার পায়াস, কম্পটন দত্ত ও প্রসূন ব্যানার্জির মতো স্টার প্লেয়ার। শুরু হলো ম্যাচ। খেলা শুরুর মাত্র ১১ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের দিলীপ পালিত বাজেভাবে ফাউল করে বসলেন। মাঠের ধার ঘেষে বিদেশের বিখ্যাত দৌড় তখন শুরু হয়ে গেছে।

বিদেশকে ঠেকাতে দৃষ্টিকটু ফাউল করে বসলেন দিলীপ। সবাই অবাক, এমন বাজে ফাউল অথচ রেফারি বিষয়টাকে গুরুত্বই দিলেন না? ফুঁসছে তখন মোহনবাগান গ্যালারি। হাফ টাইম হলো, খেলা শূন্য-শূন্য। শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা। ঠিক ৫৭ মিনিটের মাথায় আবার বিদেশকে বাজেভাবে আটকাতে গেলেন দিলীপ পালিত। এবার মাথা গরম করে ফেললেন বিদেশ। পত্রপাঠ তিনিও পাল্টা পা চালিয়ে দিলেন।

এবার রুদ্রমূর্তি নিলেন রেফারি। বিদেশকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দিলেন কিন্তু দিলীপ পালিতকে কিছুই বললেন না। এবার বিপুল গর্জন শুরু হলো মোহনবাগান গ্যালারিতে। একই অপরাধে বিদেশের শাস্তি হলো কিন্তু দিলীপ পালিতের ভুল রেফারির চোখেই পড়ল না? ক্রমশ অশান্ত হচ্ছে মোহনবাগান দর্শকরা। এবার হয়ত নিজের ভুল বুঝতে পারলেন রেফারি।

বিদেশকে মাঠ থেকে বের করে দেবার কিছুক্ষন পরেই কার্যত বিনা কারণে দিলীপ পালিতকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দিলেন। নিজের সিদ্ধান্তে ভারসাম্য আনতেই হয়ত রেফারি এটা করেছিলেন, কিন্তু মাঠের ভারসাম্য তখন পুরোপুরি নষ্ট হয়ে গেল। গ্যালারির উত্তেজনা হাতাহাতি থেকে দাঙ্গা-হাঙ্গামায় পরিণত হলো। মানুষ প্রাণভয়ে পালাতে চেষ্টা করলেন।

উঁচু ফেন্সিং টপকে টপকে সব গেটের দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করলো। এই হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে মারা গেলেন ১৬ জন দর্শক। ঘটনার পর মাঠ খালি হলে খেলা আবার শুরু হয়, খেলা ৭০ মিনিট গড়াতেই মৃত্যুর খবর আসতে শুরু করে। খেলা বন্ধ করে দেওয়া হয়। গোল শূন্যভাবে ম্যাচ শেষ হয় সেদিন।

অপর্যাপ্ত পুলিশি ব্যবস্থার বলি হলো ১৬ জন

ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ হলেই দু’দলের দর্শকদের বসার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়। যাতে একদলের দর্শক অন্য দলের নাগালের মধ্যে না আসে। সেই সঙ্গে থাকে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। বিস্ময়করভাবে ১৬ আগস্টের ম্যাচের দিন না ছিল পর্যাপ্ত পুলিশ না ছিল দু’দলের সমর্থকদের আলাদা বসার ব্যবস্থা। দু’দল সেদিন মিলেমিশে গিয়েছিল গ্যালারিতে। ফলে সহজেই মারামারিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। যার পরিণতি হয় দুঃখজনক মৃত্যুর মধ্যে দিয়ে।

উত্তেজনার সলতে পাকছিল কয়েক বছর ধরে

৭০ এর দশক। উত্তাল বাংলার রাজনীতি। বাতাসে শুধু বারুদের গন্ধ। সমাজে চরম অস্থিরতা। সেই সময় পরিত্রাতা হয়ে উঠেছিল ফুটবল। বাঙ্গালদের প্রানের ক্লাব তখন দাপিয়ে বেড়াচ্ছে মাঠ। ১৯৭০ থেকে ১৯৭৫ সাল প্রায় সমস্ত ট্রফির দখল নিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। কোণঠাসা অবস্থায় মোহনবাগান। এই অবস্থা থেকে ১৯৭৮ সালে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ালো মোহনবাগান।

তিন তিনটে মর্যাদাপূর্ণ ট্রফি চলে এলো বাগানের ঘরে। তুঙ্গে পৌঁছল বাঙাল-ঘটি আকচা আকচি। ১৯৮০ সেই লড়াই তুঙ্গে। যুদ্ধ সমানে সমানে। সেই বছর ফেডারেশন কাপে তুল্যমূল্য লড়াই করে যুগ্ম বিজয়ী হলো দু’দল। খেলা শেষ হলো ১-১ গোলে। সেই উত্তেজনা আগ্নেয়গিরির উদ্গীরন ঘটলো ১৬ আগস্ট ইডেনের ডার্বি ম্যাচে।

স্মরণে ১৬

এই ঘটনার পর থেকে প্রতিবছর দিনটি ফুটবল দিবস হিসেবে পালন করা হয়। খেলোয়াড় থেকে খেলাপ্রেমী মানুষ রক্তদান করেন এদিন। গত ৪০ বছর ধরে পালিত হচ্ছে এই দিনটি। এবছরই এনিয়ে তৈরি হলো রাজনৈতিক বিতর্ক। তৃনমূল এই দিনটাকে খেলা হবে দিবস হিসেবে পালনের ডাক দিয়েছে। যার বিরোধীতা করেছে বিজেপি। তাদের বক্তব্য, ১৯৪৬ সালে এই দিনে হিন্দু নিধনজ্ঞের ডাক দিয়েছিল মুসলিম লিগ।

রক্তে ভেসে গিয়েছিল কলকাতা। সেই অভিশপ্ত দুঃখের দিনটিকে উদযাপন করবে ত্রিনমুল, তা কখনোই গ্ৰহণযোগ্য নয়। খেলোয়াড়রা প্রকাশ্যে না বললেও, অনেকেই তৃণমূলের সিদ্ধান্তে অসন্তুষ্ট। তাদের বক্তব্য, ১৯৮০ সালের ঘটনার প্রেক্ষিতে ১৬ জন ফুটবল শহীদকে স্মরণ করা হয়। এটা দুঃখের দিন। সেই দিনটাকেই খেলাহবে স্লোগান দিয়ে রাজনীতির ময়দান গরম করার কৌশল, আর যাই হোক, শহীদের প্রতি সম্মান প্রদর্শন হয় না।

]]>
বাছা হলো বিশ্বের সর্বকালের সর্বসেরা আট ক্রিকেটারকে, দু’জন ভারতের https://runnerbangla.com/world-top-cricket-all-rounder-icc-ranking/ Mon, 19 Jul 2021 05:30:00 +0000 https://runnerbangla.com/?p=4156 রানার প্রতিবেদন : জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ( Shakib Al Hasan )। সাবেক অধিনায়ক মাশরফি বিন মোর্তজাকে পেছনে ফেলেছেন সাকিব। ওই ম্যাচে ১৫৫ রানে জিম্বাবোয়েকে ( Zimbabwe ) হারিয়েছে সফরকারী বাংলাদেশ। ম্যাচে সাকিব একাই নেন ৫ উইকেট। আর তাতে বিশ্বের ‘ইউনিক’ ৮ ক্রিকেটারের তালিকায় যুক্ত হয়েছেন তিনি। এই ৮ ক্রিকেটার বাকি সবার থেকে আলাদা।

এখনও পর্যন্ত বিশ্বে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৫,২৬৯ জন ক্রিকেটার। কিন্তু রান এবং উইকেটের কম্বিনেশনে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ জন ইউনিক খেলোয়াড় আছেন, যারা বাকি ৫,২৬১ জনের তুলনায় ‘ইউনিক’। তাঁরা ইউনিক বা অনন্য কারণ তাঁদের সঙ্গে রান এবং উইকেট দুটোতেই এগিয়ে থাকা কোনো ক্রিকেটার পাওয়া যাবে না। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বর্তমান সংগ্রহ ১১,৯৭৪ রান ও ৫৮১ উইকেট।

তার চেয়ে বেশি রান রয়েছে ৬১ জনের। আবার সাকিবের চেয়ে বেশি উইকেট আছে ২৪ জন বোলারের। কিন্তু যাঁদের রান সাকিবের চেয়ে বেশি তাঁদের উইকেট সাকিবের চেয়ে কম। আবার যাঁদের উইকেট সাকিবের চেয়ে বেশি, তাঁদের রান সাকিবের চেয়ে কম। সাকিব ছাড়া বিশ্বের অন্য ৭ ইউনিক ক্রিকেটারের মধ্য দুজন ভারতের। তাঁরা হলেন শচীন তেন্ডুলকর ( Sachin Tendulkar ) ও কপিল দেব ( Kapil Dev )।

অন্য ৫ জন হলেন দক্ষিণ আফ্রিকার দুই কিংবদন্তি জ্যাক ক্যালিস ( Jacques Kallis ) এবং শন পোলক, পাকিস্তানের ওয়াসিম আকরাম, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলীধরন ( Muttiah Muralitharan )। এঁরা প্রত্যেকে রান-উইকেটের কম্বিনেশনে বিশ্বের যে-কোনো ক্রিকেটারের চেয়ে এগিয়ে।
বিশ্বের ৮ ইউনিক ক্রিকেটার :
১. শচীন তেন্ডুলকর ( ভারত ): ৩৪,৩৫৭ রান ও ২০১ উইকেট
২. জ্যাক ক্যালিস ( দক্ষিণ আফ্রিকা ): ২৫,৫৩৪ রান ও ৫৭৭ উইকেট
৩. সাকিব আল হাসান ( বাংলাদেশ ): ১১,৯৭৪ রান ও ৫৮১ উইকেট
৪. কপিল দেব ( ভারত ): ৯,০৩১ রান ও ৬৮৭ উইকেট
৫. শন পোলক ( দক্ষিণ আফ্রিকা ): ৭,৩৮৬ রান ও ৮২৯ উইকেট
৬. ওয়াসিম আকরাম ( পাকিস্তান ): ৬,৬১৫ রান ও ৯১৬ উইকেট
৭. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া): ৪,১৭২ রান ও ১,০০১ উইকেট
৮. মুত্তিয়া মুরলীধরন ( শ্রীলঙ্কা ): ১,৯৩৬ রান ও ১,৩৪৭ উইকেট

]]>
এক্সট্রা ধোনিকে বারবার মাঠে ডেকে পাঠিয়েছিলেন রায়না https://runnerbangla.com/cricketer-suresh-raina-called-ms-dhoni-field/ Sun, 18 Jul 2021 05:00:00 +0000 https://runnerbangla.com/?p=4117 রানার প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ( Mahendra Singh Dhoni ) আর সুরেশ রায়নার বন্ধুত্বের কথা সুবিদিত। খেলার সময়, এমনকি খেলার বাইরেও দুজনের বন্ধুত্বের অনেক সুন্দর সুন্দর মনমাতানো ঘটনা আছে। মহেন্দ্র সিং ধোনি গত বছরের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এর অল্প পরেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন রায়নাও। ধোনির সঙ্গে বন্ধুত্বের কিছু মজার কথা প্রকাশ্যে এনেছেন রায়না।

ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচের একটি ঘটনা। এ সম্পর্কে তিনি বলেছেন, ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ চলছিল। সেই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি বিশ্রাম নিয়েছিলেন। সুরেশ রায়না ( Suresh Raina ) ও কে এল রাহুল ব্যাট করার সময় হাতে কয়েকটা জলের বোতল নিয়ে এক্সট্রার মতো ধোনি মাঠে এসে ঢোকেন। ব্যাপারটায় খুব মজা পান রায়না। রায়না ও রাহূল জল খাওয়ার পর ধোনি সাজঘরে ফিরে যান। কিন্তু রায়নার মনে দুরভিসন্ধি জাগে।

তিনি ধোনির সঙ্গে খুনসুটি করবার পরিকল্পনা আঁটেন। রায়না জানান, জলপানের বিরতির পর খেলা যথারীতি চলছে। গ্লাভস ভিজে যাওয়ার বাহানা করে সাজঘরের দিকে ইশারা করায় মহেন্দ্র সিং ধোনি কিট ব্যাগ নিয়ে আবার মাঠে আসেন। ধোনির কাণ্ড দেখে তিনি তো অবাক! রায়না বলেন, ‘তোমাকেকয়েকটা গ্লাভস আর ব্যাট আনতে বললাম। তুমি গোটা কিট ব্যাগ নিয়ে চলে এলে!’ রায়না জানান, তখন ধোনি বলেন, ‘যা নেওয়ার একবারে নিয়ে নাও।

এত ঠাণ্ডার মধ্যে বারবার মাঠে আসতে পারব না আমি!’ রায়নাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তাঁকে ফের বলেন, ‘আমাকে ব্যাটের একটা গ্রিপ এনে দেবে?’ ধোনি তখন চটেমটে বলেন, ‘তুমি তো দেখছি অনেক বড় ক্রিকেটার হয়ে গেছ। আমাকে বারবার মাঠে ডেকে আনছ। সাজঘরে ফিরে এসো। তারপর তোমার মজা দেখাচ্ছি!’ ধোনিকে নিয়ে মজার ঘটনা এখানেই শেষ নয়। ২০১৬ সালের আইপিএলের একটি ঘটনা বলেন রায়না।

স্পট ফিক্সিংয়ের দায়ে সেবার নির্বাসিত ছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। সেজন্য ধোনি রাইজিং পুনে সুপার জায়ান্টস ও রায়না গুজরাট লায়ন্সের হয়ে একে অন্যের মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচেও ঘটেছিল একটি মজার ঘটনা। রাজকোটের সেই ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের বিরুদ্ধে অশ্বিন বল করছিল। রায়না অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। তিনি ব্যাট করতে যেতেই ধোনি টিজ করে বলে উঠলেন, ‘এই তো অধিনায়ক এসে গেছে। অধিনায়ককে ওয়েলকাম।’ রায়নাও কম যান না। তিনিও পালটা বলেন, ‘একটু দূরে গিয়ে কিপিং করো। আমার অসুবিধা হচ্ছে!’ এমন অনেক অনেক মজার স্মৃতি রয়েছে দুজনের। তারই দুটো সম্প্রতি জানিয়েছেন রায়না।

]]>
ছিলেন বিশ্বকাপ জয়ী দলের স্টার ক্রিকেটার, আজ তিনি কাঠমিস্ত্রি https://runnerbangla.com/australian-former-world-cup-winning-cricketer-xavier-doherty-turn-carpenter/ Fri, 16 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=4011 রানার প্রতিবেদন : ২০১৫ সালে মাইকেল ক্লার্কের ( Michael Clarke ) নেতৃত্বে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া ( Australia )। বিশ্বকাপজয়ী সেই দলের সাবেক তারকা ক্রিকেটার এখন কাঠমিস্ত্রির কাজ করছেন। এই খবরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্বকাপের ২০১৫ সালের সেই আসরে অস্ট্রেলিয়ার ট্রফিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাঁহাতি স্পিনার জেভিয়ার ডোহার্টি ( Xavier Doherty )।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কাঠমিস্ত্রি হয়ে গেছেন তিনি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সহযোগিতাতেই এই পেশায় চলে আসেন ডোহার্টি। ৩৮ বছর বয়সি সাবেক এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘তিনটি ধাপ পার করে আমি এখানে এসেছি। আমি এখনও এই ছুতোরের কাজ মন দিয়ে শিখছি এবং সবচেয়ে বড় কথা কাজটা উপভোগ করছি।

অস্ট্রেলিয়ার হয়ে ৬০টি ওয়ানডে, ১১টি টি-টোয়েন্টি আর ৪টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে সবমিলে ৭২ উইকেট শিকার করেন ডোহার্টি। তিনি আরও বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর প্রথমে বুঝতেই পারছিলাম না কী করব। এক বছর যা যা মনে হয়েছে তাই তাই করেছি। এরপর হঠাৎ করেই এই কাজে চলে আসা। এবং এই ছুতোরের কাজেই আমি থিতু হয়েছি।’ডোহার্টি কাজটি নিয়ে অসন্তুষ্ট নন। তিনি বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আমার মতো অনেকেরই মানসিক অবস্থা ঠিক থাকে না। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া আমার খেয়াল রেখেছে। আমাকে কাঠমিস্ত্রি হতে সাহায্য করেছে।’

]]>
জীবনের সারফেসে নতুন পার্টনারশিপ লিয়ান্ডারের https://runnerbangla.com/wimbledon-leander-paes-new-relationship-life-partner/ Thu, 15 Jul 2021 05:35:09 +0000 https://runnerbangla.com/?p=3981 #লিয়েন্ডার_পেজ : টেনিস জীবনে ইতি টেনে দিয়ে নতুন জীবন শুরু করতে চলেছেন ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ ( Leander Pais )। রিয়া পিল্লাইয়ের ( Rhea Pillai ) সঙ্গে সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর তার জীবনে এসেছে নতুন নারী। ৪১ বছরের কিম শর্মা ( Kim Sharma ), এখন তার ছায়া সঙ্গী । হামেশাই দুজনকে দেখা যাচ্ছে জনসমক্ষে। সদ্য একটি পোস্টে তৈরি হয়েছে জল্পনা। গোয়ায় এখন ঘুরতে গেছেন কিম ও লিয়েন্ডার।

ছবিতে দেখা যাচ্ছে পেছন থেকে কিমকে জড়িয়ে আছেন লিয়েন্ডার।সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। দিন কয়েক আগেই আরো একটি ছবি পোস্ট করেছিলেন কিম। একটি রেস্টুরেন্টে লিয়েন্ডারের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে বসে আছেন তিনি। লিয়েন্ডার একসময় লিভ ইন করতেন মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে। ২০১৪ সালের পর তাদের বিচ্ছেদ হয়ে যায়।

তারপর লিয়েন্ডারের জীবনে কোন নারীর কাহিনী উঠে আসেনি জনসমক্ষে। টেনিসে আকণ্ঠ ডুবে ছিলেন তিনি।সম্প্রতি নিজের প্রিয় জগৎ থেকে সরে এসেছেন। এখন হয়তো সন্ধানে রয়েছেন নতুন এক জীবনের, যার সঙ্গী হতে চলেছেন কিম শর্মা। ২০০০ সালে “মূহব্বতে” ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আত্মপ্রকাশ কিমের। তিনিও মূলত মডেল । বেশ কিছু নামকরা বিজ্ঞাপনে কাজ করেছেন।

এরপর অনেকগুলো ছবিতে তাকে দেখা গেলেও নায়িকা হিসেবে বড়োসড়ো কোন প্রতিষ্ঠা তিনি পাননি। কিমের সঙ্গে ঘর বাঁধবেন লিয়েন্ডার? এই প্রশ্ন এখন লিয়েন্ডারের ভক্তকুলের মধ্যে। লিয়েন্ডার বলিউডেও প্রতিষ্ঠা পেতে চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা তার জগত নয় বুঝে সরেও আসেন তিনি।

এখন শোনা যাচ্ছে অলিম্পিকে অংশ নিতে পারেন। এনিয়ে জল্পনা হলেও সেটা কতটা সত্যি এখনো নিশ্চিত নয়। আনুষ্ঠানিকভাবে লিয়েন্ডার টেনিস থেকে সরে এসেছেন। হয়তো পা বাড়াচ্ছেন সংসারের দিকে, নতুন জীবনের নয়া পার্টনারের নাম হয়ত কিম শর্মা।

]]>
কে সেরা, কোপা না ইউরো? মহাযুদ্ধে মুখোমুখি ইতালি – আর্জেন্টিনা https://runnerbangla.com/euro-cup-champions-italy-copa-cup-champions-argentina-face-off/ Wed, 14 Jul 2021 14:20:57 +0000 https://runnerbangla.com/?p=3974 রানার প্রতিবেদন : আজ পর্যন্ত ফুটবলের যত বিশ্বকাপ হয়েছে তার প্রায় সবগুলোই দুটো মহাদেশের মধ্যে ভাগবাটোয়ারা হয়েছে, ল্যাটিন আমেরিকা কিংবা ইউরোপ ( Europe )। বিশ্বের দুই প্রান্তের ফুটবল যথেষ্ট জনপ্রিয় হলেও এই বিতর্কের অবসান হয়নি, কারা সেরা? ইউরোপ নাকি লাতিন আমেরিকা। লাতিন আমেরিকা চাম্পিয়নশিপ সম্প্রতি শেষ হয়েছে। কোপা কাপে চ্যাম্পিয়ন ( Copa Cup Champions) হয়েছে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।

অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ইউরো কাপ ( Euro Cup ) দখলে নিয়েছে ইতালি ( Italy )। দুই চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ২২-এর বিশ্বকাপে ( World Cup 2022 )। কাতারে বিশ্বকাপে এই দুই দেশ মুখমুখি হবে, তেমন কোনও নিশ্চয়তা নেই। তবে দুই ঘরানার লড়াই দেখা যাবে আবার।তার আগেই একটা মহাযুদ্ধ চাইছে গোটা বিশ্বের মানুষ। সম্ভবত সেই স্বপ্নের লড়াই বাস্তবায়িত হতে চলেছে কিছুদিনের মধ্যেই। মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ( Argentina  ) এবং ইতালি।

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা এবং ওয়েফার মধ্যে এ নিয়ে দীর্ঘ বৈঠক হয়েছে। উদ্দেশ্য হলো ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার ( Diego Maradona ) প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। মারাদোনার ফুটবল জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন ইতালিতে। মারাদোনার ফুটবল যাদু আজও ভুলতে পারেনি নেপোলি। বলা হয় মারাদোনার দ্বিতীয় ঘর নেপোলি। নেপোলিতেই আয়োজন করা হতে পারে এই ম্যাচ। ম্যাচের ট্রফির নাম হতে পারে মারাদনা সুপার কাপ।

সূত্রের খবর , আলোচনা শেষে সবকিছু চূড়ান্ত করতে হয় তো কিছুদিন সময় লাগবে। কিন্তু এটা প্রায় নিশ্চিত, বাস্তবায়িত হতে চলেছে মারাদোনার সুপার কাপ। মুখোমুখি হতে চলেছে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি এবং লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মুখোমুখি হবে দুই মহাদেশের ফুটবল প্রতিনিধি। কারা চ্যাম্পিয়ন হবে, এই প্রশ্নে কৌতুহল গোটা বিশ্ব জুড়ে।

]]>
সৌরভের লড়াইয়ের কাহিনী নিয়ে এবার বলিউডে বায়োপিক https://runnerbangla.com/sourav-ganguly-biopic-bollywood-film-starring-ranbir-kapoor/ Tue, 13 Jul 2021 15:05:45 +0000 https://runnerbangla.com/?p=3875 রানার প্রতিবেদন : শেষ পর্যন্ত রাজি হয়েছেন সৌরভ ( Sourav Ganguly )। দীর্ঘ দিন ধরেই বহু অনুরোধ এসেছে, বহুবার ফিরিয়ে দিয়েছেন। এবার রাজি হলেন। এক সর্বভারতীয় সংবাদ প্রতিঠানকে আজ তিনি জানিয়েছেন বলিউডের প্রস্তাবে রাজি হয়েছেন তিনি। সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে এখনো মুখ খোলেনি কেউ।

Ranbir kapoor

সূত্রের খবর, সৌরভের চরিত্রে অভিনয়ের সম্ভাবনা রণবীর কাপুরের ( Ranbir Kapoor )। তবে এটাও বলা হচ্ছে, এখনই রণবীর চূড়ান্ত বলে ধরে নেওয়া যাবে না, এখনও বিষয়টি চূড়ান্ত করার আগের পর্যায়ে আছে। যদিও সৌরভ রাজি হওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে প্রযোজক সংস্থা।

Sourav Ganguly

পরিচালক কে? এই প্রশ্নে মুখে কুলুপ এঁটেছেন সৌরভ। তার কথায় শুধু জানা গেছে, চিত্রনাট্য তৈরি কাজে প্রযোজক সংস্থার টিম এখনই কাজে হাত দিয়ে দিয়েছে। ছবি তৈরির জন্য প্রাথমিক বাজেট রাখা হয়েছে ২৫০ কোটি টাকা।

]]>
উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন বাঙালি তরুণ, ময়দানে নতুন ইতিহাস https://runnerbangla.com/samir-banerjee-wimbledon-champion-bengali-youth-new-history/ Sun, 11 Jul 2021 14:25:31 +0000 https://runnerbangla.com/?p=3769 রানার ডেস্ক : ক্রীড়া ক্ষেত্রে নতুন ইতিহাস রচনা করলেন বাঙালি তরুণ সমীর ব্যানার্জি ( Samir Banerjee )। আজ স্ট্রেট সেটে আমেরিকার ভিক্টর লিলভ ( Victor Lilov ) কে তিনি ৭-৫ এবং ৬-৩ এ হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন ( Wimbledon Champion ) হলেন।

জুনিয়র বিভাগে এই খেতাব জিতে ১৭ বছরের সমীর নতুন রেকর্ড করলেন। এর আগে কোনও বাঙালি এই খেতাব জেতেনি। এর আগে জয়দীপ মুখার্জি ফাইনালে উঠেও হেরে গিয়েছিলেন। যদিও বাংলার দুই সন্তান এই খেতাব পেয়েছিলেন।

এক জন রমানাথন কৃষনের সন্তান অপরজন লিয়েন্ডার পেজ ( Leander Paes )। এরা অবাঙালি হলেও বাংলা ও দেশকে গর্বিত করেছেন বারবার। সমীর বাঙালি হলেও তিনি ভারতীয় নন। সমীর মার্কিন প্রবাসী বাঙালি। নাগরিকত্ব আমেরিকার।

]]>